আমার প্রিয় পোস্ট
- ৭ম ওয়েজ বোর্ড অনুসারে দৈনিক সংবাদপত্রের সাংবাদিকদের বেতন কাঠামো ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা - রিজভী
- খালেদা হাসিনা এরশাদ নিজামী ও অসুস্থ অন্যান্যরা ১ - সারোয়ার হাবিব
- ভালো লাগা প্রিয় কবিতারা-৫১ ( আপন মানুষদের কাছে ফিরে যাবো-মহাদেব সাহা ) - আবদুর রাজ্জাক শিপন
- মাননীয় শেখ হাসিনা আমার প্রতি নাকি আপনি মহাক্ষুব্দ !! - পীর হাবিবুর রহমান - আবুল বাহার
- আহা কী চমৎকার দেখা গেল!! - ভাঙ্গন
- কওমি মহিলা মাদ্রাসার অন্দরে… (২) - কাজরী...
- আমরা যাদের মুখাপেক্ষী প্রায় প্রতি মুহূর্ত - জানা
- হুমায়ুন আহমেদ এর কিছু বই
- জটিল
- কিছু অসামান্য সাঁকো - অপরিচিত_আবির
- বাধ ভাঙার এই আওয়াজ বোধহয় কারো কাম্য ছিল না (উৎসর্গ :বিদায়ী ধূসরছায়া বৃন্দ) - আরিফ জেবতিক
- রাজাকারদের পুত্র কন্যারা কোথায় লেখাপড়া করেছে? - রুহুল্লাহ
- অনলাইনে বিজ্ঞাপন (এডসেন্স) থেকে আয় - খোকন জিও
- যুক্তির ফ্যালাসি, কুযুক্তি বা নষ্টামিসমূহ -৬ (শেষ) - ফারুক আহসান
- যুগে যুগে ইসলামের পরিবর্তনশীল দর্শন- ০১ - শেরিফ আল সায়ার
- সাংবাদিক নামের আজিব জীবগুলোর জন্য মমতা ( আরিফ জেবতিক) - আরিফ জেবতিক
- নেট থেকে মোবাইলে ফ্রি sms - সীমানা পেরিয়ে
- মিলন হবে কত দিনে ...ইংরেজি অনুবাদ - ইমন জুবায়ের
- ঢাকার শ'খানেক বছর পুরোনো কিছু ছবি - ০১ - সাহারা মরু'র পাড়ে
- the unique blogosphere and virtual blog identities in bangladesh - আরিল
- গ্রামীণফোনের দূনীর্তি - সৈয়দ সাইফুল আলম শোভন
- `এ এলাকায় থাকে মাথায় কাপড় দিয়া ঘুরবা'-পুরুষালি নিপীড়নের সাম্প্রতিক চেহারা - শামীমা িবনেত রহমান
- যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন...একটি সতর্কতামুলক পোষ্ট - তাসমান
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- নদীর পাশে একা / আবু হাসান শাহরিয়ার - পোয়েট ট্রি
- ঘরে বসে আয় করার উপায় -১ - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- জোক :: রিয়েল লাইফ & রিয়েল টাইম - চিলে কোঠার সেপাই
- ভালো লাগা প্রিয় কবিতারা-৫০ (যা চেয়েছি, যা পাবো না --সুনীল গঙ্গোপাধ্যায় ) - আবদুর রাজ্জাক শিপন
- Out of Frame.... - রানা
- বঙ্গভবনের সেই দিনগুলো - ১ : মোখলেসুর রহমান চৌধুরী - যুকরুফা ০৭
- ওয়ারিদের বিজ্ঞাপন নিয়ে আপনাদের মন্তব্য চাই - মোস্তফা সরয়ার ফারুকী
- ফারুকী এবং উল্টাপুল্টা ৬৯ - তুষার ০০৭
- ফারুকী, ফজলু, মোশাররফ আক্রান্ত টিভি নাটক - কৌশিক
- নাটক "৪২০" নিয়ে আপনাদের মতামত দিন - মোস্তফা সরয়ার ফারুকী
- রাহাকে বলছি, টি-শার্ট বিক্রির টাকা থেকে সর্বোচ্চ অংশটা শাশ্বতর ফান্ডে দিন - যীশূ
- প্রথম আলো ব্লগ শুরু করলে কী কী ঘটতে পারে? - ব্রাত্য রাইসু
- গ্রামীন ফোন কাস্টোমার কেয়ারের সেই কমপ্লেইন এপ্লিকেশনটি এবং তারপর - রানা
দারিদ্র এবার সত্যি সত্যি জাদুঘরে যাবে ....: অভিনন্দন ব্রাক
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫১
নোবেল পুরষ্কার পাবার পর - একটা নোবেল বক্তৃতা দিতে হয়। সেইসব বক্তৃতার মধ্যে অনেক জ্ঞানগর্ভ কথা থাকে। তবে ইতিহাসের সবচেয়ে হাস্যকর নোবেল বক্তৃতা দিয়েছিলেন খুব সম্ভবত: ড. ইউনূস। তিনি বলেছিলেন, দারিদ্রকে তিনি কত সালের মধ্যে যেন জাদুঘরে পাঠাবেন।
এটি খুবই স্পষ্ট যে, তার নোবেল পুরষ্কার লাভের ঘটনা , অনেকের মধ্যে প্রবল উৎসাহ যুগিয়েছে। সত্যি সত্যি দারিদ্রকে জাদুঘরে পাঠাতে এগিয়ে এসেছেন কেউ কেউ....অবস্থাদৃষ্টে মনে হচ্ছে একে এক গরীব মানুষদের পিটিয়ে মেরে তাদের গাছে ঝুলিয়ে ফেললে, দেশ থেকে গরীব মানুষ চিরতরে নির্মূল হয়ে যাবে। আর দরিদ্র মানুষ না থাকলে, দারিদ্রও থাকবে না। তবে স্যাম্পল হিসেবে কিছু গরীব মানুষকে জাদুঘরে থাকবে। মিরপুরের চিড়িয়াখানায় বিশাল একটা কুমিরের মডেল আছে, যেটা দেখে আমরা ভাবি, হায় এককালে দেশে এতো বড়ো কুমরি ছিল...তেমনি সব গরীবকে মেরে ফেলে অল্প কিছু দরিদ্র মানুষ বা তাদের কঙ্কাল জাদুঘরে লটকানো থাকবে ... গোটা বিশ্ব দেখবে...আমরাও পারি দারিদ্র নির্মূল করতে ...
ব্রাককে আন্তরিক অভিনন্দন...এরকম একটি মহতী উদ্যোগ হাতে নেওয়ার জন্য। দারিদ্র নির্মূল করার তাদের এই প্রক্রিয়াটি সত্যিই বেশ অভিনব।
আশা করি, এর পরের বার তারা মানুষ মেরে গাছে না ঝুলিয়ে তাদেরকে মাটিতে পুঁতে ফেলবে ...কিংবা আগুনে পুড়িয়ে ফেলবে...যাতে এইসব নিয়ে ব্লগে অযথা কোন লেখালেখি না হয় ... মিডিয়া তো ম্যানেজ হয়েই আছে ..খালি কিছু ফাজিল ব্লগার ছাড়া ....
ভুল করে ব্রাকের লোগে ব্যবহার করতে গিয়ে অন্য লোগো ব্যবহার করে ফেললাম ...দুটোর মধ্যে চেহারা কিছু মিল আছে বৈকি ...
আশীফ এন্তাজ রবি বলেছেন:
ভুল করে লোগো ব্যবহারের জন্য আমি মোটেও দুঃখিত নই ....
শয়তান বলেছেন:
ভুল সময়ে এইডি বইলা লাভ হইবো না তেমন একটা। আর দুই মাস মাত্র।সবুর করেন ।
লেখক বলেছেন: মাত্র দুই মাস? আপনি সিওর তো ?
আহসান হাবিব শিমুল বলেছেন:
হুম.....স্বস্তিকা ........।নাৎসীদের সিম্বল লজ্জা পাবে ব্র্যাক লোগ-র কাছে।
এনি ওয়ে, প্রতিবাদের এই ধারা অব্যহত থাকুক।
লেখক বলেছেন: ধন্যবাদ।
বিভিন্ন ধরণের স্বস্তিকা সম্পর্কে জানতে এখানে দেখুন http://en.wikipedia.org/wiki/Swastika
লেখক বলেছেন: ধন্যবাদ....অসংখ্য ধন্যবাদ। আমি এখনি ঠিক করছি ...
লেখক বলেছেন: ধন্যবাদ ......
মানবী বলেছেন:
এভাবে তো ভেবে দেখিনি!!!দারিদ্রকে যাদুঘরে পাঠাবার সত্যিই বেশ কার্যকর পদক্ষেপ মনে হচ্ছে!!!!
বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ আশীফ এন্তাজ রবি।
ধন্যবাদ কর্তৃপক্ষ পোস্টটি স্টিকি করার জন্য।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ, কর্তৃপক্ষকেও ...
লেখক বলেছেন: তাই ..
এক্সবিজনেস বলেছেন:
ফটোটা ঠিক করুন
লেখক বলেছেন: ঠিক করা হয়েছে..ধন্যবাদ।
আশীফ এন্তাজ রবি বলেছেন:
@ মানবী ....আপনাকে একটি শব্দে ধন্যবাদ দিয়ে আমি ভুল করেছি। বিষয়টি আমাদের নজরে এইরকম চমৎকারভাবে আনার জন্য এককোটি শব্দ দিয়ে তৈরী কোন ধন্যবাদ থাকলে, সেটাই দিতাম ....
শয়তান বলেছেন:
এই দুই মাসই পার হইতে চায় না । দেখি অপেক্ষা করে ।
লেখক বলেছেন: করেন অপেক্ষা করেন ....কি আর করা!!!!
ইশতিয়াক অাহমেদ বলেছেন:
রবি ভাই,আমারতো মনে হয় দারিদ্রকে তারা আলাদা কোন জাদুঘরে নিয়ে যাচ্ছে না, পুরো দেশটাকেই জাদুঘর হিসেবে ধরে কাজ করে যাচ্ছে...আপনে কি কন?
আশীফ এন্তাজ রবি বলেছেন:
হা হা হা...ভাল ধরেছো ...
আশরাফ মাহমুদ বলেছেন:
আমিও জাদুঘরে যেতে চাই.......
লেখক বলেছেন: এক্ষেত্রে সবচেয়ে সহজ পথ হচ্ছে , ব্রাক থেকে ঋণ নেয়া।
মানবী বলেছেন:
আশীফ এন্তাজ রবি, আমাকে এভাবে ধন্যবাদ জানাবার মতো আসলে কিছু করিনি। আপনার কাছে যা "চমৎকারভাবে নজরে আনা" আর কারো কাছে তা হয়তো "কোন কিছু না বুঝেই প্রতিরোধের আহ্বান" মাত্র।তাই, লেখাটি উপলদ্ধি করে যদি আপনি বা কেউ সচেতন ও প্রতিবাদী হন, তা তাঁর বা আপনার উদারতা। এখানে আমার কোন ভূমিকা নেই।
আমরা যে যার রুচি ও বিবেকবোধ দিয়ে নিজেদের দৃষ্টিকোন নির্ধারন করি :-)
অনেক ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: এভাবে ধন্যবাদ কেন দিলাম, সেটা একটু সহজ করে বলার চেষ্টা করি।
খবরটি মিডিয়ায় সেইভাবে আসেনি, বলা চলে খবরটি চেপে গেছে। একজন সংবাদকর্মী হওয়া সত্ত্বেও হাসিনা, খালেদাদের খবরের ভীড়ে ঘটনাটা আমার চোখ এড়িয়ে গেছে।
কিন্তু আমার অনেক বন্ধু, কিংবা আমাদের আশপাশের অনেক মানুষ খবরটি পড়েছেন, শুনেছেন। আমি বিভিন্ন সার্কেলে আড্ডা দিয়ে বেড়াই, তাদের কারও কাছ থেকে আমি এ ব্যাপারে কিছু শুনিনি।
আপনার অবজারভেশন ঠিক আছে, আমাদের চেতনা অনেকখানি ভোতা হয়ে গেছে। কেননা, এই খবরটি অনেকে পড়েও তাদের ভেতর সেইরকম কোন আলোড়ন তৈরী হয়নি। আলোড়নটা তুললেন আপনি। ব্লগ মডারেশন একটা বড়ো ধন্যবাদ পেতে পারে, কেননা পোস্টটি তারা দারুনভাবে স্টিকি করেছে, ফলে এটি চোখ এড়িয়ে যাওয়া অসম্ভব। আপনার পোস্টে কেবল যে সংবাদটি তুলে ধরা হয়েছে, তা না, এতে আছে আমাদের ভোতা চেতনার গল্প এবং জেগে ওঠার এক অদম্য আহবান। আমি পোস্টটি পড়লাম এবং আলোড়িত হলাম। ওইসব আড্ডায় আমি যখন এ প্রসঙ্গ নিয়ে কথা বলেছি, তখন অনেকে বলেছেন, হ্যাঁ খবরটা আমি পড়ছি ....( ব্যাস , এ পর্যন্তই ...)
....................................
ব্র্যাক , অসম্ভব ক্ষমতাধর একটি প্রতিষ্ঠান। বিশেষ করে আন্তর্জাতিকভাবে। এইরকম একটি প্রতিষ্ঠানের ব্যাপারে কিছূ লেখা বা প্রতিরোধের আহবান জানানো অনেকের কাছে কোন কিছু না বুঝে এগিয়ে যাওয়ার মতো মনে হতেই পারে। কিন্তু বাংলায় সংশপ্তক বলে একটি শব্দ আছে, এ কথাটাও অনেকে ভুলে যান। আর সংশপ্তকেরা যখন মরীয়া হয় ....তখন আতি বৃহত শক্তিও মুখ থুবড়ে পড়ে...
................................
নানান কারণে ব্র্যাক প্রতিষ্ঠানটি আমার জন্য দূরের কোন বস্তু না। আমি যে ঢাবির যে ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি, তাদের অধিকাংশের শেষমেষ গন্তব্য হল ব্র্যাক।
এই প্রতিষ্ঠানের সাথে আমার অনেক সহপাঠী যেমন জড়িত , তেমনি জড়িত আমার অনেক শ্রদ্ধেয় শিক্ষক। ব্র্যাকের কাছে অনেকভাবে ঠেকা ...........
আর পেশাগত কারণের কথা নাইবা বললাম ...
......................................................
অকপটে বলছি, ব্র্যাকের ব্যাপারে কিছু লেখার আগে আমিও সাতপাঁচ ভেবেছি। তারপরও আর পারলাম না, ভীরু ভীরু পায়ে সাহস করে এগিয়ে এলাম।
আপনার পোস্ট, আপনার পোস্টে ঝরে পড়া অসংখ্য আগুনের হলকা লাগানো মন্তব্য আমাকে সাহজ যুগিয়েছে।
কাজেই ...একটা বিশেষ ধরণের ধন্যবাদ, আপনার প্রাপ্য ...
দ্বীপবালক বলেছেন:
ফজলে আবেদকে মানুষ হত্যার জন্য পি-এইচ, ডি, প্রদান করা হঊক।
বিডি আইডল বলেছেন:
সাংবাদিক সাহেবের পোষ্ট দেখি না অনেকদিন..আত্মকাহিনী টাইপের একটা সিরিজ শুরু করেছিলেন...শেষ করুন..বিষাক্ত মানুষের একটি পোষ্টে আমাকে কি জানি দেবার কথা বলেছেন...বুঝলাম না....বলদদের কাছ থেকে কিছু নেই না আমি..
এই পোষ্টটির জন্য সাধুবাদ
আমি হনুমান বলেছেন:
কি সব কইতে লাগছেন,এ না হলে জাত্রা সরকার হবে কেমনে?দেখেন না ,উনুস মিয়া ফেল মারলেও পাজি সাবে ফেল মারে নাই, ২ রাইতে র ভিতরে দল রেডি, ট্রাম কার্ড ফেল থিকা শিক খা নিয়া নামছে...
শ্রাবণ সমুদ্র বলেছেন:
আপনি বিচ্ছুর রবি ভাই না? বিশ্বাসই হচ্ছেনা। ভাবী বাচ্চা ভালো আছে? আপনার এ ফাটাফাটি লেখা পড়ে সবকিছু ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। জানি কিছুই পারব না।
কারন নামীদামী অতিশিক্ষিত সুশীল পন্ডিত সমাজ আর প্রচার সংখ্যায় শীর্ষে অবস্থানরত দৈনিকগুলো আবেদ সাহেবদের পকেটে।
নিবিড় বলেছেন:
রবি ভাই...সাইন ব্যবহার ভালো হইসে....আসেন কেমন?
তসলিম আহমেদ বলেছেন:
@রবি এবং মানবী,ব্র্যাক যে এতবড়ো মহৎ কাজ করেছে তা কি কোনভাবেই আর্ন্তজাতিক মিডিয়ায় যায়নি?
যদি না যায়, তা পৌছেঁ দেয়া কি আপনার আমার দায়িত্ব না?
লেখক বলেছেন: হ্যাঁ, এ দায়িত্ব আমাদের সকলের। কি করা যায় বলুন তো? আন্তর্জাতিক মিডিয়ায় এ খবরটি কীভাবে পৌঁছানো যায় ???
আশীফ এন্তাজ রবি বলেছেন:
@তসলিম আহমেদ, মিডিয়ার কানে কথাটি খুব বাজলো। মিডিয়ারও কোন কান নাই, আছে শুধু চোখ, যে চোখ দিয়ে সে শুধু নিজের ভালটা দেখে ....
আশীফ এন্তাজ রবি বলেছেন:
একটি মাউনাস পড়েছে দেখলাম ....
মানবী বলেছেন:
আশীফ এন্তাজ রবি, ব্র্যাকের সাথে বিভিন্ন সম্পৃক্ততার পর ও আপনি বিবেকের তাড়নায় যে অবস্থান গ্রহন করেছেন সেজন্য আপনাকে শ্রদ্ধা ও অভিনন্দন।এই ঘৃণ্য ঘটনাটির পরবর্তী অবস্থা জেনে বলতে বাধ্য হচ্ছি এই ধারনা স্পষ্ট হয়েছে যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যাকান্ডটি ঘটানো হয়েছে। ক্ষোভ, ঘৃনা আর কষ্টে আপডেট লেখার শক্তি এখনো জুগিয়ে উঠতে পারিনি। যথাসম্ভব শীঘ্রই জানাবো।
তবে আমরা হাল ছাড়বোনা, ফলাফল যেমনই হোক সাধ্যমতো শেষ পর্যন্ত চেষ্টা করে যাবো। নরপশুদের দান্ডব সহ্য করে করে এদের ধৃষ্টতা সব সীমার বাইরে চলে গেছে। আমরা হাল চেড়ে দিলেই এরা জয়ের বিকৃত উল্লাসে মেতে উঠে।
ধন্যবাদ আপনাকে।
তসলিম আহমেদ বলেছেন:
@রবি,আমরা TI সহ সকল সংবাদ মাধ্যমে এটা মেইল করতে পারি। তবে এর জন্য ইংরেজী ভার্ষন দরকার...........
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
নিজের একটা মন্তব্যই এখানে কপিপেস্ট করে দিলাম ।
আমার দাবী নিম্নরূপ-
একজন আবদুর রশিদের মৃত্যু বা হত্যাকান্ড সভ্যসমাজের ড্রয়িংরূমে আলোচিত হয়না, তাদের ডাইনিং টেবিলে ঝড় তোলে অন্য কোন জরুরী বিষয়, এতো ঠুনকো মৃত্যু নয় ! একজন আবদুর রশিদের মৃত্যু, জবির,ছবির,মজিদের মৃত্যু আমাদের সুশীল সভ্যতায় তেমন কোন ফারাক তৈরী করেনা ।
আবদুর রশিদকে যেদিন আবেদের চেলারা ঝুলিয়ে দিলো, সেদিন ক্ষুদ্র ঋণে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হলেন আবেদ ।
যে কোন একজন ছগির -ছামাদরে আবারও ঝুলিয়ে দেয়া হোক, এবং একইদিনে ফজলে হাসান আবেদকেও আরো একটি পুরস্কার দেয়া হোক, এইভাবে দরিদ্রের লাশের উপর দিয়ে ক্ষুদ্র ঋণকে এগিয়ে নিয়ে যাবার জন্য । টিভি ক্যামেরায় আবেদের হাস্যোজ্জল মুখ দেখতে চাই, যখন ছগির ছামাদের লাশ ঝুলবে গাছের ডালে,-এটাই আমার এখনকার দাবী !
মাত্রা আন্ধা বলেছেন:
বাংলাদেতেল আতাত্তম বিতিএত্ (বিছি!এস) পলীক্কাল(পিলিমিনালী) এ্যাত্তা পোত্ন:নোবেল পুরষ্কার বিজয়ী একমাত্র আর্থিক প্রতিষ্ঠান নীচের কোনটি?
১. ব্ল্যাক
২. গ্যামিন ব্যাং
৩. নবেলপতিঊনূত্.কোম্
৪. ওপলেল থব্
হারান হাগল কয়: উত্তর নিয়া ঝামেলায় পড়ছি।
উনূস কয়: ঝামেলা যহন, বিছি!এস দ্যাছ্ ক্যান্ বাপ্.....না দিলেই তো অত টিয়া দিয়া পোত্ন করা লাগেনা। অত ক্যাক্সও দিই নাই জীবোনই......
আর আমার শুণ্যচোখ কোথায় সেই অমিথ্যা.............?!?!
ধন্যবাদ সব প্রতিবাদী নিঃশ্বাসকে..........
_তানজীর_ বলেছেন:
লেখক বলেছেন: হ্যাঁ, এ দায়িত্ব আমাদের সকলের। কি করা যায় বলুন তো? আন্তর্জাতিক মিডিয়ায় এ খবরটি কীভাবে পৌঁছানো যায় ???দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক মিডিয়ার অবস্থা আরো সোচনীয়। অনেকের হয়ত মনে আছে নাইকো বাংলাদেশে এত বড় দুর্নীতি করে যাওয়ার পরে কর্পোরেশনটির মূল দেশ কানাডা-র একটি প্রধান পত্রিকা (দেশটির সবচেয়ে বড় অর্থনীতি বিষয়ক পত্রিকা) একটি রিপোর্টে প্রকাশ করেছিল বাংলাদেশ কত বড় দুর্নীতিগ্রস্থ দেশ এবং নাইকোর সাফাই। ব্রাক-এর মত সংস্থার ব্যাপারেও অন্যথায় কিছু বলতে গেলে বাংলাদেশ-এর নামে জুটবে আরো কিছু কলঙ্ক। আমরা আমরাই এটা নিয়ে এখন কান্না কাটি করে মরতে পারি। তবে এখনও কিছু ভাল মিডিয়া আছে। কিন্তু সেখানে এই খবর কি পৌঁছাবে?
সুমন সালেহী বলেছেন:
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ............
সাদা কাগজ বলেছেন:
দারিদ্রকে যাদুঘরে পাঠাবার সত্যিই বেশ কার্যকর পদক্ষেপ মনে হচ্ছে!!!!


















