somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘালয় ভ্রমনঃ পর্ব ১( ডাউকি,মাওলিনং,আমলারেম)

১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাফলং ছিলো আমার ঘুরতে জাওয়া প্রথম গন্তব্য!! সেই খান থেকেই অপর প্রান্তের দেশের প্রতি আমার লোভ!
আগেই বলে নেওয়া ভালো,আমি প্রকৃতি কে ভালোবাসি কোনো বিশেষ দেশ কে নয়। একদিন না একদিন মেঘালয় যাবোই সেই স্বপ্ন পুষে রেখেছিলাম বহু বছর!
অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই গন্তব্বের উদ্দেশে আমরা ৭ জন ঘুরতে থাকা চিল রউনা হই গত ২৮ জুন রাতের শ্যামলী বাসে করে সিলেট এর উদ্দেশে। সকালে পৌছাই সিলেট , সেখান থেকে বাসের ছাদে করে চলে যাই তামাবিল বর্ডার। মনের মধ্যে ভয় কাজ করছিলো কিছুটা। প্রথম তো তাই, সেখানে গিয়ে দেখা হলো আমার আইডল বিল্লাহ ভাইয়ের সাথে,উনার সাথে কথা বলেই মনের জড়তা কেটেছিল। অবশেষে সকল কাজ শেষ করে ১০ টা নাগাদ মেঘালয় এর প্রবেশ করি। সেখানকার ইমিগ্রেসন থেকে এন্ট্রি সিল লাগিয়ে আমরা অফিশিয়ালি প্রবেশ করি ভারতের মেঘালয় রাজ্যে!
ডাউকি তে সকালের নাস্তা টা করে একটা গাড়ি ঠিক করে ফেলি আজকের দিন টার জন্নে! মুহূর্তের মধ্যেই পৌঁছে যাই দূর থেকে দেখা সেই ব্রিজ।


ব্রিজ এর উপর থেকে দেখা জায় নিলাভ সবুজ রঙের ডাউকি নদির পানি আর দুরের নিজ দেশ জাফলং এ মানুষের মেলা!


মেঘালয় যেনো ঝর্নার মেলা নিয়ে বসে আছে প্রকৃতি প্রেমিদের জন্নে! কিছুদুর এগিয়ে জাওয়ার পরেই দেখা পাই উমক্রেম ঝর্নার! ভরা যৌবন এ সে!


পুরো মেঘালয় যেন ঘিরে আছে সিলেট কে, উমক্রেম ঝর্না পেরিয়ে কিছুদুর এগিয়েই দেখা পাই জাফলং এর খাসিয়া পল্লির!


আকা বাঁকা পাহাড়ি পথ ধরে এগুচ্ছি, মাঝে মাঝেই ঝলক দেখা যায় নিজের দেশের! হটাত বিশালাকার গর্জন! চলে এসেছি সেই পাংথুমাই ঝর্নার কাছে,যেটি বাংলাদেশের আরো একটি আফসোস! যাকে শুধু দূর থেকেই দেখতে হতো আজ তার সামনে দাড়িয়ে আছি! ভাবতেই ভালো লাগছিলো!


শত শত মানুষ হয়তো তাকিয়ে আছে পাংথুমাই ঝর্নার দিকে!! আর আমরা ঝর্নার উপর প্রান্ত বড়হিল থেকে আবেগী দৃষ্টিতে তাদের পানে চেয়ে আছি!!


পাংথুমাই থেকে আরো অনেক খানি দূরে মাওলিনং গ্রাম। আমরা আগেই চলে যাই নওহেত লিভিং রুট ব্রিজ এ, এটি সিংগেল ডেকার!


ডাবল ডেকার এ যাবো ভ্রমনের তৃতীয় দিন ৷
অসাধারন ভাবে গাছের শিকড় দিয়ে সৃষ্টি এইসব লিভিং রুট ব্রীজের! পুরো মেঘালয় জুড়ে অসংখ্য যায়গায় দেখা যায় এরকম ব্রীজ ৷ নিজেরাই তারা গাছের শিকড় বিভিন্ন ভাবে ঝুলিয়ে দেয় যেনো একটি সময় সৃষ্টি হয় এরকম জীবন্ত ব্রীজের ৷
নওহেত ব্রীজ এর নিচ দিয়েই প্রবাহিত হচ্ছিলো অসাধারণ একটি বিশালাকার ঝিরি ৷ অপরপ্রান্তেই বাংলাদেশের বিছানাকান্দি, হতে পারে এই ঝিরির ই একটি অংশ!!
সেখান থেকে আমরা চলে যাই মাওলিনং এ ৷ যাকে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম বলে মানুষ চিনে ৷ গ্রামটিতে প্রবেশ করতে গাড়ি প্রতি ৫০ রুপী দিতে হয় যা তারা ব্যায় করে গ্রাম টি পরিষ্কার রাখার তাগিদে!


পুরো মেঘালয় রাজ্যই ছিলো পরিষ্কারাছন্নের প্রতীক ৷ প্রায় প্রতিটি ঘরের সামনেই ঝুলানো ছিলো একটি করে ময়লা ফালানোর ঝুরি, যা আমাদের বিমোহিত করেছে ৷
মাওলিনং গ্রামের মানুষেরা এখন পর্যটক দের জন্যে বিভিন্ন জিনিসের পসরা বসিয়ে রাখে বলেই হয়তো ব্যাস্ত এই গ্রাম টা পরিষ্কার হওয়া সত্তেও মনে ধরেনি আমাদের!
ঘুরা শেষে আমরা ফিরে আসি ডাউকী তে ৷ এবার যাবো আমলারেম এর দিকে ৷ কিছুদুর যাওয়ার পর এক নতুন সৌন্দর্য আমাদের চোখে ধরা দিলো ৷ এ যেনো চারিদিকে সবুজের বিছানো মখমলের কার্পেট ৷ তার মাঝে ছোট ছোট গম্বুজাকার টিলা গুলো কে অসাধারণ লাগছিলো! যতদূর চোখ যাচ্ছিলো এ যেনো সবুজে ঠাসা প্রকৃতি ৷ পূর্বে কখনো এরকম সৌন্দর্য চোখে পড়েনি আমাদের কারোরই! তাই সবার মন একটু বেশীই উৎফুল্ল ৷


বিকেলে আমরা পৌছাই ক্রাং সুরি ঝর্নার গেট এ ৷ সেখানে আমরা দুপুরের খাবার টা সেরে নেই ৷
সিড়ি ধরে নামতে লাগলাম,একটু পরই পেয়ে গেলাম প্রথম ভিউ পয়েন্ট ৷ এখান থেকে ঝর্নাটাকে অতি ক্ষুদ্রই মনে হয় ৷ ক্রাং সুরি ঝর্না টি নদীর উপর একটি বাধ দেওয়ায় সৃষ্টি যতটুকু জানি!


প্রায় ১০ মিনিট সিড়ি নামার পর পৌছই ঝর্নার নিচে ৷ দানবাকার এক ঝর্না,ঝর্নার নিচে স্বচ্চ নীল পানি যেনো ডাকছিলো আমাদের!!
লোভ না সামলাতে পেরে গোসল সেরে নিয়েছিলাম ৷ সাতার এর প্রতিযোগীতাও হয়ে গেছিলো এক দফা!!


সন্ধ্যা ঘনিয়ে আসছিলো, তাই ফিরে আসলাম উপরে ৷ গোধুলির আলোতে রওনা হয়েছি স্নোনেংপেডেং এর দিকে ৷ রাত ৮ টাই পৌছাই সেখানে ৷ থাকার জন্যে তাবু পিচ করে চলে যাই নদীতে ৷ আগামীকাল দিনের আলোতে সৌন্দর্য দেখার অপেক্ষায় ঘুমুতে যাই!
চলবে......
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×