somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বিনীত অনুরোধ ...

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারায়ণগনজ থেকে একটি ছোট পত্রিকা বের হয়, এটা এক ধরণের লিটল ম্যাগ। এই লিটলম্যাগটার নামটিও চমকপ্রদ। Little মেঘ

এই পত্রিকার সম্পাদকের নাম ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক যে কেবল একজন লেখক তা না, সে একজন ভাল সংগঠকও। নারায়ণগনজের মতো একটি জায়গায় সে একদল তরুণকে নিয়ে একটি চক্র গড়ে তুলেছে। আমাদের সমাজের তরুণদের চক্র মানে ভয়াবহ জিনিস, চাঁদাবাজি, রাজনীতি কিংবা পাড়ার ছোটখাটো মস্তানবাহিনী ইত্যাদি অনেক সৃজনশীল কাজের সাথে তারা জড়িত।

ইশতিয়াক আহমেদের এই চক্রটি আরও ভয়াবহ। তারা নিজেদের মধ্যে চাঁদাবাজি করে একটা প্রকাশনা চক্র গড়ে তুলেছে। নিজেদের বই তারা নিজেরাই ছাপায়। কখনও এককভাবে, কখনও দলবদ্ধভাবে। তাদের দলবদ্ধ দুটি বইয়ের নাম দেই- ১. ইশতিয়াক আহমেদ ও তার ভাই ব্রাদারদের গল্প ২. স্বপ্ন ও ভালবাসার ক্যাডারদের কবিতা।

ইশতিয়াকের গ্রুপে যারা আছে, তাদের অনেকেরই মাথার তার সামান্য নরম। তারা এককভাবে যেসব বই বের করেছে , তাদের একটির নামই আমার মনে আছে। বইটি বের করেছে ঐ গ্রুপের একজন সদস্য, তার নাম ডালিম হায়দার।
তার বইয়ের নামটা শুনবেন? ডালিম হায়দারের নির্বাচিত প্রবচন গুচ্ছ।
আমি খুব সহজে মুগ্ধ হই না, কিন্তু এই আপাত শিশুসুলব বইটি পড়ে মজা পেয়েছি।

এই চরম দু:সময়ে একদল তরুণ এমন স্বপ্নময় কাজ করছে, এর পেছনের মানুষটি ইশতিয়াক। চাঁদাবাজি না, রাজনীতি না, মাস্তানি না, লেখালেখি এবং এক্সপেনরমেন্টাল লেখালেখি।

ইশতিয়াকের স্যাটায়ার লেখা, ওর ছড়া এবং ওর ফটোগ্রাফির আমি একজন ভক্ত। মোবাইলে তোলা ছবি নিয়ে ওর একটি ছোট্ট বই আছে, যেকোন ফটো্প্রেমিক লোকদের নজর কাড়বে সেটা।

তদবির জিনিসটাকে আমি খুবই ঘৃনা করি। কিন্তু ইশতিয়াকের জন্য তদবির করতে আমার ভালই লাগছে।

ও একমাস ধরে চেষ্টা করছে। দয়া করে ওকে ফ্রন্টপেজে এক্সসেস দিন।

Click This Link

সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩১
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×