somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধীদের বিচার; কারা করবে,কারা করবেনা, কেন?

০৯ ই জুলাই, ২০১০ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সালের গণহত্যাকারীদের বিচার এদেশের মানুষের প্রাণের দাবী। এদেশের মানুষ ১৯৭১-এর যুদ্ধাপরাধীসহ সকল গণহত্যাকারীদের বিচার ও শাস্তি চায়। এবং তারা তাদের বিচার একদিন করবেই এবং শাস্তি দিবেই।

কিন্তু আজ জনগণের এই প্রাণের দাবীকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে তৎপর বিভিন্ন গোষ্ঠী। এই প্রশ্নে সবচেয়ে সরব আঃলীগ যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে। অথচ মুজিবের আমলে খুন করা হয়েছে সিরাজ সিকদার সহ ত্রিশ হাজারের উপরে মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক বিপ্লবীদের। ১৯৯৬ সালে নিজেদের ৫ বছরের শাসন আমলে ভুলেও উচ্চারণ করেনি যুদ্ধাপরাধীদের বিচারের কথা। কিন্তু ’৯৩ সালে এই ইস্যুকে উসকে দিয়ে, মানুষের অনুভূতিকে কাজে লাগিয়ে ’৯৬ এর নির্বাচনে তার ফায়দা লুটেছে। যেকোন প্রকারে ক্ষমতায় যাওয়ার জন্য গতবছরই ইসলামী দলগুলোর একাংশের সাথে আঁতাতের ইতিহাস এখনো এদেশের মানুষ ভোলেনি। ১৯৮৬ সালে এরাই জামাতে ইসলামীর সাথে আঁতাত করেছিল।
মুক্তিযুদ্ধের আরেক বৃহৎ দাবীদার বিএনপি যাদের উৎস ক্যান্টনমেন্ট থেকে- তারা জামায়াতে ইসলামীর মত সবচেয়ে প্রতিক্রিয়াশীল মৌলবাদী শক্তিকে এদেশের রাজনীতিতে পুর্নবাসিত করেছে এবং ২০০১ এর নির্বাচনে তাদের নিয়ে সরকার গঠন করেছে।

ক্যান্টনমেন্টের আরেক উত্তরসূরী এরশাদ ইসলামকে সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠা করে প্রতিক্রিয়াশীল রাজনীতি পুনবাসনের ষোলকলা পূর্ন করে।
এরা প্রত্যেকেই প্রতিক্রিয়াশীল এবং এদেশের মানুষের চোখে অত্যাচারী, দালাল, বিশ্বাসঘাতক হিসেবে এদের কারো মধ্যেই কোন পার্থক্য নেই। তাই, এক প্রতিক্রিয়াশীল কি আরেক প্রতিক্রিয়াশীলের বিচার করবে? না কি, কেবল নিজ নিজ রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যেই এই গণদাবীকে ব্যবহার করবে?

যে সেক্টর কমান্ডাররা যুদ্বপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার আমরা বলতে চাই যদি আপনরা প্রকৃতই যুদ্বাপরাধীদের বিচার চান তাহলে উপরোক্ত বিষয়ে পরিষ্কারভাবে আপনাদের মতামত ব্যক্ত করুন । কেন, যুদ্ধের ৩৭ বছর পর আপনরা বিচার চান? এতদিন কোথায় ছিলেন? এর জবাব এদেশের মানুষ জানতে চায়।

আমরা যদি প্রকৃতই গণহত্যাকারীদের বিচার চাই, তবে অবশ্যই শত্র“ মিত্রের মধ্যে আমাদের স্পষ্ট পার্থক্য টানতে হবে। শত্র“র নিজেদের মধ্যকার কোন্দলে ব্যবহৃত হওয়া যাবে না। সকল প্রতিক্রিয়াশীলদের উৎখাতের মাধ্যমেই কেবলমাত্র যুদ্ধাপরাধীদের বিচারের দ্বার উন্মুক্ত হবে।

প্রপদের কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রা চক্রবর্তী কর্তৃক ২৬ শে মার্চ ২০০৮ উপলক্ষে প্রকাশিত ভাঁজপত্রে প্রকাশিত।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×