সামন্তসমাজের ভূমিদাসের মতো এ যুগের মানুষকে গ্রামীণ ব্যাংক একধরনের ঋণদাসে পরিণত করছে--
আলমগীর নিষাদ: সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম নিয়ে গণমাধ্যমে আলোচনা প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, ইউনূস তহবিল তছরুপ করেছেন বা টাকা সরিয়েছেন এটা নিয়ে গণমাধ্যমের প্রচারটা অপ্রয়োজনীয়। এতে মূল প্রসঙ্গ থেকে আলোচনা সরে যায়। তিনি বলেন, ড. ইউনূস হয়তো সদিচ্ছা থেকে নোরাডের কাছ থেকে পাওয়া গ্রামীণ ব্যাংকের অনুদান স্থানান্তরিত করেছেন। এ ব্যাপারে নোরাড আপত্তি তুলেছিল এবং তা নিষ্পত্তিও হয়েছে। কিন্তু এখানে প্রশ্নটা থেকে যাচ্ছে যে গ্রামীণ ব্যাংকের অনুদান ব্যয় হচ্ছে ভিন্ন খাতে। দুই, গ্রামীণ ব্যাংকের স্বীকারোক্তি থেকেই জানা যায়, সরকারকে কর না দেয়ার জন্য তারা এটা করেছেÑ এখানেই নাগরিকদের আপত্তি তোলা উচিত।
আমাদের সময়কে দেয়া সাক্ষাৎকারে কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার বলেন, গণমাধ্যমের একপক্ষ গ্রামীণ ব্যাংকের পক্ষে সাফাই গাইছে এবং আরেক পক্ষ যেভাবেই হোক ইউনূসকে টেনেহিঁচড়ে নামিয়ে আনার চেষ্টা করছে। এই বিরোধটা খুবই কুৎসিত এবং মূল প্রসঙ্গ থেকে একদম দূরের ব্যাপার। তিনি বলেন, টম হাইনম্যানের যে ডকুমেন্টারি নিয়ে বর্তমান আলোচনার সূত্রপাত সেটার মূল প্রতিপাদ্যÑ ক্ষুদ্রঋণের কুফল। অনুসন্ধানী সাংবাদিক টমের ‘কট ইন মাইক্রো ডেট’ প্রতিবেদনের মূল বক্তব্যই হলোÑ দারিদ্র্যবিমোচনে ক্ষুদ্রঋণ প্রকল্পের তথাকথিত সাফল্যের পক্ষে বিজ্ঞানভিত্তিক কোনো সায় নেই। কিন্তু আমাদের মিডিয়া ক্ষুদ্রঋণের কুফলের এই দিকটি এড়িয়ে ড. ইউনূসের টাকা স্থানান্তর নিয়ে বেশি ব্যস্ত হয়েছে।
ফরহাদ মজহার বলেন, ক্ষুদ্রঋণ দারিদ্র্যবিমোচন করে নাÑ বরং সামন্তসমাজের ভূমিদাসের মতো এ যুগের মানুষকে গ্রামীণ ব্যাংক একধরনের ঋণদাসে পরিণত করছে। দারিদ্র্যবিমোচনের এই পথ অনুসরণ করার ফলে আমাদের উন্নতির কোনো দিশা আমরা খুঁজে পাচ্ছি না। পুঁজিতান্ত্রিক বিশ্বব্যবস্থার মধ্যেই সংখ্যালঘুর ধনী ও সংখ্যাগরিষ্ঠের গরিব হওয়ার প্রক্রিয়া নিহিত। এই গরিব করা ও গরিব রাখার ব্যবস্থা বহাল রেখে গরিবদের ঋণ দিয়ে ও উচ্চহারে সুদ নিয়ে কীভাবে গরিবি মোচন হবে? এই অস্বাভাবিক ও বিকৃত চিন্তাকেই আমরা সদলবলে লালন করে আসছি। অথচ এই আসল কথা না বলে এখন যার যার স্বার্থ অনুযায়ী কেউ ড. ইউনূসকে গালি দিচ্ছি আর কেউ তাকে দেবতার আসনে চিরদিন অধিষ্ঠিত রাখার মিথ্যা চেষ্টা করছি।
তিনি বলেন, আমরা আমাদের নিজস্ব স্বাস্থ্য শিক্ষা কৃষি ও উৎপাদন ব্যবস্থার প্রতি অমনোযোগী থেকে দাবি করেছিÑ গরিবকে ঋণ দিয়ে দারিদ্র্যমোচন হবে! এই মারাত্মক ভ্রান্ত নীতির ফলে আমাদের আরো ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ নিয়ে এসবই আমাদের প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠা উচিত।
দৈনিক আমাদের সময় (১৪/১২/২০১০)
সামন্তসমাজের ভূমিদাসের মতো এ যুগের মানুষকে গ্রামীণ ব্যাংক একধরনের ঋণদাসে পরিণত করছে--ফরহাদ মজহার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।