চোখ খুবলে নেয়া অন্ধকার, স্ফুলিঙ্গ জ্বেলে দাও!

শীতার্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রান নিশ্চিত করার দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৫

শেয়ারঃ
0 0 0

প্রগতির পরিব্রাজক দল, প্রপদ এর ১৪ তম শীতার্ত সহযোগিতা ও প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল দুপুর ১২ ঘটিকার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ মধুর কেন্টিনে শীতার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ নিশ্চিত করার দাবীতে এক সংবাদ সম্মেলন ও সংবাদ সম্মেলন শেষে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
আপনারা সবাই অবগত আছেন যে, প্রতি বছরের তুলনায় এবার শীতের তীব্রতায় ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় কয়েক শ'লোক মারা গিয়েছে। শুধু মানুষের মৃত্যুই নয়, ফসল ও গৃহপালিত পশুর মৃত্যু জনজীবনে ব্যাপক দুর্ভোগ নেমে এসেছে শৈত্যের কারণে। বিভিন্ন পত্রিকা ও সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সরকারী ও বেসরকারী পর্যায়ে শীতবস্ত্র বিতরনের পরিমান খুবই অপ্রতুল। এমতাবস্থায়, অবিলম্বে সকল শীতার্তদের জন্য পর্যাপ্ত সরকারী ত্রাণ নিশ্চিত করার দাবীতে এবং বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহবান জানিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে ত্রাণ নিশ্চিত করার দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
আপনিও অংশগ্রহণ করে শীতার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসুন।

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৭
জাকির হোসেন বিডি বলেছেন: সহমত...। বাড়ী বাড়ী থেকে পুরানো কাপড়, অর্থ, শীত বস্ত্র সংগ্রহ করুন ...।

 

মোট সময় লেগেছে ২.২৩৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রপদ প্রগতির পরিব্রাজক দল এর সংক্ষিপ্ত নাম।
প্রতিষ্ঠাকালঃ ১৯৯৪ ইং
কেন্দ্রীয় কার্যালয়ঃ ঢাকসু ভাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ প্রকৃত স্বাধীনতা ও জনগণের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই