somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামাজ, শুদ্ধভাবে নামাজ এবং নামাজের পদ্ধতি নিয়ে ইদানীংকার অস্বস্তিকর অস্পষ্টতা ১

১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নামাজের পদ্ধতি নিয়ে কিছু বিভ্রান্তি খুব সুন্দরভাবে ছড়ানো হচ্ছে। এই বিভ্র্রান্তির ফলটা কেমন দাঁড়াচ্ছে তা নিজের চোখে দেখলাম এবং খুবই বিরক্ত হলাম। একজন নিকটাত্মীয় ত্রিশ বছর আগে কামিল বা টাইটেল ডিগ্রি নিয়েছেন মাদ্রাসা থেকে। এর বাইরে, ধর্মীয় নয় এমন একটা সম্মানজনক বিষয়ে তিনি স্কলার, দেশ-বিদেশ ঘুরে বেড়ান।

ইনি যদি হয়রান হয়ে বলেন, বুঝলে, সারা জীবন তো ভুল নামাজ পড়ে এলাম!
তাহলে পরিস্থিতিটা কেমন হয়?

ভুল নামাজ পড়ে এলেন মানে কী? তিনি কি শিরক করে এলেন? যাকে ফার্সিতে বোৎপরস্তি বলে, সেই প্রতিমা-প্রার্থনা করে এলেন? যাকে নিকৃষ্ট অনুপ্রবেশ বলা হয়, সেই বিদ'আত করে এলেন? অথবা দয়াময় রাসূল দ. যে পথে নামাজ পড়েছেন, সেই পথে না পড়ে মনগড়া পথে পড়লেন? ঠিক কী কারণে, সুস্থ-অসুস্থ অবস্থায় কাঁটায় কাঁটায় নামাজ পড়া আলিম একজন মানুষ বলতে পারে, বুঝলে, সারা জীবন তো ভুল নামাজ পড়ে এলাম!

তিনি বললেন, বুখারি শরীফে আছে, বারবার আছে, রুকুতে যাবার আগে হাত তুলতে হবে। এবং রুকু থেকে দাঁড়ানোর আগেও। মূলত এভাবে নামাজ না পড়াই তার ভুলভাবে নামাজ পড়া। এবং এর সাথে সম্পর্কিত আরো কিছু বিষয়।

প্রথমেই কথা, বুখারী শরীফে কি এই কথাটা ভুল লেখা আছে? না।
রাসূল দ. কি এভাবে নামাজ পড়েছেন, যেভাবে বুখারী শরীফে আছে? পড়েছেন।
সাহাবীরা কি এভাবে পড়েছেন? পড়েছেন।
এভাবে পড়লে কি শুদ্ধ হবে? অবশ্যই হবে।
তাহলে শেষ কথা হল, তিনি কি ভুল বলেছেন? তিনি অবশ্যই ভুল বলেছেন। শুধু ভুল বলেননি, তিনি ফিৎনা সৃষ্টিকারী ভুল কথা বলেছেন যা একটা খুব বড় ধরনের অপরাধ। উম্মাহ্ র মধ্যে বিভ্রান্তি তৈরি করার মত অপরাধ খুব কমই আছে। আর সেই অপরাধ হল, তিনি যেভাবে নামাজ পড়ে এসেছেন, সেটাকে ভুল বলার মাধ্যমে বাংলাদেশের ৯০%+ মুসলমানের নামাজকে বাতিল করে দেয়া পাশাপাশি পৃথিবীর ৭০%+ মুসলমানের নামাজকে ব্যর্থ কাজ বলা।

ওই নামাজটা যেমন সঠিক গাইডেন্সের মাধ্যমে শিখে তারপর পড়লে বিশুদ্ধ হবে, প্রচলিত নামাজও সঠিক গাইডেন্সের মাধ্যমে শিখে (যা মানুষ এম্নিতেই শিখে থাকে) পড়লে পূর্ণ বিশুদ্ধ হবে।

কারণ?
রাসূল দ. অন্তত চার-পাঁচভাবে নামাজ পড়েছেন। তিনিই ধর্মের দলিলনামা। তিনি যা করে গেছেন, তাই ধর্ম। তিনি যা অনুমোদন করেছেন এবং পরবর্তীতে বাতিল করেননি সেটাকে বিশ্লেষণ করার মত সত্যিকার যথাযথ যোগ্য মানুষ বিশ্লেষণ করে একটা গাইডলাইন তৈরি করলে সে গাইডলাইন সম্ভাব্য সবচে বেশি এরর-ফ্রি হয়, আর এই সম্ভাব্য সবচে বেশি এরর-ফ্রি পদ্ধতিতে ধর্মাচরণ করাই ইসলাম। নিজের ইচ্ছামত কুরআন থেকে একটা আয়াত দেখে বা হাদীসের দুইটা রেওয়ায়েত দেখে কাজ করা আর যাই হোক, ধর্ম হতে পারে না।

তখনি তাঁর মত মহিমাণ্বিত নামকে আশ্রয় করে মহান আল্লাহর নামকে কলঙ্কিত করে হত্যা এবং সন্ত্রাসের মত অসহিষ্ণু অধার্মিক কাজ যেমন শুরু হয়, তেমনি তাঁর কথাকে বিকৃত করে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়।

এক হিসাবে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা প্রোপাগান্ডাবাজ ধর্মদ্বেষী কিছু লোক আর ইসলামের ভিতরে ফিৎনা তৈরিকারী 'তোমার নামাজ ভুল' টাইপের লোক আদপে একই পাত্রের মধু।

আশা করি তিন পর্বে এই আলোচনা শেষ হবে। পরবর্তী পর্বে আমরা দেখব, যেভাবে প্রচলিত নামাজ পড়া হয়, সেটা হাদ্বরাত আলী রা. পড়েছেন, এবং তা পড়েছেন হাদ্বরাত উমার রা.'র রীতিতে। আর হাদ্বরাত উসমান রা. এই পদ্ধতিতেই নামাজ পড়াতেন। আর খুলাফায়ে রাশিদীন রা. এই পদ্ধতি আবিষ্কার করেননি বরং রাসূল দ. নিজে এই পদ্ধতিতে এত বেশি নামাজ পড়িয়েছেন যে, আলাদাভাবে সাহাবী রা.'র পূর্ণ বিশুদ্ধ বর্ণনায় পাওয়া যায় যে, সাহাবাদের বেশিরভাগও এইভাবেই নামাজ পড়েছেন।

এবং নামাজ পড়ার পদ্ধতিগুলোর গ্রহণযোগ্যতার পারস্পরিকতার এই আলোচনায় বুখারী শরীফ সহ হাদিস গ্রহণের পদ্ধতি এবং ধর্মীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে দালিলিক আলোচনা হবে, পাশাপাশি বিভ্রান্তির উৎসে দেয়া হবে সাহসী উঁকি।

বিরক্তি না আনার জন্যই খন্ড করে উপস্থাপন। ইনশাআল্লাহ দুদিনের মধ্যে পুরো সিরিজ সমাপ্ত হবে।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮
৩২টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×