সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১২ বিকাল ৫:২৯
আজ কাজী নজরুল ইসলামের ১১৩ তম জন্মদিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আজ বিদ্রহী কবি কাজী নজরুল ইসলামের ১১৩ তম জন্মদিন। আজকের দিনেই ১৮৯৯ সালে ভারতের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহন করেন। প্রচন্ড দারিদ্রতার সঙ্গে লড়াই করে নজরুলকে জীবনে প্রতিষ্ঠা পেতে হয়। তিনি তাঁর প্রথম জীবনে চায়ের দোকানে কাজ করা থেকে শুরু করে, মসজিদের মৌলবীর কাজও করেছেন।তিনি মাত্র ১৮ বছর বয়েসে ১৯১৭ সালে ব্রিটিস আর্মি তে যোগদান করেন এবং তাঁকে করাচিতে পোষ্টিং করা হয়। সেখানেই তিনি তাঁর প্রথম গল্প "বাউনডুলের আত্মকাহিনী" লেখেন যা ১৯১৯ সালে প্রকাশিত হয়।তিনী আর্মির চাকরী ছেড়ে দিয়ে ১৯২০ সালে কোলকাতায় স্থায়ী ভাবে বসবাস শুরু করেন এবং লেখালেখিতে মন দেন।তাঁর রচিত কবিতার গ্রন্থের মধ্যে "অগ্নিবীণা","সঞ্চিতা","ফনিমনসা" প্রভৃতি উল্লেখ যোগ্য।এছাড়াও তিনী প্রচুর উপনাস, ছোটগল্প, কবিতা, গান, নাটক ইত্যাদি লিখেছিলেন। আর্মি তে থাকাকালীনই তিনী সঙ্গীত চর্চা শুরু করেন। তাঁর রচিত সঙ্গীত "নজরুল গীতি" হিসেবে পরিচিত।তিনী "ভজন", "কীর্তন"থেকে শুরু করে করে "শ্যামা সঙ্গীত "ও লিখেছেন। তাঁর রচিত "শ্যামা সঙ্গীত " আজও লোকের মুখে মুখে ফেরে। তিনিই প্রথম বাংলায় "গজল"লেখেন এবং সুর দেন। তিনি ১৯২৪ সালে প্রমিলা দেবীকে বিবাহ করেন। কিন্ত ১৯৩৯ সালে যখন প্রমিলা দেবী paralyse এ আক্রন্ত হন তারপর থেকে ধীরে নজরুলও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ১৯৬২ সালে তাঁর স্ত্রী প্রমিলা দেবী মারা গেলে তিনি গভীর দুঃখ পান এবং ধীরে ধীরে তিনি Pick's রোগে আক্রন্ত হন। ১৯৭২ সালে নবগঠিত বাংলাদেশ সরকার তার দেখভালের দায়িত্ব নেয় এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়।তিনি ২৯শে আগস্ট ১৯৭৬ সালে ৭৭ বছর বয়েসে ঢাকায় মারাযান এবং তাঁকে "ঢাকা ইউনিভার্সিটি" র পাসেই সমাধিস্থ করা হয়।
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়... ...বাকিটুকু পড়ুন
আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন
একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।
আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন
বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?
অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।