আমি অনেকদিন ধরে জিপি লাইন ইউজ করে জিপির নাম দিয়েছিলাম বেনিয়া ইস্ট ইন্ডিয়া কম্পানী। তারপর নিলাম ওয়ারিদের সিম, মাত্র ০১ মাস বহু কস্টে ইউজ করে ১০০ বার কানে ধরে বলেছিলাম , আর না। তারপর একটেল প্রিপেইডের অফার দেখে চোখ বন্ধ করে একটেল নিয়ে নিলাম। খুব একটা খারাপ মনে হচ্ছে না। জিপি আনলিমিটেড ৯৭৭ টাকা ( প্রিপেইড ও পোস্টপেইড একই) আর একটেল ১জিবি মাত্র ৩১৬ টাকা(ভ্যাট সহ)। কম আয়ের মানুষের জন্য একটেল এর এই অফার আমার কাছে আশির্বাদের মত মনে হয়েছে। একটেলের বাকী ২টা অফার হল , ২ জিবি ৫১৭ টাকা(ভ্যাটসহ), ৫ জিবি ৭৪৭ টাকা(ভ্যাটসহ)।
বাংলালিঙ্ক, টেলিটকের ব্যাপারে যতটুকু শুনেছি ওগুলোর দিকে না তাকানোই উত্তম। কস্ট লাগে টেলিটকের অবস্থা দেখে। আমাদের দেশী কম্পানি। সামান্য একটু সুবিধা দিলেই টেলিটকের ব্যবহার অনেকগুন বেড়ে যেত ।
টিভি চ্যানেল সহ সবগুলো প্রিন্ট মিডিয়াতে বার বার চোখে পরে টেলিটকের লেটেস্ট বিজ্ঞাপন ৬৬ পয়সা/মিনিট। অথচ এর আড়ালে রয়েছে বিরাট একটি শুভংকরের ফাকি। সেটা হল ৬৬ পয়সা( ভ্যাটবাদে) এর সাথে প্রতি কলে আরো ৪৯ পয়সা যোগ হবে অর্থাৎ ০.৬৬+০.৪৯ পয়সা=১.১৫ টাকা +১৫% ভ্যাট= ১.৩২২৫ টাকা অর্থাৎ ১.৩৩ টাকা আপনাকে ১ম মিনিটে পরিশোধ করতে হবে যেহেতু ৬০ সেকেন্ড পালস। ২য় মিনিট থেকে ০.৬৬+১৫% ভ্যাট=০.৭৫৯ টাকা অর্থাৎ ৭৬ পয়সা /মিনিট। ৬০ সেকেন্ড পালসের কারনে আপনি ০১ সেকেন্ড কথা বললেও আপনাকে হাড়ে হাড়ে ০১ মিনিটের বিল দিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



