ভাস্কর্য নিয়ে দেশে এখন অনেক কিছু হচ্ছে। মোল্লাদের হুমকির মুখে সরকার ভাস্কর্য সরিয়ে নিয়েছে। এখন প্রগতিশীলরা হুমকি দিচ্ছে ভাস্কর্য পুন:স্থাপন করতে। দোনমনায় পড়েছে সরকার। মোল্লারা যে কারণে হুমকি দিয়েছে তা সবারই জানা। ইসলামে মূর্তি বানানোকো সমর্থন দেয়নি। তাই দেশে কোন মূর্তি থাকতে পারবে না। প্রগতিশীলরা বলছেন দেশে শীল্পচর্চার জন্য মুক্ত পরিবেশ তৈরি করতে হবে। সবই ঠিক আছে। এখন এ দুপক্ষের টানাপোড়েনের মধ্যে জনগনের কোন মতামত জানার সুযোগ হয় নি।
শিল্প বোদ্ধারা যাকে ভাস্কর্য বলছেন মোল্লারা তাকে বলছেন মূর্তি। এবং তারা ইসলামের দোহাই দিয়ে যথারীতি মূর্তির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। ইসলাম এসেছে পৃথিবীতে এসে শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসলাম আবির্ভাবের প্রেক্ষাপট দেখলে বিষয়টি আরও স্পষ্ট হবে আমাদের কাছে। তবে ইসলাম তার এ শান্তির বানী আল্লাহর একাত্মবাদের সঙ্গে একাত্মাবোধ নিয়েই এসেছে। অর্থাৎ ইসলাম আল্লাহ ছাড়া আর কাউকে পূজা করতে নিষেধ করছেন। করলে তা শিরকের শামিল। শিরক মহাগুনাহ। ক্ষমার অযোগ্য। এ শান্তিতে বিশ্বাস পোষণকারী কাউকে এটি নিক্ষুত ভাবে মানতে হবে। তা অবশ্যই। কিন্তু যে মুহাম্মদ তার এ বাণী প্রচার করেছেন, সে মুহাম্মদের জীবনি পড়ে আমার যা উপলব্ধি হল তা এমন, মুহাম্মদ বিশ্বাসের বাণী প্রচারের আগে উগ্র আরব বাসীর নিকট একজন বিশ্বস্ত মানুষ হিসেবে আস্থা অর্জন করেছেন। তারপর গোটা আরববাসী যখন তার এ বিশ্বাসের বাণীর সঙ্গে একাত্মাবোধ পোষণ করেছেন তখন কাবা থেকে মূর্তিগুলো সরানো হয়েছে।
এখন কথা হচ্ছে, তখন আরব বাসীরা মূর্তি তৈরি করত পূজার উদ্দেশ্যে। যাদেরকে পৌত্তলিক হিসেবে জানি। মুহাম্মদ এ পৌত্তলিকদের মেরে কেটে মূর্তি অপসারণ করেননি।
ইতিহাসের এ পরিক্রমার সঙ্গে আমার দেশের পরিস্থিতি মিলানোর চেষ্টা করি। মোটেও মিলবে না। এ দেশের আপমার মানুষ মোল্লাদের এ ইসলামি ইস্টেইট সমর্থন করে না। নির্বচনের সময় তা আমরা দেখতে পাই। তাই মোল্লাদের যুক্তি অসার। এ অসার যুক্তি নিয়ে তাদের লম্ফজম্ফ বড়ই বেমানান লাগছে।
তবে তাই বলে দেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বে কাছে প্রচার কারনোর কোন মানে হয় না। কারণ এ দেশটি আমাদের সকলের। শান্তিপূর্ণ উপায়ে সমাধানে আসতে হবে। মাদরাসার সিলেবাসে পরিবর্তন এনে এবং সেমিনার বা অন্যান্য প্রপাগান্ডার মাধ্যমে মানুষের কাছে বিষয়টি তুলে ধরতে হবে। যাতে ভবিষ্যতে এসব আর না হয়।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


