somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিম?

২৩ শে জুন, ২০১২ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবিত্রবাক্য

আল্লাহ্ ছাড়া কোন উপাসনার যোগ্য/প্রভু নেই,
মহাসম্মানিত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাঁর প্রেরিতজন।

সাক্ষ্যবাক্য

আমি সাক্ষ্য বহন করছি, আল্লাহ ছাড়া কোন উপাসনার যোগ্য/প্রভু নেই, তিনি একক ও অংশীদারীর প্রশ্নাতীত,
এবং আমি সাক্ষ্য বহন করছি যে, মহাসম্মানিত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাঁর পক্ষ থেকে কর্মসম্পাদনকারী ও প্রেরিতজন।

মহত্ববাক্য

উচ্চতা আল্লাহরই, প্রশংসা আল্লাহরই,
আল্লাহ্ ছাড়া কোন উপাসনার যোগ্য/প্রভু নেই,
আল্লাহই মহত্তম,
কোন আশ্রয় নেই, শক্তি নেই আল্লাহ ছাড়া, উচ্চতম তিনিই, তিনিই মহত্তম।

একত্ববাক্য
আল্লাহ্ ছাড়া কোন উপাসনার যোগ্য/প্রভু নেই,
তিনি একক ও অংশীদারীর প্রশ্নাতীত, সাম্রাজ্য / ব্রহ্মান্ড তাঁরই। প্রশংসা তাঁরই।
প্রাণদাতা তিনিই, প্রাণগ্রহীতাও তিনি। তাঁরই কাছে ন্যস্ত সব কল্যাণ। সবকিছুর উপর তাঁর কর্তৃত্ব*।

অস্বীকৃতিরোধবাক্য

ও আল্লাহ্!
আপনারই মাঝে আমি নিরাপত্তা খুঁজি, যেন জেনেশুনে আপনার সাথে কাউকে অংশীদারির দাবি করে না বসি।
আমার অজ্ঞতা ও অজ্ঞানতার জন্য আপনারই কাছে আমার ক্ষমাপ্রার্থণা। অবিদ্যা-অপসংস্কারের জন্যে আমি অনুতপ্ত।
আমি নিজেকে মুক্ত করছি অবিশ্বাস থেকে, এবং আপনার সাথে অংশীদার সাব্যস্ত করার মনোভাব থেকে।
আর নিজেকে মুক্ত করছি সমস্ত পাপ থেকে।
আপনার ইচ্ছাতেই আমি পূর্ণ সমর্পিত হলাম।
আমি বিশ্বাস করি, এবং আমি ঘোষণা করি,
আল্লাহ্ ছাড়া কোন উপাসনার যোগ্য/প্রভু নেই,
মহাসম্মানিত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাঁর প্রেরিতজন।

আমি বিশ্বাস স্থাপন করি আল্লাহর উপর,
তাঁকে যত নামে জানা যায় সব নামের উপর এবং যতভাবে জানা যায় সব জানার উপর,
এবং আমি সর্বান্তকরণে গ্রহণ করি তাঁর সমস্ত আদেশ।

আমি বিশ্বাস স্থাপন করি আল্লাহর উপর,
তাঁর ফিরিশতাদের উপর,
তাঁর বইসমূহের উপর**,
তাঁর প্রেরিতজনদের উপর,
শেষ দিবসের উপর,
তাঁর থেকে আগত নির্ধারিত ভাগ্যের উপর,
আর আমি বিশ্বাস স্থাপন করি মৃত্যুর পর পুনরায় উঠে আসার উপর।

সামান্য গুপ্তজ্ঞানচক্রের (দ্য সিক্রেটস অভ কাল্ট/ মাআরিফাত ই তরিক্বত) ছোঁয়া-

* কুল্লি সাইয়্যিন ক্বাদির- ‘তাঁর পক্ষ থেকে প্রতিনিধিরূপ দীক্ষাগুরুর সবাই তাঁর পক্ষ থেকে পাওয়া ক্ষমতায় মহাক্ষমতাবান।’
** ওয়া ক্বুতুবিহি- ‘যাঁর ভিতরে ক্বিতাবসমূহের অন্তর্গত রহস্য লুকিয়ে আছে তাঁকে/তাঁদেরকে। আউলিয়া-আল্লাহ’র সর্বাধিনায়ক/নায়কদেরকে।’
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১২ দুপুর ১:০৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×