somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরিফের মাকে বাঁচাতেই হবে ...

২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কার্টুনিস্ট আরিফের মা ভীষণ অসুস্থ। তাকে বাঁচাতে হলে অর্থের প্রয়োজন। অর্থের অংকটা বিপুল নয়। তবে আরিফের মতো একজন তরুণ কার্টুনিস্টের পক্ষে এই অংকটা জোগাড় করা রীতিমতো অসাধ্য। এই ঘটনা যদি আমার মায়ের ক্ষেত্রে ঘটতো, তাহলে আমিও একই বিপদে পড়তাম। এবং আমি জানি, আরিফ আমার মাকে বাঁচাতে এগিয়ে আসতো, ফেসবুক, ব্লগে লেখালেখি করতো।
বাংলাদেশে মোটা দাগে দুটি দল রয়েছে, শাসক আর শোষিত। আমরা শোষিত। আমি আরিফের মায়ের জন্য সকলের কাছে হাত পাতছি। কোনও ধনী লোকের কাছে আমি সাহায্য চাইছি না। আমি সাহায্য চাইছি, আমাদের মতো যারা গরীব, তাদের কাছেই। বাংলাদেশে আমাদের মতো যারা খেঁটে খাওয়া গরীব তরুণ আছে, তাদের একটা অংশ যদি এগিয়ে আসে. তাহলে কয়েক মিনিটের মধ্যেই ব্যাপারটার সুরাহা হয়ে যায়। আমাদের সকলের খুব ক্ষুদ্র একটা প্রয়াস, একটা মায়ের জীবন ফিরিয়ে দিতে পারে। এটা অনেক বড়ো একটা ব্যাপার। আমাদের মাথার উপর কোনও মন্ত্রী মিনিস্টার নেই, আমাদের ছায়া দেবে এমন কোনও বড় প্রতিষ্ঠান নেই, কিন্তু আমাদের জন্য আমরা সকলে আছি। সকলের এই সম্মিলিত শক্তি অনেক বড়ো শক্তি, বিশ্বাস করুন। কাজেই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের যে কারও ব্যক্তিগত বিপদকে মোকাবেলা করতে হবে , আমাদের মতোই সামান্য মানুষদের একত্রিত হয়ে।


আরিফকে সাহায্য করার জন্য কারও মহত হবার প্রয়োজন নেই। বরং সকলে যদি স্বার্থপরের মতো চিন্তা করি , তবুও সমস্যার একটা সমাধান হয়। সকলে যদি চিন্তা করি এই বিপদটা একদিন আমারও হতে পারে, আজ আমি যদি অন্যের বিপদে পাশে দাঁড়াই, তাহলে অন্যরাও একদিন আমার বিপদে আমার পাশে দাঁড়াবে।

আমি ভীষণ স্বার্থপর মানুষ , আমি এই চিন্তা থেকেই, আরিফের পাশে, আরিফের মায়ের পাশে দাঁড়াচ্ছি। আমার এই বিশ্বাস আছে, একদিন আমার বিপদেও কেউ একজন কলম ধরবে, কেউ কেউ এগিয়ে আসবে, অনেকে সাড়াও দেবে।

আপনার সাহায্য সেটা যত ক্ষুদ্রই হোক না কেন, প্লীজ, এই ঠিকানায় পাঠিয়ে দিন ...

Arifur Rahman
Dutch Bangla Bank
Shazadpur Branch
Savings Account No-157-101-8319
১৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×