১। ঐক্য ২। শিক্ষা ৩। শানি- ৪। প্রগতি
১। ঐক্য: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আন্তরিকভাবেই বিশ্বাস করে যে ছাত্র সমাজের মধ্যে ঐক্যই সবচাইতে বড় শক্তি এবং একটি ন্যুনতম গণতান্ত্রিক প্রগতিশীল কর্মসূচীর ভিত্তিতে ছাত্র সমাজের মধ্যে প্রকৃত ঐক্য এবং একটি মাত্র সংগঠন গড়ে তোলা সম্ভব। ব্যপক ঐক্যের স্বার্থে কাজ করে যাওয়া ছাত্র ইউনিয়নের মূল লক্ষ্য এবং এই লক্ষ্যে উপনীত হবার জন্য অসামপ্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল একটি কর্মসূচীর ভিত্তিতে বাংলাদেশের সব ছাত্র-ছাত্রীর একটি মাত্র গণ ছাত্র সংগঠন গড়ে তোলার জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সকল সময়ে প্রস'ত এবং সেই লক্ষ্যে উদ্যেগী ও প্রয়াসী।
২। শিক্ষা: শিক্ষা জীবনের সমস্যা সংকটগুলো দূর করে দেশ ও জনগণের স্বার্থে একটি গতিশীল আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই ছাত্র ইউনিয়নের মূল লক্ষ্য। ছাত্র ইউনিয়ন এমন শিক্ষা ব্যবস্থায় চায় যেখানে শিশুকাল হতে একজন শিক্ষার্থী প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, মানবতাবোধ, জাতীয় ঐতিহ্য, উন্নত জ্ঞান ও ধী শক্তি, প্রগতিবাদী ও বিশ্ব-মানবতাবাদী মানসিকতায় জাগৃত হতে পারে। শিক্ষা পণ্য নয়, সুযোগ নয়, ‘অধিকার’, এই মৌলিক স্লোগান নিয়ে ছাত্র ইউনিয়নের সংগ্রাম।
৩। শানি-: ভারসাম্যহীন পৃথিবী সাম্রাজ্যবাদী গোষ্টীর হিংস্র থাবায় আক্রান্ত। পৃথিবীর দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে চলছে শোষণ, চলছে যুদ্ধ যুদ্ধ খেলা। প্রতিদিন অগণিত মানুষ হচ্ছে শোষিত, হচ্ছে হত্যাযজ্ঞের শিকার। আমরা কেউই নিরাপদ নই। মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি আজ বাংলাদেশের উপরেও তার আগ্রাসন-শোষণ বৃদ্ধির পাঁয়তারা করে চলেছে। দেশের অর্থনীতি-রাজনীতির উপর তাদের নিয়ন্ত্রন আর নগ্ন হস্তক্ষেপ বেড়েই চলেছে। এই লুন্ঠনকারী, হত্যাকারীদের বিরুদ্ধে সংগ্রামে এবং সমগ্র মানব জাতির অসি-ত্ব রক্ষার প্রশ্নে বিশ্ব শান্তির লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তাঁর আপোষহীন লড়াই-সংগ্রাম অব্যহত রেখেছে।
৪। প্রগতি : সমাজ সভ্যতার সম্মুখমুখী অগ্রযাত্রাই হলো প্রগতি। মধ্যযুগীয় অন্ধকার ও কূপমণ্ডুকতায় ফিরে যাওয়া তো নয়ই, এমনকি চলতি হাওয়ায় গা ভাসিয়ে বিদ্যমান শিক্ষাব্যবস্থা টিকিয়ে রাখার দৃষ্টিভঙ্গি হলো প্রতিক্রিয়াশীল ও রক্ষনশীল দৃষ্টিভঙ্গি। এ ধরণের দৃষ্টিভঙ্গি ও আচরণ হলো প্রগতি বিরোধী। ক্রমাগতভাবে প্রগতির পথে এগিয়ে যাওয়া ও এগিয়ে নেয়ার ব্রত নিয়ে কাজ করে চলেছে ছাত্র ইউনিয়ন। বিজ্ঞানমনস্কতার নিরিখে জীবনের সকল কাজ পরিচালনা করা প্রগতির আরেকটি প্রধান বৈশিষ্ট্য। সকল শ্রেণী-পেশার মানুষের জীবনযাত্রার মান উত্তরোত্তর বৃদ্ধি করে তাদেরকে পশ্চাৎপদতা, কু-প্রথা, কুসংস্কার থেকে মুক্ত করে বিজ্ঞান মনস্কতার দিকে, প্রগতির দিকে নিয়ে যেতে ছাত্র ইউনিয়ন নানা পন্থায় নানা প্রয়াস ও লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


