somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল নম্বর পোর্টেবিলিটি -এবার নম্বর পরিবর্তন না করে বেছে নিন আপনার অপারেটর !

২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তত্তাবধায়ক সরকারের সময় সিদ্ধান্ত হয়েছিল আমরা বাংলাদেশের মানুষেরা মোবাইল নম্বর পোর্টেবিলিটি সুবিধা পেতে যাচ্ছি। কিন্তু তারপর চলে গিয়েছে আড়াই বছর। কেউ কথা রাখেনি।
সেদিন একটা কম্পিউটার পত্রিকায় দেখলাম,বিটিআরসি নাকি শীঘ্রই চালু করতে যাচ্ছে এই সুবিধা। তাহলে গ্রামীনের এক চেটিয়া রাজত্তে ধস নামবে,বাংলাদেশের মানুষ ফেলবে সস্তির নিঃশাস

মোবাইল নম্বর পোর্টেবিলিটি সম্পর্কে আমাদের অনেকেরই পরিস্কার ধারনা নেই। যারা ব্যাপারটা জানেন তারা ভুল হলে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন আশা করি। মোবাইল নম্বর পোর্টেবিলিটি হচ্ছে আপনার মোবাইল নম্বর একই থাকবে কিন্তু আপনি যে কোন অপারেটরে শিফট করতে পারবেন। আপনার মোবাইল এর একটা ডিজিটও পরিবর্তন হবে না। মনে করুন আপনি অনেকদিন ধরে গ্রামীনের ০১৭১১২২৩৩৪৪ নম্বরটি ব্যবহার করছেন। আপনার পরিচিত-অপরিচিত সবাই আপনার মোবাইল নম্বরটি জানেন। যেহেতু অনেকদিন ধরে আপনি এই নম্বরটি ব্যবহার করছেন সেহেতু আপনি চাইলেও বর্তমান গ্রামীন পরিবর্তন করে অন্য অপারেটরের নতুন কোন সিমও কিনতে পারছেন না অনেক লোভনীয় অফার সত্তেও। সে ক্ষেত্রে আপনার পরিচিত-অপরিচিত কেউই আপনাকে পুরাতন নম্বরে পাবেনা। তাছাড়া কতজন কে আপনি ফোন/এস এম এস করে জানাবেন? আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ব্যবসায়ীক অসুবিধার কথা চিন্তা করে কখোনোই আপনি আপনার পুরাতন নম্বর পরিবর্তন এর কথা চিন্তাই করবেন না। মোবাইল নম্বর পোর্টেবিলিটি সুবিধা থাকলে এ সব নিয়ে আপনাকে আর কোন চিন্তাই করতে হত না।আপনার মোবাইল নম্বর ০১৭১১২২৩৩৪৪ থাকলেও আপনি যে কোন সময় যে কোন অপারেটরে শিফট করতে পারতেন। মনে করুন বর্তমানে বাংলালিংক সবচেয়ে কম রেটে কথা বলার সুবিধা দিচ্ছে। সুতরাং আপনি বাংলালিংকের গ্রাহক হয়ে যাবেন কিন্তু আপনার মোবাইল নম্বর ০১৭১১২২৩৩৪৪ এটাই থাকবে। আবার কিছুদিন পর হয়তো দেখলেন ওয়ারিদ এর কল ট্যারিফ সবচেয়ে কম,সুতরাং আপনি আবার ওয়ারিদে মাইগ্রেট করলেন। আপনার নম্বর কিন্তু ০১৭১১২২৩৩৪৪ ই থাকবে। কি ব্যাপারটা দারুন না? আসলেই দারুন।
উল্লেখ্য ভারতে কয়েক মাসের মধ্যে মোবাইল নম্বর পোর্টেবিলিটি চালু হতে যাচ্ছে। পাকিস্তানে সম্প্রতি এ সুবিধা চালু হয়েছে। এটা আমাদের দেশে চালু হবার কথা ছিল কিন্তু আমি যতটুকু শুনেছি গ্রামীনফোন এতে রাজি না। কারন এটা চালু হলে অন্য অপারেটরের গ্রাহক বাড়বে কিন্তু গ্রামীনের গ্রাহক সংখ্যা কমতে থাকবে। তাই গ্রামীনের কারনে এটা বন্ধ আছে। আমরা আশা করব সরকার এ ব্যাপারে এগিয়ে আসবে। কারন ডিজিটাল বাংলাদেশ এর বাস্তবায়ন সম্ভব করতে হলে এ দেশের মানুষকে মোবাইল অপারেটরদের শোষন থেকে বাচানো জরুরি। সবাই ভাল থাকবেন।

সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:১৬
১৬টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×