আমি একটি ফোন কিনতে চাই। সেলবাজার অথবা ক্লিকবিডি থেকে। কিন্তু কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছিনা। আইফোন নাকি নোকিয়া এন৯৭ কিনবো? আমার বাজেট এবং পছন্দ অনুযায়ী আইফোন ৩জি,১৬ জিবি টা আমার পছন্দ। এন৯৭ থেকে এটার দামও তুলনামুলক ২/৩ হাজার টাকা বেশি। ২/৩ হাজার টাকা ব্যাপার না,ম্যানেজ করা যাবে। কিন্তু আমার সমস্যা এর দিক নিয়ে যেমনঃ
১। আইফোন ৩জি এর মেমরি ১৬ জিবি,সেখানে এন৯৭ এর মেমরি ৩২ জিবি।
২। আইফোন ফুল টাচ,এন৯৭ ফুল টাচ হলেও এটার ফুল কি বোর্ড আছে,যা অনেক সময় টাচের চেয়েও বেশি কাজে দেয়।
৩। এন৯৭ এর মেমরি ৩২ জিবি হওয়ায় অনেক বেশি জিনিস বহন করা যায়, যেমন ভিডিও,এমপি৩,মাইক্রোসফট ওয়ার্ড,পাওয়ার পয়েন্ট,মাইক্রোসফট এক্সেল,পিডিএফ রিডার ইত্যাদি অনায়াসে বহন এবং প্রয়োজনের সময় তা বের করা যায়। জাস্ট কম্পিউটারে কানেক্ট করে সবকিছু কপি করে নিলেই হল।
পক্ষান্তরে আইফোনে যতটুকু শুনেছি সব কিছুই আই টিউনের মাধ্যমে নিতে হয়। সব ধরনের ভিডিও,এমপি৩ সাপোর্ট করে না।মাইক্রোসফট ওয়ার্ড,পাওয়ার পয়েন্ট,মাইক্রোসফট এক্সেল,পিডিএফ রিডার সাপোর্ট করে না।
৪। এন৯৭ নিয়ে আমি দূরে কোথাও গেলে হাতের কাছে ল্যাপটপ না থাকলেও মাইক্রোসফট ওয়ার্ড,পাওয়ার পয়েন্ট,মাইক্রোসফট এক্সেল,পিডিএফ রিডার এর উপরে কাজ করতে পারি বা পিডিএফ ফাইলের যে কোন গল্পের বইও পড়তে পারি। বড় কোন মুভি বা টেলিফিল্ম দেখতে পারি কিন্তু আমি শুনেছি আইফোনে তা সম্ভব না।
আশা করি আমার চাহিদা আপনাদের বোঝাতে পেরেছি। আপনাদের কাছ থেকে এ ব্যাপারে সাহায্য চাই। আপনাদের মুল্যবান মতামতের উপরে নির্ভর করছে আমার সাধের ভবিষ্যৎ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



