somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম করে কিছু দাওনি

২১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার উপর আক্রমণ দেখে যদি মরমে মরে যেতে ইচ্ছা করে, যদি ঘুমাতে না পারি, যদি মাঝরাতে পথে পথে ঘুরে বেড়াই ছেড়ে দেয়া সিগারেট দু আঙুলে নিয়ে, যদি উলট পালট হয়ে যায় সবকিছু, তখন আমি কী করব? আপনি যে পথে হেঁটেছেন, সেটাই হোক আমার অবলম্বন...

* তীব্র অমানবিকতা নিয়ে আপনার চাচার কলিজা চিবিয়েছিলেন হিন্দা- তাও যুদ্ধে খুন করার পর। আপনি কখনো কাউকে জোর করে নিজের নীতিতে আনেননি, আনতে দেননি। কিন্তু হিন্দা মক্কার পতনের পর নিজেই আপনার নীতিতে আসতে চাইলেন। শর্ত, হামজার অবমাননা ক্ষমা করতে হবে! আপনি প্রিয়তম চাচার কলিজা চিবানো ওই মহিলাকে ক্ষমা করলেন!

আমি আপনার অবমাননাকারীদের জন্য যে ব্যক্তিগত কষ্ট পেয়েছিলাম, অন্তরের অন্তস্থল থেকে ক্ষমা করলাম। আমি আপনার অনুসারী। অন্তত হতে চাই।

* আপনাকে কেউ একজন বলল, মুহাম্মাদ! তুমি আমাকে আইনি কোন একটা ব্যাপারে শাস্তি দিয়েছিলে। শাস্তিটা ন্যায্য, কিন্তু তোমার উপর আমি ব্যক্তিগতভাবে ক্ষিপ্ত। চাদর সরিয়ে দাও, পিঠ অনাবৃত কর, আমিও তোমার পিঠে চাবুকের আঘাত করব।

আপনি অনাবৃত করে দিলেন। ওই লোক পিঠে কী যেন একটা ডিম্বাকৃতির চিহ্ন খুঁজতে চেয়েছিলেন মূলত। সেটা পেয়ে চুম্বন করতে করতে কেঁদে কেঁদে বললেন, হে প্রভুর প্রেরিত! আমি আপনাকে ভালবাসি। আমি আপনার চরণে সমর্পিত!

আমিও আপনাকে ভালবাসতে চাই। আমিও আপনার চরণে সমর্পিত হতে চাই আপনার নীতিতে।

* কোন এক মুসায়ী আপনার কাছে এল। তাকে নিজের উপাসনালয় ছেড়ে দিলেন উপাসনা করার জন্য? নিজের মসজিদে শুতে দিলেন রাতে? নিজের খাবার দিলেন পাঠিয়ে? নিজের কম্বল দিলেন গায়ে দিতে? তারপর, সে যখন ইচ্ছা করে আপনার পবিত্র উপাসনালয় অপবিত্র করে বেরিয়ে গেল, পরদিন ফিরে এল ভুল করে ফেলে রাখা তরবারি নিয়ে যেতে, আপনি তার অসুবিধা হয়েছে বলে বিপরীতভাবে আফসোস করলেন?

আপনার আগমনে শুভেচ্ছা।
কম করে কিছু দেননি আমাকেও। আমার ব্যক্তিগত শুভেচ্ছা নিন। কাজী নজরুলের কন্ঠে আমার শুভেচ্ছা গ্রহণ করুন,

‌'ভালবাসা পায়নি যে জন,
রাসূল তাকে ভালবাসে!'
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×