somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রৌত্নতাত্তিক নিদর্শনের শহরঃ ময়নামতি

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৬ সাল শুরু করলাম ১ দিনের কুমিল্লা ট্যুর দিয়ে ৷ লক্ষ্য হলো শালবন বিহার,বার্ড আর ময়নামতি ওয়ার সিমেট্রী ৷ ১৬ তারিখ সকাল ৭ টায় আমরা তিন বন্ধু রওনা হলাম কুমিল্লার উদ্দেশ্যে ৷ সব ধরনের শয়াতানি,মাস্তির ক্ষেত্রে ৩ জনের মিল টাই শ্রেয় ৷ ট্যুরের বাজেট যেরকম ঠিক সেরকম ই কুমিল্লা যাওয়ার বাস টা ৷
ঠেলাগাড়ীর মতো চলতে চলতে সকাল ১১ টায় পৌছাই আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট এর টিপড়া বাজার এ ৷ ক্যান্টনমেন্ট এ প্রবেশ করে সেনাবাহিনীর বাস এ করে চলে যায় কোটবাড়ী ৷ সেখান থেকে অটোতে করে সোজা শালবন বিহার ৷ খ্রিষ্টীয় আট শতকে নির্মান করা হয়েছিলো এই শালবন বিহার টি,যার পূর্বনাম ভবদেব মহাবিহার ৷ শালবন বিহারে পাওয়া প্রৌত্নতাত্তিক নিদর্শন গুলো শালবন বিহারের পাশেই ময়নামতি যাদুঘর এ অবস্থিত ৷ যদিও বন্ধ থাকাতে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি ৷
ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেলো ৷ পেটের টান শুরু,সাথে করে আনা নুডুলস খেয়ে দুপুরের খাবার সারলাম আমরা ৷ আরও কিছুক্ষন ঘুরে রওনা দিলাম বার্ড(বাংলাদেশ একাডেমী অফ রুরাল ডেবেলপমেন্ট) এর দিকে ৷ বার্ড এর অবস্থান কোটবাড়ী ২ নং ক্যান্টনমেন্ট বাজার এর অপর প্রান্তে ৷ অসাধারন রাস্তা,বাংলো,মসজিদ,মাঠ আছে ভিতরে ৷ অত্যন্ত নিরিবলি পরিবেশ,মন কে শান্ত করে দেওয়ার মতো ৷ বার্ড থেকে বের হয়ে আমরা বাসে করে ফিরে এলাম টিপড়া বাজার ৷ পরবর্তী গন্তব্য আমাদের ময়নামতি ওয়ার সিমেট্রী(স্থানীয়দের ভাষ্য মতে ইংরেজ গোরস্থান) ৷ এর অবস্থান কুমিল্লা-সিলেট মহাসড়কে ৷ রিকশা তে করে আমরা পৌছাই সিমেট্রীর সামনে ৷ পরিষ্কার-পরিচ্ছন্ন একটি ফুলের বাগান,তার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক দের কবর ৷ এটি পরিচালিত হয় কমনওয়েল্থ এর মাধ্যমে ৷ ভারতীয় সৈনিক,আফ্রিকান রাইফেল্স ও ইংল্যান্ড এর পাইলট দের কবরের আধিক্য বেশী সিমেট্রী তে ৷ বিকেল ৪ টা পর্যন্ত ঘুরে আমরা ফিরতে বাস ধরি ঢাকার পথের ৷ ঢাকার রাস্তার গুনের কারনে বাসায় পৌছাতে রাত ১১:২০ বাজে!
এভাবেই একদিনের ছোট একটি ভ্রমন শেষ করি আমরা ৷
খরতপাতিঃ
ঢাকা-কুমিল্লা ক্যান্টনমেন্ট=১২০-২৫০ টাকার মধ্যে বাস পাওয়া যায় ৷
কুমিল্লা ক্যান্টনমেন্ট-কোটবাড়ী= ১৬ টাকা,সেনা কল্যান সমিতির বাস
কোটবাড়ী-শালবন বিহার=১০ টাকা,অটো পাওয়া যায় সবসময় ৷
শালবন বিহার এর টিকেট ২০ টাকা করে ৷ সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকে ৷
বার্ড এর অবস্থান কোটবাড়ী বাজার এই,হেটে যেতে লাগে ২ মিনিট ৷
ওয়ার সিমেট্রি তে যেতে হলে আবারও সেনা কল্যান সমিতির বাস এ করে টিপড়া বাজার আসতে হবে ৷ সেখান থেকে অটোতে ১০ টাকা করে নিবে ৷
কিছু ছবিঃ
১)বার্ড এর প্রধান ফলক ৷


২)বার্ড এর গেস্টহাউজ এর সামনের গাছপালা ৷


৩)বার্ড এর গেস্টহাউজ ৷


৪)শালবন বিহারের সাথে সেলফি ৷


৫)ওয়ার সিমেট্রীর প্রান্তর ৷


৬)আমি আর পান্থ ৷


৭)ওয়ার সিমেট্রীর জেসাস ক্রস ৷


৮)২৩ জন এয়ারমেন এর একটি গনকবর ৷


৯)অসংখ্য সৈনিক এর কবর ৷


১০)বার্ড এর ভিতরে আমি আনমনে ৷


১১)শালবন বিহার এর পরিচিতি ফলক ৷


১২)শালবন বিহারের কিছু ছবি ৷


১৩)আমি ও আমরা ৷


১৪)বিভিন্ন স্কুল এর শিক্ষাসফর ৷


১৫)ময়নামতি বৌদ্ধ বিহার ৷

সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×