আমার প্রিয় পোস্ট
- একাত্তরের প্রথম দিকের একটা ভিডিও... - আরিফুর রহমান
- ছবি ব্লগঃ ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশ - শেখ আমিনুল ইসলাম
- প্রিয় হুমায়ুন আজাদের ৩১টি নির্বাচিত প্রবচন - নির্ঝর নৈঃশব্দ্য-২
- “নিজেই যখন হ্যাকার (পর্ব ২)” - ট্রাবলশ্যুটার আসিফ
- " বলিউডের তিন খানের (শাহরুখ, আমির, সালমান) শৈশবের কিছু ছবি " - নাফিজ মুনতাসির
- প্রধানমন্ত্রী আসুন ব্লগে কথা বলি, আসুন কৃচ্ছতা সাধন করি - ভিন্ন দৃষ্টিকোণ - মতিউর রহমান চরিয়া
- হুমায়ুন আহমেদ এর আত্মজীবনী-ফাউনটেনপেন (১-২) - পৃথিবীর আমি
- আশ্চর্য! একটি সংখ্যা ৬৬৬...... - পগলা জগাই
- মারিও পুজোঃ দ্য ফাদার অফ "দ্য গডফাদার" - জয় সরকার
- সম্রাট মারা গেছেন! - মোসতাকিম রাহী
- মুক্তিযুদ্ধের নায়ক জেনারেল জ্যাকব এর সাথে এক সন্ধ্যা - ব কলম
- আমি প্রধান মন্ত্রিকে সম্বোধন করে বলছি, বিদ্যুতের সমস্যার কারণে চিকিৎসাহীন হয়ে যদি আর একজনও মানুষ মারা যায়, সেটার দায় আপনারই নিতে হবে। - মাহমুদুল হাসান কায়রো
- আমার IELTS ডাউনলোড লিঙ্ক গুলা কাজ করছে না ?? কেন
?? হেল্প করেন - পরিবেশবাদী ঈগলপাখি
- রবির নতুন বিজ্ঞাপনঃ আমি রবি, আপনি?? - রাহা
- ওয়েবমাস্টাররা সাবধান ! এখন থেকে সার্চ রেন্কিংয়ে গুরুত্ব পাবে সাইটের স্পিড ! - আরিফ বল্গ
- ছবি যেন শুধু ছবি নয়!! - নিরব হাসি
- এইটা কি পাইলাম? বাংলাদেশী কন্সপিরেসী থিওরী ? আমাদের নেতারা কে? কোথায় , কি ভাবে ? - ২ - রাগ ইমন
- সম্ভবত এটাই ১৬ই ডিসেম্বর ১৯৭১ এ স্বাক্ষরিত পাকিস্তানের আত্নসমর্পনের দলীল - ওরাকল
- কিছু মজার ছবি

16+ - সাধারণমানুষ
- সেই সব হতভাগ্য অফিসারেরা..............। - ত্রিশোনকু
- মুজিব বাহিনী : একাত্তরের এক রহস্যময় অধ্যায়-২ - অমি রহমান পিয়াল
- থ্রিডি পিকচার/ছবি করবেন যেভাবে - মাসুদ চৌধুরী
- ডিজিটাল ক্যামেরা টিউটোরিয়াল (বেসিক) - জোবাইর
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুরু করবেন যে ভাবে, পর্ব-৩ - হাসমত০০৯
- স্টেপ বাই স্টেপ গাইডলাইনঃ মানবযন্ত্রে ভালবাসা স্থাপন প্রক্রিয়া। - লুলুপাগলা
- আবুল হাসান (বৃষ্টি চিহ্নিত ভালবাসা) - বইপাগল
- জাস্ট ফর ফান - বোবাবৃক্ষ
- রাজপথে এক শ' মোবাইল টয়লেট।



- ফাহিম আহমদ
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি-২২ [ ওবামার ডায়েরি থেকে ] - কুঁড়ের বাদশা
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি-১৪ [ ট্যালেন্ট অব ফটোগ্রাফি ] - কুঁড়ের বাদশা
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -১১ [ স্ট্রীট আর্ট ] - কুঁড়ের বাদশা
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -৮ [ খেলার কিছু বিশেষ মূহূর্তে খেলোয়াড়রা-১] - কুঁড়ের বাদশা
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -৭ [ এতদিনে বুঝলাম শুধু মেয়েদের কেন গাড়ীর মডেল হিসেবে নেয়া হয়, পুরুষদের কেন নয় ] - কুঁড়ের বাদশা
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -২ [ ১ জন রাণী বনাম ১১ জন প্রেসিডেন্ট ] - কুঁড়ের বাদশা
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -৬ [ মাতালের ঘুম কেউ কখনও দেখেছেন কি? না দেখলে এখানে প্রবেশ করুন ] - কুঁড়ের বাদশা
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে :: - কুঁড়ের বাদশা
- মগ ডিজাইন - রানা
- কানাডায় ইমিগ্রেশন ও নতুন জীবন সূচনার চ্যালেঞ্জ - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- কম আলোতে ও তুলুন সুন্দর ছবি (শুধুমাত্র নবীন ফটোগ্রাফারদের জন্য) - মহলদার
- টোকাইয়ের মিডেল ইস্ট ইমিগ্রেশনের তিক্ত অভিগ্যতা এবং বিমানে চরার অভিগ্যতা। (বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট কবে থেকে শুরু হবে?) - ঢাকাইয়া টোকাই
- ব্যাক্তিত্ব নিয়ে যত কথা - নতুন রাজা
- বিয়ে শীর্ষক বাণী চিরন্তনী অর্থাৎ Marriage quotes

- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ফাঁসি দেয়ার সঠিক পদ্ধতি
- ইকরাম
- পরীক্ষা করে নিন কতটা নিরাপদ আপনার ব্রাউজারঃ আমারটা ১০০% মার্কস পেয়ে ফাস্ট হইছে
- রনি রাজশাহী
- ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে আপনার কাঙ্খিত তথ্যটি খুঁজে পাওয়ার কয়েকটি সহজ এবং ইউসফুল ট্রিক্স। - হোরাস্
- ফটোশপ গোল্ডেন গ্লাস ইফেক্ট - তানভীর চৌধুরী পিয়েল
- ছফা'র বর্ণনায় হুমায়ূন আজাদ-১: হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - সাদাত হাসান
- কিছু শকিং মুভি। - হাসান মাহবুব
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- যারা ব্লগিং করতে করতে ক্লান্ত তারা একটি কবিতা পড়ুন, ভালো লাগবে। - সজল বলছি
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- সাংবাদিক ভাইয়েরা যাচাই করে রিপোর্ট করছেন তো? - মোঃ মোস্তাফিজুর রহমান
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ২ - অমি রহমান পিয়াল
- কিছু আজাইরা ছবিঃ একেবারেই আজাইরা
- লুথা
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- এখনে এতো ভারত বিরোধী মন্তব্য কেন??? ভারত কি সত্যিই এতো খারাপ দেশ? - কিছুকিছু
- অনলাইনের ১০ টি বিপদ্জনক কাজ, যা আমরা করে থাকি। - লুলুপাগলা
- পুরনো পাসওয়ার্ড না জেনেই নিমেষের মধ্যে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন!! - প্রতিচ্ছবি
- ফেল্লাচি বলেছিলো শেখ মুজিব ভুয়া এবং মেকী - স্পাইডার
- ভবিষ্যতের জন্য তুলে রাখা প্রশ্ন- - অপ বাক
- সামনে কঠিন দিন আসছে ! - শয়তান হন্তারক
- আমার দেখা সেরা গ্যাংস্টার মুভিগুলো - অপরিচিত_আবির
- খনা ও খনার বচন...... - মুহাম্মদ মোহেব্বুর রহমান
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (ছয়) - জেমিনি
- বাবা নিয়ে সেরা ১০টি মুভি - সাইফ সামির
- ইতিহাসের পিতারা। - সালাহ্ উদ্দিন শুভ্র
- Craagle দিয়ে খূজে বাহির করুন যেকোন সফটওয়্যারের ক্র্যাক/সিরিয়াল নাম্বার(জটিল জিনিস) - ত্রিকাল
- গুগল ব্যবহারের কিছু জটিল টিপস - আলামিনস্টাইন
- গুরু আব্দুর রাজ্জাক স্যারের সাথে আহমদ ছফার আলাপচারিতা। প্রসঙ্গ: জসীমুদ্দীন, মোহিতলাল, নজরুল - মুহাম্মদ শাহাদত হাসান
- আপনার PHPBB ফোরামে যেভাবে Adsense এড করবেন: ভুয়া টিউটুরিয়াল
- আমড়া কাঠের ঢেকি
- কারফিউ - বিপ্লব রহমান
- ক্লিক করেই কি শুধু পয়সা পাওয়া যায়? - হাসান
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) # রিপোস্ট - নাফিস ইফতেখার
- আদ্যোপান্ত নচিকেতাঃ একটি তথ্যমূলক পোষ্ট। - জয় সরকার
- Angry IP Scanner : ইন্টারনেট বা ইন্ট্রানেটে লাইভ আই-পি ও হোষ্টনেম বের করার একটি কার্যকরী ছোট্ট টুল - বিপ্লব কান্তি
- বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
- নাফিস ইফতেখার
- কিছু অসাধারন রাশিয়ান প্রশ্নোত্তর। - হাসান মাহবুব
- আরো কিছু সোভিয়েত্স্কি কৌতুকভ।(প্রায় সবই পলিটিক্যাল) - হাসান মাহবুব
- অনলাইনে ইনকামঃ খাইটা খান - আতিকুল হক
- প্রক্সি-সারভার ব্যবহার কইরা কোন নিষিদ্ধ সাইটে যেভাবে ঢুকবেন - মাদারি
- মুভি গুলো দেখেছেন কি ????? - বন্ধু কই কৈ
- টাকা-নির্মলেন্দুগুনের লেখা আমার একটা প্রিয় কবিতা - নির্বাসন
- ঘরে বসেই উপার্জন করুন, এখন থেকেই (১০০% নিরাপদ) - সুফিয়ানসজল
- গুগল এডসেন্স চেক - মার্চ, ২০০৯ - হাসান
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা - হাসান
- যদি পশুরা ছিঃনেমার স্টার হইতো..................... - লুলুপাগলা
- শকুনের অপেক্ষা শিশুটির মৃত্যুর জন্য - ওমর হাসান আল জাহিদ
- ভোট - ফ্লোরা ফেরদৌসী
- পাকিস্থানি কুলাংগারদের বর্বরতা-একটি ঐতিহাসিক ভিডিও ক্লিপ - না বলা কথা
- ঢাকার কিছু রেস্টুরেন্ট, ফাস্টফুড ও আইসক্রীম পার্লারের নাম / ঠিকানা - আমিই মিরজা
- টাইম ম্যাগাজিনের টপ টেন মুভিস অব ২০০৮ - দারাশিকো
- বুশ কে জুতা মারার গেম!!! - মাজেদুল ইসলাম
- রিওতেই তো ওরা বলে-- পেলে থার্ড, আমি ফার্স্টঃ বাংলা কাগজে মারাডোনার সাক্ষাৎকার... - জাতেমাতাল
- কনফুসিয়াস - ইমন জুবায়ের
- ৭ম ওয়েজ বোর্ড অনুসারে দৈনিক সংবাদপত্রের সাংবাদিকদের বেতন কাঠামো ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা - রিজভী
- খালেদা হাসিনা এরশাদ নিজামী ও অসুস্থ অন্যান্যরা ১ - সারোয়ার হাবিব
- ভালো লাগা প্রিয় কবিতারা-৫১ ( আপন মানুষদের কাছে ফিরে যাবো-মহাদেব সাহা ) - আবদুর রাজ্জাক শিপন
- মাননীয় শেখ হাসিনা আমার প্রতি নাকি আপনি মহাক্ষুব্দ !! - পীর হাবিবুর রহমান - আবুল বাহার
- কওমি মহিলা মাদ্রাসার অন্দরে… (২) - কাজরী...
- আমরা যাদের মুখাপেক্ষী প্রায় প্রতি মুহূর্ত - জানা
- কিছু অসামান্য সাঁকো - অপরিচিত_আবির
- রাজাকারদের পুত্র কন্যারা কোথায় লেখাপড়া করেছে? - রুহুল্লাহ
- অনলাইনে বিজ্ঞাপন (এডসেন্স) থেকে আয় - খোকন জিও
- যুগে যুগে ইসলামের পরিবর্তনশীল দর্শন- ০১ - শেরিফ আল সায়ার
- নেট থেকে মোবাইলে ফ্রি sms - সীমানা পেরিয়ে
- মিলন হবে কত দিনে ...ইংরেজি অনুবাদ - ইমন জুবায়ের
- ঢাকার শ'খানেক বছর পুরোনো কিছু ছবি - ০১ - সাহারা মরু'র পাড়ে
- the unique blogosphere and virtual blog identities in bangladesh - আরিল
- গ্রামীণফোনের দূনীর্তি - সৈয়দ সাইফুল আলম শোভন
- `এ এলাকায় থাকে মাথায় কাপড় দিয়া ঘুরবা'-পুরুষালি নিপীড়নের সাম্প্রতিক চেহারা - শামীমা িবনেত রহমান
- যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন...একটি সতর্কতামুলক পোষ্ট - তাসমান
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- নদীর পাশে একা / আবু হাসান শাহরিয়ার - পোয়েট ট্রি
- ঘরে বসে আয় করার উপায় -১ - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- জোক :: রিয়েল লাইফ & রিয়েল টাইম - চিলে কোঠার সেপাই
- ভালো লাগা প্রিয় কবিতারা-৫০ (যা চেয়েছি, যা পাবো না --সুনীল গঙ্গোপাধ্যায় ) - আবদুর রাজ্জাক শিপন
- Out of Frame.... - রানা
- বঙ্গভবনের সেই দিনগুলো - ১ : মোখলেসুর রহমান চৌধুরী - যুকরুফা ০৭
- ফারুকী এবং উল্টাপুল্টা ৬৯ - তুষার ০০৭
- ফারুকী, ফজলু, মোশাররফ আক্রান্ত টিভি নাটক - কৌশিক
- রাহাকে বলছি, টি-শার্ট বিক্রির টাকা থেকে সর্বোচ্চ অংশটা শাশ্বতর ফান্ডে দিন - যীশূ
- প্রথম আলো ব্লগ শুরু করলে কী কী ঘটতে পারে? - ব্রাত্য রাইসু
- গ্রামীন ফোন কাস্টোমার কেয়ারের সেই কমপ্লেইন এপ্লিকেশনটি এবং তারপর - রানা
প্রধানমন্ত্রী আসুন ব্লগে কথা বলি, আসুন কৃচ্ছতা সাধন করি
০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪১
.............................................................................................
এখন পর্যন্ত সর্বশেষ আপডেট
কী করা যায় বলুন তো ? আমরা আর কী করতে পারি ? আশাবাদী হবার মতো কোন আপডেট এখনও নেই তবুও আমি আশাবাদী হতে চাই কেননা প্রচুর ফোন এবং এসএমএস পাচ্ছি। বিস্ময়কর ব্যাপার হল অনেকেই যে যার মতো ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করছেন চিঠিটি প্রধানমন্ত্রী বরাবর পৌঁছানোর। আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, প্রত্যেকেই এটা তার ব্যক্তিগত সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন এবং একটি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য যে আন্তরিকতা প্রয়োজন, অবিকল সেই একই আন্তরিকতা নিয়ে কেউ কেউ মাঠে নেমেছেন। ব্যাপারটি অভাবনীয়। কিশোরগঞ্জের একজন ব্লগার চেষ্টা করছেন স্পিকারের কাছে চিঠিটা পৌঁছানোর , যাতে স্পিকারের হাত হয়ে চিঠিটি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছায়। আহা, আমাদের প্রধানমন্ত্রী কত দূরে বাস করেন ?
অনলাইনের এই আন্দোলনটি ডাউন টু আর্থ করার পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। একজন বললেন, শাহবাহ থেকে টিএসসি পর্যন্ত রাস্তায় চক দিয়ে এই চিঠিটি লিখতে, যাতে প্রধানমন্ত্রীর নজরে এটি পরতে বাধ্য হয়।
ব্যাপারটি নিয়ে ভাবা যেতে পারে। এই মুহুর্তে আমাদের দরকার যৌথ আলোচনা এবং কর্ম পরিকল্পনা। এই সমস্যায় যেহেতু আমরা ভয়াবহভাবে ভুগছি , এবার সময় এসেছে নিজেদের সমস্যা সমাধানের জন্য একটু গা ঝাড়া দিয়ে দাঁড়ানোর।
আপনারা এই ব্যাপারে মতামত এবং পরামর্শ দিন। কী করে একটি কার্যকর পদক্ষেপ নেয়া যায়।
আর প্রায়ই সবাই পরামর্শ দিচ্ছেন : লেখাটি সব পত্রিকায় গণহারে ইমেইল করার জন্য। আইডিয়াটা খারাপ না।
ফিফা কমেন্টে লিখেছেন : মাত্র দুজন লোকের নজরে আনলে সেটা প্রধানমন্ত্রীর গোচরে আসবেই-
১. এইচটি ইমাম - প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
২. দীনা হক - প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক।
ফিফা, এদের সাথে যোগাযোগের কোনও লিংক আমার নেই। আপনার কিংবা অন্য কোনও ব্লগারের কী আছে ? থাকলে বেশ ভালো হতো ।
অন্যান্য আপডেটগুলো মূল লেখার শেষে সংযোজিত হল
........................................................................................
.............................................................................................
প্রিয় প্রধানমন্ত্রী,
এই ঘোর দুর্দিনে যে চিঠিটি আপনাকে লিখছি, সেই চিঠির ভবিষ্যত নিয়ে আমি নিজেই শংকিত। সবে কারেন্ট এলো, ঝাড়া দু ঘন্টা পর। নিয়মানুযায়ী টানা দু ঘন্টা বিদ্যুত থাকার কথা। কিন্তু প্রায়ই নিয়মটির ব্যতয় ঘটছে। গতকাল কারেন্ট এসেছিলো, দশ মিনিট পর চলে গেছে, টানা তিন ঘন্টা পর আবার সেটি ফিরে এসেছে। এখন আর কারেন্ট যায়না, কদাচিৎ আসে। কাজেই এই চিঠি আদৌ শেষ করে উঠতে পারবো কিনা - আমার ঘোর সংশয় রয়েছে। এই চিঠি লেখার আরেকটি বিপদ রয়েছে। যাকে চিঠিটি লিখছি, মানে আপনি, আপনার হাতে চিঠিটি পৌঁছার সম্ভাবনা প্রায়ই শূণ্য। নামে আপনার সরকার ডিজিটাল সরকার, তবে বাংলা ব্লগ আপনি আদৌ পড়েন কিনা কিংবা বাংলা ব্লগ কমিউনিটি নামে যে একটি ব্যাপার রয়েছে, সেটি আপনি জানেন কিনা - এটি লাখ টাকার প্রশ্ন। পৃথিবীর যেকোনও সভ্য দেশে রাষ্ট্রপ্রধানকে উদ্দেশ্য করে কিছু লেখা হলে, সেটি নিশ্চিত রাষ্ট্রপ্রধানের কানে যায়। রাষ্ট্রপ্রধান ক্ষেত্রবিশেষে তার উত্তরও দেন। বছর খানেক আগে পত্রিকায় পড়েছিলাম, বাংলাদেশে কোনও কিশোরী আমেরিকার প্রেসিডেন্টকে উদ্দেশ্যে করে চিঠি লিখেছিল, রাষ্ট্রপ্রধান চিঠিটি পেয়েছেন এবং আরও আশ্চর্যের বিষয়-তিনি তার উত্তরও দিয়েছেন। আমাদের দেশে কখনও এইরকম ব্যাপার ঘটেছে বলে শুনিনি। হতে পারে আমেরিকার প্রেসিডেন্টের চাইতেও আপনি বেশি ব্যস্ত। তবে এই কথা নিশ্চিত, যাদের দায়িত্ব আপনাকে এই খবরটি দেয়া যে, একজন ভুক্তভোগী নাগরিক আপনাকে চিঠি লিখেছে , তারা এই জাতীয় চিঠিটি কখনোই আপনাকে দেবেনা। তারা দেশের স্বার্থ যেমন বোঝেন- তার চাইতে বেশি বোঝেন নিজের স্বার্থ। কেউ আপনাকে নিয়ে প্রশস্তি রচনা করলে সেটি কত তাড়াতাড়ি আপনার হাতে পৌঁছে দেয়া যায়, সেটি নিয়েই তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় নিশ্চিত, কিন্তু এই জাতীয় চিঠি আপনাকে পৌঁছে দেবার ঝুঁকি কে নেবে ? যে চিঠি পাঠের স্বাদ আপনার তেতো মনে হতে পারে। জননেত্রীর সাথে জনগণের দূরত্ব কত গভীর হতে পারে- এইসব ঘটনা তারই প্রমাণ। আপনার যদি কোনও ইমেইল আইডি থাকতো, যেটি আমি নিশ্চিত হতাম যে আপনি মাঝে মধ্যে ইকবক্স চেক করে দেখেন , তাহলে এই চিঠিটি আমি আপনাকে নিশ্চিত মেইল করতাম।
এতো প্রকার টানাপোড়েনের মধ্যেও আপনাকে চিঠিটি লিখছি আমার দুই শিশু কণ্যার মুখের দিকে তাকিয়ে। গতরাতে বিদ্যুত ছিলনা ওরা দুবোন সারারাত ছটফট করেছে। আমার বাসাটি বেশ দামি বাসা, এর ভেন্টিলেটর ব্যবস্থা উত্তম, রুমের সাথে দক্ষিণমুখী বারান্দা। তবুও গরমে ওদের কষ্ট হয়েছে। যারা অপেক্ষাকৃত কম দামী বাসায় থাকেন, যারা বস্তিতে থাকেন, সেইসব বাবারা, সেইসব বাবাদের শিশুরা সারারাত কী নিদারুন যন্ত্রণায় রাত পার করেন, তাদের কথাও ভেবে আপনাকে পত্রখানা লিখছি। যারা হাসপাতালে আছেন, তারা বিদ্যুত বঞ্চিত। গেল সপ্তাহে একটি পত্রিকায় ছবি ছাপা হয়েছে , ডাক্তার টর্চ জ্বালিয়ে রোগী দেখছেন । বিদ্যুত সমস্যার কারণে মরণাপন্ন রোগীদের অক্সিজেন দেয়া যাচ্ছে না। পরীক্ষা চলছে । শিক্ষার্থীরা অসহ্য গরমে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা যুদ্ধ মোকাবেলার চেষ্টা করছে - তাদের কষ্ট, তাদের বেদনার কথা শোনার মতো কেউ নেই। আপনি এই ব্যাপারগুলো খুব ভালো বুঝবেন না। আপনি, আপনার উপদেষ্টাগণ, আপনার মন্ত্রী, আপনার সাংসদ , তাদের অসুখ হলে ছুটে যান সিঙ্গাপুরে। নিতান্তই সর্দিকাশির মতো টুকটাক চিকিৎসা তারা নেন স্কয়ার হাসপাতালে যেখানে কারেন্ট গেলে জেনারেটর চালু হয়, যেখানে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক, যেখানে শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্রটি নীরবে এলিট বাতাস বিলায়। মোমবাতি জ্বালিয়ে পড়াশুনা করে পরীক্ষা দেয় - এমন কোন শিক্ষার্থী আপনার ত্রিসীমানায় নেই। লন্ডন, আমেরিকায় তো ইলেকট্রিসিটি কখনও যায়না!
কাজেই আপনি এবং আপনারা আমাদের কষ্ট বুঝবেন - এটি আমরা আশা করি না। তবুও বলছি - আমরা ভীষণ কষ্টে আছি। বিদ্যুত, গ্যাস , পানি , দ্রব্যমূল্য --এই মুহুর্তে বিদ্যুতটাই বেশি ভোগাচ্ছে।
পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রাষ্ট্রপ্রধান হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। আমেরিকার প্রেসিডেন্ট যা খুশি - তাই করতে পারেন না। হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে কেউ ওবামার চৌদ্দগুষ্টি তুলে গালি দিলে - তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে গেলে একটি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আপনার সে বালাই নেই। বাংলাদেশের কোনও প্রধানন্ত্রীর সেই বালাই কোন কালেই ছিল না। চাইলে আপনি বিমানবন্দরের নাম নিমিষেই বদলে দিতে পারেন, কাজেই বিদ্যুত সমস্যার সমাধান করা আপনার কাছে নস্যি। আপনি এবং আপনার পারিষদবৃন্দ , আমাদের সমস্যা বুঝছেন না বলেই এটি সমাধানে কোনও বাস্তব উদ্যোগ নেই। বরঞ্চ টিভিতে দেখি, আপনার মন্ত্রী, মিনিস্টার , উপদেষ্টারা স্যুট পড়ে অফিস করছেন। যতক্ষণ আপনারা ক্ষমতায় থাকেন, ততক্ষণ আপনারা বাস করেন সম্পূর্ণ অন্য একটা জগতে। খোদ বেহেশতেও এত সুযোগসুবিধা এভাবে মুফতে পাওয়া যায় না।
আপনি বিদ্যুত সমস্যা মোকাবেলায় বাস্তব উদ্যোগ নিন। আমরা কাজ দেখতে চাই ,কথা নয়। যেসব কথা আপনি কিংবা আপনারা বলেন ( বিগত সরকার দায়ী ইত্যাদি ) এগুলো শুনে শুনে আমাদের মুখস্থ হয়ে গেছে।
১. এই খরদাহে বিদ্যুত সমস্যা মোকাবেলায় প্রথমেই জাতীয় দুর্যোগ ঘোষণা করুন এবং জাতীয় সকল ক্ষেত্রে কৃচ্ছতা কর্মসূচী শুরু করুন।
২. ঢাকার সমস্ত শপিংমল সাপ্তাহে তিনদিন বন্ধ রাখুন। কাপড়চোপড় কেনা কাটার চাইতে হাসপাতালের রোগী, অসংখ্য শিশুসহ নাগরিক ভোগান্তি অনেক বড় বিষয়। আপনি শপিংমল বন্ধ করলে শপিংমলের মালিকরা খেপবে - কিন্তু সুবিধাবঞ্চিত জনগণকে নিশ্চিত আপনার পাশে পাবেন।
৩. আপাতত সংসদ অধিবেশন মুলতুবি করুন। সংসদ অধিবেশন চালাতে প্রচুর বিদ্যুত খরচ যায়। মাসখানেক সংসদ অধিবেশন বন্ধ রাখলে গণতন্ত্র অক্কা পাবে না কিন্তু বিদ্যুত পানির এই অবস্থা চললে আমাদের পটল তুলতে বেশি সময় লাগবে না।
৪. স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এক মাসের বিশেষ গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করুন। বিদ্যুতের সাশ্রয় হবে, শিক্ষার্থীদের ভোগান্তি কমবে। রবীন্দ্রনাথের তোতাকাহিনী গল্পটির কথা মনে আছে আপনার ? গরমে স্কুল কলেজ করতে গিয়ে কত ছেলেমেয়ে অসুস্থ হচ্ছে - একবার খবর নিয়ে দেখুন। এক মাস স্কুল বন্ধ রাখলে শিক্ষার্থীদের লেখাপড়া চাঙ্গে উঠবে এমনটা ভাবার মতো আবার্চীন আপনি নিশ্চয়ই নন। সজীব ওয়াজেদ জয় বিদেশে পড়াশুনা করেছে - প্রয়োজনে উনার সাথে পরামর্শ করলেও আপনি নিশ্চিত হবেন , বৈরী পরিবেশে একমাস স্কুল বন্ধ রাখলে বিদ্যাবুদ্ধির কোনও ঘাটতি হয়না।
৫. চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রসহ সকল বিনোদনকেন্দ্রে আলোকসজ্জা, সঙ্গীতানুষ্ঠান, জলসা -ইত্যদি আগামী একমাসের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করুন। সমাজের গুটিকয় সুবিধাবাদী এলিট শ্রেনীর লোকজনের বিনোদনের জন্য এক ওয়াটও বিদ্যুত যাতে অপচয় না হয় সেই দিকে খেয়াল রাখুন। আপনি নিজেও উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা , সভা , সংবর্ধনা -ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকুন। আপনার একটি অনুষ্ঠানে নিরবিচ্ছিন্ন বিদ্যুত দিতে গিয়ে হয়তো হাসপাতালের অসংখ্য রোগী গরমে কষ্ট করছে। তাদের কথা ভাবুন।
এই রকম আরও অসংখ্য উদ্যোগ আছে - যেগুলো নিলে বিদ্যুতের উপর চাপ অনেকাংশেই কমে যাবে। আমি ব্যক্তিগতভাবে আমার বাসায় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি - একদিন দশ মিনিটের জন্য হলেও আসুন , দেখে যান গরমে আমার বাচ্চা দুটি কী রকম কষ্ট করছে ... আপনিও একজন মা, আপনি বুঝবেন। আমার স্ত্রী আপনাকে লেবুর সরবত দিয়ে আপ্যায়িত করবে। সময় না পেলে আসার দরকার নেই- বরং আপনার অফিসের একটু পাশে নাখালপাড়া এলাকায় পাঁচটি মিনিট কোনও এক কুটিরে বসে দেখুন কী কষ্টই না করছে বাংলাদেশের মানুষ ...
এই কষ্ট তাদের প্রাপ্য না ... মাননীয় প্রধানমন্ত্রী ...
দেশের খবর জানতে মানুষের খবর জানতে নিজের চোখে সবকিছু যাচাই করে দেখুন। বাংলাদেশে মানুষের অভাব নেই ... একটু কষ্ট করে প্রধানমন্ত্রীর ঘেরাটোপ ছেড়ে মিনিট খানেকের জন্য বাইরে আসুন ...নিজ চোখে দেখুন আমরা কীভাবে বেঁচে আছি ...
আর পত্রিকার পাশাপাশি ব্লগ পড়ুন, ব্লগে লিখুন, ভাবনা বিনিময় করুন দেশের মানুষের সাথে ... আপনিই না ডিজিটাল বাংলাদেশে কথা বলেন ... প্রায়ই ....
.............................................................................................
.............................................................................................
.............................................................................................
আগের আপডেটসমূহ
১.ঢাবির এক ছাত্র আমাকে ফোনে জানিয়েছে যে একটা সূত্র ধরে প্রধানমন্ত্রীর কাছে আজ কালের মধ্যেই লেখাটা পাঠানোর ব্যবস্থা করার চেষ্ট করছে।
২. সন্দীপন বসু মুন্না ফোনে আমাকে জানিয়েছেন, উনি উনার পত্রিকার পুরো সমস্যাটি ধরে একটি বিশেষ আয়োজন করতে যাচ্ছেন।
৩.গতকাল রাত নয়টার দিকে ওয়ারিদ নাম্বার থেকে একজন ফোন করে আমাকে হুমকি দিয়েছেন। যিনি হুমকি দিয়েছেন, তিনি বারবার আমার লোকেশন জানতে চাচ্ছিলেন, আমি কোথায় আছি -ইত্যাদি। গতকাল বেশ কিছু নাম্বার থেকে মৃদু হুমকি খেয়েছি। আজ রাতের হুমকিতে একটু ভড়কে গিয়েছিলাম। আমি খুবই ভীতু মানুষ। আমার মনে হয়েছিল, ইশশশশ .... কাউকে যদি কাছে পেতাম। আমি আলিম আর রাজি আর অমি রহমান পিয়ালের কাছে কৃতজ্ঞ, তারা ফোনে আমাকে যথেষ্ট সাহস যুগিয়েছেন। তাদেরকে ধন্যবাদ। এখন মনে হচ্ছে, ওই উটকো ফোনে এতটা ভয় না পেলেও চলতো।
কয়েকজন মানুষকে খুব ভাল করে চিনলাম। আমার একজন সহকর্মীকে ফোন করে আকুলভাবে বলেছিলাম, কে যেন আমাকে ফোনে হুমকি দিচ্ছে, তুমি একটু হেল্প করবে। উত্তরে সে কী বলেছিল সেটা নাইবা বললাম। শুধু ইশ্বরকে ধন্যবাদ, তিন আমাকে ইতর এবং মানুষের পার্থক্য বার বার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
৪. ইউনুস খান। তিনি লিখেছেছন, আওয়ামীলীগের এক প্রতিমন্ত্রীর সাথে আমার খুবই সুসম্পর্ক। উনাকে ফোনে রিকোয়েস্ট করলাম এই পোস্টটি পড়ার জন্য। ওয়েবের এড্রেসও দিলাম উনার পিএসকে। উনি কথা দিসেন পোস্টটি উনি পড়বেন, ভালো হলে প্রধানমন্ত্রীকে পড়াবেন। দেখা যাক কি হয়।
৫. প্রচুর ফোন পাচ্ছি। যারা ফোন করে সমর্থন দিয়েছেন তাদের ধন্যবাদ। যারা ধমক দিয়েছেন তাদেরও ধন্যবাদ। বোঝা যাচ্ছে ক্ষীণ করে হলেও একটা ধাক্কা লাগছে।
৬. আমি লেখাটিকে একটি মুভমেন্টে পরিণত করতে চাই। কীভাবে অনলাইন পিটিশন করতে হয় আমি জানিনা, কেউ কি এগিয়ে আসবেন, একটা অনলাইন পিটিশন তৈরী করি।
৭. লেখাটি পত্রিকায় ছাপানো দরকার। প্রথম আলো, আমাদের সময়, ডেইলিস্টারে পরিচিত কেউ আছেন ?
ওদের ঠিকানায় চিঠি আমরা সবাই একে একে মেইল করলে কেমন হয় ?
আমি আমাদের সময়ে মাত্র মেইল করলাম। আমার মনে হয়, গাদাখানেক মেইল গেলে ওদের বোধোদয় হবে। ব্যক্তিগত যোগাযোগও কার্যকরী ভুমিকা রাখবে।
৭. অন্যান্য সকল ব্লগে লেখাটি কপি পেস্ট করার অগ্রিম অনুমতি দিলাম। ছড়িয়ে দিতে পারলে খুবই ভালো হয়। )
.............................................................................................
.............................................................................................
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:২৩
লেখক বলেছেন: আসুন আমরা চেষ্টা করি, এই লেখাটি যেন প্রধানমন্ত্রী পড়েন ....
চিন্তিত তাপস পাল বলেছেন:
হ
লেখক বলেছেন: আসুন আমরা চেষ্টা করি, এই লেখাটি যেন প্রধানমন্ত্রী পড়েন ....
লেখক বলেছেন: ধন্যবাদ, লিংক ছড়িয়ে দিন, পারলে স্বয়ং প্রধানমন্ত্রীকে লিংকটি দিন ...
এ.জে. মিন্টু বলেছেন:
সবার মনের কথা লিখ্যা দিসেন। জাগ্রিমিটার সরায়া এই গুরুত্তপুর্ণ পোস্ট স্টিকি করা হোক।
লেখক বলেছেন: আসেন ভাই আমরা চেষ্টা করি, এই লেখাটি যেন প্রধানমন্ত্রী পড়েন .... এই লেখাটি উনার পড়া খুব দরকার ... খুব দরকার ...
দীপ দীপ্তি বলেছেন:
অনেকদিন পর পড়বার মতো এবং প্রিয়তে রাখবার মতো একটা লেখা পেলাম।
লেখক বলেছেন: চিঠিটি কী করে উনাকে পড়ানো যায় ...
শয়তান বলেছেন:
বিগ ফাইভ
লেখক বলেছেন: আছে কোনও যোগাযোগ ...চিঠিটি ছড়িয়ে দিন ....কারেন্ট যাওয়ার আগেই ...
এরশাদ বাদশা বলেছেন:
কিভাবে প্রধানমন্ত্রীকে পড়ানো যাবে?
লেখক বলেছেন: আমিও তাই ভাবছি ...ব্লগে কেউ কি আছেন ?
সন্দীপন বসু মুন্না বলেছেন:
রবি ভাই, আজ থেকে প্রায় ছয় বছর আগে বিচ্ছুতে আপনার স্যাটায়ারগুলো পড়ে যেমন মুগ্ধ হতাম অনেকদিন পর সেই মুগ্ধতা আবার ছুয়ে গেল।
সাম্প্রতিক লোডশেডিং সমস্যা আর আমাদের রাষ্ট্রযন্ত্রের পঙ্গুত্ব নিয়ে পুর্ণাঙ্গ লেখা এটি।
স্যালুট বস।
লেখক বলেছেন: ভাই ...চিঠিতে ফেসবুক, অন্যান্য ব্লগসহ নানা জায়গায় ছড়িয়ে দাও.. আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে ...
বাংলাপ্রতিদিন বলেছেন:
বেশ বলেছেন।ধন্যবাদ।
লেখক বলেছেন: আছে কোনও যোগাযোগ ...চিঠিটি ছড়িয়ে দিন ....কারেন্ট যাওয়ার আগেই ...
অগ্নিকোণ বলেছেন:
মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক।
লেখক বলেছেন: লজ্জার মাথা খেয়ে বলছি, স্টিকি করা হোক ....দরকার আছে ...
নীল ভোমরা বলেছেন:
পোস্টটির জন্য প্লাস! তবে একটুখানি গলদ রয়ে গেছে..... যাঁর উদ্দেশ্যে আপনার এই লেখা...তিনি রাষ্ট্রপ্রধান নয়, সরকার প্রধান।
লেখক বলেছেন: জানি ....তবুও থাকুক কিছু ভুল ...প্রধানমন্ত্রী একটা প্রতিবাদ পাঠান ....
লেখক বলেছেন: অন্ধকার অরণ্যে বসে আর রোদন করতে চাই না ...
জাতি জানতে চায় বলেছেন:
এই পোস্ট গুলা যদি উনার কানে যেত!! আবার উনার অফিসেই নাকি সৌরবিদ্যুতের ব্যবস্থা হচ্ছে, এতে তো বাংলাদেশে বিদ্যুত না থাকলেও উনি পাবলিকের কষ্ট টের পাবেন না!!জাতীয় দূর্যোগ সম্পর্কিত পোস্ট স্টিকি করা হোক!!
লেখক বলেছেন: জাতীয় দূর্যোগ সম্পর্কিত পোস্ট স্টিকি করা হোক!!
প্রতিটি শব্দের সঙ্গে সহমত পোষণ করছি ..
শয়তান বলেছেন:
স্টিকি করা হোক।
লেখক বলেছেন: ধন্যবাদ
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন:
জরুরী বিষয়। স্টিকি করা হোক।
লেখক বলেছেন: ধন্যবাদ ....কারেন্ট যাওয়ার আগেই স্টিকি করা হোক।
শয়তান বলেছেন:
একটা কাজ করা যায় । যতদিন না বিদ্যুৎ সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত এই পোস্টটা স্টিকি করা থাকুক । এতে করে প্রচন্ড ইমপ্যাক্ট আসবে আমার ধারনা ।
লেখক বলেছেন: আমরা ব্লগার ....আমাদের দাবি এইভাবেই প্রকাশ করতে হবে ...ধন্যবাদ শয়তান ...
আমিনুল ইসলাম বলেছেন:
এই লেখাটি http://bn.biborton.com বিবর্তনের প্রবন্ধ বিভাগে ফিচার্ড হিসেবে দিতে চাই। লেখকের অনুমতি থাকলে জানাবেন অনুগ্রহ করে।
লেখক বলেছেন: সরি কারেন্ট ছিলনা। অনুমতি দেবার প্রয়োজন নাই ...দিয়ে দ্যান ।
তারা জানেইনা আমরা কত কস্টে আছি...........।
রবি ভাই:
শপিংমল বন্ধ হবেনা, কারন আমরা হচ্ছি সে জাতি যারা ঘরে ভাত না থাকলেও বিলাস করতে পছন্দ করি....নিজে দুদিন আলুর ভর্তা খেয়ে হলেও মেহমানদের মুরগী খাওয়াই , আর টাকাই ত কথা বলে , সো ব্যবসায়ীদের বিরাগভাজন হতে কে চায় বলুন..
সংসদ বন্ধ করলে ওনারা ফাজলামী করবেন কোথায়, সারাদিন রঙ্গ তামাসা শেষে দিন শেষে ঐখানে গিয়ে আরেকটু না করলেত ওনাদের রাতের ঘুম হবেনা.....।
আমাদের কোন কিছুই ওনাদের গায়ে লাগেনা, ওনারা হয়ত আমাদের গোনায়ই ধরেন না......। ধরলে এই দেশে এত রংগ ওনারা দেখাতে পারতেন না......।
লেখক বলেছেন: আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আগে দেখা যাক আমাদের সামু মডারেটরদের ঘুম ভাঙে কিনা ....
আমাদের প্রতিবাদ, আমাদের বক্তব্য চালিয়ে যেতে হবে ...
নীচে শয়তানের মন্তব্য দেখুন।
আমি আশাবাদী কেননা আশাবাদী হওয়াই শ্রেষ্ঠ পন্থা।
আমিনুল ইসলাম বলেছেন:
শয়তান ভাইয়ের সঙ্গে একমত। এই পোস্টটি বিদ্যুৎ সমস্যার বর্তমান অবস্থা থেকে উত্তরণের আগ পর্যন্ত স্টিকি রাখার জোর দাবি জানাচ্ছি।
লেখক বলেছেন: মডারেটদের ঘুম ভাঙতে যদি এতো সময় লাগে, প্রধানমন্ত্রীর কতক্ষণ লাগবে।
মনুমনু বলেছেন:
আমার ক্ষুদ্র প্রচেষ্টা----১
Click This Link
আমার ক্ষুদ্র প্রচেষ্টা----২
http://ask-bd-primeministre.blogspot.com/
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: প্রধানমন্ত্রী আপনি কোথায়, পোস্টটি পড়েন, দেখেন আমরা কীভাবে বেঁচে আছি ... এর নাম কী মানবজন্ম ?
হরিসূধন বলেছেন:
প্রধানমন্ত্রীর টাইম নাই তৌহিদ এলাহীদের কাম নাই...
কি আর করা সবই ডিজিটালিক ব্যাপার স্যাপার।
যদি উনি এখন বিরুধী দলে থাকতো তাহলে দুই একখান হরতাল হইলো জনগনে দেখতো তাতে মার্কেট অফিস বন্ধ থাকতো বিদুৎ সমস্যার কিছুটা সমাধান হইতো। হরতাল না দিলে ও দুই একখান মহা সমাবেশ যে পল্টনে করতেন তাতে কোন সন্দেহ নাই।
উনি বিরুধী দলে থাকলে সরকারের দোষ(বিএনপির) এখন ক্ষমতায় যাইয়া বিএনপি এবং ফখরুউদ্দিনের দোষ!! কবে যে উনার হুষ হবে আর নিজেদের দোষ দেখা শুরু করবেন উপরওয়ালায় কইতে পারবো
লেখক বলেছেন: প্রধানমন্ত্রী আপনি কোথায়, পোস্টটি পড়েন, দেখেন আমরা কীভাবে বেঁচে আছি ... এর নাম কী মানবজন্ম ?
শারফুদ্দীন হোছাইন বলেছেন:
কালাংকেলের জাগায় পরধান মনতিরিরে বসানির দায়ে আপেনেরে মাইনেস
লেখক বলেছেন: বুঝলাম না ...
শয়তান বলেছেন:
শ।মসীর @ মাত্র গতকাল এর সিদ্ধান্ত যে এখন থেকে রাতর বেলায় আর দুই ঘন্টার আবালিয় লোডসেডিং আর হবে না । নিতে হলে কেবল এক ঘন্টা । এই সিদ্ধান্তটা কি আর এমনিই নিয়েছে মনে করের । এই কয়েকদিনের রিএ্যাকশান দেখেই ভয়ে ....।সো আমি আশাবাদী । ইমপ্যাক্ট আসবেই । লেটস ট্রাই
লেখক বলেছেন: ইয়েস লেটস ট্রাই ...ধন্যবাদ আপনাকে ভাই, অনেক ধন্যবাদ ...একমত ...
হাসান মাহবুব বলেছেন:
এই কথাগুলো ঠিক জায়গায় পৌছোনো খুব দরকার। ফেসবুকে শেয়ার দিলাম।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
বীর_যোদ্ধা বলেছেন:
ওনার সময় কোথায় সময় নষ্ট করার। শয়তান বলেছেন: একটা কাজ করা যায় । যতদিন না বিদ্যুৎ সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত এই পোস্টটা স্টিকি করা থাকুক । এতে করে প্রচন্ড ইমপ্যাক্ট আসবে আমার ধারনা ।
> ২০২১ পর্যন্ত পোষ্টটি স্টিকি করা হোক
লেখক বলেছেন: প্রধানমন্ত্রী আপনি কোথায়, পোস্টটি পড়েন, দেখেন আমরা কীভাবে বেঁচে আছি ... এর নাম কী মানবজন্ম ?
বাবুল হোসেইন বলেছেন:
এই লিখাটা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখানো হোক।এই লিখাটা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখানো হোক।
এই লিখাটা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখানো হোক।
এই লিখাটা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখানো হোক।
এই লিখাটা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখানো হোক।
এই লিখাটা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখানো হোক।
প্রয়োজন সামুতে উনাকে এনে ব্লগিং শিখানো হোক।
শিখানো হোক হাউ টু মেক এ ডিজিটাল কান্ট্রি ?
লেখক বলেছেন: প্রধানমন্ত্রী আপনি কোথায়, পোস্টটি পড়েন, দেখেন আমরা কীভাবে বেঁচে আছি ... এর নাম কী মানবজন্ম ?
সাজিদ বলেছেন:
যে দেশে নাম পরিবর্তন আর লোগো পরিবর্তন করতে হাজার কোটি টাকার উপর খরচ হয়ে যায় সে দেশে মানি ইজ নো প্রবলেম ধরে নিয়ে এই মূর্খ ব্যাক্তি কয়েকটা প্রস্তাব দিতে চাই।১। সোলার প্যানেল ও এই সংক্রান্ত সব সামগ্রীর উপর থেকে ট্যাক্স প্রত্যাহার করা হউক। যেসব বাড়িতে সোলার প্যানেল ব্যাবহার করা হবে তাদের জন্য নেট মিটারিং এর মাধ্যমে ক্রেডিটের ব্যবস্হা করা হোক।
২। আশুগন্জ খুব চমতকার একটা জায়গা যেখানে বর্তমান পাওয়ার প্ল্যন্ট আছে। সেখানের বৃটিশ ও জার্মান কোম্পানির কাছে ইয়াফেস ওসমানের নেতৃত্বে বুয়েটের একটা টিম পাঠান। মানি ইজ নো প্রবলেম। সেটআপ ৫ ইউনিটস ইন ৫ ইয়ারস।
৩। ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারায় বসবাসকারিদেরকে নিয়ে একটা ক্লাব করেন এবং প্রতেক এলাকায় ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট করেন। ২ বছরের বেশী লাগার কথা না এগুলো করতে। এ অভিগ্গতা কাজে লাগিয়ে পরে শিল্পান্চগুলোতেও এটা চালু করেন। অনেক ফ্যাক্টরী অবশ্য ইটিমধ্যেই নিজেদেরপাওয়ার প্ল্যান্ট বানিয়েছে।
লেখক বলেছেন: প্রতিটি পয়েন্টের সাথে একমত ...এবার জায়গামতো কথাগুলো পৌছানো দরকার ...
লেখক বলেছেন: সামু পোস্ট স্টিকি করুক আর না করুক ...দরকার হলে এটি প্রতি ঘন্টায় রিপোস্ট দেব ....
নস্টালজিক বলেছেন:
প্রতিটা পয়েন্টের সাথে সহমত।সমস্যা হোলো রাষ্ট্রের কর্নধাররা জ্যাম কি জিনিষ যেমন বোঝেন না,ঠিক একই কারনে লোডশেডিং বুঝতে বুঝতে তাদের বছর পার হয়ে যায়!
লেখক বলেছেন: প্রধানমন্ত্রী আপনি কোথায়, পোস্টটি পড়েন, দেখেন আমরা কীভাবে বেঁচে আছি ... এর নাম কী মানবজন্ম ?
কারাবন্দী বলেছেন:
বন্ধু হাত বাড়াওভুলে যাও অপমান
বাঁচাও মানবতা
তাতে যাক না সম্মান।
আজ এই ক্রান্তিকালে
বুকে যে আগুন জ্বলে
মূখে যায়না বলা
বললে, বাঁচেনা প্রাণ।
লেখক বলেছেন: বাচাও মানবতা
আট আনা বলেছেন:
বিদ্যুত সেক্টরে আগের সরকারের ৭ বছরে যেমন উল্লেখযোগ্য কিছু হয়নি, তেমনি এই সরকারও তো গত বছরের গরম যাওয়ার পর এবছর গরম আসার মধ্যে অনেক কিছুই করতে পারতো। দীর্ঘমেয়াদি পরিকল্পনার সাথে সাথে এইসব সোলার প্যানেল ট্যানেল বা পাওয়ার স্টেশন গুলার মেইনটেন্যান্স শীতের মধ্যে করে রাখতে পারতো। সামান্য ১ বছর পরে কি অবস্থা হতে পারে সেটারই ধারনা নাই এদের, বড় গলা করে ২০২১ সাল পর্যন্ত মহাপরিকল্পনা দেয়। মন্ত্রীগুলার কয়টার যোগ্যতা বা অভিজ্ঞতা আছে এরকম পদে থাকার। আমি যেখানে থাকি এখানের স্থানীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের তড়িৎ সিদ্ধান্ত দেখলে অবাক হয়ে যাই।পোস্টে প্লাস।
লেখক বলেছেন: প্রধানমন্ত্রী আপনি কোথায়, পোস্টটি পড়েন, দেখেন আমরা কীভাবে বেঁচে আছি ... এর নাম কী মানবজন্ম ?
লেখক বলেছেন: চেষ্টা করে দেখা যেতে পারে ... কারও কোন পরিচিত কেউ আছে ?
বিডি আইডল বলেছেন:
মূল বিষয়টা জবাবদিহিতার...সেটা যেহেতু রাজনৈতিক কালচারে নাই তাই শুধুমাত্র বিদুৎ সমস্যার জন্য জবাবদিহিতার আশা করা বৃথা....তারপরেও চেষ্টা করতে দোষ নেই....কোথাও না কোথা থেকে থেকে শুরু করাই যায়!
জাগরীমিটার নিয়ে আওয়ামীপন্হী হার্ডকোরদের বেশ পশ্চাৎজ্বলুনী দেখা যাচ্ছে
লেখক বলেছেন: তারপরেও চেষ্টা করতে দোষ নেই.
লেখক বলেছেন: দয়া করে আপনিও মেইল করুন, লিংক দিন ..
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন:
মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক।
লেখক বলেছেন: মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক। মনের কথাগুলা বলছেন। ষ্টিকি করা হোক
দ্যা ডক্টর বলেছেন:
ফেসবুকে শেয়ার দিলাম +
লেখক বলেছেন: ধন্যবাদ
স্বপ্নকথক বলেছেন:
স্টিকি হোক। শালার সরকার আর কিছু দিতে না পারলেও লোডশেডিং দিয়েছে। রাত সাড়ে তিনটায় বিদ্যুৎ যায়! আবার ১২০০ কোটি টাকা দিয়ে নাম চেন্জ করে! কেন , একখান বিদ্যুৎ কেন্দ্র করলে কি বাপের নাম মুছে যেত?
লেখক বলেছেন: প্রধানমন্ত্রীকে পৌঁছে দিন ...
ফাহাদ চৌধুরী বলেছেন:
পৃথিবীর যেকোনও সভ্য দেশে রাষ্ট্রপ্রধানকে উদ্দেশ্য করে কিছু লেখা হলে, সেটি নিশ্চিত রাষ্ট্রপ্রধানের কানে যায়। রাষ্ট্রপ্রধান ক্ষেত্রবিশেষে তার উত্তরও দেন। আমরা আর সভ্য দেশে নাই । সাংবিধানিক মাস্তান তন্ত্রের দেশে থাকি । অনেকে এই পোষ্ট মিডিয়া পাব্লিশ করতে চাইছেন । দেইখেন কাইল্কা আপনার কাছে হুমকি ধামকি আইতে পারে ।
অসাধারন হৈসে পোষ্ট টা । খুব ইফেক্টিভ পয়েন্ট গুলা বলছেন ।
পোষ্ট ষ্টিকি করা হোক।
পোষ্ট ষ্টিকি করা হোক।
পোষ্ট ষ্টিকি করা হোক।
পোষ্ট ষ্টিকি করা হোক।
পোষ্ট ষ্টিকি করা হোক।
পোষ্ট ষ্টিকি করা হোক।
লেখক বলেছেন: পোষ্ট ষ্টিকি করা হোক।
পোষ্ট ষ্টিকি করা হোক।
পোষ্ট ষ্টিকি করা হোক।
পোষ্ট ষ্টিকি করা হোক।
পোষ্ট ষ্টিকি করা হোক।
পোষ্ট ষ্টিকি করা হোক।
সপ্ন পুরন বলেছেন:
আমার জীবনে সব চাইতে বড় লজ্জা এই সরকারকে ভোট দেওয়া।ভোটের কারনে আমি নিজেও সমান দোষি।
লেখক বলেছেন: আসেন প্রতিবাদে শরিক হোন
লেখক বলেছেন: আসেন প্রতিবাদে শরিক হোন
রাজর্ষী বলেছেন:
এই কষ্ট তাদের প্রাপ্য না ... মাননীয় প্রধানমন্ত্রী এই কষ্ট তাদের প্রাপ্য না ... মাননীয় প্রধানমন্ত্রী
কিছু একটা করেন প্লীজ...
পোস্ট স্টিকি হউক।
লেখক বলেছেন: এই কষ্ট তাদের প্রাপ্য না ... মাননীয় প্রধানমন্ত্রী
এই কষ্ট তাদের প্রাপ্য না ... মাননীয় প্রধানমন্ত্রী
কিছু একটা করেন প্লীজ...
ঢাকাইয়া টোকাই বলেছেন:
তবে তিন নং টা ডিলেট করেন, আর নাহলে এটা স্টিকি করবে না মনে হয়।
লেখক বলেছেন: ৩ নং টা ডিলিট করা যাবে না ভাই ...
কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, পোষ্টটি স্টিকি করুন।
লেখক বলেছেন: কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, পোষ্টটি স্টিকি করুন।
ধীবর বলেছেন:
এই পোস্ট স্টিকি না করলে অন্যায় হবে। রবি ভাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ একটা চমৎকার লেখা উপহার দেবার জন্য।
লেখক বলেছেন: প্রধানমন্ত্রীকে পৌছে দিন
লেখক বলেছেন: প্রধানমন্ত্রীকে পৌছে দিন
লেখক বলেছেন: চলুন প্রধানমন্ত্রী যাতে এই লেখাটা পড়েন, ব্লগিং শুরু করেন সেই চেষ্টাই করি .... আমাদের কথা তাকে শুনতেই হবে ....তাকে শোনাতেই হবে ...
রাজসোহান বলেছেন:
স্টিকি চাই
লেখক বলেছেন: প্রধানমন্ত্রীকে পৌছে দিন
নাঈম বলেছেন:
আমার এক সাংবাদিক বন্ধুকে লিংকটা দিলাম, তিনি যদি তার পত্রিকায় দিতে পারেন লেখাটা তাহলে ভাল হয়।জরুরী জনগুরুত্বপূর্ণ পোষ্টের জন্য আপনাকে সাধুবাদ। তবে এই পোষ্ট স্টিকি হওয়ার আশা না করাই ভাল, কারণ মডুদের এমন গুরুত্বপূর্ণ পোষ্ট স্টিকি করার মত সময় আছে বলে মনে হয়না।
লেখক বলেছেন: যত জায়গায় সম্ভব লিংটি পৌছে দিন ....আমাদের কথা তাকে শুনতেই হবে ....তাকে শোনাতেই হবে ...
নাঈম বলেছেন:
ফেসবুক আর টুইটারে শেয়ার করলাম পোষ্টের লিংকটা।
লেখক বলেছেন: ধন্যবাদ
ফারযানা বলেছেন:
স্টিকি করা হোক।
লেখক বলেছেন: চলুন প্রধানমন্ত্রী যাতে এই লেখাটা পড়েন, ব্লগিং শুরু করেন সেই চেষ্টাই করি .... আমাদের কথা তাকে শুনতেই হবে ....তাকে শোনাতেই হবে ...
আলিম আল রাজি বলেছেন:
মডারেটরবৃন্দ, দয়া করে একটু দেখুন
লেখক বলেছেন: চলুন প্রধানমন্ত্রী যাতে এই লেখাটা পড়েন, ব্লগিং শুরু করেন সেই চেষ্টাই করি .... আমাদের কথা তাকে শুনতেই হবে ....তাকে শোনাতেই হবে ...
মুছে ফেলুন
লেখক বলেছেন: বোঝাতে হবেই ...
স্তব্ধতা' বলেছেন:
'এখন আর বিদ্যুত যায়না, কদাচিত আসে.......বিগ ফাইভ।ষ্টিকি করা হোক।ষ্টিকি করলেই কি শালার প্রধান মন্ত্রী শুনবে এই কথা?
লেখক বলেছেন: চেষ্টা করে দেখতে দোষ নেই ...
অপেক্ষমান বলেছেন:
ভাই দু:খের কথা কি বলব.. একটি সফটয়্যার ফার্মে চাকরী করতাম, গেল সপ্তাহে চাকরীটা ছেড়েছি বাধ্য হয়ে। বেতন টা্ও দেয়নি। নতুন সংসার আমার। পড়েছি বিপদে। নিজের ২/১ টা পার্ছনাল ক্লায়েন্টর কাছ থেকে কিছু কাজ এনেছি যাতে আর একটা চাকরি না পা্ওয়া পর্যন্ত সংসার সামাল দিতে পারি। কিন্তু বিদ্যুতের কারনে কাজ করা লাটে উঠছে। মাথা ভন ভন করে ঘুরছে.... এই মাসটা কিভাবে যাবে?? সামনের মাসের মধ্যে একটা চাকরী পাবতো? যে কাজগুলা হাতে নিয়েছি সেগুলো সময়মত না দিতে পারলে কি হবে বুঝতেই পারছেন।
এমনিতেই টেনশনে রাতে ঘুমাতে পারিনা এর উপর লোডশেডিং এর গরম তো আছেই।
সামনের মাসটি কি হবে প্রধান মন্ত্রী বলতে পারেন???
লেখক বলেছেন: সবারই গল্প আছে ...প্রত্যেকটা গল্পই করুন রসের ...প্রধানমন্ত্রীকে গল্পগুলো শুনতেই হবে ...
এস বাসার বলেছেন:
প্রধানমন্ত্রী/ মনত্রী/এম.পি হলে অন্ধ হয়ে যেতে হয়। উনারা অন্ধ হয়ে গেছেন। অবশ্য কিছু জন্মান্ধ রাজনীতীবিদের ফলেই আমরা এত দুর্ভোগে আছি।
লেখক বলেছেন: অন্ধচোখে ফুটুক আলো ...
লেখক বলেছেন: এসব কথা প্রধানমন্ত্রীকে জানানো দরকার ...
ডিজিটাল কলম বলেছেন:
এইসবে কাজ হয় না............ কারণ তারা এলতট আর আমরা আম জনতা
লেখাটা সারা বাংলাদেশের মানুষের প্রতিচ্ছবি
ধন্যবাদ আপনাকে
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
আজমান আন্দালিব বলেছেন:
এই পোস্টটি গতকাল রাতে পড়েছিলাম। যখনই কমেন্ট করতে যাবো- তখনই কারেন্ট চলে গেল।এখন ওপেন করে দেখতে পেলাম বাংলাদেশের সমস্ত জনমত এখানে প্রতিফলিত হয়েছে।
আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার এই পোস্টের মাধ্যমে আমাদের অনুভূতি টুকু পৌঁছুবে।
সেই আশায় বসে আছি...আবার কখন কারেন্ট যায়!!
লেখক বলেছেন: প্রথম পাতায় আবারও লিংকটি দিন ....
ফালতু মিয়া বলেছেন:
আহারে.......... আহাজারি! কে শুনবে গণমানুষের কথা, কেউ নেই কিছু নেই।
লেখক বলেছেন: প্রথম পাতায় আবারও লিংকটি দিন ....
অণুসন্ধানী বলেছেন:
এটাকে স্টিকি করা হোক। বিদ্যুত সমস্যার সমাধান এখন সকলের দাবি।
জয় সরকার বলেছেন:
এই লেখাটার তাৎপর্য কোন বিশেষন দ্বারা বিশেষায়িত করলে মন ভরবেনা।এরকম লেখা এই এক বছর সামু জীবনে খুব কমই পড়েছি।একজন নির্যাতিত হিসেবে, একজন নাগরিক হিসেবে একাত্মতা ঘোষনা করে গেলাম!!
ফেইসবুকেও লিঙ্ক শেয়ার করলাম।অনুমতি না নেয়ার মত সাহসটা অনেক ভালোবাসা থেকেই করলাম!
লেখক বলেছেন: ফেসবুক , টুইটার , অন্য ব্লগ এবং কিছুক্ষণ পর পর সামুর প্রথম পাতায় যে যেভাবে পারেন লিংকটি শেয়ার করুন ...এভাবে একটা যুথবদ্ধ জনমত তৈরী করতে হবে ...আমাদের কথা প্রধানমন্ত্রী বরাবর পৌছাতে হবেই হবে ...
কাল রাতেও আমার এখানে ১২.৩০ থেকে ২.৩০ কারেন্ট ছিলনা
আমি বুঝিনা জনগুরুত্বপূর্ণ ব্যাপারে ডিসিশান নিতে এত সময় লাগে কেন। জানি টাকা পয়সার ব্যাপার। বাট জীবন বাঁচানোর জন্য কিছু ছাড়ও দিতে হয়। বেসরকারী কোম্পানী গুলো বিশেষ করে বিদেশে বসবাস কারী এই দেশীরা বেশ কয়েকটি প্ল্যান্ট বসাতে চেয়েছিল আমি জানি। তারা চেয়েছিল একটা নিশ্চয়তা যে কতদিন সরকার তাদের থেকে কি পরিমান বিদ্যুৎ নেবে সেটা বলে দিতে হবে। সরকার পারেনি, আর তাদের পক্ষে কোন রাজনৈতিক সুপারিশ ও ছিলনা, কারন তারা কোন নেতাকে পার্টনার করতে রাজী হননি................।\তাই তাদের আবেদন রিজেক্ট হয়েছিল.................সেটা না হলে এতদিনে বেশ কয়েকটি পিকিং প্ল্যান্ট বসানো হয়ে যেত।
বিদ্যুৎ এখন এমন অবস্হায় যে কিছু ক্ষতির স্বীকার হলেও মেনে নিয়ে বসানো দরকার। নাহলে কয়দিন পর পুরা দেশ থমকে যাবে.......এটা যে তারা কেন বুঝছেনা.......।
ভাল বুদ্ধি দিতে পারে সরকারকে এমন উপদেস্টার এত অভাব কেন বুঝিনা.............
দেশটাকে সুপথে আনার জন্য বেশী কিছুর দরকার নেই, শুধু সৎ চিন্তার কিছু মানুসকে জায়গা মত বসানো দরকার.।
লেখক বলেছেন: ফেসবুক , টুইটার , অন্য ব্লগ এবং কিছুক্ষণ পর পর সামুর প্রথম পাতায় যে যেভাবে পারেন লিংকটি শেয়ার করুন ...এভাবে একটা যুথবদ্ধ জনমত তৈরী করতে হবে ...আমাদের কথা প্রধানমন্ত্রী বরাবর পৌছাতে হবেই হবে ...
নীল_পদ্ম বলেছেন:
ভাল লেখা। +
লেখক বলেছেন: ফেসবুক , টুইটার , অন্য ব্লগ এবং কিছুক্ষণ পর পর সামুর প্রথম পাতায় যে যেভাবে পারেন লিংকটি শেয়ার করুন ...এভাবে একটা যুথবদ্ধ জনমত তৈরী করতে হবে ...আমাদের কথা প্রধানমন্ত্রী বরাবর পৌছাতে হবেই হবে ...
সাগর ঢাকা বলেছেন:
কাল রাতে একটা দরকারী আপলোড দেয়ার সময় কারেন্ট চলে গেলো..২ ঘন্টা আসবেনা.. কিন্তু বাসায় আই পি এস, এত সময় বাকআপ দিতে পারবেনা... কি করা যায়...তখন বাসায় সব লাইট / ফান অফ করে পিসির সামনে বসে ছিলাম, যাতে সব বাকআপ পি সি তে পাই ,
রুম অন্ধকার, মনিটর এর ভুতুড়ে আলো, সারা গা থেকে ফোটায় ফোটায় ঘাম পরছে.. তখন নিজেকে আদিম গুহাবাসীর মতো মনে হচ্ছিলো..আমি যেনো সেই প্রস্থর যুগে বসে আছি...সামনে আগুনে সদ্য মেরে আনা পশু ঝলসানো হচেছ...
আপনার লেখা শেয়ার দিলাম .....+
লেখক বলেছেন: ফেসবুক , টুইটার , অন্য ব্লগ এবং কিছুক্ষণ পর পর সামুর প্রথম পাতায় যে যেভাবে পারেন লিংকটি শেয়ার করুন ...এভাবে একটা যুথবদ্ধ জনমত তৈরী করতে হবে ...আমাদের কথা প্রধানমন্ত্রী বরাবর পৌছাতে হবেই হবে ...
লেখাজোকা শামীম বলেছেন:
বিদু্যৎ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এটা স্টিকি হয়ে থাকুক।
লেখক বলেছেন: ফেসবুক , টুইটার , অন্য ব্লগ এবং কিছুক্ষণ পর পর সামুর প্রথম পাতায় যে যেভাবে পারেন লিংকটি শেয়ার করুন ...এভাবে একটা যুথবদ্ধ জনমত তৈরী করতে হবে ...আমাদের কথা প্রধানমন্ত্রী বরাবর পৌছাতে হবেই হবে ...
মঈনউদ্দিন বলেছেন:
দারুন পোষ্ট
সবার মনের কথা লিখে দিছেন
বাংলা ব্লগ ইতিহাসের সবছে সেরা পোষ্ট আমার কাছে এইটা
পোষ্টি স্টিকি করা হোক
ভাই ফেসবুক-টুইটারে শেয়ার করে দিছি
ধন্যবাদ
লেখক বলেছেন: ফেসবুক , টুইটার , অন্য ব্লগ এবং কিছুক্ষণ পর পর সামুর প্রথম পাতায় যে যেভাবে পারেন লিংকটি শেয়ার করুন ...এভাবে একটা যুথবদ্ধ জনমত তৈরী করতে হবে ...আমাদের কথা প্রধানমন্ত্রী বরাবর পৌছাতে হবেই হবে ...
লেখক বলেছেন: ফেসবুক , টুইটার , অন্য ব্লগ এবং কিছুক্ষণ পর পর সামুর প্রথম পাতায় যে যেভাবে পারেন লিংকটি শেয়ার করুন ...এভাবে একটা যুথবদ্ধ জনমত তৈরী করতে হবে ...আমাদের কথা প্রধানমন্ত্রী বরাবর পৌছাতে হবেই হবে ...
অিপ্রয় সত্য বলেছেন:
আমিনুল ইসলাম বলেছেন: শয়তান ভাইয়ের সঙ্গে একমত। এই পোস্টটি বিদ্যুৎ সমস্যার বর্তমান অবস্থা থেকে উত্তরণের আগ পর্যন্ত স্টিকি রাখার জোর দাবি জানাচ্ছি।
লেখক বলেছেন: পোস্ট স্টিকি হয়েছে - কর্তৃপক্ষকে ধন্যবাদ , এটা প্রাথমিক সাফল্য। এখন দরকার প্রধানমন্ত্রীর কাছে পৌছানো।
ধ্রুবো বলেছেন:
আমরা ভীষণ কষ্টে আছি। বিদ্যুত, গ্যাস , পানি , দ্রব্যমূল্য --এই মুহুর্তে বিদ্যুতটাই বেশি ভোগাচ্ছে।
লেখক বলেছেন: পোস্ট স্টিকি হয়েছে - কর্তৃপক্ষকে ধন্যবাদ , এটা প্রাথমিক সাফল্য। এখন দরকার প্রধানমন্ত্রীর কাছে পৌছানো।
মামুনুর রহমান খাঁন বলেছেন:
প্রধানমণ্ত্রী প্রথম থেকেই বলে আসছেন যে গত ৭ বছরে এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন হয় নাই। এবং এও বলেছেন এবং বলছেন যে এই সমস্যা রাতারাতি সমাধান করা যাবে না অন্ততঃ তিন-চার বছর সময় দরকার। অথচ একই সাথে বলছেন গত এক বছরে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রীডে যোগ হয়েছে। ৭ বছরে যদি বিদ্যুৎ উৎপাদ না-ই হয়ে থাকে তাহলে উনি ১ বছরে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন। যদি তাই সত্যি হয় তাহলে তিন-চার বছর সময় লাগবে কেন? আর এই বিদ্যুৎ যদি উনি উৎপাদন না করে থাকেন তাহলে এটা আগের সরকারগুলো করে গেছে। অর্থাৎ প্রধানমণ্ত্রী কোন না কোন একটা মিথ্যা কথা বলছেন। ওনার কাছ থেকে মিথ্যা কথা শোনার জন্য আমরা ভোট দেইনি। লেখক বলেছেন: পোস্ট স্টিকি হয়েছে - কর্তৃপক্ষকে ধন্যবাদ , এটা প্রাথমিক সাফল্য। এখন দরকার প্রধানমন্ত্রীর কাছে পৌছানো।
কিমা বলেছেন:
অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য।
বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম।
শামসুর রাহমান/হুমায়ূন আজাদ পরবর্তী যুগে এধরনের লেখা আর আগে আসে নি।
অনবদ্য...
অসাধারণ...
পড়তে পড়তে চোখে পানি এসে গেল।
শুধু যে প্রাসঙ্গিক-সময়উপযোগী ও কালোত্তীর্ণ লেখা তাই নয় একেবারে সমস্যার মূলে
ছুরিকাঘাত/বেত্রাঘাত/চপেটাঘাত ঠিকমতৈ দিয়াছেন..
লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত।
লেখাটিকে স্টিকি করা হোক....
লেখক বলেছেন: পোস্ট স্টিকি হয়েছে - কর্তৃপক্ষকে ধন্যবাদ , এটা প্রাথমিক সাফল্য। এখন দরকার প্রধানমন্ত্রীর কাছে পৌছানো।
আলিম আল রাজি বলেছেন:
স্টিকি করা হোকস্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
লেখক বলেছেন: ধন্যবাদ আলিম আল রাজি
ধন্যবাদ আলিম আল রাজি
ধন্যবাদ আলিম আল রাজি
ধন্যবাদ আলিম আল রাজি
ধন্যবাদ আলিম আল রাজি
ধন্যবাদ আলিম আল রাজি
ধন্যবাদ আলিম আল রাজি
ধন্যবাদ আলিম আল রাজি
ধন্যবাদ আলিম আল রাজি
ধন্যবাদ আলিম আল রাজি
ধন্যবাদ আলিম আল রাজি
ধন্যবাদ আলিম আল রাজি
লেখক বলেছেন: এবার চলুন প্রধানমন্ত্রীকে চিঠিটা কীভাবে পৌছানো যায় - সেটা বের করি ..
লেখক বলেছেন: এবার চলুন প্রধানমন্ত্রীকে চিঠিটা কীভাবে পৌছানো যায় - সেটা বের করি ..
মহিতুল আলম পােভল বলেছেন:
প্রধানমন্ত্রী ব্লগ বোঝেন না... !!!
লেখক বলেছেন: ব্লগ বোঝার দরকার নাই, আমাদের কষ্টটা বোঝেন কী?
লেখক বলেছেন: ইয়ার্কি নয় প্লীজ, চলুন প্রধানমন্ত্রীকে বোঝাই
সত্য সমাগত, মিথ্যা অপসৃত বলেছেন:
আপনার উত্তর আশা করি ম্যাডাম হাসিনা।
লেখক বলেছেন: আপনার উত্তর আশা করি ম্যাডাম হাসিনা
লেখক বলেছেন: এবার দরকার প্রধানমন্ত্রীকে পড়ানো
লেখক বলেছেন: এবার দরকার প্রধানমন্ত্রীকে পড়ানো
হিরম্ময় কারিগর বলেছেন:
কি যাতনা বিষেবুঝিবে সে কিসে
কভু আশুবিষে দংশেনি যারে।
২৪ ঘন্টা এসির মধ্যে থেকে প্রধানমন্ত্রী চিঠিটা পড়লেও মর্মযাতনা কি বুঝবেন?
লেখক বলেছেন: আমারও প্রশ্ন সেটাই। ধন্যবাদ আপনাকে ......রুখে দাঁড়ান
শয়তান বলেছেন:
পোস্টটা স্টিকি করায় কতৃপক্ষকে ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ......রুখে দাঁড়ান
মুছে ফেলুন
রুচি বলেছেন:
পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রাষ্ট্রপ্রধান হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। আমেরিকার প্রেসিডেন্ট যা খুশি - তাই করতে পারেন না। হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে কেউ ওবামার চৌদ্দগুষ্টি তুলে গালি দিলে - তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে গেলে একটি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আপনার সে বালাই নেই।হা হা হা দারুন বলেছেন........................+++
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ......রুখে দাঁড়ান ...
গুন্ডা ফাটাকেষ্ট বলেছেন:
আমার ভাষা েনই। + দিলাম
লেখক বলেছেন: আমাদের সমস্যার কথা আমাদেরই বলতে হবে। আকাশ থেকে কোনও দেবতা নেমে এই সমস্যার সমাধান করবে না ...
এসো নিজে করি ... ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য
অনুসন্ধিৎসু বলেছেন:
বিদ্যুৎ এর কৃচ্ছ সাধনে সবার সাথে ব্লগারদের ও এগিয়ে আসতে হবে , বিশেষ করে যারা বাংলাদেশে আছেন, তাদের বলছি আপনারা অপ্রয়োজনীয় ইন্টারনেট ব্যবহার বাদ দিন এমনকি ব্লগ এর ক্ষেত্রে ও কৃচ্ছ সাধন করুন। +
লেখক বলেছেন: কী বলবো, আপনার অভিরুচি ...
শয়তান বলেছেন:
প্রধানমন্ত্রী আপনি কোথায়, পোস্টটি পড়েন, দেখেন আমরা কীভাবে বেঁচে আছি ... এর নাম কী মানবজন্ম ?
আমরা কি মানুষের মত বেঁচে আছি?কি করে এত অন্যায় সহ্য করছি বলু্ন তো???
লেখক বলেছেন: আমাদের সমস্যার কথা আমাদেরই বলতে হবে। আকাশ থেকে কোনও দেবতা নেমে এই সমস্যার সমাধান করবে না ...
এসো নিজে করি ... ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য
ফেরারী... বলেছেন:
শপিংমল বন্ধ হবেনা, কারন আমরা হচ্ছি সে জাতি যারা ঘরে ভাত না থাকলেও বিলাস করতে পছন্দ করি....নিজে দুদিন আলুর ভর্তা খেয়ে হলেও মেহমানদের মুরগী খাওয়াই , আর টাকাই ত কথা বলে , সো ব্যবসায়ীদের বিরাগভাজন হতে কে চায় বলুন..সংসদ বন্ধ করলে ওনারা ফাজলামী করবেন কোথায়, সারাদিন রঙ্গ তামাসা শেষে দিন শেষে ঐখানে গিয়ে আরেকটু না করলেত ওনাদের রাতের ঘুম হবেনা.....।
আমাদের কোন কিছুই ওনাদের গায়ে লাগেনা, ওনারা হয়ত আমাদের গোনায়ই ধরেন না......। ধরলে এই দেশে এত রংগ ওনারা দেখাতে পারতেন না......।
দেশে কি তড়িত ইঞ্জিনিয়ার এর এতই অভাব যে তৌফিক এলাহী হলো উপদেষ্টা...রঙ্গ আর কত রকম হতে পারে...ইচ্ছা থাকলেই উপায় হয়...কুত্তার গুষ্টি গুলা আছে কেম্নে কার টাকা কত টাকা মেরে খাবে সেই ধান্দায়...
আর এখন আন্দোলন করলে হবেনা...আমাদের নেতা নেত্ত্রী, সচিব, আমলা সবার ভাব দেখলে মনে হয় দেশ টা তার বাপের বা জামাইয়ের...সুতরাং বিদ্রোহ বা বিপ্লব ছাড়া আর কোন পন্থা নাই...
"নীতিহীন জাতির বিদ্রোহ ছাড়া আর কোন পন্থা নাই..."
"নীতিহীন জাতির বিদ্রোহ ছাড়া আর কোন পন্থা নাই..."
"নীতিহীন জাতির বিদ্রোহ ছাড়া আর কোন পন্থা নাই..."
লেখক বলেছেন: জাগো বাহে কুন্ঠে সবাই ...
রাজিয়েল বলেছেন:
দুর্দান্ত পোস্ট! দুঃখের বিষয় হচ্ছে মাননীয়া প্রধানমন্ত্রীর চোখে এটা পড়বে না। যদিও বা অলৌকিকভাবে উনার চোখে এটা পড়ে, কোন ফল হওয়ার সম্ভাবনা প্রায় শুন্য। এভাবেই আমাদের এদেশে বেঁচে থাকতে হবে।
লেখক বলেছেন: তবুও চেষ্টা করা ছাড়া আমাদের কোনও পথ নেই ...
কথক পলাশ বলেছেন:
আপনার পোস্টটি পড়ে, চোখে পানি এসে গেল। এখন নিজের কষ্টটা আর গায়ে লাগছে না। যারা আমার থেকেও কষ্টে আছে, ভাবছি তাদের কথা। এই চিঠিটা প্রধানমন্ত্রীর কাছে যাওয়া উচিৎ। ফেসবুকে শেয়ার দিলাম। যে কোন মিডিয়ার চোখে পড়ুক।
লেখক বলেছেন: জাগো বাহে কুন্ঠে সবাই ...
সিক্স স্ট্রিং বলেছেন:
মামুনুর রহমান খাঁন বলেছেন: প্রধানমণ্ত্রী প্রথম থেকেই বলে আসছেন যে গত ৭ বছরে এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন হয় নাই। এবং এও বলেছেন এবং বলছেন যে এই সমস্যা রাতারাতি সমাধান করা যাবে না অন্ততঃ তিন-চার বছর সময় দরকার। অথচ একই সাথে বলছেন গত এক বছরে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রীডে যোগ হয়েছে। ৭ বছরে যদি বিদ্যুৎ উৎপাদ না-ই হয়ে থাকে তাহলে উনি ১ বছরে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন। যদি তাই সত্যি হয় তাহলে তিন-চার বছর সময় লাগবে কেন? আর এই বিদ্যুৎ যদি উনি উৎপাদন না করে থাকেন তাহলে এটা আগের সরকারগুলো করে গেছে। অর্থাৎ প্রধানমণ্ত্রী কোন না কোন একটা মিথ্যা কথা বলছেন। ওনার কাছ থেকে মিথ্যা কথা শোনার জন্য আমরা ভোট দেইনি।লেখক বলেছেন: সেটাই
ইন্তাজ ভাই বলেছেন:
বিদ্যুৎ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই েপাষ্ট স্টিকি হয়ে থাকুক।
লেখক বলেছেন: আমাদের সমস্যার কথা আমাদেরই বলতে হবে। আকাশ থেকে কোনও দেবতা নেমে এই সমস্যার সমাধান করবে না ...
এসো নিজে করি ... ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য
খোমেনী ইহসান বলেছেন:
জ্ঞানী,গুণী রবি ছাহেব, জানি আপনার আন্দাজ বহুত খান্দানী।কারণ পোস্ট পইড়া জানলাম আপনি দামী বাসায় থাকেন, তাই আপনার আন্দাজও খান্দানী। নিশ্চয়, নিশ্চয়।
মুশকিল হইলো আপনার নিবেদন খানি অতিশয় মন্দ এবং ছিচকে মধ্যবিত্ত টাইপের।
কারণ একটি রাষ্ট্রে, বিশেষ করে এই রাষ্ট্রে বিদ্যুৎ নিয়া যাবতীয় আলাপের মূলে কন্যাগণের কষ্ট অতিশয় কম গুরুত্বপূর্ণ।
এর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে কল-কারখানায় বিদ্যুৎ যোগান দেয়া।
কিন্তু আপনাদের দাবি দাওয়ার প্রেক্ষিতে সরকার কল-কারখানা আন্ধার কইরা রাখছে।যার ফলাফল হিসেবে গরমের আসান হইলেও দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতির মুশকিল হবে।
খান্দানি আন্দাজের মানুষ হিসেবে আমরা আপনার কাছে বিদ্যুৎ নিয়া ভালো কিছুই আশা করি।
পরের কথা হচ্ছে আমরা কোন ভাবেই চাই না প্রধানমন্ত্রী ব্লগিং করুক।
প্রথমত তিনি প্রধানমন্ত্রীর চাকরি করেন, ব্লগংয়ে লিপ্ত হইলে তিনি অফিস ফাকি দিয়া ব্লগিংয়ে জড়িয়ে পরবেন।
দ্বিতীয়ত তিনি ব্লগিংয়ে জড়িয়ে পড়লেই বেআক্কেল প্রধানমন্ত্রী হয়ে ওঠতে পারেন। কারণ ব্লগে আসলে তার মনে হবে এই মুল্লুকে বিদ্যুৎ, আইন-শৃংখলা ও জাতীয় আয়-উন্নতির মতো গুরুতর ইস্যু নাই।
বরং যুদ্ধাপরাধের বিচারই প্রধানমন্ত্রী হিসেবে তার একমাত্র কাজ।
ব্লগিংয়ে না এসে তিনি শুধুএ কাজে অনেক বেশি জড়িয়ে পড়েছেন, ব্লগিংয়ে আসলে হয়তো তিনি আর কিছুই করবেন না।
লেখক বলেছেন: লাকুম দিমু নু কুম ওয়ালি ইয়াদিন ...
আপনার মত আপনার কাছে ... আমার মত আমার কাছে ..
আমি আমার মেয়েদের ভালবাসি বলেই .... অন্য শিশুদের ভালবাসতে পারি। আমার মেয়েরা কীসে কষ্ট পায়, বাবা হিসেবে সেটি জানি বলেই, অন্য শিশুদের কষ্ট আমার জন্য বোঝা সহজ। আমি আমার ভাগ্যকে ধন্যবাদ দিচ্ছি আমাকে মানবিক করে তোলার জন্য।
এটি কেবল আমার বক্তব্য না। সকলের কথা মিলে একটি সাধারণ বক্তব্য, একটি অভিন্ন কন্ঠস্বর দাঁড়িয়েছে। আমাদের সকলের কষ্টের রং আলাদা, তবুও আমাদের একটি অভিন্ন কালো রংয়ের কষ্ট রয়েছে, যেটির কথা আমরা বলার চেষ্টা করছি।
বাঙ্গাল বলেছেন:
খুবি সুন্দর লেখা। যদিও প্রস্তাব গুলান টেকনিকালি চাইল্ডিশ। সমস্যার গোড়া খুইজা পাইতেই আমাদের প্রধানমন্ত্রীদের অনেক সময় লাগতেছে...তা উনাদের তড়িত প্রতিশ্রুতি শুলেই বুঝা যায়। ব্যাপারটা যে কোন ভাবেই আগামী ২/৩ বছরে স্মাধানের আশা নাই...সেইটা এরা গেল শীতকালেও বুঝে নাই। পাব্লিকো তাই প্রতিশ্রুতিই গিলতেছে বুঝা যায়।
লেখক বলেছেন: সরকারকে ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতে বলছি .... সেটাই মূল বক্তব্য। রাজনীতিবিদরা একটু মানবিক হোক - এটাই মূল চাওয়া ...
আরিফ থেকে আনা বলেছেন:
ইনফো এট পিএমও তে মেইল পাঠালাম। লেখককে ধন্যবাদ এমন ফাটাফাটি পোস্ট দেয়ার জন্য।
লেখক বলেছেন: আমাদের সমস্যার কথা আমাদেরই বলতে হবে। আকাশ থেকে কোনও দেবতা নেমে এই সমস্যার সমাধান করবে না ...
এসো নিজে করি ... ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য
আতেল তাপস বলেছেন:
পোস্টটা স্টিকি করায় কতৃপক্ষকে ধন্যবাদ
লেখক বলেছেন: আমাদের সমস্যার কথা আমাদেরই বলতে হবে। আকাশ থেকে কোনও দেবতা নেমে এই সমস্যার সমাধান করবে না ...
এসো নিজে করি ... ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য
আখতার ০১৭৪৫ বলেছেন:
এই গুরুত্তপুর্ণ পোস্ট স্টিকি করা হোক।
লেখক বলেছেন: আমাদের সমস্যার কথা আমাদেরই বলতে হবে। আকাশ থেকে কোনও দেবতা নেমে এই সমস্যার সমাধান করবে না ...
এসো নিজে করি ... ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য
লেখক বলেছেন: আসুন আমরা সবাই আমাদের মনের কথা বলি, যা কিছু করি সব মন থেকে ...
শয়তান বলেছেন:
চেইন মেইল এ ছড়িয়ে দিন সবাই লেখাটাকে । যত বেশী সম্ভব মানুষের কাছে পৌছে যাক লেখাটা
লেখক বলেছেন: নিরন্তর সমর্থন দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
নাজনীন১ বলেছেন:
ভিআইপি বাড়িগুলোতে লোডশেডিং হয় কি? সন্ধ্যার পর এসি বন্ধ থাকে তো? সেখানেও এগুলো হওয়া দরকার।ভারতের সাবেক রাষ্ট্রপতির কাছে সরাসরি দেশের মানুষেরা ইমেইল করতে পারতো, আমাদের দেশেও সেটা চালু করা দরকার।
এনার্জি সেভিং বাল্বগুলোর দাম আরো কমানো দরকার, জনগণকে এ ব্যাপারে সচেতন ও উৎসাহ করা দরকার। এতে করেও কিছু চাপ কমবে।
বাড়ি বাড়ি সোলার সেল স্থাপনে (লোডশেডিং-এ যেন একটু সামাল দেয়া যায়) সহজ শর্তে ঋণ ব্যবস্থা করা এবং সহজ কিস্তিতে সরাবরাহ করার জন্য বিভিন্ন ব্যাংক ও কোম্পানীগুলোকে ব্যবস্থা নিতে বলা দরকার।
এ লিঙ্ক ফেইসবুকে শেয়ার করছি। ধন্যবাদ লেখককে।
লেখক বলেছেন: ধন্যবাদ
comment by: রাজিয়েল বলেছেন: দুর্দান্ত পোস্ট! দুঃখের বিষয় হচ্ছে মাননীয়া প্রধানমন্ত্রীর চোখে এটা পড়বে না। যদিও বা অলৌকিকভাবে উনার চোখে এটা পড়ে, কোন ফল হওয়ার সম্ভাবনা প্রায় শুন্য। এভাবেই আমাদের এদেশে বেঁচে থাকতে হবে।
লেখক বলেছেন: দুঃখের বিষয়
লেখক বলেছেন: ধন্যবাদ
পজিটিভ বাংলাদেশ বলেছেন:
এই জাতীয় জাতীয় সমস্যা সংক্রান্ত লেখা আমাদের দেশের দৈনিকগুলো প্রকাশ করেনা কেন? আমাদের দেশের মিডিয়ায় এ জাতীয় ভাবনা কেন স্থান পায়না?? রবি ভাই চমৎকার একটি লেখার জন্য অভিনন্দন।
লেখক বলেছেন: এই জাতীয় জাতীয় সমস্যা সংক্রান্ত লেখা আমাদের দেশের দৈনিকগুলো প্রকাশ করেনা কেন?
এই জাতীয় জাতীয় সমস্যা সংক্রান্ত লেখা আমাদের দেশের দৈনিকগুলো প্রকাশ করেনা কেন?
এই জাতীয় জাতীয় সমস্যা সংক্রান্ত লেখা আমাদের দেশের দৈনিকগুলো প্রকাশ করেনা কেন?
এই জাতীয় জাতীয় সমস্যা সংক্রান্ত লেখা আমাদের দেশের দৈনিকগুলো প্রকাশ করেনা কেন?
এই জাতীয় জাতীয় সমস্যা সংক্রান্ত লেখা আমাদের দেশের দৈনিকগুলো প্রকাশ করেনা কেন?
জোনায়েদ বলেছেন:
ভাই সাবধানে!!! সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য না আবার মামলা খান!!!ফেসবুক এ শেয়ার দেয়া হল!
লেখক বলেছেন: রাত নয়টার দিকে ওয়ারিদ নাম্বার থেকে একজন ফোন করে আমাকে হুমকি দিয়েছেন। যিনি হুমকি দিয়েছেন, তিনি বারবার আমার লোকেশন জানতে চাচ্ছিলেন, আমি কোথায় আছি -ইত্যাদি। গতকাল বেশ কিছু নাম্বার থেকে মৃদু হুমকি খেয়েছি। আজ রাতের হুমকিতে একটু ভড়কে গিয়েছিলাম। আমি খুবই ভীতু মানুষ। আমার মনে হয়েছিল, ইশশশশ .... কাউকে যদি কাছে পেতাম। আমি আলিম আর রাজি আর অমি রহমান পিয়ালের কাছে কৃতজ্ঞ, তারা ফোনে আমাকে যথেষ্ট সাহস যুগিয়েছেন। তাদেরকে ধন্যবাদ। এখন মনে হচ্ছে, ওই উটকো ফোনে এতটা ভয় না পেলেও চলতো।
কয়েকজন মানুষকে খুব ভাল করে চিনলাম। আমার একজন সহকর্মীকে ফোন করে আকুলভাবে বলেছিলাম, কে যেন আমাকে ফোনে হুমকি দিচ্ছে, তুমি একটু হেল্প করবে। উত্তরে সে কী বলেছিল সেটা নাইবা বললাম। শুধু ইশ্বরকে ধন্যবাদ, তিন আমাকে ইতর এবং মানুষের পার্থক্য বার বার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন:
একদম মনের কথা, এই পোষ্ট স্টিকি করায় মডারেটরদের ধন্যবাদ।আসুন আমাদের নিজেদের স্বার্থেই এই পোষ্টটা ছড়িয়ে দেই সবখানে।
লেখক বলেছেন: আসুন আমাদের নিজেদের স্বার্থেই এই পোষ্টটা ছড়িয়ে দেই সবখানে।
মাহামুদ রাহি বলেছেন:
রাজা তুই ন্যাংটো....
লেখক বলেছেন: আসুন আমাদের নিজেদের স্বার্থেই এই পোষ্টটা ছড়িয়ে দেই সবখানে।
হিটলারের সাগরেদ বলেছেন:
সামহোয়ারের শ্রেষ্ঠ পোষ্ট । আমাদের বুকের একবারের ভিতরের কথাটা বলেছেন। কি বলে আপনাকে ধন্যবাদ দেব আমার জানা নাই। আমি প্রথমে মডারেটরদের অশেষ ধন্যবাদ দেব এই পোষ্ট ষ্টিকি করার জন্য । তারপর আমি মডারেটরদের অনুরোধ করব আমাদের সমস্যা সমাধানের আগ পর্যন্ত এই লেখাটি স্টিকি থাকুক।
লেখক বলেছেন: আসুন আমাদের নিজেদের স্বার্থেই এই পোষ্টটা ছড়িয়ে দেই সবখানে।
লেখক বলেছেন: আসুন আমাদের নিজেদের স্বার্থেই এই পোষ্টটা ছড়িয়ে দেই সবখানে।
ফুরামন ২ বলেছেন:
ভাইজান আপনার এই পোস্ট এখানে স্টিকি হইল কি করে? আমার তো মাথায় ঢুকতাছে না। এখানে সরকার বিরোধী কিছু কইলেই তো নোটিশ আসে। পোস্ট হারিয়ে যায়। জেনারেল পদবী জুটে।
লেখক বলেছেন: ????!!!!!!!!!!!!!!!!!!!
শয়তান বলেছেন:
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: একদম মনের কথা, এই পোষ্ট স্টিকি করায় মডারেটরদের ধন্যবাদ।আসুন আমাদের নিজেদের স্বার্থেই এই পোষ্টটা ছড়িয়ে দেই সবখানে।
লেখক বলেছেন: আসুন আমাদের নিজেদের স্বার্থেই এই পোষ্টটা ছড়িয়ে দেই সবখানে।
সময়ের ঘড়ি বলেছেন:
এই ব্লগ হাসিনা পড়বেন কেন । এটা হচ্ছে গালাগালির জায়গা।দিনে ১০০টি পোষ্টের মধ্যে ৯০টি পোষ্ট হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য।সেদিন ১৩২টা গালি দিয়ে একটি পোষ্ট দেখলাম কিন্তু ওকে ব্যান করা হয় নাই। আপনার মতো একটি পোষ্ট দেবার পর এখন পর্যন্ত জেনারেল হয়ে আছি।
শুনেছি স্যামুর মাথায় না কি রাজাকার বসে আছে।
লেখক বলেছেন: আসুন আমাদের নিজেদের স্বার্থেই এই পোষ্টটা ছড়িয়ে দেই সবখানে।
মহলদার বলেছেন:
প্রধানমন্ত্রী তো অনলাইনেই আছেন দেখছি। জবাব দিচ্ছেন না কেন?বিদ্যুৎ সাশ্রয় হলেও(!) তিনি তো জনগনের ভোগান্তির কথা চিন্তা করেই এবার ডেলাইট সেভিং থেকে পিছিয়ে এলেন!! জনগনের ভোগান্তি নিয়ে কত ভাবনা তার!
ডিপার্টমেন্ট এলামনাই ও ফেসবুকে শেয়ার করলাম। ধন্যবাদ চমৎকার লেখার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ
শরিফ নজমুল বলেছেন:
ধন্যবাদ এমন একটি লিখা লেখবার জন্য। সামু কে ধন্যবাদ স্টিকি করার জন্য।লেখাটি কোন প্রভাবশালী দৈনিকের প্রথম পাতায় ছাপান যায় না? (ডিজিটাল যুগে এনালগ চিন্তা যদিও)
লেখক বলেছেন: লেখাটি কোন প্রভাবশালী দৈনিকের প্রথম পাতায় ছাপান যায় না?
লেখক বলেছেন: লেখাটি কোন প্রভাবশালী দৈনিকের প্রথম পাতায় ছাপান যায় না?
সবাক বলেছেন:
কঁাকন বলেছেন: ভালো লাগলো
পত্রিকায় খোলা চিঠি লিখলে মনে হয় কারো চোখে পরার ক্ষীণ সম্ভাবনা ছিল
=====
লেখক বলেছেন: চেষ্টা করে দেখা যেতে পারে ... কারও কোন পরিচিত কেউ আছে ?
আমার পরিচিত একজন আছেন। আশিফ এন্তার রবি। তিনি চাইলে এটি পত্রিকায় অনেক বড়ো করে আসার বিষয়ে চেষ্টা করে সফল হতে পারেন। (নাকি, পত্রিকাপোযোগী হয়ে চলেও এসেছে!!)
লেখক বলেছেন: পত্রিকায় খোলা চিঠি লিখলে মনে হয় কারো চোখে পরার ক্ষীণ সম্ভাবনা ছিল
আসিফ এন্তাজ রবিকে ধন্যবাদ এবং সহমত জানাতেই লগইন করলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ
অমাবশ্যার চামচিকা বলেছেন:
সেইরকম লিখেছেন ভাই! এই পোস্ট আসলেই সব জায়গায় ছড়িয়ে দেয়া দরকার।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
বেকার বলেছেন:
কত স্বপ্ন, কত আশা,দেশ যাবে এগিয়ে।
জনতায় দিল ভোট
লুটেদার ভাগিয়ে।
আশা আজ হতাশা,
কেউ কথা রাখেনা।
ক্ষমতায় এসে নেতা
পথে আর থাকে না।
পথের লোকেরা
পথে পড়ে রয়।
আনন্দে-উৎসবে
নেতা করে জয়।
লেখক বলেছেন: ধন্যবাদ
মোহাম্মদ লোমান বলেছেন:
ধন্যবাদ লেখক।। ধন্যবাদ সামু।। ধন্যবাদ পাঠকবৃন্ধ।।
এটিই মনে হয় আমার ব্লগীয় জীবনের সবচেয়ে ভাল লাগা পোস্ট। আমার এবং সকল ভুক্তভোগীর প্রনের কথা বলা হয়েছে এই পোস্টে। কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পৌঁছানোর ব্যবস্থা যদি কেউ করতে পারেন খুব ভাল হয়।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: আহা, যদি প্রধানমন্ত্রি পড়তেন!!!
লেখক বলেছেন: প্রধানমন্ত্রীর পড়া উচিত ....
লেখক বলেছেন: প্রধানমন্ত্রীর পড়া উচিত ....
ওরাকল বলেছেন:
অবশেষে স্টিকি হল। ভাল লিখেছেন। মিরাকল বলে একটা ব্যাপার আছে, দোয়া করি সেরকম কিছু একটা ওপায়ে যদি আপনার লেখাটা আমাদেরর প্রধান মন্ত্রীর চোখে পড়ে।
লেখক বলেছেন: সবচেয়ে স্বাভাবিক ঘটনাটাই এখানে মিরাকল
কোডার গুরু বলেছেন:
পোষ্টে +++
লেখক বলেছেন: প্রধানমন্ত্রীর পড়া উচিত ....
লেখক বলেছেন: এই কষ্ট তাদের প্রাপ্য না ... মাননীয় প্রধানমন্ত্রী ...
এই কষ্ট তাদের প্রাপ্য না ... মাননীয় প্রধানমন্ত্রী ...
এই কষ্ট তাদের প্রাপ্য না ... মাননীয় প্রধানমন্ত্রী ...
এই কষ্ট তাদের প্রাপ্য না ... মাননীয় প্রধানমন্ত্রী ...
এই কষ্ট তাদের প্রাপ্য না ... মাননীয় প্রধানমন্ত্রী ...
এই কষ্ট তাদের প্রাপ্য না ... মাননীয় প্রধানমন্ত্রী ...
এই কষ্ট তাদের প্রাপ্য না ... মাননীয় প্রধানমন্ত্রী ...
এই কষ্ট তাদের প্রাপ্য না ... মাননীয় প্রধানমন্ত্রী ...
হা...হা...হা... বলেছেন:
৯১ নং প্লাসটি আমার।আমার দাবী এই ব্লগটি কমেন্ট সহ প্রধানমন্ত্রীকে পোষ্ট করে দেয়া হোক।
লেখক বলেছেন: ইয়েস ...কমেন্টসহ ...এই লেখা কমেন্ট ছাড়া অপূর্ণাঙ্গ ......
প্রধানমন্ত্রীর উচিত লেখাটি কমেন্টসহ পড়া ....তাহলে তিনি বুঝবেন দেশের কী অবস্থা
দ্বীপবালক বলেছেন:
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রসহ সকল বিনোদনকেন্দ্রে আলোকসজ্জা, সঙ্গীতানুষ্ঠান, জলসা -ইত্যদি আগামী একমাসের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করুন। সমাজের গুটিকয় সুবিধাবাদী এলিট শ্রেনীর লোকজনের বিনোদনের জন্য এক ওয়াটও বিদ্যুত যাতে অপচয় না হয় সেই দিকে খেয়াল রাখুন। আপনি নিজেও উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা , সভা , সংবর্ধনা -ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকুন। আপনার একটি অনুষ্ঠানে নিরবিচ্ছিন্ন বিদ্যুত দিতে গিয়ে হয়তো হাসপাতালের অসংখ্য রোগী গরমে কষ্ট করছে। তাদের কথা ভাবুন। ----------------
এরকম চিন্তা করার মস্তিষ্ক যদি আমাদের নেতা নেত্রীদের থাকত!!!! আহা কতই না ভালো হত।
রবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি লিখার জন্য।
লেখক বলেছেন: গণতন্ত্রের নামে সামন্তবাদ আর কত দিন?
পৃথিবীর আমি বলেছেন:
রবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি লিখার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ
অরণ্যচারী বলেছেন:
১০০+আমাদের দেশের মানুষের দুঃখ পলিটিশিয়ানরা কোন দিনও বুঝবে না। তবে সহ্যের সীমা ছাড়িয়ে গেলে যে আগুন লাগবে তা নেভানোর সামর্থ্য তাদের আছে কি?
ব্লগারদের মাঝে কেউ যদি ক্ষমতাসীন দলের কোন এমপির আত্মীয়, বন্ধু থেকে থাকেন তাহলে তাঁকে এই লেখাটি পড়ানোর অনুরোধ থাকল।
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
অস্বীকার করা যাবেনা সরকার বিদ্যুৎ ব্যাবস্থা নিয়ে বিব্রতকর একটা পরিস্থিতিতে আছেন। সাধারণ মানুষ আছে যন্ত্রণায়। সরকার এ সমস্যার সমাধান ওভার দ্য নাইট করে ফেলবে তা ভাববার বা আশা করবার কোন কারণ নেই।এই অবস্থান থেকে আমাদের ভবিষ্যত পরিকল্পনা গ্রহন করা উচিৎ। উইন্ডমিল, বায়ো গ্যাস, সৌরবিদ্যুৎ ব্যাবস্থাপনার কথা মাথায় রাখা প্রয়োজন।
পোস্টটি স্টিকি দেখে ভালো লাগলো।
ধন্যবাদ।
সাধারণমানুষ বলেছেন:
আশীফ এন্তাজ রবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি পোষ্টের জন্য। ব্যক্তিগত ভাবে আমিও মনে করি প্রধানমন্ত্রী বা সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের ব্লগ কিংবা সামাজিক মতবিনিময় সাইটে আসা উচিত,এতে দেশের মানুষের ব্যাপারে তার ধারনা বাড়বে। যা তার পাশের চাটুকাররা কোন দিনই চায় না।
যেখানে যেখানে পারি সব জায়গায় এই পোষ্টের লিংক পাঠাচ্ছি .............
মেঘের পরে মেঘ বলেছেন:
+ দিয়ে আন্দোলনে শরিক হলাম।
ফেসবুকে শেয়ার করলাম লেখাটা। এক কাজ করা যেতে পারে। লেখার কয়েকটা কপি বিভিন্ন পত্রিকায় পাঠানো যেতে পারে। প্রথম আলোয় পাঠকের খোলা চিঠি নামে একটা অপশন আছে। পত্রিকায় ছাপা হলে হয়তো উনাদের চোখে পড়ার সম্ভাবনা আছে।
তামজীদ বলেছেন:
প্লাস....।comment by: রাজিয়েল বলেছেন: দুর্দান্ত পোস্ট! দুঃখের বিষয় হচ্ছে মাননীয়া প্রধানমন্ত্রীর চোখে এটা পড়বে না। যদিও বা অলৌকিকভাবে উনার চোখে এটা পড়ে, কোন ফল হওয়ার সম্ভাবনা প্রায় শুন্য। এভাবেই আমাদের এদেশে বেঁচে থাকতে হবে।
কথা সত্য......... জবাবদিহিতা নামের কোন শব্দ বাংলাদেশের সংবিধানে নাই।
মাহমুদহাসান বলেছেন:
আপনার লেখাটি খুবই ভালো লাগল। একটি ব্যাপারে আমি দ্বিমত পোষণ করতে চাই।দেখুন, বিদ্যুতের দাবী আমাদেরও, যে কোন ভাবে এই সমস্যার সমাধান চাই আমি। কিন্তু একমাস বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ব্যাপারে একমত পোষণ করতে পারছি না। এই সরকার আমাদের দুহাত ভরে দিয়েছে অন্যান্য রাজনৈতিক সরকারের মতোই, যেটা সবচেয়ে বেশি দিয়েছে সেটা হচ্ছে শিক্ষাঙ্গনে সন্ত্রাস এবং তার সাথে অনির্দিষ্টকাল এর জন্য বন্ধ। দেশের অন্য কোন ক্ষেত্রে অনির্দিষ্টকাল শব্দটি ব্যবহার না হলেও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটি ভয়াবহভাবে ব্যবহার হয়। আপনি সাংবাদিক মানুষ, পত্রিকার পাতা খুলে দেখেন, কীভাবে ধ্বংস হচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ পাচ্ছে অনির্দিষ্টকাল, হত্যা, ত্রাস আর মানুষের মলের চেয়েও জঘন্য ঘৃণ্য রাজনীতি। অপরদিকে দেখুন বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা, এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাতে কয়েকদিন বন্ধ ছাড়া মূলত দুই বছর টানা চলেছে বিশ্ববিদ্যালয়গুলো, যে শাহজালাল বিশ্ববিদ্যালয় বিখ্যাত ছিল সেশন জ্যামের জন্য, সেই বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদের ব্যাচগুলো রেগুলার করতে পেরেছে। আমাদের চুয়েটে ওই দুই বছরে যত কাজ (রিসার্চ) হয়েছে তত কাজ অন্য কোন সরকারের সময়ে হয়নি। কারণ, রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলেই আসে অনির্দিষ্টকাল। এখন, ভাবুন আমাদের কথা, যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমাদের কি কোন ভবিষ্যৎ নেই? বন্ধের পর বন্ধ, তার পর আরও আরও বন্ধ, আমাদের কি পাশ করার দরকার নেই? আমাদের কি জীবন নেই? আমি জানতাম রাজনৈতিক সরকারের সময়ে এমন হবেই, তাই না ভোট দিয়ে রাজনীদিবিদদের প্রতি আমার ঘৃণাটুকু আমি প্রকাশ করেছিলাম, কিন্তু দেশের মানুষের একটি রাজনৈতিক সরকার খুব প্রয়োজন হয়ে পড়ছিল, নইলে এমন সোনার গণতন্ত্র আর রক্ষা হচ্ছিল না। তখন চালের দাম নিয়ে খুব তোলপাড় হল, এখন কত টাকা করে চাল কিনছে মানুষ? মাংসের কেজি কত? সবজির বাজারদর কেমন? কী লাভ হয়েছে এই সাধের গণতন্ত্র আর রাজনৈতিক সরকারে? যাইহোক, সেটা আমার বক্তব্য নয়, কারণ, ড. হুমায়ুন আজাদ বলেছিলেন, এই দেশে রাজনীতি থাকবেই, নাহলে অই অশিক্ষিত, মূর্খ লোকগুলো কী করবে?
তাই অবাক হইনি যখন দেখেছি দেশে না ভোটের সংখ্যাটি হাস্যকর হয়েছে। এই পোস্টে স্কুল কলেজ বন্ধের কথা বলা হয়েছে, তাতে আমার কোন আপত্তি নেই, স্কুলে বা কলেজের চেয়ে বাসায় পড়াশোনা অনেক বেশি হয়, এবং স্কুল বা কলেজে সেশন জটা বলে কোন বিষয় নেই। কিন্তু আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে একটা দিন পেছানো মানে অনেকখানি পিছিয়ে পড়া। আমি কোনভাবেই সমর্থন করতে পারছি না একমাস বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার প্রস্তাব। আমাদের চুয়েটে ভাববেন না বিদ্যুৎ থাকে। আমাদের এখানে দৈনিক বিদ্যুৎ থাকে গড়ে ছয় ঘন্টা। এরপরও ছাত্ররা আন্দোলনে নামেনি, কারণ, রাজনৈতিক সরকারের কল্যাণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আন্দোলন করলে কী হবে? ভিসি স্যার বিদ্যুৎ উৎপাদন করে হলে সাপ্লাই দিবেন? কিছুই করতে পারবেন না তিনি, বড়জোর গরমের দুই মাস হল খালি করে দিতে বলবেন, ক্ষতিটা কার হবে? তাই আমরা জেগে থাকি রাতের পর রাত অসহ্য গরমে, অপেক্ষা করি বিদ্যুৎ আসলে সেশনালের কাজ করব, রিপোর্ট রেডি করব, আর মোম জ্বালিয়ে পড়াশোনা চালিয়ে যাই। কারণ, আমাদের উপায় নেই। আপনি পড়াশোনার পাট চুকিয়ে ফেলেছেন, বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চাও আছে। আপনার এসবে আর কিছু আসে যায় না। বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেলেও আপনার আর কিছুই হবে না, কিন্তু আমাদের জীবন শেষ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়গুলো এখন অস্ত্রাগার, মৃত্যুর ঝুঁকি নিয়ে আমরা ক্লাস করি, সেশনালে যাই, পড়াশোনা করি, বেঁচে থাকার সামান্য স্বপ্ন বুকে আগলে রাখি। রাজনৈতিক সরকার আমাদের মনে মৃত্যুভয় ঢুকানো ছাড়া আর কিছুই দিতে পারেনি। আমি মনে করি, যাঁরা ভোট দিয়েছেন, সেটা যে দলকেই হোক না কেন, তাঁরা সবাই দায়ী আমাদের এই অবস্থার জন্যে। আমরা ভালো ছিলাম, শান্তিতে ছিলাম, কোন রাজনীতি ছিল না ক্যাম্পাসগুলোতে, আর এখন রাজনীতি তো নস্যি, অস্ত্রের ঝনঝনানি আর অসহায় সাধারণ ছাত্রদের মৃত্যু। এরপরও তো আশা থাকে, থাকে ভালবাসা, মৃত্যুহীন। কী করে চাই বলুন, একটা দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকুক?
অনেক কথাই অপ্রাসঙ্গিক হয়ে গেল, ক্ষমা করবেন। আপনার লেখাটা খুবই ভালো হয়েছে, পোস্টে প্লাস দিচ্ছি। ধন্যবাদ।
ঢাকাইয়া টোকাই বলেছেন:
হুমমম.।
এর মধ্যে দিয়ে তাহলে চালু হল বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল আন্দোলন।
কাটা দিয়া কাটা তোলা যাকে বলে
ইতিহাসের পাতায় নাম লেখিয়া গর্ব বোধ করিতেছি। ফেসবুক, লাইফবুক সবখানে পোস্ট টির প্রচার করলাম।
সবার উদ্দেশে বলতে চাই যে এরকম মুভমেন্ট সম্পুর্ণ মুল্যহীন নয়।
এর আগে আমার একটি পোস্ট সরকারের একটি ক্ষমতাবান লোক পরেছিল এবং সেটার জন্য ( ক্ষিণ ) পদক্ষেপ নেয়া হয়েছিল, বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার , আমি কোন প্রমান দিতে পারব না।
তবে যদিও এই পোস্ট তেনার হাতে পরে, তারপরেও বিদ্যুত সমস্যার সমাধান হবার কোন ভরসা নাই।
নিঃসন্দেহে সামুর শ্রেষ্ঠ পোস্ট। রবি ভাই দেখি ডিজিটাল নেতা হয়া গেলেন। আপনার ইমেইল দেন মিয়া।
রবি ভাই আমাদের ক্ষুদিরাম, রবি ভাই আমাদের রুহুল আমিন ,রবি ভাই আমাদের ডা: মিলন।
উপল_বাংলা বলেছেন:
+++++++++++++++++................
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
পোস্ট খারাপ না। আবার স্টিকি হবার মত লেখাও না। বুঝি না কোন বিবেচনায় এসব লেখা স্টিকি হয়। ভেবেছিলাম বিদ্যুতের সমস্যা সমাধানে কোন কার্যকর পরামর্শ বা পরিকল্পনার কথা বলবেন। কিন্তু যে পাঁচটি উপায় বলেছেন সেগুলো খুব উপকার আনয়নকারী পরামর্শ নয়। অতি আবেগের মারপ্যাঁচে সূক্ষ্মভাবে রাজনীতি ঢুকিয়েছেন পোস্ট দাতা।
বিমানবন্দরের নাম পাল্টানো আর জাতীয় গ্রিডে নতুন বিদ্যুত যোগ করা বা বিদ্যুতের অপচয় রোধ করা এক ব্যাপার নয়।
এমন নয় যে প্রধানমন্ত্রীর চেয়ারে আপনাকে বা আমাকে বসিয়ে দিলে রাতারাতি বিদ্যুত ব্যবস্থার উন্নতি করতে পারবো।
আপনি তো নিজেই জানেন না কিভাবে সমস্যার সমাধান হবে, তাহলে কাইন্দা কাইটা পাবলিক সেন্টিমেন্ট জাগায়া তুলতে চেষ্টা করতেছেন ক্যান?
পারলে বিদ্যুত সমস্যার সমাধানে কার্যকর কোন বুদ্ধি দেন। না পারলে গঠনমূলক সমালোচনা করেন। তাও না পারলে কেন কোথায় সমস্যা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করেন। সেটাও না পারলে অফ যান। কাইন্দেন না।
ফেরদৌস রহমান বলেছেন:
অরন্যে রোদন করার চুড়ান্ত প্রমাণ দেবার জন্য ধন্যবাদ+++++++++++++++++++++++++++++++++++++++
মাহমুদহাসান বলেছেন:
দুরন্ত স্বপ্নচারী কে বলছিঃ ভাইয়া, আপনি সেই রকমই আছেন। কঠিন যুক্তিবাদী! আপনার সাথে তর্ক করতে আমার খুব মজা লাগে। মিস করি চুয়েট নিয়ে সেই বিতর্কটা।............ আপনার এই পোস্টের ১৪০ নং কমেন্টটা সেইরকম হয়েছে। ঝাঝা।
আজাদ আল্-আমীন বলেছেন:
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটি ব্লগ চিঠি যদি না পৌছায় তাহলে বলতে হবে আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখানো হচ্ছে তা আসলে লোকদেখানো, ভোট পাওয়ার একটা অভিনয় মাত্র । আমি চাইবো আমার এই বলা মিথ্যা হোক, প্রধানমন্ত্রীর কাছে পৌছে যাক এ্ই ব্লগ চিঠি ।
ফাহিম আহমদ বলেছেন:
আপনার হাতে চিঠিটি পৌঁছার সম্ভাবনা প্রায়ই শূণ্য। নামে আপনার সরকার ডিজিটাল সরকার, তবে বাংলা ব্লগ আপনি আদৌ পড়েন কিনা কিংবা বাংলা ব্লগ কমিউনিটি নামে যে একটি ব্যাপার রয়েছে, সেটি আপনি জানেন কিনা - এটি লাখ টাকার প্রশ্ন। অশাধারণ প্রশ্ন, অসাধারণ পোস্ট+++ আপনার লেখা নিয়মিত চাই বস। জীবনে অনকে চিটি পড়েছি কিন্তু এরকম একটি চিটি পড়ব কখনো ভাবিনি। ধন্যবাদ
হেমন্তের ঘ্রাণ বলেছেন:
আপ্নার ওইখানে তো ২ ঘন্টা পর কারেন্ট আইসা ১০মিনিট অন্তত ছিল! আমার এইখানে এমন অবস্থা করে মনে হয় মেইন সুইচ নিয়া কেউ খেলা করতাসে !
অদৃশ্য আলোক বলেছেন:
পোস্টদাতা যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন, এগুলো সাময়িকভাবে নেয়া যেতে পারে। এগুলো কোনটি দীর্ঘমেয়াদী সমাধান নয়। দেশের মানুষ বাড়ছে,্ব্যবসাবাণিজ্য বাড়ছে, শিল্প কারখানা বাড়ছে, জ্বালানির চাহিদাও বাড়ছে। বিকল্প জ্বালানি ব্যবস্থার দ্রুত প্রসার ঘটাতে হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রির কার্যালয় সৌরবিদ্যুতের আওতায় আনা হয়েছে। এরকম সরকারি ও বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানে বিকল্প জ্বালানির ব্যবস্থা করা হক। বিদ্যুত, পানি, গ্যাস সমস্যার স্বল্পমেয়াদী সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধান বের করতে হবে। বিদ্যুত, পানি, গ্যাস সমস্যা সমাধানের বড় বাধা হলো - দুর্নীতি। এসব খাতে কর্মরত কর্তাব্যক্তিদের দুর্নীতির কারণে বিদ্যুত, পানি, গ্যাস সমস্যার সমাধান হচ্ছেনা। তাই সবার আগে দুর্নীতি দূর করতে হবে।
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
@ দুরন্ত স্বপ্নচারী, তোমার কমেন্ট দেখে ভালো লাগলো। পোস্ট স্টিকি করার মধ্য দিয়ে আলোচনার একটা মন্চ তৈরী হলো। সবাই মন্তব্য করুক, গঠনমূলক কোন কিছু উঠে আসতেও পারে। লেখায় যুক্তির চেয়ে আবেগের মাত্রা বেশি; অস্বীকার করার কোন উপায় নেই। তবে আবেগের মূল্যওতো আছে। তোমার মন্তব্যে +
আধারের আলো বলেছেন:
সহমত.........
এই কষ্ট তাদের প্রাপ্য না ... কারন আপনাদের এই ক্ষমতা তাদেরই দান।
রবি ভাই, আপনার এই লেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সবার মনের কথা।
রন্টি চৌধুরী বলেছেন:
শপিংমল তিনদিন বন্ধ রাখলে দেশের অর্থনীতি বড় ধাক্কা খাবে, তখন বিদ্যুত এর চাহিদা আর অবশ্য বাড়বে না, দেশ গভীর ডিপ্রেশনে যাবে। বিপু্ল সংখ্যাক মানুষের আয়সীমা ২৫% কমবে তার সরাসরি প্রভাব অর্থনীতিতে পড়বে। আর দেশ ডিপ্রেশনে থাকলে খুন, রাহাজানি, অপরাধ বেড়ে যায়। একই কথা খাটবে সাংস্কৃতিক বা যেকোন কিছু বন্ধ করাতেও।
আবেগে এইসব বিষয়ে ডিশিশন নেয়া চলে না।
তার চেয়ে যেটা করা যেতে পারে, দেশের বৈদ্যুতিক বাল্ভ তৈরি করা প্রতিষ্টানগুলোকে এনার্জি লাইট তৈরিতে উতসাহ দেয়া যেতে পারে, এ খানে ট্যাক্স রিলিফ করে দেয়া যেতে পারে। পৃরনো বেশী বিদ্যুত টানা বাল্ভ নিষিদ্ধ করে দেয়া যেতে পারে।
বিকল্প বিদ্যৃত সরবরাহের জন্যে সোলার সিষ্টেমে মানুষকে আগ্রহী করা যেতে পারে, যাতে লোডশেডিং এর সময় তা ব্যবহার করা যায়।
দেশের স্ট্রীটলাইটগুলোতে ছোটছোট সোলার প্যানেল বসিয়ে সৌর শক্তির আওতায় আনা যেতে পারে।
বড় বিদ্যৃত কেন্দ্র স্থাপনে আন্তরিক হওয়া যেতে পারে।
পাহাড়ের কান্না বলেছেন:
সরকারের কাছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আশা করি। ৫ বছর কেন্দ্রীক নয়।। পোস্টে চরমভাবে প্লাস।
জেরী বলেছেন:
আগে ছিলো বিদ্যুত সমস্যা এখন সাথে নতুন করে যোগ হয়েছে পানির সমস্যা। সাপ্লাইয়ের লাইনের সবসময় ঠিকমত পানি আসেনা।
রাফাত সাদাত বলেছেন:
লেখাটি হৃদয় ছুয়ে গেল। অত্যন্ত বাস্তবধর্মী লেখা। অনেক ধন্যবাদ জানাই আপনাকে আমাদের সবার মনে কথা এভাবে লেখার জন্য। এইসব কথা যেন প্রধানমন্ত্রী উপলব্ধি করে আশু ব্যাবস্থা গ্রহন করেন সেটাই আশা।
হাফিজ আহম্মেদ বলেছেন:
এই জাতীয়পোস্টে মাইনাস যারা দেয় তারা মনে হয় সবসময় পানি কারেন্ট পায়।তাদের সোভাগ্যে আমি সত্যিই জেলাস
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
পার্ট হইলেও সাংবাদিক যখন হইছেন তখন তো জানা উচিৎ ছিল শেখ হাসিনার ইমেল এ্যাড্রেস আছে এমনকি ফেইসবুকেও তার একাউন্ট আছে। @ মাহমুদহাসান,
তুমি তো মিয়া ভয়ে আমার পাড়ায় আসোই না। খুব খ্রাপ
@জীবনানন্দের ছায়া,
বিদ্যুত নিয়া পোস্ট দিমু। পইড়েন।
আপেল বলেছেন:
মামুনুর রহমান খাঁন বলেছেন: প্রধানমণ্ত্রী প্রথম থেকেই বলে আসছেন যে গত ৭ বছরে এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন হয় নাই। এবং এও বলেছেন এবং বলছেন যে এই সমস্যা রাতারাতি সমাধান করা যাবে না অন্ততঃ তিন-চার বছর সময় দরকার। অথচ একই সাথে বলছেন গত এক বছরে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রীডে যোগ হয়েছে। ৭ বছরে যদি বিদ্যুৎ উৎপাদ না-ই হয়ে থাকে তাহলে উনি ১ বছরে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন। যদি তাই সত্যি হয় তাহলে তিন-চার বছর সময় লাগবে কেন? আর এই বিদ্যুৎ যদি উনি উৎপাদন না করে থাকেন তাহলে এটা আগের সরকারগুলো করে গেছে। অর্থাৎ প্রধানমণ্ত্রী কোন না কোন একটা মিথ্যা কথা বলছেন। ওনার কাছ থেকে মিথ্যা কথা শোনার জন্য আমরা ভোট দেইনি।
স্পেলবাইন্ডার বলেছেন:
আমার কাছে যেটা সবচেয়ে বিরক্তিকর মনে হয়, সব সরকার ক্ষমতায় এসে একসাথে সব সমস্যা হাতে নেয়, অথচ তার সামান্যই সমাধান হয়।
প্রতিবছর উন্নয়ন বাজেটের প্রায় সিংহভাগ একটি নির্দিষ্ট খাতের উন্নয়নে ব্যয় করলে মনে হয় সেটা বেশি বাস্তবসম্মত হত। অর্থাৎ সরকার তার ক্ষমতা গ্রহণের পর প্রথম বাজেটে শুধু বিদ্যুৎ, দ্বিতীয় বাজেটে সড়ক যোগাযোগ, তৃতীয় বাজেটে শিক্ষা, চতুর্থ বাজেটে শিল্প এভাবে যদি একটা নির্দিষ্ট লক্ষ্য বেছে নেয় এবং সেই অনুসারে কাজ করে তাহলে মনে হয় বাস্তবায়ন সম্ভব। এক্ষেত্রে দুর্নীতির সম্ভবনাও কমে যায় কারণ পুরো দেশবাসী এবং মিডিয়ার নজর থাকে সেদিকে। কিন্তু কে শুনবে কার কথা!
পোস্টের বিষয়বস্তুর সাথে একমত।
আমি কুমিল্লার পোলা বলেছেন:
ভালো লিখেছেন ।এই বিদ্যুত সমস্যার জন্য প্রতি মিনিটে বাংলাদেশ পিছনের দিকে যাচ্ছে । আশা করি সবাই মিলে এর সমাধানে এগিয়ে আসবে।
মৌ রবি বলেছেন:
জনদরদি মাননীয় প্রধানমণ্ত্রী।একটু এসি বাড়ি গাড়ী ছেরে যারা আপনাকে মুল্যবান ভোট দিয়ে প্রধানমণ্ত্রী বানিয়েছে তাদের কি করুন অবস্থা এসে দেখুন।
আপনার বাবা মানে আমাদের মহান নেতাজি স্বাধিনতার পর করাচির কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বাসায় যায় নি। প্রথমে তিনি জনগনের কাছে গেছেন।
তার উওরসুরী হয়ে আপনি কি পারেন না জনগনের এই মহা বিপত্তির সময় তাদের পাশে এসে দারাতে?
আপনার বিবেকের কাছেই আপনি প্রশ্ন করুন।
প্রধানমন্ত্রী আসুন ব্লগে কথা বলি, আসুন কৃচ্ছতা সাধন কর।
আসুন, দেখুন, বুঝুন, কি করবেন আলাপ আলোচনার মধ্যে দিয়ে দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করুন...................
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
সহমত..
ব্যাকপেইন বলেছেন:
জবাব দিন প্রধানমন্ত্রী
টানজিমা বলেছেন:
এক্টা সই না দিয়া পার্লাম্না.....
কৃষ্ণনগর বলেছেন:
সারা পোষ্টটি আবেগে ভরা।প্রস্তাবনাগুলি হাস্যকর। সরকার কিভাবে বিদ্যুত দ্রুত দিতে পারে তার কোন সুনিদিষ্ট প্রস্তাবনা নাই।
ভুদাই বলেছেন:
পোস্টে চরমভাবে প্লাস। মনের কথা তুলে ধরেছেন।
একজম এমপিরই সুময় নাই আফনের এই বা......ল!!!! পড়নের; আর আপনে কিনা আশা করেন পরধান মনতীরি আপনার এই জিনিস পড়বো...
সইজ্য করেন মিয়া.... সইজ্য করেন!!!!!
.....যাই হোক আপনি এখনো আশায় আছেন বইল্যা অবাক হইলাম এবং প্লাসানো সহকারে আপনার এই আশাবাদীতাকে ধন্যবাদ জানাইলাম।।।।
শাওন বলেছেন:
পোস্টের প্রতিটা অক্ষরের জন্য + এবং অসংখ্য ধন্যবাদ লেখাটির জন্য ।
কুঁড়ের বাদশা বলেছেন:
স্বয়ং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এসে মাইনাস দিয়ে গেছে
ইনক্রেডিবল বলেছেন:
সন্ধ্যার সময় ফ্লাডলাইট জ্বালিয়ে সিটিসেল বি লীগের খেলা কি খুব জরুরী কিছু?
ডান্ডা মারি ঠান্ডা করি বলেছেন:
স্বয়ং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এসে মাইনাস দিয়ে গেছে !!!প্রধানমন্ত্রী আসুন লোডশেডিং ইনজয় করি!!!
ফান্টুস বলেছেন:
চমৎকার লিখেছেন
জোহারাজ বলেছেন:
সময়ের অভাবে সবগুলো মন্তব্য পড়তে পারতে পারলাম না । তবে অসাধারন হয়েছে ভাষায় প্রকাশ করার মত নয় ।আপনার মত চিন্তাধারা যদি একবার প্রধানমন্ত্রীর মাথায় ঠুকত তাহলে দেশে আর কোন কিছুর-ই অভাব থাকত না । তবে শুনলেও কর্নপাত করবেন না । কারন কেউ জেগে ঘুমালে তাকে ঘুমানো যায় না ।
ডিজিটাল কলম বলেছেন:
হাসিনা কয় ধৈর্য্য ধরুন....... আর আমি কই ধৈর্য্য যদি তোর গলা হইতো তাইলে জোরে চিপ্পা ধরতাম
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
বেশ চমৎকার লেখা। আমি মোটামুটি নিশ্চিত, এই চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছবে না। তবে, আশা করতে তো দোষ নেই। ডিজিটাল দেশের সরকার প্রধান বলে কথা!
ভিয়েনাস বলেছেন:
আর পত্রিকার পাশাপাশি ব্লগ পড়ুন, ব্লগে লিখুন, ভাবনা বিনিময় করুন দেশের মানুষের সাথে ... আপনিই না ডিজিটাল বাংলাদেশে কথা বলেন ... প্রায়ই ....
সময় উপযোগী পোস্ট।
ধন্যবাদ।
এডভোকেট বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
শামসুন হাসনাত বলেছেন:
আমাদের দেশে বসুন্ধরা শপিং মল থাকার প্রয়োজন নেই। অন্যান্য মল গুলিতে এসকিলেটর, লিফ্ট থাকার প্রয়োজন নেই। কারণ দেশের অধিকাংশ মানুষ ফুটপাত অথবা সাধারণ দোকান থেকে কেনে। আর যাদের টাকা আছে তারা কেনে সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে অগত্যা ভারত থেকে। তাই আমাদের এত বড় শপিং মল থাকার প্রয়োজন নেই। আমরা চেষ্টা করে দেখতে পারি প্রধান মন্ত্রীকে পড়ানোর জন্য। একবার না পারিলে দেখো শত বার।
হঠাৎ বলেছেন:
চাকরীর ইন্টারভিউ ছিল সেদিন। আমার কিছু ডকুমেন্টস আমি সবসময়ই ইন্টারভিউয়ের ঠিক আগে প্রিন্ট দিয়ে সাথে নিয়ে যাই দেখানোর জন্য। সেদিন পুরো মফিজ হয়ে যাই। অপেক্ষা করতে থাকি, কিন্তু কারেন্ট মামা তো আর আসে না। কারেন্ট আসল আনুমানিক দু' ঘন্টা পর।প্রিন্ট দিয়ে তখনও আমি কন্টাক্ট করছিলাম তাদের সাথে। বলেছিলাম মতিঝিল থেকে মিরপুর ১৪- সর্বোচ্চ দেড় ঘন্টা লাগবে জ্যাম থাকলেও। ভাগ্যের নির্মম পরিহাস, আমি সেখানে গিয়ে পৌছি আড়াই ঘন্টা পর। কি ইন্টারভিউ দিব... এমডি স্যার মিটিমিটি করে হাসছিলেন। উনাদের ওখানেও নাকি এ অবস্থা.. যা হোক বিশ মিনিটের ইন্টারভিউ শেষে হার্টবিট কমালাম। চাকুরি হয়ে গেছে এ স্মরণীয় ট্র্যাজেডির মধ্য দিয়ে। চিন্তা করেন ভাই, সেদিন যদি বিরক্ত হয়ে না যেতাম সেখানে, চাকুরি হতো না। বাসায় এসে আবারও লোডশেডিং। ক্লান্তিতে সরকারের নিন্দাকাব্য আবৃত্তি করলাম কিছুক্ষণ.. রবি ভাই, হাউজে অনেকদিন যাই না। তবু বিচ্ছুতে আপনাকে পাই। আমার মনে হয় লোডশেডিং আর ট্রাফিক জ্যাম নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সবার একটি করে খোলা চিঠির সংকলন দারুণ আইডিয়া হতে পারে। প্রধানমন্ত্রী মহোদয় সেক্ষেত্রে অবশ্যই অবগত হবেন। কি বলেন?
শয়তান বলেছেন:
দুরন্ত স্বপ্নচারী @ প্রধানমন্ত্রী চেয়ারে বসার পর রাতারাতি কিন্তু এই দাবী করা হয় নাই । এক বছর গেছে গিয়া এরই মধ্যে । এবং এই এক বছরে তেমন কোন বালটাও ফালায় নাই এই সরকার ।
হৃদয়হীনা বলেছেন:
আমার দাবী একটাই যতদিন বিদ্যুত ব্যব্স্থার উন্নতি না হয, ততদিন পর্যন্ত সমাজের এলিট শ্রেণী, মন্ত্রী, আমলাদের শীতাতপ ব্যব্স্থা বন্ধ রাখা ।
বিবর্তনবাদী বলেছেন:
প্রধানমন্ত্রীর কাছে এই চিঠি গেলেই বা কি আর না গেলেই বা কি!! উনি বলবেন বিএনপি জামাত জোট সরকার বিদ্যুৎ ব্যবস্থার বারোটা বাজায়া গেছে, তাই তার কিছু করার নাই। চেষ্টা চলছে। আবার আশীফ এন্তাজ রবি যুদ্ধাপরাধীদের বিচারকে পেছাবার গভীর ষড়যন্ত্রের সাথে জড়িত, তাই সোনার বাংলায় এমন সব ঝামেলা খুজে বের করছে। এই মন্তব্যও আসলে অবাক হব না।
রানা চৌধুরী বলেছেন:
ভাই কি আর বলবো ! আপনার লিখা পড়ে কেন জানি আমার চোখে পানি চলে এসেছে। এত সুন্দর করে কেঊ মানুষের মনের কথা লিখতে পারে তা আমার জানা ছিলো না। ভাল থাকবেন। আপনার জন্য অনেক দোয়া রইলো।
রানা চৌধুরী বলেছেন:
ভাই কি আর বলবো ! আপনার লিখা পড়ে কেন জানি আমার চোখে পানি চলে এসেছে। এত সুন্দর করে কেঊ মানুষের মনের কথা লিখতে পারে তা আমার জানা ছিলো না। ভাল থাকবেন। আপনার জন্য অনেক দোয়া রইলো।
রানা চৌধুরী বলেছেন:
ভাই কি আর বলবো ! আপনার লিখা পড়ে কেন জানি আমার চোখে পানি চলে এসেছে। এত সুন্দর করে কেঊ মানুষের মনের কথা লিখতে পারে তা আমার জানা ছিলো না। ভাল থাকবেন। আপনার জন্য অনেক দোয়া রইলো।
রানা চৌধুরী বলেছেন:
ভাই কি আর বলবো ! আপনার লিখা পড়ে কেন জানি আমার চোখে পানি চলে এসেছে। এত সুন্দর করে কেঊ মানুষের মনের কথা লিখতে পারে তা আমার জানা ছিলো না। ভাল থাকবেন। আপনার জন্য অনেক দোয়া রইলো।
রানা চৌধুরী বলেছেন:
ভাই কি আর বলবো ! আপনার লিখা পড়ে কেন জানি আমার চোখে পানি চলে এসেছে। এত সুন্দর করে কেঊ মানুষের মনের কথা লিখতে পারে তা আমার জানা ছিলো না। ভাল থাকবেন। আপনার জন্য অনেক দোয়া রইলো।
সুমন অহেমদ বলেছেন:
গতোকাল, রাত ১০.৩০ এর দিকে রাস্তার পাশে দাড়িয়ে আছে রাস্তার সব মানুষগুলো। মনে হচ্ছে তারা বোধহয় কাউকে অভ্য্যার্থনা জানানোর জন্য দাড়িয়ে আছে। আমি দেখলাম পুলিশ কাউকেই রাস্তায় নামতে দিচ্ছে না। যানবাহনগুলো আটকে রাখা হয়েছে।এটা বিজয় নগর মোড়।
রাস্তার পাশে দাড়ানো এক পুলিশকে জিগেস করলাম, কে আসবে? সে বললো "প্রধানমন্ত্রী"। আমি একটু দাড়ালাম। পাঁচ মিনিট হয়ে গেলো, কোথায় প্রধানমন্ত্রীতো আসার নাম নেই! তবে দশ মিনিট যেতেই তার গাড়িবহর হৈ হৈ বরে চলে যেতে লাগলো। শেখ হাসিনাতো গাড়িতে বসে ভাবতেই পাড়েন, কোথায়, "বাংলাদেশেতো কোনো যানজট নেই"। আর উন্নত দেশ যেমন অষ্ট্রেলিয়াতেওতো এতো দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি না।
তিনি যে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, সেই রাস্তাটা তখন তিনি অচল করে দিয়ে যান। মানুষের ভোগান্তি নিয়ে তিনি ভাবলে কখনই রাজপথকে অচল করে দিয়ে তিনি চলতেন না! তার ডিকশনারীতে যানজট অথবা বিদ্যুৎ সমস্যা বলে কোনো শব্দ নেই! তার ডিকশনারীতে আছে জাতির জনক বঙ্গবন্ধু, আর আছে জিয়া, যার নামের আগে তিনি শহীদ প্রেসিডেন্ট বলতে চান না। এমনকি শতোকোটি টাকা খরচ করে তিনি তার নাম মুছে ফেলতেও কুন্ঠিত হন না!
তিনি জনগনকে নিয়ে ভাবেন নাকি!!
তাকেতো অনেক আগেই কলংকিতো রাজনীতিবীদ হিসেবে উপাধী দিয়ে দিয়েছি...
দারুন একটা লেখা লিখেছেন।
আপনার মেয়ে দুটোর মতো শতশত শিশু যে কষ্ট পাচ্ছে, তার এক ফোঁটাও প্রধানমন্ত্রী অনুভব করছে না!!!
শুনলাম তার কার্যালয়ে নাকি পাওয়ারফুল জেনারেটর বসানো হয়েছে... সব চেটে পুটে খাক, আমরা জনগনরা আমাদের টাকার হিসাব কখনো চাই নাকি? আমরাতো জানিই না যে সরকার জনগনের ট্যাক্সের টাকায় চলে, আর ভিক্ষাবৃত্তিতো আছেই....
সুন্দর লেখার জন্য আবারো ধন্যবাদ...
প্রধানমন্ত্রী আপনার লেখাটা পেলেই হয়..
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
সত্যিকার অর্থেই উনারা বাস্তবতার বাইরে বসবাস করেন, আর সেখান থেকে
আপামর মানুষের কষ্ট বুঝতে পারার কথাই না। সে চেষ্টাও তাদের নেই। তাই ব্লগার সাইফুর এর মুখপুস্তিকার স্ট্যাটাসের মত বলতে চাই- ' মন্ত্রী নেতানেত্রীদের লোডশেডিং এর আওতায় আনা হোক.।'
স্পর্শ করা লেখা , জানি না যাদের আসলে স্পর্শ করা দরকার , তাদের আদৌ করবে কিনা
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
এই কষ্ট তাদের প্রাপ্য না ... মাননীয় প্রধানমন্ত্রী ...অসাধারণ একটা লেখা হয়েছে ভাই......অসাধারণ...
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
অরণ্যে রোদন করে কোনোদিন কোনো লাভ হয়নি। এই স্টিকি পোস্টের মাধ্যমেও কিছুই হবে না। গণ্ডারকে কাতুকুতু দেয়ার ৭ দিন পরে টের পায়। আর আমাদের উনারা টের পান ৫-৭ বছর পর পর। মহান আল্লাহ আমাদের ধৈর্যশক্তি/ সহ্যশক্তি বাড়িয়ে দিন, শুধু এই দোয়াই করে যাই আজীবন।
তারছেড়া বলেছেন:
প্রধান মণত্রী নজড় দেণা
তাসলিমা মুন বলেছেন:
লেখাটি ফেইসবুকে শেয়ার করলাম।
নষ্ট ছেলে বলেছেন:
এই পোস্টে এখন পর্যন্ত সম্ভাব্য মাইনাস দাতারা১) শেখ হাসিনা।
২) সাহারা খাতুন।
৩) দীপু মনি।
৪) সাজেদা চৌধুরী।
অলস ছেলে বলেছেন:
ব্লগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখার ও মানপত্র প্রদানের কালচারের স্বঘোষিত জনকের পক্ষ থেকে শুভেচ্ছা ও আশীর্বাদ থাকলো। ইষটিকি হয়েছে, জীবুবাবুর ছায়াকে ধন্যবাদ। এবং কচু হবে।
নিশাচর নাইম বলেছেন:
আমি সামু ১ মাস যাবত পরতেছি।এইরকম অসাধারন পোস্ট আর দেখি নাই। ধন্নবাদ রবি ভাই +++++++++
ধন্নবাদ মডুদের পোস্ট স্টিকি করনের লাইগা।
স্তব্ধতা' বলেছেন:
@দুরন্ত স্বপ্নচারী: আশ্চর্য।লেখাটির মধ্যে এতো কিছু থাকতে লেখকের কয়েকটি দাবীর দিকে আপনার চোখ গেলো!!!!এতো ছোট পরিসরে যে পুরো বাংলাদেশটা ভেসে উঠেছে সেটি আপনার চোখে পড়লোনা।ওনার দাবীগুলোকে বিদ্যুত মন্ত্রনালয়ের পলিসি না ভেবে সমস্যার হাহাকারে পতিত একজনের খড়কুঁটো ধরে বাঁচার প্রয়াস হিসেবে দেখুননা।ওনার কাছে আপনার বিদ্যুত সমস্যা সমাধানের দাবীটি ভীষণ হাস্যকর।উনি কি বিদ্যুত মন্ত্রণালয়ের কেউ নাকি? না কি খাম্বা পুঁতেন? সমস্যার চিত্রায়নের ওনার বক্তব্য উনি দিয়েছেন, আপনে যদি খাম্বাওয়ালাগো কেউ হন, তাইলে এট্টু বাতি দেন, আমরা আলো পাই।রবির লেখায় আবারও হ্যাটস অফ।
কালপুরুষ বলেছেন:
চমৎকার পোস্ট। দাবীগুলো যুক্তিসঙ্গত। তবে সেই দাবী পূরণ করতে সরকার কতটা কার্যকর ভূমিকা নেবে সেটাই প্রশ্ন। সমস্যা আছে এবং থাকবে সেটার দিকে না যেয়ে সরকার ১২০০ কোটি (খবর মাধ্যমগুলোতে প্রকাশিত) টাকা খরচ করে বিমানবন্দের নাম পরিবর্তনের মতো ফালতু কাজে বেশী গুরুত্ব দিচ্ছেন। আর এমনটি চলতে থাকলে দেশ নিজেই একদিন পাল্টে যাবে- বিদ্ধস্ত বিমানের মতো।
মতিউর রহমান চরিয়া বলেছেন:
এক কথায় চমৎকার।
মো : আমিনুল ইসলাম বলেছেন:
ভাল লেগেছে
একরামুল হক শামীম বলেছেন:
গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন।অফটপিক : প্রধানমন্ত্রির ছবির পাশেই দেখি আমার ব্লগের ছবি
রাজ০০৭ বলেছেন:
ভাই আপনার লিখাটি আমার পত্রিকায় প্রিন্ট করে দিচ্ছি।
শিমুল আহমেদ বলেছেন:
এই কষ্ট তাদের প্রাপ্য না। ধন্যবাদ আপনাকে।
ইউনুস খান বলেছেন:
রবি ভাই, পোস্টটি সকালেই পড়েছি কিন্তু মন্তব্য করেনি। কারন আপনের মতো আমিও চেয়েছিলাম পোস্টটি প্রধানমন্ত্রী পড়ুক। তাই সারাদিন তর্কে তর্কে ছিলাম। আওয়ামীলীগের এক প্রতিমন্ত্রীর সাথে আমার খুবই সুসম্পর্ক। উনাকে ফোনে রিকোয়েস্ট করলাম এই পোস্টটি পড়ার জন্য। ওয়েবের এড্রেসও দিলাম উনার পিএসকে। উনি কথা দিসেন পোস্টটি উনি পড়বেন, ভালো হলে প্রধানমন্ত্রীকে পড়াবেন। দেখা যাক কি হয়।
ফিউশন ফাইভ বলেছেন:
লেখাটা খুব ভালো লাগল। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর কি ওই সময় আছে ব্লগের লেখা পড়ার? বরং তার কাছাকাছি কাউকে এটা পাঠানো যেতে পারে। এটা ছাড়া প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণের চেষ্টা অরণ্যে রোদনের সমান।মাত্র দুজন লোকের নজরে আনলে সেটা প্রধানমন্ত্রীর গোচরে আসবেই-
১. এইচটি ইমাম - প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
২. দীনা হক - প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক।
আকবর হোসেন বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই লিখাটির জন্য।আপনার সাধারন লিখাটা অসাধারন হয়েছে। আমিও আশা করতেছি আপনার এই লিখাটা প্রধানমন্ত্রীর চোখ বুলাবে।
কালের সাক্ষী বলেছেন:
প্রধানমন্ত্রী আসুন ব্লগে কথা বলি, আসুন কৃচ্ছতা সাধন করি....একমত
অরণ্যদেব বলেছেন:
লেখা যেমন তেমন কিছু পাঠকের অতি উৎসাহ দেখে অবাক হইলাম। বিদ্যুতের উৎপাদন, বন্টন, সাপ্লাই লাইন বিষয়ে সামান্যতম টেকনিক্যাল ধারণা থাকলে এই ধরণের ছেলেমানুষী আব্দার বা দাবী দাওয়া নিয়ে এত হৈ চৈ করতেন না! সবচেয়ে বেশি অবাক হইলাম কিছু সিনিয়র ব্লগার যাদের কিছু পরিমানে বিদ্যুৎ, রাষ্ট্রযন্ত্র, সরকারের ক্ষমতা, আমলাতন্ত্রের ঘোরপ্যাঁচ বিষয়ে ধারণা আছে বলে মনে করি তাদের উদ্দীপনা দেখে!
যে সব পয়েন্ট দিছেন তার কোন একটি বন্ধ কইরা বাসা বাড়িতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিলে সাম্যক অর্থনীতির বারটা বাজবে। সেই বারটা বাজা আবার আপনেরা টেরও পাইবেন না। সারা দেশের চাহিদার ১০% ও কাপ্তাই থেকে আসতেছে না। ঘোড়াশালের তিনটা ইউনিট বিকল। প্রাইভেট সেক্টরের উৎপাদনের জন্য ডিজেল দিতে থাকলে ডিজেলের মওজুদে টান পড়বে। এই রকম আরও অনেক বিষয় আছে যা ভাবার জন্য বড় বড় মাথারা বইসা আছে।
সব চেয়ে বড় কথা এইটা কোন আদেশপত্রে প্রধানমন্ত্রীর সাক্ষর কইরা অনুমোদন দেওয়ার ব্যাপার না যে, রাতারাতি বা পোস্ট স্টিকি থাকলেই যাদুর চেরাগের বলে বিদ্যুৎ সমস্যার সমাধান হইয়া যাইব।
৯১ নম্বরে খোমেনি ইহসান ঠিকই কইছে।
জিসান শা ইকরাম বলেছেন:
++++++++++++++++++++++++++প্রধানমন্রী যখন আবার জননেত্রী হবেন,তখন এটা পরবেন।হতাশ হইবেন না।
সবুরে মেওয়া মেলে।
বাংগালী বড়ই অধৈর্য জাতী।
Click This Link
সুমন অহেমদ বলেছেন:
@স্তব্ধতা,দুরন্ত স্বপ্নচারীর ১৪০ নম্বর মন্তব্যে আমিও অবাক!
এটা ঠিক যে এই পোষ্টের কয়েকটি দাবি পুরোপুরিই আবেগ দিয়ে গড়া। তাই বলে কি লেখাটা এতই তুচ্ছ?
আমি দুরন্ত স্বপ্নচারীকে বলি, পারলে এরকম একটা লেখা লিখে দেখান, আর না পারলে আপনার রিপ্লাই আপনাকে দেই, "অফ যান। কাইন্দেন না।"
-----------------------------------------------------------
বিদ্যুৎ সমস্যার সমাধান করা ২-১ বছরে সম্ভব নয়, এটা অনেকেই জানেন। দেশবাসি যে এতো এতো সমস্যার মধ্যে আছেন সেটা তিনি উপলব্ধি করেন কিভাবে সেটা জানা দরকার।
আমি প্রধানমন্ত্রিকে সামনে পেলে অবশ্যই প্রশ্ন করতাম যে যে দেশের মানুষ এতো অশান্তিতে থাকে, যে দেশের মানুষ দারিদ্র সীমার নীচে বাস করে সে দেশের বিমান ব্ন্দরের নাম পরিবর্তন করতে সরকার ১২০০ কোটি টাকা কিভাবে খরচ করে? জনগন কি বিমান বন্দরের নাম পরিবর্তন করার জন্য ট্যাক্স দেয়? জনগন কি লোক দেখানো রাস্তা গড়ার জন্য ট্যাক্স দেয়? উন্নত বিশ্ব কি দুর্নিতী করার জন্য এ দেশকে ভিক্ষা দেয়?
সাবধান! একদিন জনগণ ঠিকই তার হিসাব বুঝে নিতে শিখবে... একদিন ইতিহাস এইসব কলংকিত অধ্যায় ছিঃ ছিঃ রবে স্মরণ করবে....
---------------------------------------------------------------------------
আর এইরকম একটা লেখার সমালোচনায় যারা মুখর তাদেরকে বলি, আমরা এখনো যন্ত্র হয়ে যাইনি... আমাদের ভেতরও আবেগ আছে....
"এতো প্রকার টানাপোড়েনের মধ্যেও আপনাকে চিঠিটি লিখছি আমার দুই শিশু কণ্যার মুখের দিকে তাকিয়ে। গতরাতে বিদ্যুত ছিলনা ওরা দুবোন সারারাত ছটফট করেছে।"--আশীফ এন্তাজ রবি
----------------------------------------------------------------------------------
দেশ চালাতে হলে এপাশ ওপাশ ভাবতে হয়। গরমের দিন আসলেই ইনিয়ে বিনিয়ে সবাইকে ধৈর্য্য ধরতে বলা হয়! বিগতো সরকারের ঘারে দোষ চাপানো হয়! আর নিজেদের দেড় বছরের হিসাব কেউ চায় না। শীতের সময় আসলে গরমের কথা দিব্বি ভুলে যায়।
ভবিষ্যৎবাণী-
সামনের দুইমাস দেশবাসীর এই বিদ্যুৎ সমস্যার কোনো সমাধান হবে না। কৃষকের বিদ্যুতের চাহিদা কমার সাথে সাথে দেশবাসী কিছুটা স্বস্তি পাবে... ধীরে ধীরে শীতকাল চলে আসবে। তারপর আবারো আগামীবছর এইদিন... পরবর্তী বছরগুলোতে ২-১ অথাব ৩-১ অনুপাতে বিদ্যুৎ যাবে আসবে... প্রধানমন্ত্রী আবারো সময় চাইবেন। বিগত সরকার. . . এভাবেই পাঁচ বছর... জনগন অতিষ্ট, অসহায় জনগন ০-১-০-১-০-১ এই ধারায় বিএনপি কে জয়যু্ক্ত করাবে...... (যদি কোনো অঘটন না ঘটে)
তবে আমার এই ভবিষ্যৎ বাণী সত্য না হলেই আমি সবচেয়ে বেশী খুশি হবো। দেশের মানুষ যেনো শান্তিতে বাস করতে পারে এটা আমাদের সবারই চাওয়া...
প্রবাসী রনি বলেছেন:
সামুকে ধন্যবাদ পোষ্ট টা স্টিকি করে রাখার জন্য
পাপন বলেছেন:
ভাই যাকে উদ্দেশ্য করে লেখা টিনি যদি একটি বার পরতেন তাহলেই চলতো
দেশে এখন মরা চালের দাম ৪৫ টাকা কেজি, ভালো চাল কেনার টাকা নেই। ৬৮ হাজার গ্রামবাসী এখনো বিদ্যুত তো দূরের কথা, রাতে কুপি জ্বালাবার তেলের পয়সা পায় না, আর লেখক এলেন বিদ্যুত সমস্যার জন্য দেশে জাতীয় দুর্যোগ ঘোষণা করার দাবী নিয়ে। কী হাস্যকর! ... আর এরূপ উর্বর মস্তিস্ক থেকে আক্ষেপও বের হলো এই মহামূল্যবাণ পোস্টটি প্রধানমন্ত্রী পড়তে পারবেন না বলে।
যে দামী বাসায় বাস করছেন, ওটা ছেড়ে গ্রামের মানুষদের কাছে যান। ওদের বেড়াবিহীন ঘরে উদোম গায়ে শুয়ে দেখুন, গরমের বালাই নেই- শুধু পেটের ভেতরই দাউ দাউ আগুন। সেই আগুনের তাপ পেলে মস্তিস্ক থেকে এ পদার্থ আর কোনোদিন বের হবে না।
মডারেটরকে পোস্টি স্টিকি থেকে সরানোর সবিনয় অনুরোধ করছি।
পদ্মাচরের লাঠিয়াল বলেছেন:
ফারিহান মাহমুদ বলেছেন: অত্যন্ত হাস্যকর একটা পোস্ট, যা লেখকের বিলাসী চিন্তাভাবনার পরিচয় প্রকাশ করে। তিনি দামী বাসায় থাকেন বলে বস্তিবাসীর জন্যও একটু মায়া-দরদ দেখালেন। হাস্যকর। মনে হয় লেখক স্বর্গে বাস করছেন।দেশে এখন মরা চালের দাম ৪৫ টাকা কেজি, ভালো চাল কেনার টাকা নেই। ৬৮ হাজার গ্রামবাসী এখনো বিদ্যুত তো দূরের কথা, রাতে কুপি জ্বালাবার তেলের পয়সা পায় না, আর লেখক এলেন বিদ্যুত সমস্যার জন্য দেশে জাতীয় দুর্যোগ ঘোষণা করার দাবী নিয়ে। কী হাস্যকর! ... আর এরূপ উর্বর মস্তিস্ক থেকে আক্ষেপও বের হলো এই মহামূল্যবাণ পোস্টটি প্রধানমন্ত্রী পড়তে পারবেন না বলে।
যে দামী বাসায় বাস করছেন, ওটা ছেড়ে গ্রামের মানুষদের কাছে যান। ওদের বেড়াবিহীন ঘরে উদোম গায়ে শুয়ে দেখুন, গরমের বালাই নেই- শুধু পেটের ভেতরই দাউ দাউ আগুন। সেই আগুনের তাপ পেলে মস্তিস্ক থেকে এ পদার্থ আর কোনোদিন বের হবে না।
মডারেটরকে পোস্টি স্টিকি থেকে সরানোর সবিনয় অনুরোধ করছি।
এস এ মেহেদী বলেছেন:
পোষ্টে +++
ছবিয়াল বলেছেন:
পদ্মাচরের লাঠিয়াল বলেছেন: ফারিহান মাহমুদ বলেছেন: অত্যন্ত হাস্যকর একটা পোস্ট, যা লেখকের বিলাসী চিন্তাভাবনার পরিচয় প্রকাশ করে। তিনি দামী বাসায় থাকেন বলে বস্তিবাসীর জন্যও একটু মায়া-দরদ দেখালেন। হাস্যকর। মনে হয় লেখক স্বর্গে বাস করছেন।দেশে এখন মরা চালের দাম ৪৫ টাকা কেজি, ভালো চাল কেনার টাকা নেই। ৬৮ হাজার গ্রামবাসী এখনো বিদ্যুত তো দূরের কথা, রাতে কুপি জ্বালাবার তেলের পয়সা পায় না, আর লেখক এলেন বিদ্যুত সমস্যার জন্য দেশে জাতীয় দুর্যোগ ঘোষণা করার দাবী নিয়ে। কী হাস্যকর! ... আর এরূপ উর্বর মস্তিস্ক থেকে আক্ষেপও বের হলো এই মহামূল্যবাণ পোস্টটি প্রধানমন্ত্রী পড়তে পারবেন না বলে।
যে দামী বাসায় বাস করছেন, ওটা ছেড়ে গ্রামের মানুষদের কাছে যান। ওদের বেড়াবিহীন ঘরে উদোম গায়ে শুয়ে দেখুন, গরমের বালাই নেই- শুধু পেটের ভেতরই দাউ দাউ আগুন। সেই আগুনের তাপ পেলে মস্তিস্ক থেকে এ পদার্থ আর কোনোদিন বের হবে না।
মডারেটরকে পোস্টি স্টিকি থেকে সরানোর সবিনয় অনুরোধ করছি।
লেখাটা দ্বিতীয়বারের মতো পড়লাম। আবারও বলতে বাধ্য হচ্ছি অসাধারণ একটা পোষ্ট।
পরপুরুষ বলেছেন:
ডিজিটাল ফিজিটাল ছারুন । পানি, বিদ্যুৎ, গ্যাস ও বাজার নিয়ে কাজ করুন । আমাদের বাচতে দিন ! আমাদের বাচতে দিন !!
মন্দিরা বলেছেন:
চমৎকার পোস্ট ।ছবিয়াল বলেছেন:দেশে এখন মরা চালের দাম ৪৫ টাকা কেজি,
কালপুরুষ বলেছেন: সমস্যা আছে এবং থাকবে সেটার দিকে না যেয়ে সরকার ১২০০ কোটি (খবর মাধ্যমগুলোতে প্রকাশিত) টাকা খরচ করে বিমানবন্দের নাম পরিবর্তনের মতো ফালতু কাজে বেশী গুরুত্ব দিচ্ছেন। আর এমনটি চলতে থাকলে দেশ নিজেই একদিন পাল্টে যাবে- বিদ্ধস্ত বিমানের মতো।
ওদের কোনদিন ঘুম ভাংগানো যাবেনা ভাই।
ফিরোজ-২ বলেছেন:
চেইন মেইল এ ছড়িয়ে দিন সবাই লেখাটাকে । যত বেশী সম্ভব মানুষের কাছে পৌছে যাক লেখাটা
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন:
পোস্টটি ১৯০ জনের ভাল লেগেছে, ৬ জনের ভাল লাগেনিএই অসভ্য ৬ জন কারা, লেখার অর্থ না বুঝেই মাইনাস দেয়
চেম্বার জজ বলেছেন:
আমি যে "অভিজাত" এলাকায়(করাতিটোলা) থাকি সেই এলাকায় কারেন্ট যায়না,২/১ দিন পর কখনো সখনো আসে! যখন কারেন্ট আসে তখন নেট থাকেনা-এই হলো আমার অভিজাত এলাকার নাগরিক সুবিধা। বিলাশবহুল গণভবন ছেরে এই এলাকায় প্রধানমন্ত্রীকে মাত্র একটা দিন থাকার অনুরোধ জানাই।
কৃষ্ণনগর বলেছেন:
ইউনুস খানের প্রতিমন্ত্রীর সাথে ভালো সম্পর্ক বুঝলাম।প্রতিমন্ত্রির কয়দিন বসে থাকতে হয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে তাও জানা উচিত।আপনাদের সকলের লেখা পড়ে মনে হচ্ছে প্রধানমন্ত্রী এবং তার আশে পাশে যারা আছেন তারা এই ব্যাপারগুলি জানেন না।তারা ভালোই জানেন।তারা কি সারাদিন প্রত্রিকা আর ব্লগ নিয়ে বসে থাকবে।
বিদ্যুত উৎপাদন সময় সাপেক্ষ ব্যাপার।প্রধানমন্ত্রী পারেন সেচের বিদ্যুত সরবারাহ না করে আপনারা যারা শহরবাসী আছেন তাদের বাসায় বিদ্যুত দিতে। কতই না স্বার্থপর জাতি আমরা। আর মাত্র ২০-২৫ দিন এরকম অবস্থা থাকবে।আমি যখন বাংলাদেশে থাকতাম ১০ বছর আগের কথা তখনও দেখেছি নিয়মিত লোড সেডিং।কেউ কেউ অপ্রাসাংঙ্গিকভাবে নাম বদলে ১২০০ কোটি টাকা খরচের কথা বলেছেন। তাদের কাছে জানতে চাই সুনিদিষ্টভাবে বলুন কিভাবে কোন খাতে টাকা গুলি খরচ হল।
ঊননের মুখ থেকে বলছি বলেছেন:
লোড সেডিং হলে তার সিডিউল আগে সেই এলেকার জনগণকে জানালে ভাল হয় অথবা নিয়মিত একটা সময় বেছে নেওয়া যেতে পারে কিন্ত এখন লোড সেডিং এর নামে যা চলছে তা মেনে নেওয়া যায় না
আমার বাচ্চা দুটোর কষ্ট দেখলে ভীষণ খারাপ লাগে
তারা একে আপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে
বুঝুন তাহলে লোড সেডিং কোথায় গিয়ে পৌছায়ছে
নিশাচর বলেছেন:
পিলাচ..................+
মাহমুদহাসান বলেছেন:
১৩৪ নং কমেন্ট পড়ুন প্লিজ।
আবু সালেহ বলেছেন:
জাতীয় দূর্যোগপূর্ণ পোস্ট স্টিকি করার জন্য সামুকে ধন্যবাদ......
যে সরকার নাম পবিবর্তন করার জন্য ১২০০ কোটি টাকা খরচ করতে পারে তাদের কাছে টাকা কোন সমস্যা হওয়ার কথা না....কারন টাকাটা আপনার এবং আমার.....সমস্যা হয়েছে গুরুত্ব দেওয়ার ব্যাপারটা...
তাদের কাছে বিদ্যুৎ সমস্যা তেমন গুরুত্ব পায়না ....নাম পবিবর্তন যতটানা গুরুত্ব পায়...কারন জনগণের দূর্ভোগ তারা বোঝেন না...বুঝবেনও না।কারন তারা ১ মিনিট এর জন্যও বিদ্যুৎ ছাড়া থাকেন না....
আর দ্রব্যমূল্যের কথা!!! বাণিজ্যমন্ত্রী বলেন "দ্রব্যমূল্য এখনও মানুষের সহনশীল পর্যায়ে আছে"
তাহলে কখন অসহনশীল পর্যায়ে যাবে...??????!!!যখন কারো ক্রয়ক্ষমতা থাকবে না!!!!!
পমিগ্রানেট বলেছেন:
আপনি কোটি কোটি মানুষের মনের কথা বলেছেন।ধন্যবাদ সময়োপযোগী পোষ্টটি দেয়ার জন্য।
++++
লুকোচুরি বলেছেন:
সামুকে ধন্যবাদ পোষ্ট টা স্টিকি করে রাখার জন্য
মোহাম্মদ ওমর ফারুক বলেছেন:
রবি ভাই,অসংখ্য ধন্যবাদ সহজ সরল ভাষায় আমাদের অভিব্যক্তি তুলে ধরার জন্য।
ক'দিন ধরে আমার মনেও ঘুরপাক খাচ্ছে যে, সরকার কেন এটাকে জাতীয় দুর্যোগ ঘোষনা করছে না ? কেন সর্বশক্তি প্রয়োগ করছে না ?
ডিজিটাল, ডিজিটাল বলে ঢেউ তুলে কি লাভ?
কারেন্ট থাকা মানে - ১
না থাকা মানে - ০
সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবে আসুন।
মুখ ও মুখোশ বলেছেন:
পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী দেশের রাষ্ট্রপ্রধানের কি এসব শুনার বা পড়ার আদো কোন সময় আছে? উনি থাকেন কত বড় বড় কাজ নিয়ে!!এখনও যে কত প্রতিষ্টানের নাম বদলের বাকী আছে!!! নাম বদল না হলে কি দিন বদল হয়? ক্ষমতাশালী দেশের ক্ষমতাশালী রাষ্ট্রপ্রধান জনগনের টাকা দিয়ে (শুনেছি ১২০০ কোটি টাকা) নিমিষেই যে ভাবে বিমানবন্দরের নাম পাল্টে দিলেন, সেই টাকা দিয়ে কতটুক বিদ্যুত সমস্যার সমাধান করা যেত একবার কি তিনি ভেবে দেখেছেন?
অতএব এই সব অরণ্যরোদন করে কোন লাভ নেই। তার থেকে ভাল, উনি ২১ সাল পর্যন্ত যে সময় দিয়েছেন চলেন সবাই মিলে সেটার আশায় দিন গুনতে থাকি আর বারবার উনাদের ক্ষমতায় আরোহন করাই,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ভাল পোষ্ট তবে উদ্দেশ্য ব্যার্থ। পোষ্টে প্লাস।
আতা63 বলেছেন:
আপনেরে নিয়া টেনসনে পড়লাম। এ পর্যন্ত ৬টা মাইনাস পড়েছে ! (কোন কোন পোস্টে প্রদত্ত মাইনাসের কারণ না বোঝার কথা বলে এটা বোঝার জন্য মাইনাস ফর্মুলা নামে একটা পোস্ট দিয়ে এর মধ্যে ৪টা মাইনাস খেয়েছি)। আপনাকে নিয়া সম্ভাব্য ভয়-১.মানহানির শতশত মামলার আসামী হতে পারেন, জারী হতে পারে গ্রেপ্তারী পরোয়ানা।
২.যুদ্ধাপরাধীদের বিচারে প্যাঁচ মারার অপরাধে মামলা ইত্যাদি ইত্যাদি।
৩.বিভিন্ন জেলায় অবাঞ্ছিত ঘোষিত হতে পারেন।
৪.আপনার শাস্তি দাবী করে মিছিল/মিটিং হতে পারে।
৫. আপনাকে দিগম্বর করার ঘোষণা আসতে পারে
কারণ আপনি মানুষের মনের কথা বলেছেন।
রুহুল জাকি বলেছেন:
দীপ দীপ্তি বলেছেন: অনেকদিন পর পড়বার মতো এবং প্রিয়তে রাখবার মতো একটা লেখা পেলাম।আপনি মানুষের মনের কথা বলেছেন।
অসংখ্য ধন্যবাদ।
মিথুন-১ বলেছেন:
২০২ নং প্লাস।
বিডিওয়েভ বলেছেন:
চোখে পানি চলে আসছে.....।
চোখ মুছতে হলো একটু পরেই। আমাদের প্রধানমন্ত্রী কানের চিকিৎসা নিচ্ছেন দীর্ঘদিন। এই লেখার শব্দ তার কানে যাবে না কোনদিন- এই বাস্তবতাও এড়াতে পারছি না।
তবে পত্রিকায় প্রকাশের ব্যবস্থা নেয়া দরকার, যেভাবেই হোক।
গাংচিল ২ বলেছেন:
++++
ভিন্ন প্রসঙ্গে বলি, আপনার বাচ্চা দুটোকে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে রেখে আসুন।(যদি সম্ভব হয়।)
স্রেফ চাকরির মায়ায়, না হলে আমি কবেই গ্রামের বাড়িতে চলে যেতাম। আর যাই হোক, ভোররাতে গরমে ঘুম ভাঙার পর যখন প্রচন্ড ইচ্ছে হয় গোসল করতে, তখন ট্যাপে পানি থাকে না।
এই নরকযন্ত্রণার কারণ শিশুরা বুঝবে না। তারা বুঝবে আমরা, পিতা হয়ে, মা হয়ে, ভাই কিংবা বোন হয়ে তাদের কষ্টে রেখেছি...যন্ত্রণায় রেখেছি...
যে বলবে ডিজিটাল...তার মাথায় গরম পানি ঢাল!!!
যে বলবে ডিজিটাল...তার মাথায় গরম পানি ঢাল!!!
যে বলবে ডিজিটাল...তার মাথায় গরম পানি ঢাল!!!
যে বলবে ডিজিটাল...তার মাথায় গরম পানি ঢাল!!!
যে বলবে ডিজিটাল...তার মাথায় গরম পানি ঢাল!!!
এস এম মোমিন বলেছেন:
বহুদিন পর ব্লগে একটা ভালো লেখা পড়লাম।রবি ভাই আপনিতো যুগান্তরে চাকুরী করেন । সাইফুল ভাইকে বলে এই লেখাটা যুগান্তরেই ছাপানোর ব্যবস্থা করুন।
অথবা আপনার সম্পাদিত বিচ্ছুতেও ছায়া গল্প লিখতে পারেন।
এবার আমার কথায় আসি----
আমার একটা সরকারী প্রথম শ্রেনীর সরকারী জব হয়েছিল ঝিনাইদহে পোষ্টিং ছিল।
বাসায় (খাগড়াছড়ি)আম্মু অসুস্থ ছিল বলে আমি ঢাকা বা চট্টগ্রামে ট্রান্সফার চাইলাম।
আমার এলাকার এমপি এবং এক পিএসকে দিয়ে চেয়ারম্রানকে ফোন করালাম কিন্তু কোন কাজ হলোনা । শেষ পর্যন্ত মনের কষ্টে চাকুরীটা ছেড়ে আসলাম।
এদেশে কারো কষ্ট কেউ বোঝেনা।
সবাই নিঝেকে নিয়ে ব্যস্ত।
অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে থাকবো কিন্তু আমার একটা চাকুরী চাই অথবা আমার আগের জবে ট্রান্সফার চাই। আমার জীবনটা এখন বিষের মতো লাগে।আমি সরকারের কোন হৃদয়বান মন্ত্রী প্রতিমন্ত্রীর সহানুভূতি প্রার্থী।
বর্ণিল আধার বলেছেন:
কথাগুলো সবই সত্য।যারা ভুক্তভোগী কেবল তারাই উপলব্ধি করতে পারছেন যে অবস্থা কতটা ভয়াবহ।কারন আসল চিত্র কোণ লেখায় প্রকাশ করা সম্ভব না।আমাদের অবস্থা এতটাই খারাপ।এই পোস্ট প্রধানমন্ত্রী পড়লেই বা কি হবে?? আমাদের দেশের রাজনীতিবিদরা যদি দেশ ও জনগনের জন্যই রাজনীতি করতেন তবে আজকে দেশের এ অবস্থা দেখতে হত না।তারা জনগনের রক্তে শুধু রাজত্ব করতে চান,চান শুধু ক্ষমতা।যে দেশে হাজারো মানুষ আজও অনাহারে-অর্ধাহারে বিবস্ত্র অবস্থায় খোলা আকাশের নিচে বসবাস করে,যেখানে শত শত শিশুকে ক্ষুধার জ্বালা মেটাতে হাত পেতে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়,জন্মের কান্না শেষ না হতেই সইতে হয় বাস্তবের নির্মম কুঠারাঘাত।দেখেছেন কোণ মন্ত্রীকে কোনদিন মন থেকে এরকম একটা শিশুকে কোলে তুলে আদর করতে?না দেখেন নি কারন তাদের এসি গাড়ির পুরু কাচের ভেতর দিয়ে এই নোংড়া মানুষগুলোকে দেখা যায় না।
এররকম একটা দেশের কাছে আমার কোন চাওয়া পাওয়া নেই।শুধু একটাই স্বপ্ন মানুষগুলি একদিন জেগে উঠবে,মানুষ হিসেবে মাথা উচু করে বাচতে চাইবে।
পোস্টে প্লাস।ভালো থাকবেন।
বলাক০৪ বলেছেন:
বিদ্যুৎ আর পানি দুটোর কথাই একসাথে বলতে হবে। সভ্যভাবে বাঁচার অধিকার আমাদের নিশ্চয়ই আছে। একলক্ষ প্লাস।
ফেরা বলেছেন:
খুবই গুরুত্বপূর্ণ একটা লেখা... ভালো লাগলো...। আশাবদী হওয়া ছাড়া আর কি'বা করার আছে...। আজ আমরা আছি কষ্টের শেষ সীমায়, ক্ষমতায় যারা আছে তাদের যদি বোধোদয় না হয়, এই দিন তাদেরও থাকবেনা, কি হবে জানিনা তবে প্রলয় একটা আসবেই ... এভাবে চলতে পারেনা...
ডট কম ০০৯ বলেছেন:
বিদ্যুৎ নাই পানি নাই নেট নাই
তৃণ বলেছেন:
কানসাটের, শনির আখড়ার বিদ্যুত বিপ্লবীরা আজ কোথায়? নাকি তারা আজ ক্ষমতার অংশীদার, তাই সমঝদার হয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা, বিদ্যুতকেন্দ্র বিকল -- অনেক বাস্তবতা বোঝেন! তাদের বলি বিদ্যুতকেন্দ্র হুট করে বিকল হয় না, অনেক দিনের অব্যবস্থাপনার ফলেই হয়, কোন সরকারই সেভাবে আগে থাকতে সংস্কারের দিকে নজর দেয় না।পোস্টের সব সমাধান যে হুবহু করতে হবে, তাতো নয়, কাছাকাছি রকমের বা আরো অন্য কোন উপায়ে কৃচ্ছতাসাধন কি আসলেই জরুরী নয়? পোস্ট ছাড়া কিছু কমেন্টেও তো অস্থায়ী ব্যক্তি পর্যায়ে আপাতত সামলানোর মতো কিছু সমাধানের কথা বলা আছে। সমঝদাররা কি বলেন? বিদ্যুত নিয়ে কি সত্যিই আমাদের দেশে বিলাসিতা হয় না?
প্রথম আলো, কালের কন্ঠ, ভোরের কাগজ, ডেইলী স্টারের কিছু সাংবাদিকতো সামুতেই ব্লগার হিসেবে আছেন, অনেক সময় কোন ভাল লেখা তারা নিজেরাও যেচে নিয়ে নেয় পত্রিকায় ছাপানোর জন্য। তো, এ লেখাকে আরেকটু পরিবর্তন-পরিমার্জন করে পত্রিকায় ছাপানোর উদ্যোগ নিতে তাদেরকে আমরা অনুরোধ করতে পারি, করছিও। আমরা ব্লগাররা তো কাউকে ঢিল মারতে যাচ্ছি না, আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে যাচ্ছি না।
জাগরূ৪৯ বলেছেন:
ব্লগে আইতে নেটে আইতে হইবো, নেটে আইতে কারেন্ট দরকার, করেন্ট আইতে গ্যাস দরকার, গ্যাস আইতে..........যাঃ..শালা! আমু না ব্লগে।
ইতি
আপনাগো পেরধান মন্ত্রী।
ইউনুস খান বলেছেন:
@কৃষ্ণনগরভাই এটা আমি জানি। কিন্তু কি করবো বলেন? আমার দৌড় ঐ প্রতিমন্ত্রী পর্যন্ত। চেষ্টা করেছি, চেষ্টা করছি এটাই বা কম কিসে বলেন।
@রবি ভাই
একটু অন্যভাবে ট্রাই করতে পারেন কিনা দেখেন। আমার জানামতে শেখ হাসিনার ছেলে জয়ের সাথে AIUB এক টিচারের সাথে খুবই ভালো সম্পর্ক। সম্ভবত উনারা বন্ধু। উনাকে দিয়ে লিংকটা জয়ের কাছে পাঠানো যেতে পারে। তারপর জয় এটা নিয়ে উনার মার সাথে আলাপ করতে পারবে।
ব্যক্তিগত ভাবে মনে করি তাতে জয় লাভমানই হবে। যেহেতু উনার মার নেতৃত্বে দেশ চলতেছে এবং শোনা যায় তাতে জয়ের একটা ভালো ভূমিকাও আছে। সেহেতু উনি সাধারণ মানুষের একটা প্রতিক্রিয়া জানতে পারবে।
মধুখোর বলেছেন:
শেখ হাসিনা এ ব্লগে মন্তব্য করলে সেটা হবে ঐতিহাসিক ঘটনা। আমার মনে হয় না যে তিনি তা করবেন। করলে অত্যন্ত খুশী হব।প্রসঙ্গান্তরে বলা যায় বিদ্যুত নিয়ে মিথ্যাচার ও রাজনীতি এদেশে নূতন নয়। এখন বলা হচ্ছে গ্রামে বিদ্যুত দেয়া হচ্ছে শহরকে বঞ্চিত করে। এটা শুধু একটি প্রতারণামূলক অপপ্রচার ও আত্মরক্ষামূলক বক্তব্য। গ্রামে বিদ্যুত থাকে না। দুই একদিন পর পর আসে। মোবাইলের ব্যাটারি চার্জ করতে শরণাপন্ন হতে হয় সৌরবিদ্যুতের।
তবে বিদ্যুত সমস্যা দেশের শীর্ষ সমস্যা বলে মনে করি না। বিদ্যুত সমস্যার ভুক্তভোগিদের কথা বলার ক্ষমতা আছে, তাই হৈচৈ হয়। চাল, তেল, ডাল ইত্যাদি নিত্য প্রয়োজনমূলক দাম বৃদ্ধি ও অকালবন্যাজনিত বেকারত্বের যন্ত্রণায় যারা দগ্ধ, তাদের ভাষা ও প্রকাশের শক্তি খুবই কম। প্রকাশ করতে পারে না, সেজন্য তাদের বেদনা রয়ে যায় অব্যাক্ত।
তারপরও বিদ্যুতের সমস্যাটি যে ভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে অন্যান্য সমস্যাগুলোকে সামুতে তুলার ক্ষেত্র তৈরী হল। প্রধান মন্ত্রী এ পোস্টে মন্তব্য করুন বা নাই করুন তাতে আসে যায় না। মন্তব্য করলেও তিনি দেবেন প্রবোধ ও ওয়াদা। এগুলো শুনতে শুনতে এখন আমি মহা বিরক্ত। কাজ চাই। কাজ চাই। কথা চাই না।
ধন্যবাদ রবি।
মধুখোর বলেছেন:
ফেসবুকে শেখ হাসিনা পোস্টটা এখানে দেয়া যায় কিনা দেখুন। সেখানে তিনি উত্তর প্রদান করে থাকেন।
চিটির বাক্স বলেছেন:
দারুন লিখছেন..এক্কারে আমাদের মনের কথা গুলোই বলেছেন, এই সব জনগনের কথা বলা উচিত ছিল এম.পি দের...উরা করে না..উরা নিজেদের বেতন বাড়িয়ে আমোদে ব্যস্ত..আর আমরা অসহায় জনগন আরও অসহায় হয়ে আছি।শেখ হাসিনা উনার বাবাকে নিয়ে ব্যাস্ত, আর খালেদা জিয়া উনার পুলারে নিয়া ব্যাস্ত..উনাদের যদি জনগনের কথা মনে না পড়ে রাজনীতি ছাইড়া দেন..আমরা সাধারন জনগন রাজনীতি বুজি না তয় আমরা একটু শান্তির জন্য যেকোন কিছু করতে পারি..
দেখলেন না ১৯৭১ এ কি করেছি?
দেখলেন না ১৯৭৫ এ কি করেছি?
দেখলেন না ১৯৮১ এ কি করেছি?
দেখলেন না ১৯৯১ এ কি করেছি?
দেখলেন না ২০০১ এ কি করেছি?
দেখলেন না ২০০৮-২০০৯ এ কি করেছি?
দরকার হলে আবার করুম..
নেত সাহেব-সাহেবাগন, ..দয়া করে আমাদের নিয়ে রাজনীতি কইরেন না..একটু শান্তিতে বাচতে দিন..
Prime Minister's Office
Old Sangsad Bhaban
Tejgaon, Dhaka-1215
Bangladesh
E-mail:
উপরের ঠিকানায় একটা প্রিন্টআউট পাঠাতে পারেন অথবা ইমেইল। প্রধানমন্ত্রীর হাতে পৌছাবে এমন কোন নিশ্চয়তা নেই, কারণ এদেশে বাঁশের চেয়ে কঞ্চি মাঝে মধ্যে বড় হয়।
রাজিব খান০০৭ বলেছেন:
কি আর হবে। কিছুই হবে না।
ত্রিভুজ বলেছেন:
এই চিঠি প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় দলনেতা সহ দেশের তাবৎ নেতা ও নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেয়া দরকার।
ফেরদৌস আহমেদ তানিন বলেছেন:
আপনার লেখাটা খুব সুন্দর হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে ইচ্ছা থাকলেও সরকার এটা দ্রুত ঠিক করতে পারবে না। সমস্যা ভয়াবহ আকার ধারন করেছে।
মামুনুর রহমান খাঁন বলেছেন:
অনেকেই এটাকে খুব ফাল্তু একটা লেখা বলে সমালোচনা করেছেন। টেকনিক্যালি পুওর ইত্যাদি ইত্যাদি বলেছেন। বিদ্যুৎ সমস্যা বাংলাদেশে নতুন না। ছোটবেলা থেকেই লোডশেডিং এর সাথে পরিচয়। কিন্তু এটি এমন কোন সমস্যা না যে এটা কখনো সমাধান করা যাবেনা।
প্রতিটি সরকারের সময়েই এই সমস্যা ছিল। এমন তো না যে আওয়ামি লীগের গত টার্মে এই সমস্যা ছিলনা। প্রতি বারেই আমরা এক কথা শুনে আসছি "এই সমস্যা রাতারাতি সমাধান করা যাবে না, ৩-৪ বছর সময় লাগবে"। কিন্তু সেই তিন-চার বছর আসলে কতদিনে হয় তা আমার বোধগম্য নয়। এবারও একই কথা শোনানো হচ্ছে।
তত্বাবধায়ক সরকারের সময়ও দেখলাম নতুন বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। এবং এই সরকারও বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছে। নতুন বিদ্যুৎ তো প্রায়সই গ্রীডে যোগ হচ্ছে। তারপরও কেন বিদ্যুতের সমস্যা থাকবে? তার কারন হচ্ছে নতুন একটা চালু হলে তার সাথে পুরাতন দুইটা বসে যাচ্ছে। ফলে উৎপাদন কখনই চাহিদার সাথে তাল মেলাতে পারছেনা।
সরকারগুলো নতুন বিদ্যুৎ কেন্দ্র করার জন্য যতটা ব্যয় করে তার সিকি ভাগও পুরাতন কেন্দ্র মেরামত করার জন্য ব্যয় করেনা। এর পেছনের কারন আপনাদের বুঝিয়ে বলতে হবেনা।
অরণ্যদেব বলেছেন: যে সব পয়েন্ট দিছেন তার কোন একটি বন্ধ কইরা বাসা বাড়িতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিলে সাম্যক অর্থনীতির বারটা বাজবে। সেই বারটা বাজা আবার আপনেরা টেরও পাইবেন না। সারা দেশের চাহিদার ১০% ও কাপ্তাই থেকে আসতেছে না। ঘোড়াশালের তিনটা ইউনিট বিকল। প্রাইভেট সেক্টরের উৎপাদনের জন্য ডিজেল দিতে থাকলে ডিজেলের মওজুদে টান পড়বে। এই রকম আরও অনেক বিষয় আছে যা ভাবার জন্য বড় বড় মাথারা বইসা আছে।
বড় বড় মাথার আমাদের কখনোই অভাব পড়েনি এবং পড়বেও না। শুধু বড় মাথাওয়ালাদের বুদ্ধি এবং সদিচ্ছার অভাব পড়ে। আর এজন্যই আমরা সমস্যার বেড়াজাল থেকে কখনোই বের হতে পারিনা।
যারা এই লেখার সমালোচনা করছেন তাদের বলি, হ্যাঁ টেকনিক্যালি এই লেখা হয়ত দুর্বল এবং অনেক প্রস্তাবনাও হয়ত বাস্তবসম্মত না কিন্তু তাতে কী? আমরা যে আশা নিয়ে গনতণ্ত্রের প্রবাহ ঠিক রাখার জন্য নতুন সরকারকে স্বাগত জানিয়েছিলাম তারা আমাদের সেই আশার কতটা পুরন করতে পেরেছেন কিংবা এমন কি উদাহরন সৃষ্টি করেছেন যা দেখে আমরা লোডশ্যাডিং-এ গরমে হাঁস-ফাস করেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি?
নুভান বলেছেন:
এখানে একটা জিনিস বলা দরকার, বিদ্যুৎ জিনিসটা নদীর পানির মতন বহমান। ধরে রাখার কোন উপায় নাই। নদীতে বাধ দিলে যেমন একদিকে মরুভূমি ও আরেকদিকে প্লাবন হয়, তেমনি সপ্তাহে ২-৩ দিন কোন বিশেষ কিছু বা মাসে কোন বিশেষ কিছু যা কিনা বিদ্যুৎ বেশী টানে, তা বন্ধ করে খুব একটা লাভ হবেনা। এর চেয়ে আমাদের স্থায়ী সমাধান, যেমনঃ পারমানবিক বিদ্যুৎ শক্তি নিয়ে চিন্তা করতে হবে। সরকারকে সেটা বুঝানো সবথেকে বেশী জরুরী।
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মিথ্যা আর মিথ্যুকের সরকার আওয়ামীলীগ চাপাবাজি আর মিত্যা ছাড়া কি দিতে পেরেছে??? আর আবুল সাফাই গাওয়া গুলঅনের অবস্থা দেইখ্যা করুনা হয়... দলবাজীর এত নিকৃষ্ট নমুনা না রাখলেই কি নয়!!
গত সরকারের ব্যর্থতার দায়.. এই আবালীয় পেচাল আর কত???
কাজ চাই কাজ। বাস্তব সম্মত। সময় যথেষ্ট গেছে যাচ্ছে...তাই চাপা না মেরে সত্যিকারের সমাধানের উদ্যোগ নিলৈ জাতি সত্যিই ধৈর্য ধরতে রাজী...
নয়তো শূকনো কথায় কিন্তু চিড়ে ভিজবে না....
জন্ম থেকে জ্বলছি বলেছেন:
আপনার সাথে ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০% সহমত
নীল লাল সবুজ বলেছেন:
আমরা ভীষণ কষ্টে আছি।
হাসানুজ্জামান তালুকদার শিমুল বলেছেন:
চিন্তা করবেন না। প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। তবে আপনার লেখায় মুল কথার চেয়ে (প্রাসংগিক কিন্তু) অপ্রয়োজনীয় ভুমিকাও অতিরঞ্জিত হয়ে গেছে। এই জাতীয় লেখায় মুল মেসেজটা সংক্ষিপ্তাকারে দেবার চেষ্টা করবেন। "পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রাষ্ট্রপ্রধান হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান"
-না। কথাটি ঠিক নয়। প্রধানমন্ত্রীর হাতেই সব ক্ষমতা নয়। প্রকৃত পক্ষে তিনি ক্ষমতার বেড়াজালে বন্দী তিনি শুধু ক্ষমতার নিযার্সটুকু উপভোগ করেন। কিন্তু তবুও বিভিন্ন সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তিনি বিশেষ ক্ষমতার অধিকারী।
টিভিতে দেখি, আপনার মন্ত্রী, মিনিস্টার , উপদেষ্টারা স্যুট পড়ে অফিস করছেন।
- এটাও পুরোপুরি ঠিক নয়। বরঞ্চ যা দেখেন সেটা হতে পারে গুরুত্বপুর্ন মিটিং বা বিদেশী অতিথিদের আপ্যায়নের ক্ষেত্রে বরঞ্চ মন্ত্রীরা টি-শার্ট বা গেঞ্জি গায়ে সন্ধে নাগাদও অফিসও করে থাকেন।
ভেবে দেখুন আপনী যদি এই দায়িত্বে থাকতেন তবে আপনার সমস্ত ইচ্ছে, মনোবল আর শক্তি দিয়ে কতটুকু কৃচ্ছতা সাধন করেত পারতেন?
বিবেক হীন বলেছেন:
সবার মনের কথা তুলে ধরেছেন। সেজন্য ধন্যবাদ আপনাকে। লেখাটা প্রধানমন্ত্রীকে পড়ানোর জন্য সবাই ব্যস্ত হয়েছেন কেন? উনি এসব পড়লে কোন কাজ হবে বলে আপনাদের মনে হয়। উনি কি এসব জানেননা?সবই উনার জানা আছে, যেটা নেই সেটা হল এদেশের খেটে খাওয়া মানুষগুলোর জন্য নুন্যতম মায়া। থাকলে নিজের বাবার নাম লেখানোর জন্য, অন্যদের নাম মোছার জন্য এত উঠেপড়ে লাগতেননা।
আজব এক দেশে জন্ম আমাদের। দেশের সবগুলা পলিটিশিয়ান মানসিক রোগী।
আঁধার রাত বলেছেন:
এই মিয়া মাথা ঠিক আছে তো আপনার? রাজা বাদশা আর সাধারন মানুষ এক হইল। আমরা আবার মানুষ হইলাম আর ড়াল একটা তরকারী হইল!
মহিতুল আলম পােভল বলেছেন:
০৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৪৭মহিতুল আলম পােভল বলেছেন: প্রধানমন্ত্রী ব্লগ বোঝেন না... !!!
০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৩৪
লেখক বলেছেন: ব্লগ বোঝার দরকার নাই, আমাদের কষ্টটা বোঝেন কী?
.....................
ভাইরে, তিনি যদি আমাদের কষ্ট বুঝতেন, তাইলে আপনাকে আজ এই লেখাটা লিখতে হইতো না
নূর বিডি বলেছেন:
খোমেনী ইহসান বলেছেন "প্রথমত তিনি প্রধানমন্ত্রীর চাকরি করেন, ব্লগংয়ে লিপ্ত হইলে তিনি অফিস ফাকি দিয়া ব্লগিংয়ে জড়িয়ে পরবেন।" তিনি সভবত এমনিতেই কাজে ফাকি দিচ্ছেন না হোলে আমাদের বিদ্যুেতর এতো খারাপ অবস্হা কেন ? আর উনি যাদের চাকরী করেন তাদের কথা শুনতে সমস্যা কোথায় ?
আশীফ এন্তাজ রবি ---আমরা ভীষণ কষ্টে আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ
জুয়েল ফুজি বলেছেন:
এতো প্রকার টানাপোড়েনের মধ্যেও আপনাকে চিঠিটি লিখছি আমার দুই শিশু কণ্যার মুখের দিকে তাকিয়ে। গতরাতে বিদ্যুত ছিলনা ওরা দুবোন সারারাত ছটফট করেছে।ভাই আমি সহমত প্রকাশ করছি। আমার উদয় সোনা গরমে পেট ব্যাথা করে হাগু করছে। জয় কে নিয়ে কখনও এ রকম দিন কাটালে খুশি হতাম।
আমার বিশ্বাস, এই লেখা কখনই প্রধানমন্ত্রী বরাবর যাবে না। বাংলাদেশে এরকম কিছুই গড়ে উঠে নাই। বিশ্বে অনেক সরকারপ্রধানদের গল্প জানি, যারা আড়ালে-আবডালে থেকে খবর নিতেন জনগণের...
হয়ত আমাদের এমন সুন্দর সময় আসবে। প্রধানমন্ত্রী তখন ইচ্ছে করবেন যেন এলোমেলো অর্থ ব্যয় না করে সেটা কাজে আসে...
হয়ত লাভ নাই। চাটুকাররা এসব কখনো প্রধানমন্ত্রীর কানে যেতে দিবে না। উনার হৃদয় ঠিকই নরম। কষ্টে কিছু করতে চাইবেন। কিন্তু চাটুকারেরে দল তা হতে দিবে না।
ছড়িয়ে যাক চিঠি... আমিও সাধ্যমতন চেষ্টা করি। সুন্দর একটা প্রচেষ্টা... আমরা একটু মুক্তি পাই যেন!!
আ. শিপন বলেছেন:
এই বাংলায় অনেক কিছু সম্ভব। কিন্তু বিদুৎ, গ্যাস, পানি সমস্যা সমাধান করা সম্ভব মনে হয় না। কারণ হাসিনা চান না দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করুক। তারা এসিওলা গাড়ীতে চড়ে বেড়াবেন, আর আমরা জনগণ তপ্ত রোদে ঘন্টারপর ঘন্টা জ্যামে পড়ে থাকবো তার পর বাসায় ঘন্টার পর ঘন্টা বিদু্ৎ থাকবে না। ----
রবি ভাইকে ধন্যবাদ এমন একটি পোষ্ট করার জন্য।
বিদু্ৎ সমস্যার জন্য পোষ্টি তে কমন্টেস করতে দেরী হল।
প্রধানমন্ত্রী হা আপনাকে বলছি......
ঘর থেকে বেড়িয়ে আসুন। দেখুন আমরা কত কষ্টে আছি।
নন্দনপুরী বলেছেন:
খুবই ভাল পোষ্ট...মাননীয় প্রধান মন্ত্রির দৃষ্টি আকর্ষন করছি.......
সমস্যার সাথে সমাধান ও দেওয়া আছে....চেষ্টা করুন।
সপ্নবাজ_আমি বলেছেন:
ত্রিভুজ বলেছেন: এই চিঠি প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় দলনেতা সহ দেশের তাবৎ নেতা ও নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেয়া দরকার। আমরা কাজ দেখতে চাই কথা শুনতে চাই না
রাখাল ছেলে বলেছেন:
অনেক হয়ত বলেছেন লেখাটিতে লেখক প্রব্লেম সল্ভ করার কোন রাস্তা দেখান নি বা লেখকের ডিটেইলস জানা নেই বিদ্যুত সাপ্লাইএর ব্যাপারে,.........তা হয়ত নেই, কিন্তু মানুষের জীবনে কিন্তু আবগের মুল্য কম নয়, অনেক অসাধ্য সাধন করা যায়, জাস্ট স্পিরিটের মাধ্যম...
যাদের এ ব্যাপারে নলেজ আছে, যারা এ সাবজেক্টে পড়েছেন, তারা সবাইকে জানাতে পারেন।
শুধু শুধু
নেগেটিব মন্তব্য করলেই প্রব্লেম সল্ভ হবে না.........
বেশি ইন্টেলেকচুয়াল বা রোবটদের কথায় কান দিয়ে লাভ নেই, ওরা চিরকাল ছিল, থাকবে..................
মুরুববী বলেছেন:
সন্দেহ নাই, ব্যপক আবেগী পোষ্ট। পড়তে পড়তে মাঝখানে নিজেও কিন্চিত আবেগী হয়া গেছিলাম। যদিও খুব দ্রুতই আবেগ কাইটা গেছে।
প্রথম কথা গুলা হইল, আপনের দেখানো পথ গুলা এই সমস্যার কোন ভালো সমাধান ইন্ডিকেট করে না। যেমন দুরন্ত সপ্নচারী বলেছে উপরে।
দ্বীতিয়ত, আপনার দুই মেয়ের চেয়ে কয়েক হাজার গুন কষ্টে সারাবছর থাকে এমন শিশুর সংখ্যা দেশে কম না, তাদের বাবা আপনের মত আবেগঝরা লেখাও লেখতে পারে না যে পাব্লিকে শুনবে, শুনে + /- দিবে, অথবা ষ্টিকি করবে। তারা সারাবছর ধরেই নিগ্রিহিত থাকে।
সো ব্রডার সেন্সে অবজার্ব করলে, আপনের আবেগটা ঘটনার তুলনায় বেশী হয়ে গেছে।
যাউক, আপনের কথা হাসিনার কানে যাক, গিয়া কিছু একটা হোক, এই কামনাই করি। ভালো থাকেন।
ষড়জ বলেছেন:
ইউনুস খান বলেছেন (মন্তব্য নং: ২৬৯): @রবি ভাই
একটু অন্যভাবে ট্রাই করতে পারেন কিনা দেখেন। আমার জানামতে শেখ হাসিনার ছেলে জয়ের সাথে AIUB এক টিচারের সাথে খুবই ভালো সম্পর্ক। সম্ভবত উনারা বন্ধু। উনাকে দিয়ে লিংকটা জয়ের কাছে পাঠানো যেতে পারে। তারপর জয় এটা নিয়ে উনার মার সাথে আলাপ করতে পারবে।
>>> এই টিচারের নাম:
Mohammad A. Arafat
Faculty of Management
School of Business
Independent University, Bangladesh (IUB)
Tel: 9884498, 9881917, 9862386-90 Ex
Email:
একটি ওপেন ফোরামে অনুমুতি ব্যতীত কারও ব্যক্তিগত ফোন নম্বর দেয়াটা অনৈতিক বিধায় নম্বরতা এখানে প্রকাশ করলাম না। আশা করি আরাফাতের অফিস নম্বর ও ইমেইল এড্রেস এর মাধ্যমে তার সাথে যে কেউ যোগাযোগ করতে পারবেন।
হাসিনার ছেলে জয় এর সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগের ব্যাপারতা যতদূর জানি সত্যি।
পোস্টের সাথে সহমত।
পাপড়ী বলেছেন:
আমাদের বাচ্চারা প্রতিমুহূর্তে অসুস্থ হয়ে পড়ছে....রাতেও কার্টে থাকে না, তখনতো সব বন্ধ থাকে...কৃষির দোহাই? পারবেন দশটাকায চাল খাওয়াতে?
চালতো আমাদের চল্লিশ পয়তাল্লিশেই খেতে হবে...তবে কী লাভ আর এসবে?
মানুষ মারার আর কতো প্রক্রিয়া আবিষ্কার করবেন, প্লিজ বলুন!
তার চেয়ে
লেখাজোকা শামীম বলেছেন:
গত বছর বিদু্যৎ সমস্যা নিয়ে আমি একটি পোস্ট দিয়েছিলাম। বিদু্যৎ সমস্যা সমাধানের জন্য সেখানে সুনিনিষ্ট কিছু প্রস্তাব ছিল। পরে অবশ্য অনেক ব্লগারদের পরামর্শে সেই প্রস্তাবগুলো সামান্য পরিবর্তন ও পরিবর্ধন করেছিলাম। আপনার ও অন্যান্যদের জন্য সেই পোস্টের লিংক দিলাম। সুচিন্তিত মতামত কামনা করি।
হস্তীভক্ষণ, গার্মেন্টস ও আমাদের বিদ্যুৎখাত
রিজেল বলেছেন:
পোষ্টটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়া হোক।
শামীম০৩ বলেছেন:
আমাদের সরকার কি কোনদিনও এই সমস্যাগুলো সমাধান করতে এগিয়ে আসবে না? আর আসবেই বা কি করে, সরকার এখন যুদ্ধাপরাধীদের বিচারে ব্যস্ত।২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্যাস্ত। সরকারের কি সে সময় আছে, সাধারণ মানুষের সমস্যা দেখার?
আহমদ মুসা বলেছেন:
ফেসবুকে শেয়ার দিলাম+++++++++++++
অস্থির পোলাপাইন বলেছেন:
arre eita porte portei current duibar gese..abr comment ditey ditey pura 1 din .....
+++++++++++++++++++++++
insallah amader sobar ei chesta success hobe..
নাজনীন১ বলেছেন:
"চিন্তা করবেন না। প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে।"@ ড. হাতাশি, এটা কি থিওরী অফ প্রেডিকশান, নাকি বাস্তব সত্য কথা?
সাইফ হাসনাত বলেছেন:
পূর্ণ সমর্থন জানাচ্ছি...এরকম একটা চিঠি প্রধানমন্ত্রীর পড়া উচিত... উনার কাছে এটা কীভাবে যেতে পারে...? ভাবছি...
এখনও গল্প লিখি বলেছেন:
আবেগ বলুন আর যাই বলুন ব্যাপারগুলো তো সত্যি! উপায়গুলো হাস্যকর নয় এটা আপনারাও জানেন। কারণ জরুরি মুহূর্তে এর কোনো বিকল্প নেই। তাছাড়া বিদ্যুতের মূল সমস্যা সমাধানে যখন বেশ সময় লাগবে তখন এছাড়া উপায়ই বা কি! আর কেউ কেউ চামে পোস্টটাতে রাজনৈতিক গন্ধখোঁজার চেষ্টা করেছেন। তাদের জন্য বলছি, আমি জানি রবি ভাই প্রধানমন্ত্রী ও তার পিতা জাতির জনককে কতটা শ্রদ্ধা করেন! তবুও কেন এমন একটি পোস্ট!
এ পোস্ট একজন ভুক্তভোগীর পোস্ট! এ পোস্ট সাধারণ মানুষের পোস্ট! এ পোস্ট বর্তমান সরকারের জনগণকে কার্যকরী কিছু দেখানোর পোস্ট!সেই জনগণ, ভোটের সময় যাদের চরম পক্ষপাতসুলভ আচরণে একটি ইতিহাস রচিত হয়েছে, এবং যার ফলে উনি প্রধানমন্ত্রী। এ পোস্ট বিভিন্ন স্বান্ত্বনায় ভুলিয়ে রাখায় ব্যস্ত দুটি শিশুর ক্লান্ত পিতার পোস্ট!
প্রধানমন্ত্রী আপনি কোথায়, পোস্টটি পড়েন, দেখেন আমরা কীভাবে বেঁচে আছি ... এর নাম কী মানবজন্ম ?
সুমন অহেমদ বলেছেন:
ছবিয়াল বলেছেন: পদ্মাচরের লাঠিয়াল বলেছেন: ফারিহান মাহমুদ বলেছেন: অত্যন্ত হাস্যকর একটা পোস্ট, যা লেখকের বিলাসী চিন্তাভাবনার পরিচয় প্রকাশ করে। তিনি দামী বাসায় থাকেন বলে বস্তিবাসীর জন্যও একটু মায়া-দরদ দেখালেন। হাস্যকর। মনে হয় লেখক স্বর্গে বাস করছেন।দেশে এখন মরা চালের দাম ৪৫ টাকা কেজি, ভালো চাল কেনার টাকা নেই। ৬৮ হাজার গ্রামবাসী এখনো বিদ্যুত তো দূরের কথা, রাতে কুপি জ্বালাবার তেলের পয়সা পায় না, আর লেখক এলেন বিদ্যুত সমস্যার জন্য দেশে জাতীয় দুর্যোগ ঘোষণা করার দাবী নিয়ে। কী হাস্যকর! ... আর এরূপ উর্বর মস্তিস্ক থেকে আক্ষেপও বের হলো এই মহামূল্যবাণ পোস্টটি প্রধানমন্ত্রী পড়তে পারবেন না বলে।
যে দামী বাসায় বাস করছেন, ওটা ছেড়ে গ্রামের মানুষদের কাছে যান। ওদের বেড়াবিহীন ঘরে উদোম গায়ে শুয়ে দেখুন, গরমের বালাই নেই- শুধু পেটের ভেতরই দাউ দাউ আগুন। সেই আগুনের তাপ পেলে মস্তিস্ক থেকে এ পদার্থ আর কোনোদিন বের হবে না।
মডারেটরকে পোস্টি স্টিকি থেকে সরানোর সবিনয় অনুরোধ করছি।
----------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------
দেশে মরা চালের কেজি ৪৫ টাকা বলে বিদ্যুতের সমস্যার কথা কেউ বলতে পারবে না?
গ্রামের মানুষ কুপি জ্বালানোর জন্য তেলের পয়সা পায় না, এজন্য কি বিদ্যুতের সমস্যার কথা বলা যাবে না? গ্রামের মানুষ এই ধরনের কষ্টে আছে বলে আমরা কি এখন ঘরের লাইট ফ্যান বন্ধ করে বাজার থেকে কুপি কিনে ঘরের সমস্ত টাকা পয়সা অথবা ব্যাংক ব্যালেন্সের টাকা অন্যকে দিয়ে তেল কেনার পয়সা নাই বলে হা হুতাস করবো?
বাংলাদেশে কোনো লেভেলের মানুষই শান্তিতে নেই। যাদের নিজের বাড়িতে আইপিএস আছে খোঁজ নিয়ে দেখেন তারাও কি শান্তিতে আছে কিনা! তারা যখন রাস্তায় বের হয় তখন পড়ে যানজট সমস্যায়। এ লেখাটা অসহায় বাঙালীর আর্তনাদ মাত্র। এ লেখা যিনি লিখেছেন তিনি বিদ্যুৎ নিয়েও পড়াশুনাও করেন নাই যে তিনি বিদ্যুৎ সমস্যার সমাধান দিয়ে
"বিদ্যুৎ চলে গেলো ৬:৫০। আবার চলে আসলো ৭:০০টায়। আজকের পুরোদিনের হিসাবটা দিতে পারবো না! তবে দুপুর ১২:৩০ থেকে ২:০০, ৩:০০-৩:১০, ৪:০০-৬:১০ এবং ৬:৫০-৭:০০ পর্যন্ত বিদ্যুৎ ছিলো না!"
যা বলছিলাম, এ লেখা যিনি লিখেছেন তিনি বিদ্যুৎ নিয়েও পড়াশুনাও করেন নাই যে তিনি বিদ্যুৎ সমস্যার সমাধান দিয়ে দিবেন। এমনটা যারা আশা করছেন তারা ভুল করছেন! আমাদের মুরুব্বিও এ ভুলটা করলেন! তিনি একটা জনমত তৈরী করার চেষ্টা করছেন, তিনি ঐক্য গড়ার চেষ্টা করছেন, তিনি সরকারকে উপলব্ধি করাতে চাইছেন যে দেশের মানুষ কতটা কষ্টে আছেন!
ফারিহান, শুধু বিদ্যুৎ সমস্যাকে উপলব্ধি করে জাতীয় দুর্যোগ ঘোষণা করার দাবী নিয়ে এ পোষ্ট নয়! এ পোষ্ট আমাদের অসহায়ত্বেরই বহিঃপ্রকাশ। দেশবাসী অনেক কষ্টে আছেন। কিন্তু যারা ক্ষমতায় তারাতো এইসব এড়িয়ে চলছেন। রাস্তায় প্রচন্ড যানজট এটা জানা স্বত্বেও তারা উল্টো যানজট বাড়িয়ে দিয়ে নিজেরা রাজার হালে গাড়িবহড় নিয়ে দৌড়ান! ও ওনাদেরতো সময়ের অনেক মূল্য! আমাদের সময়ের কোনো মূল্য নেই! এমনিতেই ৩০ মিনিটের পথ ৯০ মিনিটে শেষ হয় না, আর যে রাস্তা দিয়ে যান সে রাস্তায় জনগণের কি হাল করে দিয়ে গেলো এটা কি তারা ভাবেন? তখন ৩০ মিনিটের রাস্তা ১৮০ মিনিটেও শেষ হয়না!!
আমিতো বললাম যানজটের কথা। রবি ভাই বললো বিদ্যুতের কথা।
ফারিহান, আপনি দয়াকরে বলবেন কি গ্রামের মানুষগুলোর কষ্টের কথা? আর কোনো ব্লগার বলবেন কি অন্য দুর্ভোগের কথা? দেশের প্রতিটা সেক্টরে দুনির্তীর কথা কেউ বলবেন কি? পুরো দেশটা যে অনিয়মের মধ্যে আছে তার কথা কেউ কি তুলে ধরবেন?
ফারিহান, এতো সব সমস্যা তুলে ধরার পর কি দেশে জাতীয় দুর্যোগ ঘোষনা করা যাবে কি? আপনার উর্বর মস্তিষ্ক কি বলে?
------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------
এই পোষ্ট সরকারের চোখে পড়লেও সরকার মনে হয়না কোনো পদক্ষেপ নিবে, কেনোনা সরকারের কিছুই করার নেই। সরকার শুধু পরিসংখ্যান দেখাবে আমরা এতো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। সরকার বলবে বিদ্যুতের চাহিদা বাড়ছে, আমরা কাজ করে যাচ্ছি.. . . ..
সরকার কখনই জনগণের কাছে জবাবদিহিতা করতে আসবে না, সুতরাং সরকার ব্লগেও আসবে না!!! জনগনের প্রশ্নের উত্তর দেয়ার সৎসাহস সরকারের নাই!!
তবে সরকার যদি মনে করে যে জনগনের প্রশ্নের উত্তর দেয়ার সৎসাহস সরকারের আছে তবে আমি সরকারকে বলবো, সরকারী উদ্যোগে শীঘ্রই একটি ব্লগ চালু করুন। অবশ্যই বাংলায়.... সেখানে প্রধানমন্ত্রি থেকে শুরু করে এমপি মন্ত্রিরাও প্রতিদিন কিছু সময়ের জন্য ব্লগে আসবেন... ডাক্তার-ইন্জিনিয়াররা ব্লগিং করার সময় পেলে সরকারের এমপি মন্ত্রিরাও নিশ্চয়ই ব্লগিং করার সময় পাবেন। আর আমাদের রাষ্ট্রপতি নির্ঘাৎ সারাদিনই ব্লগিং করবেন! হা হা হা. . .
আমরা ব্লগাররা সেখানে National ID ব্যাবহার করে আমাদের আইডি খুলবো। এর ফলে যাদের বয়স ১৮'র নিচে তারা এই ব্লগে লিখতে পারবে না, কিন্তু সবাই সব লেখা পড়তে পারবে....
National ID ব্যাবহার করার ফলে কেউ একাধিক আইডি খুলে কাউকে বিব্রত পরিস্থিতিতেও ফেলতে পারবে না। সুতরাং যারা সরকারকে প্রশ্ন করবে তারা নিজেকে স্বাধীন মনে করেই ব্লগিং করবেন এবং সরকারী এই ব্লগের মাধ্যমে সাধারন জনগনের কাছে সরকার জবাবদিহিতা করতে বাধ্য থাকবে..
বিদ্যুৎ চলে গেলো আবার ৭:২৯ থেকে ৮:৩০...
সরকারের কাছে জানতে চাই ব্লগে একটা মন্তব্য পোষ্ট করতে এতো বাধা আসে কেনো?
আছেন নাকি প্রধানমন্ত্রির পরিচিতো কেউ? রাজনৈতিক প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কয়েকটি প্রশ্ন করি,
১. ডিজিটাল বাংলাদেশ শব্দটার মানে কি উনি বোঝেন?
----------------------
নির্বাচনের আগে ১০ টাকা সের চালের কথা উনি কেনো অবুঝ জনগণকে শোনান?
আর একটা কথা বলে রাখি, আমি কোনো রাজনীতি করি না! যেদেশে কোনো নীতি নাই, সে দেশে আবার রাজনীতি!!
এদেশে আইন হয়, কিন্তু আইনের প্রয়োগ হয় না!!
---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------
ও, সরকার; আছে নাকি সৎসাহস? আসেন ব্লগে কথা বলি. . .
সরকারী উদ্যোগে ব্লগ বানানা, সেখানে প্রয়োজনে National ID ব্যাবহার করে ব্লগাররা ব্লগিং করবে... জনগন সরকারকে নির্বাচিত করেই বসে থাকবে না, জনগন প্রত্যক্ষভাবে সরকারের কাজের তদারকি করবে, তবেই না দেশকে গনতান্ত্রিক বলা যাবে.... "গনতান্ত্রিক বাংলাদেশ"
আসুন ভেঙ্গে ফেলি রাজতন্ত্র...
ভেঙ্গে ফেলি রাজতন্ত্র...
আসুন, রাজতান্ত্রিক বাংলাদেশকে "গনতান্ত্রিক বাংলাদেশের" পথ দেখাই...
সুমন অহেমদ বলেছেন:
মন্তব্যটা লিখতে শুরু করেছিলাম ৬:৩০ এর দিকে এর মাঝে বিদ্যুৎ গেলো দু'বার, মন্তব্যে তাই কয়েক জায়গাতে লেখা থেকে গিয়েছিলো। ডিজিটাল বাংলাদেশে মন্তব্য পোষ্ট করতে ঘন্টাখানেক সময় লেগে যায়!!
কাজল আব্দুল্লাহ বলেছেন:
স্টিকি করা হোক। স্টিকি করা হোক। স্টিকি করা হোক। স্টিকি করা হোক। স্টিকি করা হোক। স্টিকি করা হোক। স্টিকি করা হোক। স্টিকি করা হোক। স্টিকি করা হোক। স্টিকি করা হোক। আফসোস! এরকম একটি পোস্ট প্রধানমন্ত্রীকে পড়ানোর জন্য কি আকুতি মিনতি করা লাগছে!!! হায়রে দেশ!!!!
সাবাস রবি ভাই। +++++++++++++++++++++
সাংবাদিক বলেছেন:
পোস্টটি ভালো লাগলো.............ইউকেবিডিনিউজ এ পোস্ট করে দিলাম...........
Click This Link
ধন্যবাদ.......
কাজল আব্দুল্লাহ বলেছেন:
ধন্যবাদ মডারেটরকে স্টিকি করার জন্য।
কাক ফ্রাই বলেছেন:
প্রিয় মা, জানি তোমার গলব্লাডারের ব্যথাটা আবার বেড়েছে, শ্বাসকষ্টও। প্লিজ মা কোনোভাবে সহ্য করে থাকো। এই ঢাকা শহরে আমার সাধ্যের মধ্যে এমন কোনো হাসপাতাল নেই যেখানে তোমার চিকিৎসা হতে পারে। জ্ঞান হওয়ার পর থেকে তোমাকে তাহাজ্জুদ ক্বাজা করতে দেখিনি, কিন্তু মা তোমার কিছু হয়ে গেলে তোমাকে দাফনের গোসল করানোর গ্যারান্টি আমি দিতে পারছি না। প্লিজ মা, অসুস্থ্য হয়ো না
মুনির হাসান বলেছেন:
দেখি পড়ানো যায় কী না। আল্লাহ ভরসা!
তীরান্দাজ বলেছেন:
প্রধানমন্ত্রী আপনি কোথায়, পোস্টটি পড়েন,শুনেন আমরা কীভাবে বেঁচে আছি ... এত কষ্ট...................... মেনে নেয়া যা..................য় না......................
পলাশ আহমদ বলেছেন:
আশীফ এন্তাজ রবি ভাই লিখেছেন চমৎকার। তাঁর বাচ্চাদের কষ্ট দেখে এদেধের লাখো মানুষের কষ্টের কথা মনে করে মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর পরামর্শমূলক লেখার জন্য ধন্যবাদ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখাটি পড়লে আমি নিশ্চিত তিনি তাঁর বক্তব্য পেম করবেন। তবে সত্যি কথাটা রবি ভাই লিখেছেন যে, যার ওপর দায়িত্ব এরুপ প্রতিবেদন তাঁকে অবহিত করার জন্য সে কি তা তাঁকে দেখিয়েছে? আমরা আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী এব্লগে আসবেন এবং জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখা ব্যাপারে তিনি তাঁর বক্তব্য তুলে ধরবেন।আর এরই মাধ্যমে জনগণ এবং তাঁর মাঝে যোগাযোগের এক নতুন দিগন্ত উম্মোচিত হবে বলে আমার বিশ্বাস।ডিজিটাল বাংলাদেশে বাস করে জনগণ ডিজিটাল কায়দায় তাঁদের সমস্যার কথা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবে এবং তিনি তাঁর সাধ্যমত চেষ্ঠা চালিয়ে যাবেন। জয় হোক ডিজিটাল বাংলাদেশের।
তামজীদ বলেছেন:
আপ্নেরে সবাই ধৈর্য্য ধরেন........ আপায় কইছে ২০১৫ সালের মধ্যে ৯০০০ মেগাওয়াট বিদ্যুৎ আইবো.... সুতরাং ২০১৫ তে আইসা উনি ব্লগ পড়বেন আশা করা যায়.........
নতুন বলেছেন:
ইমেইল করলাম উপরে পাওয়া দুইটা ঠিকানেতে.... যটিল লিখেছেন... এই লেখা একটা ডিজিটাল প্রতিবাদ... ব্লগ থেকে এরকম আরো প্রতিবাদ ভবিশ্যতে হবে ... এবং তার ফলাফল ও পাওয়া যাবে....
++++++++++++++++++++
pmo তে মেইল করা উচিত...
এর উপদেস্টা দের মেইল করা উচিত... প্রন্টেট কপি ও তাদের ঠিকানাতে পাঠানো উচিত... সব উপদেস্টা যদি এই বিষয়ে অসংখ মেইল পায়... তবে তা অব্শ্যই প্রধান মন্ত্রীর কাছে যাবে..
নতুন বলেছেন:
গ. রাত নয়টার দিকে ওয়ারিদ নাম্বার থেকে একজন ফোন করে আমাকে হুমকি দিয়েছেন। যিনি হুমকি দিয়েছেন, তিনি বারবার আমার লোকেশন জানতে চাচ্ছিলেন, আমি কোথায় আছি -ইত্যাদি। গতকাল বেশ কিছু নাম্বার থেকে মৃদু হুমকি খেয়েছি। আজ রাতের হুমকিতে একটু ভড়কে গিয়েছিলাম। আমি খুবই ভীতু মানুষ। আমার মনে হয়েছিল, ইশশশশ .... কাউকে যদি কাছে পেতাম।নম্বারটা সব ব্লগারদের দিন.... সবাই ফোন করে তাকে ঝাড়ি দিয়েদেই... তা হলে বুঝবে আপনাকে ঝাড়ি দেবার মজা....
সিরিয়াসলি... নতুবা আমারা যারা দেশের বাইরে আছি তাদের কাছে দিন...
শেখ মেহেদী রেজা কামাল বলেছেন:
কেউ না কেউতো শুরু করতে হবে, আপনি শুরু করেছে আমাদের সঙ্গ্ পাবেন। ডিজিটাল প্রতিবাদ..... ডিজিটাল প্রতিবাদ.....ডিজিটাল প্রতিবাদ....ডিজিটাল প্রতিবাদ....ডিজিটাল প্রতিবাদ....ডিজিটাল প্রতিবাদ....ডিজিটাল প্রতিবাদ....ডিজিটাল প্রতিবাদ....ডিজিটাল প্রতিবাদ
মুসাফির... বলেছেন:
পোস্টে প্লাস.. সেইসাথে ১৩৪. নং কমেন্ট মাহমুদ হাসানের লেখায় ধন্যবাদ. বিশ্ববিদ্যালয়গুলো এখন অস্ত্রাগার, মৃত্যুর ঝুঁকি নিয়ে আমরা ক্লাস করি, সেশনালে যাই, পড়াশোনা করি, বেঁচে থাকার সামান্য স্বপ্ন বুকে আগলে রাখি। রাজনৈতিক সরকার আমাদের মনে মৃত্যুভয় ঢুকানো ছাড়া আর কিছুই দিতে পারেনি। আমি মনে করি, যাঁরা ভোট দিয়েছেন, সেটা যে দলকেই হোক না কেন, তাঁরা সবাই দায়ী আমাদের এই অবস্থার জন্যে। আমরা ভালো ছিলাম, শান্তিতে ছিলাম, কোন রাজনীতি ছিল না ক্যাম্পাসগুলোতে, আর এখন রাজনীতি তো নস্যি, অস্ত্রের ঝনঝনানি আর অসহায় সাধারণ ছাত্রদের মৃত্যু। এরপরও তো আশা থাকে, থাকে ভালবাসা, মৃত্যুহীন।
মাহমূদ হাসান বলেছেন:
এত কিছু বুঝি না। এই দেশে চিল্লা - চিল্লি করে কোন লাভ নেই। সিদ্ধান্দ নিয়েছি কয়েক মাসের মধ্যেই দেশ ছেড়ে পালাবো।
সাদাকালোরঙিন বলেছেন:
কেউ যদি জয়ের মেইল এ্যাড্রেস জেনে মেইল করে দেন লিংকটা তাহলে হয়ত প্রধানমন্ত্রী পর্যন্ত লেখাটা পৌঁছাতে পারে।
স্বপ্নবাজ শয়ন বলেছেন:
অনেক বেশি ভালো লেগেছে । ফেইসবুক এ শেয়ার করলাম,,,আমাদের প্রধানমন্ত্রির আপনজন যদি কেউ থেকে থাকে ,,,,এই আশায়,,,,
ঢাকাইয়া টোকাই বলেছেন:
রবি ভাই , এরকম হুমকি আমিও পাইসি আমার আগের সেই পোস্ট টার জন্য।আমার এই নিক থেকা আসল পরিচয় বের কিভাবে করসিলো সেটা এখন ও বুঝতে পারি নাই।
যেসব নাম্বার থেকা হুমকি আসতাসে সেইগুলা পোস্ট করেন।
দেশের বাইরে থেকা নির্ভয়ে কল কইরা কিসু কতা কইতে চাই তানাগো লগে।
ইমেইল করতে পারেন বাট পোস্ট করলে সবাই কল করবে।
ট্যামটেমি বলেছেন:
কাল রাতে ১০ টায় কারেন্ট গেল, যথারীতি এলো ১২ টায়। শুয়ে পড়লাম। প্রচন্ড গরমে টের পেলাম আবার কানরন্ট গেছে এবং আমার চার্জার ফ্যান বন্ধ হয়ে আছে, ও বেচারার আর দোষ কি? মাত্র আধ ঘন্টা আগে ২ ঘন্টা ব্যাকআপ দিছে, আধঘন্টায় চার্জ হতে পারে নাই, শরীরের ঘামে বিছানা ভিজে গেছে। স্ত্রী কুই কুই করে বললো, ফ্যান বন্ধ ক্যান, আমি বললাম, হাসিনা শেডিং, পারলে ঘুমাও না পারলে ঘুমাও। কারেন্ট এল এবং মনে হয় ঘুমালাম, আবারও শরীরে জ্বালা, ওমা সত্যি কারেন্ট নেই। অসহ্য যন্ত্রণা নিয়ে উঠে পড়লাম, দেখি ছেলে বারান্দায় বসে মোবাইলে গেম খেলছে, বলল, বাবা বাতাসও নাই, তবে চিন্তা করোনা কারেন্ট এখুনি এসে যাবে, এক ঘন্টার বেশি হয়ে গেছে অনেক আগে এবং আমাকে অবাক করে দিয়ে সত্যি কারেন্ট এলো, ঘড়িতে দেখি মাত্র পৌণে দুটা বাজে, সরল অংকে তাহলে কারেন্ট ছিল কতক্ষণ? এই অংকটা স্কুল ফাইনাল পরীক্ষায় দেয়া যেতে পারে। ভাইরে সারা রাত কারেন্ট থাকেনা, অফিসে গিয়ে কুইচ্চা মুরগীর মতো ঝিমাই। আমি কম্পিইটারে কাজ কির, সারাদিনে অফিসে কারেন্ট থাকে ৩ ঘন্টা, বাকী সময় হাওয়া খাই, আমার জন্য ভালই হয়েছে, রেস্ট পাচ্ছি। তবে ভাবি, দেশ এগিয়ে যাচ্ছে, আর এভাবে ম্যানপাওয়ার স্থবির হয়ে বসে থাকলে প্রধানমন্ত্রীর স্বপ্ন সত্য হতে বাধ্য। কারন ডিজিটার বাংলাদেশে তো বেশি ম্যানপাওয়ারের দরকার হবে না, সাবাস প্রধানমন্ত্রী, যুগ যুগ জিয়ো। তবুও আপনার ক্ষমতায় থাকবেন, তবুও আপনাদের সত্য মিথ্যা মিশানো খিচুড়ি প্রতিশ্রুতি আমাদের বিশ্বাস করে যেতে হবে, কারণ একটাই, জন্মেছি দুর্ভাগা এই দেশে, যে দেশটির ভাগ্য নিয়ে কুত্তারা ছিনিমিনি খেলে।
হামানিদস্তা বলেছেন:
Ekmt +
শর্মী বলেছেন:
গত ৪৮ ঘন্টার মধ্যে মাত্র ৫ ঘন্টা কারেন্ট ছিল। এভাবে মানুষ কিভাবে বাঁচে? সারা রাত এরকম অবস্থা । কারেন্ট থাকে না বলে পানি ও উঠানো যায় না। আমরা ডিজিটাল হব কিভাবে, আমরা তো আদিম যুগে চলে যাইতেছি ।আপনাকে ধন্যবাদ লেখাটার জন্য ।
পলাশ রহমান বলেছেন:
মার্জিত প্রতিবাদ।
রাজ০০৭ বলেছেন:
আপনার লেখাটি আজ প্রিন্ট করে । স্পীকারের বাসায় দিয়ে আসব। এবং বাসা থেকেই ফ্যাক্স করে স্পীকারের অফিসে পাঠানো হবে। ভয়ের কিছু..ত নাই। আপনার সাথে অনেকে আছে। রিপন
কিশোরগঞ্জ।
দৃষ্টির সীমানা বলেছেন:
রবি ভাই, একটা অনুরোধ করি: এখন থেকে অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে রেকর্ড করুন এবং ঐটা ফোন নাম্বার সহ এইখানে পোষ্ট করুন।ঐ নাম্বারে আমরা ঘুম হারাম করে দিমু...ঐসব দলালদের গদাম...
রেকর্ড থাকলে র্যাবকে জানাই দেখতে পারুম, কিছু করুক আর না করুক..চেষ্টা চালাইতে দোষ নাই।
কালীদাস বলেছেন:
ওয়েট করছিলাম, থ্রেট মারা শুরু হয় কখন, লীগাররা এই কাজগুলাই শুধু ভাল পারে।রবি ভাই, আমি আমরা আছি, আপনি পিটিশন বানানোর কাজ শুরু করুন।
তারিক১১ বলেছেন:
চলেন প্রধানমন্ত্রীর বাড়ির কারেনট এর লাইন টা কাইটা ডিয়া আসি
কায়কোবাদ বলেছেন:
ছড়িয়ে দিলাম।
এ সামাদ বলেছেন:
সুন্দর পোষ্ট তার জন্য আপনাকে ধন্যবাদ। এমন পোষ্ট খুব একটা সামুতে আমি এখনো পাইনি।
হয়তোবা প্রধামন্ত্রী পোষ্ট পড়বেন। অথবা অন্যের মাধ্যমে জানতে পারবেন।
কেননা সামু সবার চেয়ে বড় ব্লগ।
ডিজিটাল প্রধানমন্ত্রী ব্লগ লেখেননা কেন? উনিও আমাদের সাথে একটু লেখা লেখির চেষ্টা করলে ভাল হয়।
রকি সপ্নচারী বলেছেন:
অসাধারণ একিট পোষ্ট ছিলো কিন্তু আমি বিশ্ববিদ্যালয় বন্ধের পক্ষপাতী না।
রাসেল ( ........) বলেছেন:
তোমারে হুমকি দিলো কেনো এইটা বুঝি নাই। পোষ্টে কোনো আপত্তিকর কিছু নাই, হুদাই পাবলিক ফাঁপর নেয় দেখা যায়। আন্দোলন হোক, বিদ্যুত সমস্যা বিষয়টা নিয়া কৌশিককের মন্তব্য দারুণ লাগছে,
প্রধান মন্ত্রী বিদ্যুত উতপাদনের ব্যর্থতা স্বীকার করে নিয়ে নিজের অফিসে সোলারপ্যানেল লাগিয়েছেন, তিনিও বুঝেছেন এটার সুরাহা করা তার কাজ না।
আরেফিন জিটি বলেছেন:
এ পোস্ট টি ততদিন পর্যন্ত স্টিকি করা উচিৎ যতদিন পর্যন্ত না এ সমস্যার সমাধান হচ্ছে। সাথে আছি।
ডিজে নান্টু বলেছেন:
prime minister of bangladesh!!!!specially seikh hasina!!!!
pls read it
Click This Link
সায়েমুজজ্জামান বলেছেন:
কমেন্ট নং ২৬৭ তৃণ @@@@@@@@@@@@@@@এ লেখাটাকে সাপ্তাহিক বুধবারের আগামী সংখ্যায় (১৪ এপ্রিল প্রকাশিতব্য) ছাপানোর সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে এ লেখাটা আমাদের একটি লেখায় কমেন্ট হিসাবে ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।Click This Link
পিচ্চি হুজুর বলেছেন:
দৃষ্টির সীমানা বলেছেন: রবি ভাই, একটা অনুরোধ করি: এখন থেকে অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে রেকর্ড করুন এবং ঐটা ফোন নাম্বার সহ এইখানে পোষ্ট করুন।ঐ নাম্বারে আমরা ঘুম হারাম করে দিমু...ঐসব দলালদের গদাম...
রেকর্ড থাকলে র্যাবকে জানাই দেখতে পারুম, কিছু করুক আর না করুক..চেষ্টা চালাইতে দোষ নাই।
বিপ্লব কান্তি বলেছেন:
বোকার স্বর্গে বাস করছেন ভাই । না আমাদের সেই দিকে টেনে নিয়ে যাচ্ছেন ? না কারেন্টের জ্বালায় অস্হির হয়ে ঘটনা অন্যদিকে যাচ্ছে। যাই করেন আপনি বাংলাদেশি , আমরা বাংলাদেশি , অভাব আমাদের পদে পদে , এগুলো মাড়িয়ে চলতে হবে।
কল্পনার কথা দিয়ে আর যাই হোক , কোন আন্দোলন হয় না।
অনেক কিছুই করার আছে বাংলাদেশে , সপ্তাহে তিনদিন মার্কেট বনধ করেন আর সেসব তো করা যাবে না। ঘুষখোর সরকারি কর্মচারিগুলোকে পাছায় লাথি দিয়ে বিদেয় করা , ঢাকাতে প্রাইভেট কারগুলোকে বনধ করা, যারা দুই বাচ্ছার উপরে নিচ্ছে তাদের পাছায় একটি করে লাথি দেয়া ।
কিছু কি সম্ভব ? কখনই না।
জনসংখ্যার চাপে দেশ বেসামাল হয়ে গেছে অনেক আগেই , এটিকে জায়গায় আনা সম্ভব না,।
প্রকৃতি আমাদের বিরুদ্ধে কিছুটা যুদ্ধ ঘোষনা করেছে , সব গাছ - পাহাড় কেটে ফেলতেছি। তবে সবকিছুই জনসংখ্যার চাপে । জনসংখ্যার বিরুদ্ধে কিছু করতে পারলে বইলেন । টেকা পয়সা খরচ আন্দোলন সবকিছু করতে রাজি আছি ।
এক বাচ্ছা নিতে হবে , তবেই দেখবেন দেশ ১৫-২০ বছর পর অনেকটা ঠিক হয়ে যাওয়ার পথে আসবে ।
এহসান জুয়েল বলেছেন:
"এই চিঠিটা প্রধানমন্ত্রী পড়ুন" এই শিরোনামে টিএসসিতে ১০ জন মানুষ প্ল্যাকার্ড নিয়ে দাড়ালেই সমস্যার সমাধান হয়ে যাবে। যে কোন একজন রিপোটার্র যদি এটা নিয়ে নিউজ করেন, প্রধানমন্ত্রী নিজেই চিঠিটা খুজে নেবেন, শুধুমাত্র শিরোনামের জন্য। চিঠি পড়ানো যাবে, বাট সমস্যার সমাধান হবে কিনা জানি না।
শয়তান বলেছেন:
আন্দোলন ডাউন টু আর্থ করার কোন দরকার নেই । আমরা ভার্চুয়াল মানুষ ,আমাদের আন্দোলনটাও ভার্চুয়াল থাকা দরকার ।
দ্যা আহমেদ মামুন বলেছেন:
"নীতিহীন জাতির বিদ্রোহ ছাড়া আর কোন পন্থা নাই..."
"নীতিহীন জাতির বিদ্রোহ ছাড়া আর কোন পন্থা নাই..."
"নীতিহীন জাতির বিদ্রোহ ছাড়া আর কোন পন্থা নাই..."
সুমন অহেমদ বলেছেন:
খোলা চিঠি-২ শিরোনাম: “জবাবদিহিতার প্রচলন চালু করুন, এমপি, মন্ত্রি, কমিশনারসহ সকল সরকারী আমলাকে জবাবদিহিতার মঞ্চে দাড় করান”
সবার সহযোগীতা কামনা করছি...
সুমন অহেমদ বলেছেন:
জবাবদিহিতার প্রচলন চালু করে জবাব দিন কেনো দারিদ্রের কষাঘাতে জর্জরিতো এ দেশটি এবং কেনো কোটি টাকায় পরিবর্তন হয় বিমান বন্দরের নামটি?জবাবদিহিতার প্রচলন চালু করে জবাব দিন যেখানে সাধারন মানুষেরা ১২ঘন্টাই বিদ্যুৎ পাচ্ছে না সেখানে ১২০ কেভি শক্তির সৌরশক্তি কেনো প্রধানমন্ত্রির কার্যালয়ে? গুরুত্বপূর্ন কাজ কি শুধু প্রধানমন্ত্রির কার্যালয়েই হয় নাকি দেশের অন্য কোথাও ও হয়? গরিব দেশে কার টাকায় এই বিলাসীতা?
জবাবদিহিতার প্রচলন চালু করে জবাব দিন যেখানে রাস্তায় এতো যানজট সেখানে এমপি/মন্ত্রি অথবা স্বয়ং আপনি কেনো রাস্তা বন্ধ করে দিয়ে নিজে তড়িৎ গতিতে চলাচল করেন? সময়ের মূল্য কি শুধু আপনারই আছে? দেশের জনগনের সময়ের কি কোনো মূল্যই নেই?
আরও জবাব দিন,
১. সেচের অভাবে কেনো বোরো ধানে চিটা? (সারসংক্ষেপঃ কৃষকের দাবী ২৬ মার্চের পর থেকে জমিতে আর সেচ দিতে পারেননি তারা!) (প্রথম আলো- ৯ এপ্রিল, প্রথম পাতা)
২. কেনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রাধ্যক্ষকে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ (প্রথম আলো, ৯ এপ্রিল, প্রথম পাতা)
৩. কেনো রাজধানীতে পানিসংকট পরিস্থিতির উন্নতি নেই? (প্রথম আলো-৯ এপ্রিল, পৃষ্ঠা-৩)
৪. কেনো এইচএসসির ইংরেজী প্রশ্নপত্রে ভুল(চট্টগ্রাম শিক্ষাবোর্ড) (প্রথম আলো-৯ এপ্রিল, পৃষ্ঠা-৩)?
৫. কেনো চ্ট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেও ঘোষনাঃ তালা না খুললে ক্লাস বর্জন?(সারসংক্ষেপঃ গতো বুধবার রাত ১০টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে উপাচার্যেও বাংলোয় তালা ঝুলিয়ে দেন। ছাত্রলীগ নামধারী কয়েকজন ছাত্রের কাছে গোটা ক্যাম্পাস জিম্মি. .)(বিস্তারিতো প্রথম আলো- ৯ এপ্রিল, পৃষ্ঠা ৪)
৬. কেনো ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্বসাতের অভিযোগ?( প্রথম আলো- ৯ এপ্রিল, পৃষ্ঠা ৫)
৭. বগুড়াতে কেনো যাত্রীছাউনি দখল করে আওয়ামীলীগের কার্যালয়? (প্রথম আলো- ৯ এপ্রিল, পৃষ্ঠা ৫)
৮. কেনো দেপশাই গ্রামের বাসিন্দা নিতাই রাজবংশীর স্ত্রী শান্ত রাজবংশীকে বলতে হয় “সরকারের কি ট্যাকার অবাব পইড়া গেচে” (প্রথম আলো- ৯ এপ্রিল, পৃষ্ঠা ৫)
এভাবে শিরোনাম লিখতে থাকলে থাকলে শেষ হবে না! এটাতো একদিনের প্রথম পাঁচ পাতার জবাবদিহিতার প্রশ্ন! প্রতিদিন পত্রিকায় এরূপ শ’খানেক সংবাদ আসে যার উত্তর জানতে চায় জনগণ। সমাধান একটাই জবাবদিহিতার প্রচলন চালু করা।
সময় কি আসেনি জেগে ওঠার?
সময় কি আসেনি স্বাধীন দেশে বাস করে পরাধীনতা ঘুচার?
সময় কি আসেনি আমাদের অসহায়ত্ব দূর করার?
লাল দরজা বলেছেন:
গেন্দু চাচার সাথে যোগাযোগ করা যাইতে পারে। আমার জানামতে কমরেড গেন্দুই দেশের প্রধান মন্ত্রীকে চিঠি লেখার প্রথম পথ প্রদর্শক। প্রধান মন্ত্রীর দরবারে পেীছানোর অলৌকিক পথটি তাঁরচে বেশী আর কে চেনে!
মোঃ মুনাব্বির হোসেন বলেছেন:
রবি ভাইকে ধন্যবাদ।বিদ্যুৎ সমস্যার সমাধান হয়তো সহসাই করা সম্ভব হবে না তবে লোডশেডিংকে শেয়ার করা যায়। কোন ভিআইপি জোন খাকবে না। লোডশেডিং সব এলাকায় সমান থাকবে। Sharing joy increases it and sharing pain reduces it.
মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে থাকুন।
নীল কষ্ট বলেছেন:
পোস্টটির জন্য ধন্যবাদ।এইবার দেখতে চাই ডিজিটাল দেশের মাননীয় মন্ত্রী কতটুকু বোঝেন ডিজিটাল মানে কি। তা না হলে এইসব অনর্থক শব্দ বলার তো কোন মানে হয় না।
সাজিদ বলেছেন:
রবি ভাই মুভমেন্ট করে কারও চরিত্র পরিবর্তন করা যায় না। প্রধানমন্ত্রী আর তার মন্ত্রীসভা বিভিন্ন প্রতিহিংসা চরিতার্ঠ করতে যতটা তৎপর ততটা যদি দেশের কাজে তৎপর হতো তাহলে বিদ্যুত সমস্যা এতটা প্রকট হতো না। মার্কেট বন্ধ রাখা বাস্তবায়ন করা অনেক কঠিন হবে। তবে মার্কেট মালিকদেরকে নিয়ে ক্যাপটিভ পাওয়ার প্ল্যানট বসাতে হবে। সমস্যা হলো এমপিদের কতজনের এই যোগ্যতা আছে। তবে বড়বর শহর গুলোতে এলাকা ভিত্তিক ছোট ছোট জোন করে ক্যাপটিভ পাওয়ার প্ল্যানট একটা স্বল্পমেয়াদি সমাধান হতে পারে। বুয়েটের নিজস্ব পাওয়ার প্ল্যান্ট আছে। চাইলে ডিইউ,ডিএমসির ও আলাদা আলাদা পাওয়ার প্ল্যানট হতে পারে। অথবা ডিইউ, ডিএমসি, ইডেনকে নিয়ে একটা পাওয়ার প্লা্যানট করা যায়। হয়ত ৫ মেগাওয়াটের মত ক্ষমতা লাগবে। এর আগে বলেছিলাম যেসব পরিবার সন্তানের মোবাইলের জন্য ২৫ হাজার টাকা খরচ করতে পারে তারা পচিশ হাজার টাকা ট্যাকস ও দিটে পারবে একটা পাওয়ার প্ল্যান্ট করার জন্য। বিশেষ বিশেষ কিছু এলাকার অধিবাসিদের জন্য েই তাক্সের মাধ্যমে একটা ফান্ড করা উচিৎ যেটা দিয়ে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট হবে। যারা প্লট বিক্রি করছে সেসব ডেভেলাপার লাইক বসুন্দরা, যমুনা এদেরিকে বলতে হবে তাদএর এলাকার জন্য আলাদা পআওয়ার প্ল্যানট তাদেরকেই করতে হবে নাহলে কোন অনুমোদন দেয়া হবে না। শুধয় বড় বর পাওয়ার প্ল্যান্ট করে বাংলাদেশের চাহিদা নিকট ভবিষ্যতে মিটানো যাবে বলে আমার মনে হয় না। সরকারী প্রশান যন্ত্র এখনও অতটা এফিসিয়েন্ট হয় নাই। তবে সেটাও সম্ভব কারন সরকারের এত কনফিুশনতো হওয়া উচিট না। বিমানের লোগো হঠাৎ করে পরিবর্তন করলো আবার সেই সিদ্ধান্ত পরিবর্তন করলো। তাদেরতো একটা পাওয়ার প্ল্যান্ট করতে এট ভাবার দরকার দেখি না। হলো নাহলে কয়েকশ কোটি টাকা ক্ষতি কোম্পানি 'এ' এর জায়গায় কোম্পানি 'বি' কে দিলে।আপনাকে হুমকি দিচ্ছে শুনে খুব অবাক হলাম। ব্লগে লেখার জন্য এভাবে হুমকি দেয়ার ঘটনা আমার জানা নাই। ব্যাক্তিগতভাবে প্রধানমন্ত্রীরতো খুশিই হওয়া উচিৎ তার দেশের তরুনরা তাদের মত রাস্তা ঘাটে গাড়ি না ভেংগে ব্লগে আহবান জানাচ্ছে। এই ব্লগে তারেক আর খালেডা জিয়াকে নিয়ে যেভাবে যেই ভাষায় লিখা হয়েছে আমি তারেকের জায়গায় থাকলে আর কেউ যদি ামার মা কে নিয়ে এভাবে লোখতো তাহলে বাংলাদেশে ব্লগিং করাই ভুলিয়ে দিতাম।
ভায়োলিক্স বলেছেন:
লেখাটা কোন ভাবে মুহম্মদ জাফর ইকবাল স্যারকে দেখানোর ব্যবস্থা করা যায় না? আপনার এই লেখার সূত্র ধরে উনিও যদি একটা কলাম লেখেন, কাজ হওয়ার সম্ভাবনা আছে (আশা করতে দোষ কী?)।
সাদাকালোরঙিন বলেছেন:
আমরা কোন জিনিস যুক্তি দিয়ে বিচার করতে চাই না, শুধুমাত্র আবেগ দিয়েই বিচার করি। বিদ্যুতের এই নাজেহাল অবস্থা হবে এটা যেমন আমরা জানতাম তেমনি সরকারও জানত। বিদ্যুত রেডিমেড পাওয়া যায় না। এমন কি তাড়াহুড়ো করে যদি কোন টেন্ডার করা হয়, বা যথাযথ দীর্ঘমেয়াদী প্রসেস না মেনে কিছু করা হয় তাহলে নিশ্চিতভাবে হাসিনা ক্ষমতা থেকে গেলে তাকে বিদ্যুৎ খাতে দূর্নীতির দায়ে দোষী করা হবে যথাযথ প্রক্রিয়া না মানার কারনে।
দ্রুততম সময়ে বিদ্যুৎ আমদানীর জন্য হাসিনা সরকার যখন ভারতের সাথে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানীর চুক্তি করেছিলো তার বিরুদ্ধে যারা কথা বলেছিল তারাই এখন বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই বলে গলা ফাটাচ্ছে।
এমনকি দেশের জ্বালানীর সবচেয়ে গ্রহনযোগ্য উৎস কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে হাজির হয় "তেল-গ্যাস-কয়লা বাঁচাও" সমিতি যারা উত্তেজক বক্তব্য ছাড়া আর কোন সমাধানই দিতে পারে না।
১২ টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ কিনে ৪/৫ টাকা বিক্রি করে ভর্তুকি দিয়ে চালানো বিদ্যুৎ খাতে বিনিয়োগে কেউ উৎসাহী হবে না এটা জানা কথাই। কিন্তু বিদ্যুতের দাম বাড়াতে গেলেই অতি উৎসাহী হয়ে বিরোধী দল সরকারী দলকে জনবিরোধী আখ্যা দিয়ে সরকার পতন আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।
দিন গেলে বিদ্যুৎ সমস্যা বাড়বে এটা তো আমরা সবাই জানি। এখন আর এ নিয়ে গলা ফাটিয়ে লাভ নেই। আমাদের জাতীয় চরিত্রের কারনেই এমন দূর্গতি আমরা ডিজার্ভ করি ।
রাজ০০৭ বলেছেন:
আগামী কাল সকাল ১০টায় আমি স্পীকার মহোদয়ের সাথে ইটনা, মিঠামইন প্রোগ্রামে যাচ্ছি। স্পীড বোর্ডে স্পীকারের হাতে আপনার লিখার প্রিন্ট কপি দিয়ে দিব। রিপন
সম্পাদক, নরসুন্দাপাড়ের কথা
জেলা প্রতিনিধি, আইটিভি
রাজ০০৭ বলেছেন:
আগামী কাল সকাল ১০টায় আমি স্পীকার মহোদয়ের সাথে ইটনা, মিঠামইন প্রোগ্রামে যাচ্ছি। স্পীড বোর্ডে স্পীকারের হাতে আপনার লিখার প্রিন্ট কপি দিয়ে দিব। রিপন
সম্পাদক, সাপ্তাহিক নরসুন্দাপাড়ের কথা
জেলা প্রতিনিধি, আইটিভি
মোঃ সাকিব আল মাহমুদ বলেছেন:
@সাদাকালোরঙিন , নাহ আমরা ডিজার্ভ করি না। প্রতি বছর একই সমস্যা হচ্ছে, একই ভাবে আমরা কষ্ট করে যাচ্ছি, এই ভাবে আর কত দিন? আমি তো জন্ম থেকে দেখে আসছি এই লোডশেডিং। এই সমস্যা যখন আসবে জানা কথা, তা নিয়ে তো কোন স্টেপ নেওয়া হল না, পূর্ব কোন প্রস্তুতিও নেওয়া হলো না -- এখন কেন এই সব...। সমস্যা আসার আগেই তো সমাধা করা উচিত।বিদুত যে রেডিমেড পাওয়া যায় না, তা সবাই জানে, আর আপনি যদি মনে করেন, ইন্ডিয়া তে বিদুত কোন সমস্যা নাই, তাহলে ঘূমাচ্ছেন। কেননা, ইন্ডিয়া নিজেই হিমসিম খাচ্ছে, আবার আমাদের কি দিবে?
@কালপুরুষ লিখেছেন, ১২০০ কোটি টাকা দিয়ে নাম না পাল্টিয়ে, একটা বিশাল hospital, university, industry অথবা বিদুত নিরসনে কিছু করা যেন না? পাবলিক Tax দেয় না এই সব কারণে, টাকার সঠিক কোন ব্যবহারই হচ্ছে না। পাথরকুচি থেকে বিদ্যুৎ ইচছা করলে তো ইনভেষ্ট করে দেখা যাইতে পারে, হয়তো বা সারা দেশের বিদুত সমস্যা ই থাকবে না।
নাজমুল হাসান বলেছেন:
আমার মতে বিরোধী দলের নেতাদের জানালে কাজ হতে পারে। তারাই এটাকে রাজনৈতীক ইসু বানিয়ে তুলে ধরতে পারে।
তানজীল ইসলাম বলেছেন:
সম্মানিত লেখক ভাই, দয়া করে এই লাইনটি সংশোধন করুন৫. চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রসহ সকল বিনোদনকেন্দ্রে আলোকসজ্জা, সঙ্গীতানুষ্ঠান, জলসা -ইত্যদি আগামী একমাসের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করুন।
এইটা এখন আর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র নাই এইটা এখন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র
অপ্রিয় সত্য ৭০০ বলেছেন:
বৃথা আস্ফালন- হায় আফসুস
আসবেন তিনি ২০২১..........
অপেক্ষায় থাকুন আর ক'টি বছর
তার আগে উনার নেই অবসর!!!!!!!!!!!!!!!
খাই দাই বলেছেন:
এই পোস্টে যারা মাইনাস দিছে, ওই আবাল গুলা কারা ? ওরা মনে হয় বালের পা চাটা কু .....
সবুজ-ভাই বলেছেন:
তানজীল ইসলাম বলেছেন: সম্মানিত লেখক ভাই, দয়া করে এই লাইনটি সংশোধন করুন৫. চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রসহ সকল বিনোদনকেন্দ্রে আলোকসজ্জা, সঙ্গীতানুষ্ঠান, জলসা -ইত্যদি আগামী একমাসের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করুন।
এইটা এখন আর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র নাই এইটা এখন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র [/su
আসলে যখন দেশের এটাই আসল চেহারা তখন আপনার এই লেখা হতাশা ছাড়া আমাকে কিছুই দিচ্ছে না।
হাসিনা আসলেই কি সমাধান হবে ? করেন্ট যে মাঝে মাঝে আসে তা আমি আরও ৭-৮ বছর আগেই দেখে এসেছি হয়তো আপনার এলাকায় তখন অবস্হা ভাল ছিল।
আপনার লেখায় আবেগ আছে সমর্থন ও পাবেন আর এটাই সমস্যা।
আপনারা শুধু আপনাদের কষ্টটা কেই হাইলাইট করলেন। যারা এ পর্যন্ত আসতে পারবে না তাদের কষ্ট নিয়ে কোন আলোচোনা নাই।
ঠিক মন্ত্রীরাও এমনটাই করে।
গরীবদের সন্তান দের কথাও ভেবেন, যারা আমাদের দেশের ই মানুষ।
সুন্দর লেখা।
সবাই শান্তিতে থাকুক এটাই কামনা।
সাইফুর বলেছেন:
সচরাচর স্টিকি পোষ্টে ঢুকতে ইচ্ছা হয় না। তাও এই পোষ্টের লেখকে অনেক ধন্যবাদআর এই পোষ্টের ফিডব্যাক জানার আগ্রহ অনেক। কুম্ভকর্নদের কানে অন্তত যাক এই পোষ্ট
কাঠঠোক্রা বলেছেন:
রবি ভাই, যতটুকু পারছি পোষ্টটারে ছড়াইয়া দিছি.. এখন হা কইরা চায়া আছি, দেখি কি হয়?? সত্যজিৎ রায়ের গল্প এবং সিনেমা - "হীরক রাজার দেশে' আপনি নিশ্চয়ই পড়েছেন ও দেখেছেন। তার চিন্তা চেতনা গুলো ছিল যুগের চেয়েও আধুনিক। কয়েকটি চরণ/ উক্তি তুলে ধরছিঃ
"অনাহারে নাহি খেদ, বেশী খেলে বাড়ে মেদ!
যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান!!"
"তিন বেলা নাহি খাই, রাজ কর দেওয়া চাই!"
"পুরাতন পুঁথিপাতি করে ফেলো ভস্ম-
আজ থেকে পাঠশালা বন্ধ-"
"লেখাপড়া করে যে, অনাহারে মরে সে!"
"রাজার আদেশ কেউ যদি যায় ভুলে,
তার ক্ষমা নাই, তার ক্ষমা নাই,
চরতে হবে শুলে।"
ভাই, প্রার্থনা রইল- আপনাকে যেন যন্তর মন্তর ঘরে যেতে না হয়!!
অন্য সবার মত আমিও বিশ্বাস করি, এতগুলো মানুষের সমন্বিত আর্তনাদ- কোননা কোন ভাবে রাজপ্রাসাদের দেয়াল গলে ভেতরে পৌঁছবেই!!
আর যদি তা না হয়, তবে হীরক রাজার দেশে'র অভুক্ত প্রজাদের শ্লোগানটি মনে পড়ে,
"দড়ি ধরে মারো টান-
রাজা হবে খান খান!!"
শুভ কামনা রইল এবং ধন্যবাদ সকল ব্লগারকে যারা রবি ভাইকে সাহস যুগিয়ে যাচ্ছেন।
আবু সাঈদ আহমেদ বলেছেন:
এভাবে কাজ হবেনা। যারা পেপার পড়েন না তারা পড়বেন ব্লগ!!!! এই প্রত্যাশাতো চড়ুই পাখির হিমালয় হজমের সাথে তুলনীয়।যারা পল্টনের ভাষা বোঝে, লিফলেট আর পোস্টারের ভাষা বোঝে তাদের সাথে সেই ভাষাই কথা বলা উচিত। কিন্তু দু:খজনক সত্য হলো আমরা সেই ভাষা জানিনা।
রবি ভাই, একটা কাজ করলে কেমন হয়। আসুন এই চিঠিটি ৫০০০ কপি ছাপাই। তারপর একই দিনে প্রধানমন্ত্রী বরাবর পোস্ট করি। অথবা প্রতি সপ্তাহে ৫০০ কপি করে পোস্ট করি। যতদিন নিশ্চিত না হওয়া যাবে যে প্রধানমন্ত্রী চিঠিটি পড়েছেন ততদিন এই কার্যক্রম চলতেই থাকবে।
সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।
রংধনুর সাত রঙ বলেছেন:
রিপন ভাই@আপনি ইচ্ছে করলে আশরাফ সাহেবের মাধ্যমে আরও সহজে কাজটা করাতে পারতেন।রাজীব
পুলেরঘাট
জাহের ওয়াসিম বলেছেন:
বিদ্যুত নিয়া নিম্নমানের একটা লেখা লিখেই উনি প্রধানমন্ত্রীর কাছে পাঠাচ্ছেন! আগে লিখতে শিখেন। আন্দাজে উন্দাজে দুম করে একটা কিছু লিখে ফেলবেন না। ফাউল লোক কোথাকার
মুর্তজা হাসান খালিদ বলেছেন:
লেখা শুরু করতেই কারেন্ট গেলো, আই.পি.এস-এ আর কতোক্ষণ?ফাটা ফাটি লেখা। ব্লগীয় আন্দোলনটা তাদের (ডিজিটাল সরকারে) দৃষ্টিগোচর হবে কি?
(এই দেশের যারাই প্রধানমন্ত্রী হন তাদের সব সমস্যায় অন্যের উপর দোষ চাপানো স্বভাবটা ভাললাগেনা)
ডিজি+টাল = টাল হইয়্যা পইড়া থাহি, কোনো কাম নাইক্যা।
যোবায়ের বলেছেন:
জরুরী বিষয়।
উড়ুউড়ু বলেছেন:
এই দেশে বিদ্যুত নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক সেমিনার হচ্ছে। আমাদের অনেক রাজনীতিবিদরা মাঝে মাঝে কিছু কথা বলছে শুনে খুব হাসি পায়। যেমন একজন বলল বাংলাদেশে ২০০০ মেগা ওয়াট সৌর বিদ্যুত কেন্দ্র স্থাপনের কথা। যা সম্ভব তা বলেন না হলে বইলেন না, দেশের লোক জনের কাছে ক্ষমা চান। আমরা যে কি কষ্টে আছি তা তো বুঝবেন না। আমাদের সহনুভুতি দেখানোর অভিনয় করার দরকার নাই। সুখে আছেন সুখে থাকেন। এসি রুমে বসে বিদ্যুতের কষ্ট নিয়া মন খারাপ করে মন্তব্য করার দরকার নাই।
সুবিদ্ বলেছেন:
মানুষের কষ্টগুলো দারুনভাবে তুলে এনেছেন
টালটু বলেছেন:
বাস্তবধর্মী এবং সময়োপযোগী লেখা।আমার একটি পরামর্শ।
বিশ্ববিদ্যালয়ের হল গুলোর বারান্দার লাইট রাত ১১ টা পর্যন্ত বন্ধ রাখা হইক।
Nazia বলেছেন:
আমার পরিবার গ্রামে বাস করে । সেখানে কারেন্ট আসে রাত ৩টায় আর চলে যায় ভোর ৫টায়...ঘুমানোর পরে কারেন্ট আসে আর ঘুম থেকে উঠার আগেই চলে যায়...কারেন্ট আর চোখে দেখা হয়না.........
মো: মুসফিকুর রহমান (পরাগ) বলেছেন:
আসুন আমরা সবাই মিলে এই লিংকে দেয়া ইমেইল ও FAX Numbers এ
চিঠিটা পাঠাই। সবাই অন্তত এক কপি করে পাঠাই। কাজ হলেও হতে পারে।
লেখকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জণ্য।
টুটুল বরকত বলেছেন:
বিগত আওয়ামি লিগ সরকারের সময় তিনি ৩ বার লাইভ আনুষটানে এসেচিলেন । এবার একবারও আসেননি ।খালেদা তার জিবনে ১ বার ও ওরকম আনুষটানে যাননি ।
প্রধানমন্ত্রী কি খালেদাকে অনুকরন করচেন ?
মুজিব রহমান বলেছেন:
এতো বড় লেখা পড়তে পড়তে অনেক বারই বিদ্যুৎ চলে গেছে। যারা একটানা দুঘণ্টা বিদ্যুৎ পান তারা এসময়ের ভাগ্যবান। আমরা বিদ্যুৎ পাই না বলতে গেলে। যখন কম্পিউটার ওপেন করার সাথে সাথেই আবারো চলে যায় তখন মনটা খুব খারাপ হয়ে যায়। এ অবস্থার উন্নতির সম্ভাবনা কথায় আছে কাজে কতদূর। পারিবারিক রাজনীতিবীদদের দিয়ে দেশের উন্নয়ন?!!
এফ আই দীপু বলেছেন:
একটা পত্রিকায় দিলাম, দেখি ওরা ছাপায় কিনা। বলেছের ছাপাবে, যদিও ওরা আম্বালীগের দালাল। আর এন্তাজ রবি ভাই, আপনিতো যুগান্তরে আছেন, ওখানে কি ছাপানোর ব্যবস্থা করা যায় না? ছাপিয়েছেন কিনা জানিনা। না করে থাকলে চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ।
এফ আই দীপু বলেছেন:
জাহের ওয়াসিম বলেছেন: বিদ্যুত নিয়া নিম্নমানের একটা লেখা লিখেই উনি প্রধানমন্ত্রীর কাছে পাঠাচ্ছেন! আগে লিখতে শিখেন। আন্দাজে উন্দাজে দুম করে একটা কিছু লিখে ফেলবেন না। ফাউল লোক কোথাকার।
এই আবালটা কোথা থেকে ঢুকলো। সামহোয়ারইনের একটা ডিকশনারী আছে বুঝলেন ওয়াসিম সাহেব। ওখানে কামাল নামে একটা শব্দ আছে যার সন্ধি বিচ্ছেদ করলে এরকম দাঁড়ায় "কামের আগে আউট হয় যার মাল=কামাল"। উপাধিটা আপ্নের জন্য এ বছরের প্রথমেই বরাদ্ধ দেয়া হৈল। বিশ্বাস করেন, চলতি বছর এমন উপাধি অন্য কাউকে দেয়া হয়নাই। আশা করি কামাল নামেই আপনি প্রশান্তি পাইবেন। ধইন্যাবাদ।
রবি ভাই, সরি ফর সেয়িং দিস টাইট অব কমেন্ট। ডোন্ট মাইন্ড। এমন পাবলিকের জন্য এগুলোই দরকার।
রাজিব খান০০৭ বলেছেন:
রংধনু@ আপনার বাসা কি কিশোরগন্জে? হলে আমায় মেইল করেন()
কাজল আব্দুল্লাহ বলেছেন:
রবি ভাই, এই লিংকটা একটি চেক করুন। Click This Link
এটি সরকারের একটি সাইট। এটাতে আপনার চিঠির একটি উত্তর কিছুটা পরোক্ষ দেয়ার চেষ্টা করা হয়েছে।
উদাসবাউল বলেছেন:
এ পোষ্টটা মূলতঃ একটা ষ্ট্যান্টবাজী হয়েছে। এটা প্রধানমন্ত্রী পড়ুক এটাই যদি আপনার আন্তরিক উদ্দেশ্য হতো, তাহলে চিঠির ভাষাটা এরকম হতো না। চিঠিটা পড়ে মনে হয় যেন এটা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নয়, সামুর কোন মেম্বারকে উদ্দ্যেশ্যে লেখা।চিঠির ভাবধারাও খুবই হাস্যকর, প্রধানমন্ত্রী আপনার চিঠি পেয়ে তারপর বুঝবেন দেশের মানুষ বিদ্যুতের অভাবে খুব কষ্ট পাচ্ছে?
আলিম আল রাজি বলেছেন:
জাফর ইকবাল স্যারকে মেইল করে পাঠিয়ে দিলাম। আশা রাখি আমার মেইলটি বৃথা যাবে না।
হামীম বলেছেন:
+ dite parsi na . oi option ti deka jassens na . tachara eai post ti porteo parsina . khub norachora korse. Bangla font asshena. Eai post tite amar + dhore niben.
মো: মুসফিকুর রহমান (পরাগ) বলেছেন:
গাজালা বাহার বলেছেন:
প্রধান মন্ত্রী এখন ব্যস্ত অন্য কাজ নিয়ে। নিচে একটি কাজের নমুনা দেখুন। সরকার ১৫ আইনজীবীকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি পদে নিয়োগ দিতে যাচ্ছে। খবর শুধু এটুকু হলে মামলার জট খুলে যাওয়ার ব্যাপারে আশাবাদী হওয়া যেত। কিন্তু এমন ব্যক্তিরাই বিচারপতি হতে যাচ্ছেন, যাদের মধ্যে মাননীয় প্রধান বিচারপতির এজলাসসহ সুপ্রিমকোর্টে ভাঙুরের নেতৃত্বদানকারী তো রয়েছেনই, রয়েছেন খুনের মামলার প্রধান আসামিও। গত দু’দিনের আমার দেশ-এ প্রকাশিত এ সংক্রান্ত সচিত্র রিপোর্ট মানুষমাত্রকেই স্তম্ভিত করেছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, ২০০৬ সালের ৩০ নভেম্বর সুপ্রিমকোর্টে ভাঙুর চালানোর সময় দরজায় লাথি মারছেন অ্যাডভোকেট খসরুজ্জামান। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ‘ঐতিহাসিক’ সে লাথির পুরস্কার হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্তি পেয়েছেন তিনি। এবার হতে যাচ্ছেন ‘মাননীয়’ বিচারপতি।
আরেক হবু বিচারপতির নাম রুহুল কুদ্দুস বাবু। নামে বাবু হলেও নিতান্ত খোকাবাবুটি নন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসলাম হত্যা মামলার চার্জশিটবুক্ত প্রধান আসামি ছিলেন জাসদ ছাত্রলীগের সাবেক এই নেতা। আমার দেশ-এ খবরটি প্রকাশিত হওয়ার পরদিন বুধবারই সরকার হত্যা মামলা থেকে তার নাম প্রত্যাহার করিয়ে নিয়েছে। সিনিয়র আইনজীবীরা বলেছেন, ফৌজদারি মামলা থাকলে একজন সাধারণ সরকারি কর্মচারীকেও যেখানে সাময়িকভাবে বরখাস্ত হতে হয়, সেখানে আওয়ামী লীগ সরকারের বদৌলতে খুনের মামলার প্রধান আসামিও ‘মাননীয়’ বিচারপতির আসন অলঙ্কৃত করতে যাচ্ছেন! বাকি ১৩ জনের বিরুদ্ধেও দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। কিন্তু সব জেনেও এবং দেশে যোগ্য আইনজীবীদের আকাল না পড়া সত্ত্বেও সরকার বেছে বেছে তাদেরকেই হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্তি দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে। বলা বাহুল্য, কারণ আসলে একটিই—এরা প্রত্যেকে আওয়ামী ঘরানার লোক।
হাশেম বলেছেন:
রবি ভাই, আপনার এই চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌছাবে কিনা জানিনা তবে ইতিমধ্যে এটি ইমেইলে গেছে দেশে-বিদেশে।যারা লেখালেখি করেন তারাই সংবাদপত্রের মাধ্যমে চিঠি ছড়িয়ে দিতে পারেন আরো ব্যাপকভাবে।
কিছুদিনের মধ্যে একজন মন্ত্রী প্যারিসে আসবেন। আমি উনাকে চিঠির বিষয়ে জানাবো...
দেশ ত্যাগ করে আমরা বিদ্যুৎ, পানি, গ্যাস সমস্যা, মশার কামড়, যানজট, অনিয়ম এসব থেকে বেঁচে গেছি।
দেশের সবার জন্য শুভকামনা।
নয়ন বলেছেন:
আমরাও সেই আশা বুকে লালন করতে চাই। প্রধানমন্ত্রীর কাছে হয়তো এই লেখা, মানুষের কষ্টের কথা পৌছাবে। উনি আমাদের কষ্টের কথা শুনবেন। তা লাঘবের চেষ্টা করবেন। ভাবতে ভালোই লাগে।পোস্টটিতে অনেকগুলো উপদেশ এসেছে। এগুলোকে একসাথে করে পরিপূর্ণ করে দাড়া করতে পারেন কিনা দেখুন। তাহলে আরো ভালো হয়।
কৃষ্ণনগর বলেছেন:
কাজল আব্দুল্লা আপনার লিংক থেকে এই চিঠির সকল উত্তর খুজে পাওয়া গেল।যারা মনে করেছেন প্রধানমন্ত্রী এই চিঠির ব্যাপারগুলি নিয়ে ওয়াকিবহাল নয় তারা বোকার স্বর্গে বাস করছেন।
এই লেখককের আবেগী বক্তব্য পড়ে মনে হল প্রধানমন্ত্রী এই চিঠিটি পড়লেই দেশের বিদ্যুত সমস্যার সমাধান হয়ে যাবে।
লেখক এবং যারা এই লেখাটি নিয়ে লাফালাফি ফালাফালি করছেন তাদের কাছে একটি অনুরোধ করি একটি সলুশন দিন যাতে দেশের বিদ্যুত সমস্যার সমাধান দেয়া যায়।
বিদ্রোহী ভৃগু বলেছেন:
দূর্জন বলে ভারতীয় বিদ্যুত আমদানির পে্রক্ষাপট তৈরী হচ্ছে!!!! অতীষ্ট মানুষ যেন ভারত বিরোধীতার মিনিমাম নমুনাও না দেখাতে পারে তারই এন্তেজাম.. এই জ্বালা... নইলে শুক্রবারে কোন লোডটা থাকে যে ৬ বার উনার যাওয়া আসা করতে হয়????!!!!আপনার লেখায় কুটি প্লাস।
না ভাই আমার অত উপরে লুক নাই তয় মাঠ পর্যায়ে চাএর ষ্টলে আপনার থিম ছড়ায় দিব... পরিচিত সব জনায়
চিকনকালা বলেছেন:
আপনি বিদ্যুত সমস্যার কথা লিখেছেন যা সবাই জানে। সমাধানের কোন বাস্তব সম্মত প্রস্তাবনা নাই। আপনার এসব কথা প্রধানমন্ত্রী পড়লে আমাদের কি লাভ? আরো সুনির্দিষ্ট প্রস্তাবনা সহ লিখুন।
এই চিঠি হাসিনা পাইলেও চামচাদের কারনে কিচ্ছু করতে পারবে না।
চলুন আমরা নতুন কারো অনুসন্ধান করি। ঠিক মাহাথির মোহাম্মদের মতো।
মতিউর রহমান চরিয়া বলেছেন:
প্রধানমন্ত্রীর নজরে এই লেখাটা পৌছানোর এত প্রচেষ্টার দরকার আছে কি? বরং এরকম লেখাগুলো যাতে জনগনের মধ্যে বিপুলভাবে ছড়িয়ে দেয়া যায় সে চেষ্টাই আমাদের করা উচিত।আওয়ামিলীগ-বিএনপি এসব দল বারবার ক্ষমতায় আসে আর যায়; তারা নির্বাচনের আগে পানি, বিদ্যুত এবং গ্যাস - এসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় চড়ে, তাছাড়া বর্তমানে কি অবস্থা তা তারা ভালো করেই জানে ৷ সুতরাং লেখাটা প্রধানমন্ত্রীর নজরে গেলেই বা কি আর না গেলেই বা কি?
সুতরাং, আমাদের লেখার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত এইসব ধুঁকাবাজ রাজনীতিবিদ-দের বিরুদ্ধে দেশ-জুড়ে গণ-জাগরণ সৃষ্টি করা, যার পরিণতিতে হবে দুর্বার গণ-আন্দোলন এবং নতুন প্রজন্মের রাজনীতিবিদের দ্বারা সৃষ্ট নতুন ধারার গণ-মুখী রাজনীতি ৷ আমাদের লেখার সফলতা শুধু সেখানেই - অন্যত্র আমাদের জাতীয় সমস্যার সমাধান খোঁজার প্রচেষ্টা অথবা প্রগতির আশা করা শুধু সময় ও শক্তির অপচয় ছাড়া আর কিছুই নয় ৷
---- ধন্যবাদ ৷
বিবর্তনবাদী বলেছেন:
একটা বড় মন্তব্য করার ইচ্ছে ছিল। অবশেষে সেটা পোস্ট আকারেই দিলাম। ঘুরে আসতে পারেন।Click This Link
এন্তার এত্তেলা বলেছেন:
আশীফ ভাই আপনাকে অভিনন্দন।।।
সোহেল কুমকুম বলেছেন:
clJsb Ffrdb cw nmnZfoscVf dVcJcYb kf gcjdlcb iWdb rzLfbmbgkzDv nghdlygYf FfcY,diMfFfVgVfig nh dTj icW wfchG uboB kfv nfcK FfcYg
সোহেল কুমকুম বলেছেন:
The primeminister shek hasina is not alone, She is right person & will do ok everything insha-Allah.
সোহেল কুমকুম বলেছেন:
The primeminister shek hasina is not alone, She is right person & will do ok everything insha-Allah.
আমিনরুবেল বলেছেন:
অসাধারন আপনার হাতের লেখা মানে লেখা ভাই। লেখাটি আমি এবং আমার ১ বন্ধু ১ সাথে পড়লাম। ও আমাকে বলে এখনই পারলে কিছু করে ফেলতাম। ওই পর্যন্তই... আমরা এর বেশি কিছু করতে পারি না। আর এ জন্যই এই কষ্ট আমাদের প্রাপ্য!
জাহের ওয়াসিম বলেছেন:
comment by: এফ আই দীপু বলেছেন:
কামাল নামে একটা শব্দ আছে যার সন্ধি বিচ্ছেদ করলে এরকম দাঁড়ায় "কামের আগে আউট হয় যার মাল=কামাল"। উপাধিটা আপ্নের জন্য এ বছরের প্রথমেই বরাদ্ধ দেয়া হৈল। বিশ্বাস করেন, চলতি বছর এমন উপাধি অন্য কাউকে দেয়া হয়নাই। আশা করি কামাল নামেই আপনি প্রশান্তি পাইবেন। ধইন্যাবাদ।
ছাগু উপাধিটা তোর জন্য। বেশি কইরা মাল ফালাইয়া শান্তি অর্জন কর। তোদের মতো ছাগুতে দেশটা ভইরা গেলো। তোরা দেশে থাকার অবস্থা রাখস নাই। তোর মতো আবালরাই দেশটারে শেষ করলো। এইসব বালমার্কা পোস্ট তোদের কাছে অনেক কিছু।
বংশী নদীর পাড়ে বলেছেন:
জাগো বাঙালী জাগো
আর কত ঘুমাবে বলো
এবার জাগো !
তোমার বাঁচার অধিকার টুকু তোলো।
৭১ এ জেগে ছিলে
পাক সেনারা যখন
চোখের সামনে মা-বোনের ইজ্জত
লুটে ছিলো, রক্তে লাল করেছিলো
সবুজ ঘাস।
তাদের পরাজয় করে
এনেছিলে লাল সবুজের পতাকা।
সে পতাকা নিয়ে
হুলি খেলায় ওরা মত্ত !
তোমার ঘরে আলো নেই
তোমার ঘরে পানি নেই
তোমার বাঁচার অধিকার নেই?
জাগো এবার জাগো
ঘুমিয়ে থেকোনা আর
জাগরণের গান
কণ্ঠে তোলো---
আমরা বাঁচার শক্তি চাই
আমরা বাঁচার অধিকার চাই
একজন বাংলার ছেলে বলেছেন:
লেখাটা সারা বাংলাদেশের মানুষের প্রতিচ্ছবি
নক্ষত্রের কান্না বলেছেন:
++++
শহিদুল ইসলাম শ্যামল বলেছেন:
amora korbo joy akdin........................
কাজল আব্দুল্লাহ বলেছেন:
ভাই, সরকারী সাইটে আপনার চিঠির পরোক্ষ জবাব দেয়া হয়েছে সেটা এখানে পেস্ট করে দিলাম এবং লিংক টাও দিয়ে দিলামClick This Link
Electricity shortage and the road to recovery in a Digital Bangladesh
April 11, 2010 3:52 am
একটি বিষয় এখানে পরিস্কার হওয়া জরুরী। ডিজিটাল বাংলাদেশ বিষয়টি আসলে কী? এটা কি নতুন কোন বাংলাদেশ? শুধুই কী দেশ জুড়ে কম্পিউটার-ল্যাপটপ এর ব্যবহার? আসলে বিষয়টি এতো ছোট করে দেখার কোনো অবকাশ নেই। ২০২১ সাল নাগাদ প্রত্যেকটি খাতকে একটি লক্ষ্যে পৌছানোর কিছু মাত্রা ঠিক করা হয়েছে। তথ্য-প্রযুক্তি ব্যবহার সে লক্ষ্যে পৌছানো সম্ভব আরো দ্রুত, আরো অল্প খরচে, আরো ঝামেলা মুক্ত ভাবে। সেই উদ্দেশ্যে ২০২১ রূপকল্পে পৌছানোর জন্য ‘ডিজিটাল বাংলাদেশ’ একটি মাধ্যম বা হাতিয়ার। দেশের সকল জনগণকে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসাসহ যাবতীয় সেবা প্রদান সহজ, সুলভ এবং ঝামেলা মুক্ত করাই ডিজিটাল বাংলাদেশের প্রধান লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশ এমন একটা সমাজের কথা বলে, যেখানে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে জনগণের সেবা নিশ্চিত করা ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।
আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ ছাড়া একটি মুহুর্ত্ কল্পনা করা যায়না। ব্যক্তি জীবন থেকে শুরু করে জাতীয় জীবন প্রতিটি পর্যায়ে নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত জরুরী। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রেও এ কথা অনস্বীকার্য। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যে কোন সরকারের জন্যই চ্যালেঞ্জ। তবে এই সরকার ক্ষমতা ছাড়ে ২০০১ সালে বিদ্যুতে ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করে, কিন্তু, ক্ষমতায় আসে ২০০৯ সালে বিশাল বিদ্যুত ঘাটতি মাথায় নিয়ে। গত এক বছরে প্রায় ৫০০ মেগাওয়াটের মতো বিদ্যুত যোগ করা হলেও, তা ছিল বিশাল মরুভূমিতে সামান্য পানির মতন।
এই বাস্তবতার মুখে দাঁড়িয়েই বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করা সম্ভব অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিদ্যুৎ অনেকগুলো উপাদনের মধ্যে একটি উপাদান, তবে একমাত্র নয়। তথ্য-প্রযুক্তি ব্যবহারে মানুষের আগ্রহ, অবকাঠামো, শিক্ষা, সহজলভ্যতা, ঘরের কাছে সেবা পাওয়ার নিশ্চয়তা ইত্যাদি বিষয় গুলোতে কাজ চলতেই থাকবে। মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি ফরম পূরণ, রেলের টিকেট ক্রয় করা, বিভিন্ন বিল দেয়া ইত্যাদি সেবা পাওয়া এই প্রক্রিয়ারই অংশ। সম্প্রতি অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলাতে এই সেবা গুলো প্রদর্শিত হয়েছে।
তার মানে এই নয় যে, বিদ্যুৎ সমস্যাকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। বর্তমান সরকার বাস্তবতার আলোকে এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া শুরু করেছে। বিকল্প উৎস অনুসন্ধানের কাজ চলছে। বর্তমানে বিদ্যুতের যে ব্যাপক ঘাটতি তাও কিছুটা সাময়িক। সেচ মৌসুমের কারনে অতিরিক্ত ১২০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা সৃষ্টি হয়েছে | সেচ মৌসুম শেষ হলে এই লোডশেডিং স্বল্প মেয়াদে কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশা করা যায়। 'ডিজিটাল বাংলাদেশ' এর কর্ম পরিকল্পনা বাস্তবায়ন হলেও দেশের বিদ্যুৎ সমস্যা অনেকাংশে কমে যাবে। বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় আসবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।
সরকার জনগনের দূর্ভোগের ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল। বিভিন্ন অনলাইন মাধ্যমে এ বিষয়ে কিছু লেখা আমাদের নজরেও এসেছে।
ছোট মেয়াদে এ জন্য দোকানপাট সন্ধ্যার পরে বন্ধ রাখা সহ বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে | প্রধানমন্ত্রী নিজে এই ব্যপারে একের পর এক নির্দেশনা দিচ্ছেন।
বিদ্যুৎ বিষয়ে সরকারের বিভিন্ন দীর্ঘ মেয়াদের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন গত ৫ই এপ্রিল, ২০১০ তারিখে| এটি ক্লিক করে এখানে দেখা যেতে পারে যা আগামী দিনের রোডম্যাপ সম্পর্কে ধারণা দেবে । এছাড়া ফেঞ্চুগঞ্জে তার সম্প্রতি দেয়া বক্তব্যেও এ বিষয়ে আরো বিস্তারিত আছে। সময় নিয়ে পড়ুন এবং আপনার মন্তব্য দিন ।
এ সমস্যা আমাদের সকলের । আমাদেরকে একযোগে এর সমাধান করতেই হবে। জাতীয় প্রয়োজনে আমাদের যতটা সম্ভব বিদ্যুত সাশ্রয় করা জরুরী।
দেশ আমাদের, দায়িত্ব আমাদের সবার।
চিটির বাক্স বলেছেন:
সেচ মৌসুমের মিথ্যা প্রচারনা করে লাভ নাই, সেচের জন্য গ্রামে বিদ্যুত দেয়া হচ্ছে বলে মিথ্যা প্রচার করতেছে আম্বালীগ, গ্রামে শহরের চেয়ে খারাপ অবস্থা..শহরে ২৪ ঘন্টায় ১০ ঘন্টা থাকে..গ্রামে থাকে ৪-৫ ঘন্টা..
আমি জাগরী নামক একটি সংগঠনের নির্বাহী সদস্য, এবং আমরা বিভিন্ন রাজনৈতিক এবং নীতিনির্ধারনী বিষয়ে নিয়মিত পাঠচক্র এবং ক্যাম্পেইন আয়োজন করি। আপনার পোস্টটি পড়ার পর থেকেই আমরা ভাবছিলাম বিদ্যুত সমস্যা এবং দীর্ঘমেয়াদী জ্বালানী নিরাপত্তা বিষয়ে জনগন কি করতে পারে এ নিয়ে একটি পাঠচক্র/আড্ডা আয়োজন করবো। এইমাত্র আমরা "তেল-গ্যাস-বিদ্যুত রক্ষা জাতীয় কমিটি'র" নেতা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শামসুল আলম-এর কাছ থেকে সময় পেয়েছি এই শুক্রবার বিকালে। আপনি এবং অন্যান্য সামহয়ারইন ব্লগাররা যদি এই আড্ডায় আসেন তাহলে আমরা আশু করনীয় বিষয়ে আলোচনা করতে পারি। আমার মনে হয় এই সুবিশাল নাগরিক শক্তিটিকে কাজে রুপান্তর করার একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে।
জানাবেন,
রুবায়াত
লেখক বলেছেন: আমাকে মেইলে জানাবেন, সময় পেলে অবশ্যই আসবো।
thisisrabiএটgmail.com
ভিন্ন দৃষ্টি বলেছেন:
ভাই সকল... সবইতো বুঝলাম... কিন্তু এতো অস্থির হওয়ার কি হইলো? প্রধানমন্ত্রীতো সমস্যা শুরুর আগেই ভারত থেইকা বিদ্যুৎ আনার ব্যবস্থা করতে গেছিলেন। আপনেরাইনা খালি দুষ্টু দুষ্টু কথা বলতেছিলেন।একটু সবুর করেন; সবুরে মেওয়া ফলে। এইতো বিদ্যুৎ আইলো বইল্যা..........
ব্ল্যাকমেটাল বলেছেন:
খুব ভালো লাগছে... সবচে' ভালো পলিসি হইল প্রার্থনা করা...
রাহাত ইমাম বলেছেন:
হায়রে বাংলাদেশের প্রধানমন্ত্রীগন আপ্নারা কি কখনও দেশের মানুষের দুঃখ বুঝবেন না++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
shr বলেছেন:
সুন্দর চিঠি সুন্দর চেষ্টা



















.gif)




























এই কষ্ট তাদের প্রাপ্য না
এই কষ্ট তাদের প্রাপ্য না.....
দারুন পোষ্টে +++