somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন, দুনিয়ার সবচে সহজ ধ্যানটা করে ফেলি

৩১ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামু আমাকেও খেল।

পোস্ট দিব না, বসব না। কিন্তু মন শোনে কার কথা! পাঁচ মিনিটের ব্যাটারি ব্যাকাপ নিয়ে বসেছি।

তো, দুনিয়ার সবচে সরল ও সংক্ষিপ্ত ধ্যানটা করেই ফেলি? এটা করিয়ে নিয়মিত ধ্যানী- এমন দুজনকে চমকে দিয়েছিলাম।

বেসিক্যালি ইহা হয় একখানা লিসানি রেসিপি।

নির্জন ঘর, নিজের বিছানা। অলস সময়, সকাল-ঝিম ধরানো দুপুর বা নিশ্চিন্ত রাত। ফোনটা সুইচ অফ করে শুয়ে পড়ুন। মাথার নিচে বালিশ নাই, শরীরে কোন ঘড়ি-আংটি টানটান জিনিস নাই।

সোজা চিৎ হয়ে শুয়ে, হাত দুটা দুপাশে রেখে, চোখটা উপরদিকে, নিজের সিলিঙে কিছুক্ষণ ধরে রাখা। হয়ত ত্রিশ সেকেন্ড বা মিনিটখানেক।

আলতো করে বন্ধ হয়ে যেতে দিন। তারপর, পুরনো বন্ধুর সাথে খুনসুটির কথা মনে পড়লে যেভাবে একটা দীর্ঘশ্বাস নিবেন, সেভাবে বার কয়েক।

শ্বাস নিয়ে পুরোটা বের করে দিন। আবার নিন।

এবার কোন ভাবনা নাই, কিসসু নাই। চোখে শুধু অন্ধকার। অন্ধকারকে অনুভব। উপভোগ।

আরে, আপনি তো শুয়ে আছেন একটা পাহাড়ি নদীর পাশে। সমতল বালিভূমিতে। মৃদু সকালের রোদ্দুর এসে পড়ছে মাথার উপরের নারকেল গাছটার ফাঁকফোঁকর বাউলি কেটে।

উফ, কেউতো আর আশপাশে নেই, খালি পিঠটার নিচে বালির কণাগুলো দারুণ মাসাজ দিচ্ছে।

কিন্তু আস্তে আস্তে পানির শব্দ বাড়ছে কেন?

নড়াচড়া করার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন আপনি। পানির শব্দে মাতাল অনুভব।

এইরে, পিঠের নিচের বালি ভেজাভেজা লাগে ক্যানো?
অনুভূতি ছেয়ে যাচ্ছে বালি ভিজে ওঠার অপরূপ অনুভবে।

তীব্রতর হয়ে উঠছে পানির শব্দ।

তারপর, মৃদুমন্দ ঢেউয়ের ধাক্কা গায়ে। আস্তে আস্তে হালকা শোলার মত ভেসে যাচ্ছেন পানিতে।

একটু একটু করে নদীর গভীরে। স্রোত আরো চাঙা। পানির ঝাপটা। চোখের উপর। নাকে, মুখে। শোলার ডিঙি হয়ে ভেসে যাওয়া।

উলটপালট। হাতে, পায়ে, মাথায়, গায়ে।

কখনো মৃদু ঝাপটা, কখনো তীব্র ধাক্কা আর খরস্রোতে শুধু বয়ে যাওয়া।

তারপর, হঠাত করেই তলিয়ে যাচ্ছেন আপনি।
এবং অদ্ভুত এক ভাললাগা। নদীর স্রোতের ধাক্কায় ডুবো পাহাড়ে আরামদায়ক আঘাত, যেন মাসাজ জানা কোন দক্ষ শিল্পীর ছোঁয়া।

পানির টান, সেখানে গায়ের ওজনের সাথে ওঠানামা।

এরপর, হঠাৎ করেই টের পেলেন, নিচ থেকে পাথরগুলো সরে সরে যাচ্ছে।

খরস্রোতা নদী আপনাকে নিয়ে হাজির হয়েছে অন্য কোন বালিচরে।

আবার বালুর মিহি অনুভব সারাগায়ে মাখা।

আস্তে আস্তে জলের চলে যাওয়া।

এবার একটু নড়ে উঠুন তো! হু... দারুণ একটা আবেশ।

হাত-পা নাড়তে নাড়তে খুলে ফেলুন চোখ।

বিশাল ধ্যান শেষ করেছেন, কংগ্র্যাটস নিবেন না?
২৩টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ইরান গাজা নয়" - অরুন্ধতী রয়, (মার্চ ৯, ২০২৬)

লিখেছেন সাজিদ উল হক আবির, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৬


ছবিসূত্র

আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন না এবং তিনি মাওলার দায়িত্ব পালন করেননি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি চান আপনার মৃত্যুর পরে সামুর ব্লগাররা আপনাকে স্মরণ করুক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:৫৯

আমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!... ...বাকিটুকু পড়ুন

মানসিক ভারসাম্য

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ৩:২৯



আপনি ইরানের বিপক্ষে, আপনি নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধ অসুস্থ মানুষ হত্যার পক্ষে! - কারণ, আপনি অসুস্থ। মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীনের সাথে হাসি মজা আলোচনা বিতর্ক কোনোটাই চলে না।... ...বাকিটুকু পড়ুন

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×