জীবন - ২
২৩ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫৩
খেয়ালী এক গতিময়তায় চলমান
এর নামই কি জীবন !
সময়ের নিয়মে ঘটে যাওয়া
ছোট ছোট কিছু পরিবর্তন।
কোন ক্ষনের ক্ষনিক ঘটনায়
জুড়ে থাকা ভালবাসার আবর্তন,
কখনও উদাসী লোকাল ট্রেনের মত
পাড়ি দেয়া ছোট বড় জংশন।
কখনও প্রচন্ড উদ্যমতায় ছুটে চলা
পিছু ফিরে যাবার ইচ্ছায় প্রানপন,
ব্যর্থতায় পিষে ভুলের হিসেব কষে
অজস্র যাতনায় ব্যকুল এ মন।
এরই নাম হয়ত বেঁচে থাকা
এর নামই হয়তো জীবন।
লেখক বলেছেন:
সবারই জীবনই কি এমন ? হয়তোবা।
আমি ভাল আপনি ভালোতো।
শুভেচ্ছা নিলাম আবার দিলামও।
আমি ও আমরা বলেছেন:
এরই নাম আপোষ এরই নাম জীবন।নিজের সাথে যুদ্ধ করে শত্রুর সাথে মিত্রতা।
নিজের মাঝে যদি সত্যের প্রবোধ জাগে তাহলে মানুষ বলে হিংস্রতা।
লেখক বলেছেন:
হুমম.. আপোষ। কিন্তু আপোষের সাথে সাথে নিজের মনের মধ্যে যে একটা দুমরে মুচরে যাওয়া অঘটন, সেটা বোধহয় নিজে ছাড়া আর কেউ বোঝেনা বা বোঝানোও যায়না।
লেখক বলেছেন:
ধন্যবাদ মানব।
আপনার লেখা পড়লাম। ভাল লেগেছে।
আসলে আমি মনে করি, মেলাংকলিক হওয়া ভাল কিন্তু মেলকনটেন্ট নয়।
শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনাকেও শুভেচ্ছা।
লেখক বলেছেন:
বিভ্রান্তির মধ্যে অনবরত আবর্তন
দারুন বলেছেন তো !
কেমন আছেন ?
বেশ কদিন পরে এলেন।



















ঠিক আপনার কবিতার মতন।
আশাকরি ভালো আছেন।
শুভেচ্ছা রইলো।