নিজাম উদ্দীন আওলিয়া, যার মাজার ভারতের দিল্লীতে অবস্থিত। কথিত আছে তিনি নাকি ৯৯জন লোক খুন করার পর আওলিয়া হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। এটি একটি গুজব-কল্প কাহিনী ছাড়া আর কিছুই নয়।
উপমহাদেশের আওলিয়াকূলের মধ্যে হযরত নিযামুদ্দীন সুলতানুল-আওলিয়ার স্থান অনেক উচ্চে। ৬৩৬ হিজরী সনের ২৭ সফর তারিখে উত্তর প্রদেশের বাদায়ুনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শায়খ আহমদ ছিলেন একজন বিশিষ্ট আলেম। হযরত নিজামুদ্দীনের নাম রাখা হয়েছিল মুহম্মদ। শিশুকাল থেকেই তিন লেখাপড়ায় খুব মনোযোগী ছিলেন। কিন্তু অল্প বয়সে পিতৃহারা হয়ে পড়লে বিদূষী মা তাঁকে উচ্চশিক্ষা দানের উদ্দেশ্যে দিল্লীতে নিয়ে আসেন। দিল্লীতে তখন আল্লামাম শামসুদ্দীন খাওয়ারেজমীর রহ. বিশেষ খ্যাতি ছিল। বালক নিজামুদ্দীনকে তাঁর হাতে তুলে দেওয়া হলো। যোগ্য উস্তাদের একান্ত সান্নিধ্যে থেকে খাজা নিজামুদ্দীন সে যুগের একজন সেরা হাদিস তত্ত্ববিদ ও ফেকাহ শাস্ত্রের বিশেষ বুৎপত্তি সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। দিল্লীতে একটি মসজিদের হুজরাখানায় বসবাস করার সময় সে যুগের সেরা সাধকপুরুষ হযরত বাবা ফরীদগঞ্জেশকরের মুরীদ হন। বাবা ফরীদের খেলাফত লাভ করে তিনি উপমহাদেশে চিশতিয়া তরিকার পরবর্তী প্রধান কা-ারিতে পরিণত হন। হযরত নিজামুদ্দীন আওলিয়ার প্রচেষ্টাতেই একাধারে চিশতিয়া তরিকা এবং একই সঙ্গে দীনি এলেম সমগ্র উপমহাদেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। বাংলা দেশের হযরত আখী সিরাজ ও হযরত নূর কুতবে আলম রহ. ছিলেন হযরত নিজামুদ্দীনের ভাবশিষ্য। ৭২৫ হিজরীর ১৮ রবিউল আওয়াল তারিখে দিল্লীতে তাঁর ওফাত হয়।
পাক ভারত-বাংলার আদর্শ লোক-শিক্ষক আওলিয়াগণের মধ্যে হযরত নিযামুদ্দীন সুলতানুল-আওলিয়া রহ. ছিলেন শীর্ষস্থানীয় একজন। সুলতানুল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দীন চিশতি আজমিরীর পর হযরত খাজা নিজামুদ্দীনের প্রভাব ও খ্যাতি ছিল সর্বোচ্চ। তিনি যেমনি ছিলেন উপমহাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম তেমনি এমন কিছু সংখ্যক আলেম তাঁর পুন্য স্পর্শে গড়ে উঠেছিলেন যারা সমগ্র উপমহাদেশ ছাড়াও মধ্য-এশিয়া এবং দূরপ্রাচ্যের ইন্দোনেশিয়া পর্যন্ত আধ্যাত্মিকতার আলো ছড়িয়ে দিয়েছিলেন। তার সাহচার্য ধন্য সাধক আখী সিরাজ শায়খ নূর কুতবে আলম, সৈয়দ জাহাঙ্গীর আশরাফ সামনানী রহ. ও শায়খ আলাউল হক তদানিন্তন বাংলার দুই প্রধান নগরী পান্ডুয়া ও সোনার গাঁয় মাদরাসা ও খানকাহ স্থাপন করে এই অঞ্চলে দীনের আলো ছড়িয়েছিলেন।
এহেন একজন মহাপুরুষকে এক শ্রেণীর ইসলাম-বিদ্বেষী অমুসলিম পামড় ডাকাত খ্যাতিতে কলংকিত করার অপচেষ্টা করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

