God is the perfect poet.
Robert Browning
-
Poetry is just the evidence of life. If your life is burning well, poetry is just the ash.
Leonard Cohen
ছোটবেলায় শুনছি এবং সেটা শুনতে শুনতে বড়ও হইছি ...
আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা
চাঁদ কখনও মামা হয়না, আর মামা হলেও এতবড় চাঁদ আমার কপালে টিপ দিবো কেমনে?
কবি বলেই এই লাইন কয়টি বেমালুম বিশ্বাস করেছি।
আরেকটু বড় হয়ে সেই কবিতার খপ্পরে -
অ - তে অজগর আসছে তেড়ে
আ- তে আমটি আমি খাব পেড়ে
এইসব কবিতায় পড়ে গেছি- অনুপ্রেরণায় ছিল আরেকটি কবিতা -
লেখাপড়া করে যে
গাড়ি ঘোড়ায় চড়ে সে
সবকিছু চুকিয়ে গাড়ি এবং ঘোড়া কোনটাই না পেয়ে যা পেলাম সেটা হচ্ছে
ঘোড়ার ডিম।
মানুষ, ঘোড়া, গাধা, গরু এরা ডিম পাড়ে না -
কাজেই ঘোড়ার ডিমও একটি মহান কবিতা ...
বিয়ে করলাম সেইখানেও কবিতা
কবুল - কবুল - কবুল
একটা শব্দ তিনবার বলা- অযথা- এইটা কি কবিতা না?
বউয়ের পেটে বাচ্চা এল - এই যে গর্ভযন্ত্রনা - এটি কী কবির যন্ত্রণা না ?
আমার মেয়ে কথা বলা যখন শিখছে- তখন সে ডিমকে বলত ডুমডুম
এই যে ডিমকে ডুমডুম বলা - কবি ছাড়া আর কেইবা বলতে পারে- এটা ?
আমি -
মরে যাওয়ার পর যা ঘটবে বলে শুনেছি- ঐ যে হুরপরি অথবা দোজখের ওম ...সেগুলো তো কবিতার চিত্রকল্পই মনে হইতাছে ....
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




