somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনাকে এসব বুদ্ধি কারা দিচ্ছে?

২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ডিজিটাল টাইমটাকে সরকারের একটা সাময়িক পাগলামি বলে মনে করেছিলাম। দেখা যাচ্ছে ব্যাপারটা মোটেও সেইরকম না। সরকার পণ করেছে, ভুল হোক আর শুদ্ধই, যা করেছি , তাই সই। এতে যে জনগণের হোগা দিয়ে ঠান্ডা বাতাস শির শির ঢুকছে, এবং কালক্রমে একদিন এই শীতল হাওয়া সরকারের ঐ জায়গা দিয়েও ঢুকবে, এটি তারা এখন বুঝতে পারছেন বলে, মনে হচ্ছে। আসলে কেউই সময়মতো কোনকিছুই বোঝে না। বঙ্গীয় ইতিহাস তাই বলে।

সরকারের আরও একটি যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে, ঢাকা শহরে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালু করা। উদ্দেশ্য অতি মহত, যানজট নিরসন। দুদিন পার হয়ে গেল, যানজট কমা দূরে থাক, এটি বেড়ে এমন অবস্থায় দাঁড়িয়েছে যে, আজ কাজীপাড়া থেকে মতিঝিল যাবো ....সিএনজি খুঁজছি, একশ বিশ টাকার নীচে কেউই যাবে। তাই সই, একটাতে উঠে বসলাম। দুপুর নাগাদ রওয়ানা দিয়েছি, বিকালের খানিক আগে মতিঝিল পৌঁছালাম, সিএনজি মিটারে উঠে গেছে দুইশত বিশ টাকা।


আমার প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে এইসব বুদ্ধি কে দিচ্ছেন , কিংবা কারা দিচ্ছেন। দুইটার ট্রেন ছাড়ে চারটায়, সেটির কোনো সুরাহা না করে ঘড়ির টাইম এক ঘন্টা এগিয়ে দেয়া হল। শেখ হাসির অফিসে কি এক থান সঞ্চয়িতা নেই? জুতা আবিষ্কার কবিতাটা কি কেউ তাকে পড়ে শোনাতে পারে না?

ঢাকার যানজট নিরসনের সবচেয়ে সহজ উপায় প্রশাসনকে ডি সেন্ট্রালাইজ করা। রমনা পার্কের কোণায় মৎস্য ভবণ অবস্থিত কেন থাকবে? এটি একটি নদীর ধারে থাকলে ক্ষতি কী? ফার্মগেটের মতো অত্যন্ত গোলমেলে যান্ত্রিক জায়গায় কী আছে ? আছে খামার বাড়ি। মতিঝিলের মতো ঘিঞ্জি এলাকায় আছে বাংলাদেশ চা ভবণ। ভাবা যায়?

সমস্যা সমাধানের চেষ্টা না করে, সমস্যাকে পেচিয়ে তোলার হে মহান কার্যক্রম এই সরকার হাতে নিয়েছে, তার কাছে আমার প্রশ্ন, আমাদের প্রধানমন্ত্রীকে এইসব আজগুবি বুদ্ধি কারা দিচ্ছেন কেন দিচ্ছেন? ব্যক্তিগতভাবে আমি শেখ হাসিনাকে নির্বোধ মনে করিনা, বরং তাকে যথেষ্ট স্মার্টই মনে হয়।

তিনি কেন এইসব বুদ্ধিতে চলছেন - এটি ভেবে আমি রীতিমতো অবাক হচ্ছি।

প্রধানমন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ- গরু এবং মানু্ষের মধ্যে অনেক তফাৎ আছে, সেটি যেন তিনি ভুলে না যান।
৩০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×