ইন্টারনেট কোনটা কেমন? সাজেশন চাই।
০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেকদিন ধরে গ্রামীন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতাম। কিন্তু মাসে মাসে ৯৭৭.৫০ টাকা (ভ্যাট সহ) খুব বেশীই মনে হত। এখনো তাই মনে হয়। অনেকদিন ধরে ভাবছিলাম গ্রামীন আমার বাসার সামনের পুকুরে ফেলে দিয়ে অন্য কোন ইন্টারনেট ইউজ করব। কিন্তু গ্রামীনের ধারে কাছে কাউকে খুজে পেলাম না। তারপরেও একসময় গ্রামীন বাদ দিয়ে ওয়ারিদ ইউজ করে দেখলাম। তারপর নিলাম একটেল। পোস্টপেইডের(আনলিমিটেড) জন্য আমাকে মাসে ৭৫০ টাকা (ভ্যাট বাদে)গুনতে হত। তারপর একটেল প্রিপেইডের নতুন অফার গ্রহন করলাম সাথে সাথেই।
প্রথম কিছু দিন স্পীড ভালোই পেলাম। আমার আশে পাশের অনেকেই একটেলের সাথে বন্ধুত করতে এগিয়ে এলো। আমি তাদের একটেল সেটিংসে যতদুর পারতাম সাহায্য করতাম, এখনো করি। কিন্তু ইদানিং একটেলের স্পীড অনেক কমে গেছে। পেইজ ওপেন হতে অনেক সময় লেগে যায়। এতো স্লো, মাঝে মাঝে কম্পিউটারটা ধরে আছাড় মারতে ইচ্ছা করে। কিন্তু গ্রামীন কোনমতেই তাদের ইন্টারনেট চার্জ কমাবে বলে মনে হয়না। তাই গ্রামীনের নাম দিয়েছি 'বেনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানী"।
কি করবো, কোন লাইন ইউজ করব ভেবে পাইনা। গ্রামীনের বিলটা একটু কম হলেই হত, অন্ততপক্ষে মাসিক চার্জ ৫০০ টাকা হলেও হত। কিন্তু তা হবে না। তাই আপনাদের সাজেশন চাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন