ইশতেহার
মনোজ দে
কত আর হত্যা করবে আমাদের?
উদ্যত আগ্নেয়াস্ত্র থেকে বেরিয়ে আসা
তপ্ত বুলেট স্তব্ধ করবে কত আর হৃৎপিন্ড?
কানসাটে মেরেছো ২৪জন সহযোদ্ধা কে-
আর আজ ফুলবাড়ির মাটি রক্তরাঙ্গা হল
৭ শহীদের টকটকে রক্তে?
তবু কি থামাতে পেরেছো-
জনজাগরণ শনির আখড়ায়?
মিরপুর থেকে গাজীপুরের শ্রমিক দাবানল?
কে ডরায় তোমার উদ্যত অস্ত্রে?
কে ভয় পায় তোমার তপ্ত বুলেটে?
কে থোড়াই কেয়ার করে তোমার অসভ্য সমর সজ্জায়?
শ্যামল মাটির সহজিয়া মানুষ আমরা
বেঁচে থাকার স্বপ্নসাধ কাজে কাজেই পরিমিত!
তবু সেটুকু-ই বারে বারে কেড়ে নিতে তৎপর
সাম্রাজ্যবাদের দাঁতাল ঈগল আর
তাদের পদলেহি শাসকেরা।
কত আর হত্যা করবে আমাদের?
উদ্যত আগ্নেয়াস্ত্র থেকে বেরিয়ে আসা
তপ্ত বুলেট স্তব্ধ করবে কত আর হৃৎপিন্ড?
বাঘাইছড়ি, মহালছড়ি, খাগড়াছড়ি
দিনাজপুর, রংপুর, গাজীপুর
কানসাট, কুষ্টিয়া, নওগাঁ, ফুলবাড়ি
কোথায় চলছে না তোমাদের নির্বিচার গণহত্যা?
দিনে দুপুরে গুলি চলছে, রাতের আঁধারে চলছে-ক্রসফায়ার
এখন আমাদের সমগ্র সবুজ ব-দ্বীপ একটা মস্ত কসাইখানা।
পাহাড় কিংবা সমতলে চলছে জবাই চলছে সমানতালে-ই।
এত হত্যা! নির্বিচার রক্তপাত!
আর কত সইবে আমাদের মানবিক হৃৎপিন্ড?
দাঁতাল ঈগল দালাল অসভ্যের আগ্নেয়াস্ত্র
কতদিন কাড়বে আমাদের জীবন?
এখন সশস্ত্র একপক্ষের সাথে
জনতার অস্তিত্বের লড়াই; বাঁচা-মরার সংগ্রাম।
ইতিহাসের নির্মম শিক্ষায়
চেতনায় জ্বলজ্বল রক্তজবা চোখ তীক্ষè-স্পষ্ট
তাই সরল মানবিক হৃৎপিন্ডও প্রস্তুত সশস্ত্র হতে।
হয় মেরুদন্ড সটান করে ঘোষণা কর শেষ যুদ্ধের
নতুবা বেছে নাও ন্যাতানো কেন্নোর ঘিনঘিনে জীবন।
সাম্রাজ্যবাদ বিরোধী কবিতা মনোজ দে'র কবিতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।