আমার প্রিয় পোস্ট

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

শহীদ আমিনুল হুদা টিটুর অস্থায়ী প্রতিকৃতিতে সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলী

১০ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৬

শেয়ার করুন:                   Facebook


আজ শহীদ আমিনুল হুদা টিটু দিবস। প্রতিবছরের মতো এবারও আমিনুল হুদা টিটুর অস্থায়ী প্রতিকৃতিতে (সিপিবি অফিসের সামনে) সকাল ৯ টায় সর্বস্তরের রাজনৈতিক দল, সংগঠন, গণসংগঠন, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, বাসদ, বামমোর্চা, বিপ্লবী গণতান্ত্রিক পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, ক্ষেত মজুর সমিতি, কৃষক সমিতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র পুষ্পার্ঘ্য অর্পণ করে। এছাড়াও ছাত্র ইউনিয়ন, প্রগতিশী ছাত্র জোট, যুবইউনিয়ন, ছাত্র মৈত্রী, ছাত্রফ্রন্ট, ছাত্র কেন্দ্র, ছাত্র ফেড়ারেশন, ছাত্রলীগ ও ছাত্র দল পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। আরো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন- বাংলাদেশ উদীচী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, খেলাঘর, শহীদ নুর হোসেন সংসদ ও শহীদ বাবুল স্মৃতি সংসদ।
১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারী এরশাদ সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছিল অসহায় বাঙ্গালীর উপর। ওই সময় শহীদ নূর হোসেন খালি গায়ে বের হয়েছিল কারফিউ ভঙ্গ করার জন্য। বুকে সাদা অক্ষরে লিখেছিল ‘স্বৈরাচার নিপাত যাক’ আর পিঠে লিখেছিল ‘গণতন্ত্র মুক্তি পাক’। এ অবস্থায় মিছিল করতে গিয়ে সেনাবাহিনীর গুলিতে তিনি শহীদ হন।
অন্যদিকে সেদিন কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ৬০ কিলোমিটার সাইকেল চালিয়ে আমিনুল হুদা টিটু ঢাকার স্বৈরাচারী বিরোধী গণয়ান্দোলনে যোগ দেন। সেনাবাহিনীর গুলিতে তিনিও শহীদ হন। তাঁর লাশ সেনাবাহিনী গুম করে।


 

 

  • ১ টি মন্তব্য
  • ৫১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১০ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫
comment by: গোল্ডেন বাংলাদেশ বলেছেন: বাংলাদেশের ৬৪ টি জেলার জনসাধারণ , গুনীজনের ডাটা ,ইতিহাস ,পরিসংখ্যান ,টেলিফোন ,ডাইয়েক্টরী এবং আপনার জেলার সমস্যাবলী তুলে ধরার জন্য ওয়েব পোটল http://www.goldenbangladesh.com দ্রুত কাজ করে যাচ্ছে ।আপনি আপনার জেলার তথ্য সমৃদ্বশালী করতে এগিয়ে আসুন এবং আপনার জেলায় নাম অর্ন্তভূক্ত করতে ক্লিক করুন ।

 

 


সম্পাদকঃ বিপ্লবীদের কথা (মাসিক পত্রিকা), সম্পাদকঃ www.biplobiderkotha.com, রিপোর্টার-ঢাকা নিউজ 24 কম, সাধারণ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই