somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগীয় বধ্যভূমি, প্রতিদিন ১৪ ই ডিসেম্বর

০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব বেশি দিন আগের কথা নয়। ১৯৭১ এর ১৪ ডিসেম্বর।

মুক্তমনা একদল বুদ্ধিজীবিকে ঘাতকেরা নিয়ে গিয়েছিল বধ্যভূমিতে। আজ গোটা দেশ জুড়ে যে সার্বিক অবক্ষয়, সেই চিরকালীন অবক্ষয়ের বীজ রচিত হয় ওইদিন। ওই এক রাত্রের ঘটনায় বাংলাদেশ পিছিয়ে গেছে হাজার বছর। আজ আমরা যত জোরেই দৌড়াই না কেন, চিরটাকাল ঐ হাজার বছর পিছিয়েই থাকবো।

মুক্তচিন্তা কখনও কখনও পীড়াদায়ক হয় বটে। তা বলে মগজে সান্ধ্যআইন জারি করার কোন মানেই হয় না। কোন লেখা আমার বিশ্বাসের বাইরে গেলেই , সেই লেখককে কচুঁকাটা করতে হবে এ জাতীয় মধ্যযুগীয় ভাবনা - আমাদের মাথায় আসে কী করে - আমি বুঝে পাই না। বিশেষ করে গোষ্টীটা যদি হয় অনলাইন ব্লগার গোষ্ঠী।

আবার কোন লেখা বা কোন মত আমার বিশ্বাসকে আঘাত হানতেই পারে। যখন প্রথম বলা হয়েছিল যে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে- তখন চার্চসহ অধিকাংশ সাধারণ মানুষের বিশ্বাসে আঘাত লেগেছিল। মানুষের মনে আঘাত লাগতে পারে - এজন্য নতুন বিশ্বাসের কথা আমি বলতে পারবো না - ২০১০ সালের দোড়গোড়ায় এসে আমাকে সেই বাধ্যবাধকতা মানতে হবে?


আমার সাংবাদিকতার বয়স প্রায় চৌদ্দ বছর। আমি হলপ করে বলতে পারি, আমি যেসব ভাবনাকে সত্য বলে জানি, সেগুলোর অনেক কিছুই আমি পত্রিকায় লিখতে পারিনি , এমনকি নিজে সম্পাদক হবার পরও স্বাধীন চিন্তার অনেক লেখাই আমি ছাপাতে পারিনি।

ব্লগের সাথে প্রথম পরিচয়ে আমি ঝাঁপিয়ে পড়েছিলাম ছাপার অক্ষরে লেখার তুমুল আকর্ষণ ছেড়ে- এর প্রধান কারণ এটি আমার যেমন ইচ্ছে তেমন লেখার কবিতার খাতা। জাতীয় পত্রিকায় একটি লেখা ছাপা হলে কয়েক লক্ষ পাঠক সেটা পড়তে পারে- ব্লগে প্রকাশিত হলে বড়জোর হাজার খানেক মানুষ লেখাটি পড়ে। কিন্তু তাতে কী? জঙ্গি মিজানকে মেরে ফেলবেন না- এই লেখাটি বাংলাদেশের কোন পত্রিকা ছাপতে রাজী হয়নি। সবার মানুষ সত্য, তাহার উপরে র‌্যাব- এই লেখাটিও কোন পত্রিকায় ছাপানো সম্ভব না।

কাজেই কেবলমাত্র মডারেটর নয়, ব্লগারবৃন্দের প্রতিও বিনীত অনুরোধ , কোন মতামত কিংবা লেখা আপনার বিশ্বাসের বাইরে গেলে আপনি আপনার বিশ্বাসের জায়গা থেকে সেটার প্রতিবাদ করুন। যুক্তির বদলে পাল্টা যুক্তি দিন। কাউকে ব্যান করা বা ব্যান করার ব্যাপারে প্ররোচিত করবেন না।

প্রতিদিন ব্লগে ভার্চুয়াল বধ্যভূমি দেখতে আমার আর ভাল লাগে না, আর লাগে না। আমরা যেন ভুলে না যাই , এক ১৪ ডিসেম্বর জাতি হিসেবে আমাদের অনেকখানি অর্থব করে দিয়েছে- কাজেই প্রতিদিন ১৪ ডিসেম্বর উদযাপন করে আমরা আর কত কোটি বছর পেছাবো ?
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×