somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই নেত্রীর এক টেবিলে বসা সার্পোট করি না ...

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে পন্ডিত লোকের সংখ্যা যেকোন সময়ের তুলনায় আশংকাজনক হারে বেড়ে গেছে। এইসব পন্ডিত লোকেরা মাঝে মাঝে উদ্ভট তত্ত্ব বাজারে নিয়ে আসেন, গোটা বঙ্গদেশ সেই তত্ত্বের হোগার পেছনে দৌড়ায়, যদিও অধিকাংশ ক্ষেত্রে শেষমেষ সেইসব তত্ত্ব এবং কিংবা তাদের হোগা কোনটারই হদিশ পাওয়া যায় না।

ওয়ান ইলেভেনের আগে এক মহাপন্ডিত দেবপ্রিয় ভট্টাচার্য , যোগ্য প্রার্থী আন্দোলন চাই- নামক এক উদ্ভট তত্ত্ব মার্কেটে এনেছিলেন, এবং সেটা নিয়ে গোটা বঙ্গীয় সুশীল সমাজ - তামাম দেশ জুড়ে তবলিগ শুরু করে দিয়েছিল। এই মহাপন্ডিতেরা সব বুঝেছিলেন কেবল এটা বোঝেন নাই যে, ভোটার নিজে যদি যোগ্য ( মানে সচেনতন, শিক্ষিত ) না হন, তাহলে তাদের তথাকথিত যোগ্য প্রার্থীর হোগার পেছনে এক দেবপ্রিয় বাবু ছাড়া আর কেউই থাকবেন না। বলাবাহুল্য, এই আন্দোলন মুখ থুবড়ে পড়েছে, ড. ইউনূসের মতো হেভিওয়েট প্রার্থী রাজনীতিতে নামার ঘোষনা দিয়ে শেষমেষ রাজপথে লুঙ্গি ফেলে দিয়ে আবার গিয়ে ব্যাংকের ক্যাশ বাক্স নিয়ে বসেছেন। পাবলিক তারে বোঝে নাই।
এস খালেকের কাছে ড. কামাল হেরে যান, কেননা ড. কামালে একটা ডিসপেনসারিও দেশে নাই।

কাজেই আন্দোলনটা হওয়া উচিত চিল, যোগ্য ভোটার চাই- আন্দোলন। উদ্যোগ ভালো ছিল, কিন্তু কনডোমটা সোনার মাথায় না লাগিয়ে বুড়ো আঙ্গুলে লাগালে, আসল উদ্দেশ্য লাট খেয়ে যাবে এমনভাবেই।

( যাক, সাম্প্রতিক সময়ের একমাত্র ভাল খবর হচ্ছে, ড. দেবপ্রিয় বাবু দেশে নাই। এমরকম আরও কিছু মাল চিহ্নিত করে বিদেশে পাঠাতে পারলে দেশের সংকট অনেকখানি ফিকে হতো বলে আমার ধারণা। )

এইরকম আরেকটি হুজুগ সম্প্রতি আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। হুজুর আর হুজুগের দেশ - বাংলাদেশে এই তত্ত্বটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেটি হচ্ছে, দুই নেত্রীকে এক টেবিলে আলোচনায় বসাতে হবে।

দুই নেত্রীর একসঙ্গে হাটা, চলা, বসা , শোয়া একটাও দেশের জন্য ভাল খবর না, হতে পারেনা।
খালেদার দল চুরি করলে, হাসিনার দল হাউকাউ করে- তাতে আর যাই ক্ষতি হোক না কেন আমরা জানতে পারি চুরি একটা হচ্ছে। আবার হাসিনার দল চুরি করলে- খালেদার দল হাহাকার করে- এটাও ভাল। আমরা আমজনতা তখন ঠিক ঠিক জানি, চুরি কেবল একা খালেদারা করে না, হাসিনারাও করে।


এখন তারা দুইজন যদি মিলে যায়- তাহলে সেটার ফলাফল হবে সুদুরপ্রসারী। একজন চুরি করলে আরকেজন চুপ করে থাকবে। একজন গোপনে অঁাতাত করলে আরেকদল সেটা গোপনই রাখবে।

দুই সাধুর প্রেম আমরা চাই, দুই চোরের প্রেম বড়ো ভয়াবহ জিনিস।

দয়া করে, দুই নেত্রীর এক টেবিলে বসলে. .. তাইলেই দেশ শান্তির সাদা কবুতরে ছেয়ে যাবে- এইসব বিভ্রান্তি থেকে নিজে দূরে থাকুন, অন্যকে দূরে রাখুন।


সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৭
৩৬টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×