১৯৯০ সালে নিউমাকের্টের ফু্টপথ থেকে ৫০ টাকা দিয়ে একটি পাঞ্জাবী কিনেছিল আদিল সাহেব। পাঞ্জাবীটি বছর তিনেক পরার পর ডান হাতার একটি কোনা ছিড়ে গেল। বেচারা মনের দুঃখে একটা কেঁচি দিয়ে পাঞ্জাবীর হাতা কেটে এবং নিচের ঝুল কেটে একটা ফতুয়া বানিয়ে নিল। ফতুয়াটি আরো বছর তিনেক পরার পরে একদিন বাস থেকে নামতে গিয়ে ভাঙ্গা বাসের একিট কোনায় বেঁধে ঘাড়ের কাছে ছিড়ে গেল। প্রায় নতুন ফতুয়ার দুঃখে আদিল সাহেবের চোখে পানি এসে গেল। বাসের দিকে পৃথীবির যাবতীয় ঘৃণা এবং রাগ মিশ্রিত দৃষ্টি দিয়ে বাসায় ফিরেলন জনাব আদিল।
অনেক চিন্তা ভাবনার পরে ফতুয়াটি কেটে ছেটে একটা স্যান্ডো গেঞ্জি তৈরি করলেন তিনি। আরো বছর দুয়েক মনের খুশিতে গেঞ্জিটি ব্যবহার করলেন আদিল সাহেব।
আলনায় রাখা অবস্থায় একদিন রাতে বেরসিক তেলাপোকা সামনে এবং পেছনে দুটো বড় সাইজের ছিদ্র করে দিল। সকালবেলা তেলাপোকার এই সন্ত্রাসী কর্মকান্ড দেখে আদিল সাহেব রাগে ফুসতে লাগলেন। মাত্র দু বছর পরা গেঞ্জিটার এমন হাল দেখে সবারই এমন রাগ হওয়ার ই কথা!!!!
যাক শেষমেষ গেঞ্জিটি কেটে একটা রুমাল তৈরি করলেন তিনি।গত দেড় বছর ধরে রুমালটি আরামে ব্যবহার করছেন।
গতকাল রাতে তার বউ ঝগড়া শুরু করল। কেরোসিন কেনেন না প্রায় পনের দিন। বউ চুলা জ্বালাতে গিয়ে ধোয়ায় বিরক্ত হয়ে তার কৃপণতার উপর গালি বর্ষণ শুরু করল। শেষমেষ বউ এর উপর রাগ করে রুমালটিতে আগুন ধরিয়ে চুলা জ্বেলে দিলেন তিনি।
আজ সকালে চুলার ছাই দিয়ে দাঁত মাজতে মাজতে পুকুর পাড়ে এসে বসলেন আদিল সাহেব। কুলি করার পর দেখলেন পুকুরের পানিতে ছাই ভেসে যাচ্ছে। ৫০ টাকায় কেনা তার বহু সাধের পাঞ্জাবীটির জন্য মনের দুঃখে আদিল সাহেবের মুখ থেকে বেরিয়ে এল 'আমার ৫০টি টাকা জলেই গেল!!!!!'
বি: দ্র: এটি একটি শ্রুতিগল্প
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



