অনতিবিলম্বে গার্মেন্ট শ্রমিক হত্যাকারী নিপ্পন গার্মেন্টসের মালিক ও পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত ও পঙ্গু শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, বকেয়া পাওনা পরিশোধসহ ৯ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ সংকট, সন্ত্রাস, আইন শৃঙ্খলার অবনতি, টেন্ডারবাজী, চাঁদাবাজী, দলবাজী, দখলদারিত্ব, যানযট, ক্রমবর্ধমান বেকারত্বসহ নানা সমস্যায় দেশ ও দেশের মানুষ জর্জরিত। এই সমস্যা থেকে মানুষকে মুক্ত করতে হলে ৯ দফা দাবি বাস্তবায়ন করা জরুরী। গতকাল সিপিবি’র গতকাল সভাপতি মনজুরুল আহসান খান এসব কথা বলেন।
সিপিবি’র দাবিগুলো হলো-নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালু, ন্যায্য মূল্য দোকান চালু করা, ভোক্তা সমবায় কার্যক্রম, টিসিবি ও বিএডিসি-কে শক্তিশালী করা, সরকারী বাফার স্টক গড়ে তোলাসহ দক্ষ ও দুর্নীতিমুক্ত গণবন্টন ব্যবস্থা চালু করা, চাঁদাবাজি-টেন্ডারবাজি-দখলদারিত্ব-ঘুষ-দুর্নীতি কঠোরভাবে দমন করা, শতভাগ গ্যাস জনগণের স্বার্থে রেখে মডেল পিএসসি-২০০৮’ বাতিল করে মডেল পিএসসি-২০০৯’প্রণয়ন করা, বিভিন্ন পেশাজীবী শমিকদের দাবি বাস্তবায়ন করা, সকল হত্যাকাণ্ডের বিচার করা এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা, যুদ্ধাপরাধীদের বিচার ও ৭২’র সংবিধানের মূলনীতি প্রতিষ্ঠা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


