somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

BAR বেলা

১৩ ই মার্চ, ২০১০ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথম সিগারেট খাবার স্মৃতি হুবহু মনে নেই। তবে প্রথম মদ খাবার কথা স্মৃতিতে কড়াভাবেই জ্বলজ্বল করছে। গোপীবাগে থাকি আর নটরডেমে পড়ি। কিন্তু আমার ওঠাবসা অন্যরকম একটা গ্র“পের সাথে। জসীমের নেতৃত্বে একটা গ্র“প ছিল, জসীম গোপীবাগ আর সোনালী ব্যাংক কলোনী এলকার ত্রাস আর আমার জিগার দোস্ত। আমরা ব্রাদার্স ইউনিয়নের মাঠে বসে গাঁজা বানাই। পুরোপুরি নিরীামূলক একটা ব্যাপার। সর্বশেষ যে গাঁজার পুরিয়া আমরা বানিয়েছিলাম, সেটা ওয়াসার পানির পাইপের চেয়ে একটু ছোট। বালুর মাঠ বলে কুখ্যাত একটা এলাকা ছিল গোপীবাগে যেখানে মানুষ দিনে দুপুরে যেতে ভয় পেত, সন্ধ্যা নামলে আমরা মাঝে মাঝে সেখানে বসেও গাঁজা খেতাম। তো আমরা একদিন ঠিক করলাম মদ খাবো। সম্রাটের বাসা ফাঁকা, সন্ধ্যা থেকে পার্টি শুরু হবে সারারাত চলবে। আমি সন্ধ্যা নামার পর সেখানে হাজির হলাম, দেখলাম কয়েকটি বোতল, লাল রঙের পানি ভরা। একে তো ভালো ছাত্র, তারপর সদ্য ছ্যাঁকা খাওয়া, কাজেই ওরা আমাকে বিশেষ সমাদর করতো। সেই সমাদরের জোরেই ওরা প্রথমেই আমাকে বললো, তুই নে। আমি গোটা গ্লাস ভরে মাল ঢাললাম, এরপর ওরস্যালাইনের মতো ঢক ঢক করে খেয়ে ফেললাম। মনে হল, এ আর এমন কী! আজও ভেবে বিস্মিত হই, কী করে এতখানি মদ একবারে খেয়েছিলাম।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো হবো করছি, ততদিনে আমাদের বাসস্খান বদলে গিয়ে মিরপুরে। মদ এবং গাঁজা দুটোই বন্ধ। আমার ঠিক মনে নেই, কী করে যেন গ্যালাক্্ির বারের খোঁজ পেলাম। একদিন একা একা গিয়ে এক ঢোক খেয়ে আসলাম। মাথাটাথা বেশ ঘোরালো। আজও মনে পড়লে হাসি পায়, বার টেন্ডার আমাকে জিজ্ঞাসা করলো, কী দিমু ? আমি বললাম, মদ। সে মহা বিরক্ত হয়ে বলল, মদই তো খাইবেন, দুধ খাইতে তো আসেন নাই, কী মদ? আমার উত্তর, ভালো মদ। কোনও ব্রান্ডের নাম তখনও জানিনা, কী করবো?

অবশেষে সেই ভালো মদ এক চুমুক খেয়ে বাড়ি ফিরলাম। মাথা ঘোরাচ্ছে। ভালো মদের গুণে না উত্তেজনার চোটে বুঝতেই পারলাম না। পরদিন আমার এক বন্ধু রাশেদুল হাফিজ ( রাহা নামে যে ব্লগিং করে) ওকে নিয়ে গেলাম। দুই বন্ধু দুই চুমুক ভালো মদ খেয়ে, সেকি ফূর্তি। আমার অভ্যাস হচ্ছে মুরগির মতো। মুরগি যেমন ডিম পেড়ে কোঁ কোঁ করে সবাইকে জানায়, আমিও আমার এই ভালো মদের ছিঁটেফোটা অন্যদের মাঝে ছড়িয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। এরপর আমরা তিনজন। আমি, রাসেল এবং আমার এক চাচাতো ভাই। ততদিনে এতটুকু জ্ঞান হয়েছে যে, পৃথিবীতে দুই ধরণের ভালো মদ আছে, দেশী আর বিদেশী। আমি আর রাসেল - আমাদের বাজেট কম- আমরা দেশি ভালো মদ খাবো। আমার চাচাচো ভাই খাবে বিদেশীটা। তিন গ্লাস এলো। আমরা দেশীটা খাচ্ছি আর বলছি, এটা তো খুব ভালো, বিদেশীটা যেন না জানি কত ভালো। আমার চাচাতো ভাই দয়াপরবশ হয়ে আমাদের এক চিমটি বিদেশী খেতে দিল। ওমা স্বাদ দেখি একই। চাচাতো ভাই বিশ্বাস করলো না, পরখ করে দেখার জন্য আমাদের দুজনের গ্লাস থেকে এক চুমুক খেল। খেয়ে মুখ অন্ধকার করে ফেলল। বার টেন্ডারকে ডাকা হলো। এইটা বিদেশী প্রমাণ কি ? বার টেন্ডার উত্তর দিল, রাইত হইছে বাড়ি যান। আমরা বিল দিতে বললাম। ভাবলাম, বিলে নিশ্চয়ই লেখা থাকবে - দেশী কোনটা আর বিদেশী কোনটা। বিলটায় কীসব হিজিবিজি লেখা। শুধু দামের জায়গাটা পরিষ্কার বোঝা যায় , ১২০ টাকা।


এরপর ওই আমরা তিনজন আবার সেই গ্যালাক্সি বারে। এবার ছোট একটা পানির বোতল নিয়ে গিয়েছি। কিনে এনে বাসায় খাবো। বারে কেমন ভয় ভয় আর লজ্জা লজ্জা লাগে।

( বাকিটা একটু পরে)
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×