somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি প্রেস বিজ্ঞপ্তি : এবারের বইমেলায় আমার কোন বই আসছে না ..

৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে অনেক বছর আগেকার কথা।

আমি তখন স্কুলে পড়ি, সামনে ম্যাট্রিক পরীক্ষা। সেই সময় কঠিন একটা প্রেমে পড়ে গেলাম। যে মেয়েটার প্রেমে পড়লাম, সেই মেয়েটা ক্লাস ফাইভে পড়ে, মেয়েটার নাম মলি। যাই হোক, খুবই অল্পদিনের প্রেম জমে ক্ষীর হয়ে গেল। ঠিক ম্যাট্রিক পরীক্ষার আগের দিন, যা হয় আর কি ...

গভীর শোক ও বেদনা নিয়ে পরীক্ষা দিলাম। অল্পের জন্য ফেল করলাম না। ঢাকা বোর্ডে মেধা তালিকায় আমার স্থান ছিল ২৬ তম। ৬ নাম্বারের জন্য প্রথম ২০- এ আসতে পারিনি।

পাটি গণিত পরীক্ষার দিন- পরসিংখ্যানের অংকের সমাধান করার সময় ঐ মেয়েটার কথা মনে পড়ে যায়, ফলশ্রুতি অংকটি ভুল হয়। ঐ অংকের মান ছিল-৬।

তবু আমার শিক্ষা হল না, পরীক্ষার পর আদাজল খেয়ে প্রেম পুনরুদ্ধারে নেমে পড়লাম।

ইতিমধ্যে মেয়েটি ক্লাস ফাইফ থেকে সিক্সে উঠেছে। বলাবাহুল্য, ঐ ম্যাচিরিটি যাকে বলে, সেটা বেড়েছে। ফলে প্রেম আরও দূরে চলে গেল।
মেয়েটাকে মুগ্ধ করার জন্য লিখলাম, একটা উপন্যাস। নাম একদিন জলসিড়ি।

বন্ধুবান্ধবের কাছ থেকে ধার করে বইটি প্রকাশও করা হল। প্রচ্ছদ শিল্পী বেসিক কোচিং সেন্টারের আরিফ ভাই। একটু হাই থটের ছবি, তবে প্রেসের লোকেরা প্রচ্ছদের মর্মার্থ বুঝতে ব্যর্থ হলেন। তারা প্রচ্ছদটা উল্টা করে প্লেট করে ফেললেন। নানা কাহিনী।

ঐ উপন্যাসের নায়কের নাম রবি এবং নায়িকার নাম মলি। বাস্তব-অবাস্তব মিলিয়ে গভীর প্রেমের ঘন উপন্যাস। তবে এই বই প্রকাশ করে কোন লাভ হলো, বরং মেয়েটাকে দেখা গেল রবি নামের আরেকটি জুনিয়ার ছেলের সাথে ঘোরাঘুরি করতে। মিস ফায়ার যাকে বলে।

বইমেলাতেও বইটি চলল না। কারণ ঐ বইমেলায় এসেছে হুমায়ূন আহমেদের কবি উপন্যাসটি। কবির কাছে রবি হেরে গেল।

উপন্যাসটি বই প্রকাশ করায় আমার নিট লাভ হল এই, আমার বাবা ভীষণ ক্ষেপে গেলেন। কারণ এই অশ্লীল বইটি তাকে উৎসর্গ করা হয়েছিল। তাছাড়া আমার গোপন প্রেম কাহিনী বাজারে চলে আসায় খালাতো, ফুপাতো এবং চাচাতো বোনেরা দূরে চলে গেল।

এরপর আমি যখন পুরো দস্তর সাংবাদিক, তখন আবারও বই প্রকাশে নেশা পেয়ে বসলো। প্রকাশক আমার কথা শুনে রাজি হলে, কিন্তু আমার চেহারা দেখে বিশেষ ভরসা পেলেন না। আমার চেহারা নাকি লেখকদের মতো না।

অবশেষে ঐ প্রকাশকই বই বের করতে রাজি হলেন। ছোট গল্পের বই। একটা পুরো বই হতে দরকার, বেশ কয়েকটি গল্প। কিন্তু আমার গল্প আছে মাত্র চারটি। এটি দিয়ে তো বই হয় না।

অবশেষে আরও দুইজন লেখক জোগাড় করা হল । মানুষ সমবায় পদ্ধতিতে হাল চাষ করে, আমি বের করলাম বই। ধ্রুব এষ প্রচ্ছদ করে দিলেন। তিন তরুণের গল্প। ভাবলাম, তিন মিলে বই লিখেছি, নিশ্চয়ই বিক্রি ভাল হবে।

গোটা বই মেলায় বই বিক্রি হল চারটা। চারকে তিন দিয়ে ভাগ দেই আর বসে বসে ভাবি...এটা কি করে সম্ভব।

পরের বছর একই কান্ড। ঐ তিনজন মিলেই। নাম ত্রয়ী। এবার সর্বমোট বই বিক্রি হল, দুইটা। এর কারণ হচ্ছে, আমাদের একজন সহ লেখক প্রকাশকের সাথে সিস্টেম করে কিছু সৌজন্য কপি পেয়েছিল, সে আর বই কেনেনি।

অতএব সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এবারের বইমেলায় আমার কোন বই প্রকাশিত হবে না।



সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৯
৩৬টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×