আমার প্রিয় পোস্ট
- ব্রেকিং নিউজ: ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে নতুন সরকারি নিয়ম চালু - রাজীব_নন্দী
- প্রখ্যাত ব্লগার দিনমজুর ও সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট ফিরোজ গ্রেফতার! সোশ্যাল মিডিয়া মুভমেন্ট আপরাইজিং! - কৌশিক
- আজব মিডিয়া, আজব সাংবাদিকতা! - আরিফ সিদ্দিকি
- কালের কন্ঠ থেকে আবেদ খান ছাটাই, আসল ঘটনা কোনটা? - পাকাচুল
- গুগল ট্রান্সলেটরের বাংলা নিয়ে অনেক তো মজা হল, এবার আসুন বাংলা ভাষার জন্য কিছু করি। - মিলু
- দি ফেসবুক ইফেক্ট : অবতরনিকা - মুনির হাসান
- শিশু শিক্ষা - হারুন_রংপুর
- ইরোম শর্মিলা ঃ এক বিপ্লবী কবির জীবনপণ লড়াই (My Body My Weapon) - ভিন্ন চিন্তা
- মৈমনসিংহ গীতিকাঃ মহুয়া (৫) - খেলা-প্রদর্শন - সীমানা পেরিয়ে
- শ্রীমদভগবদগীতাঃ গীতা পর্ব ৩ - প্রথম অধ্যায় – অর্জুনবিষাদযোগ - রাজীব দে সরকার
- জার্নাল বা কনফারেন্স এ পাবলিশ করার জন্য এক ক্লিকে যত খুশি রিসার্চ পেপার বানান - পরিবেশবাদী ঈগলপাখি
- বিভিন্ন কোম্পানির লোগোতে গোপন বার্তা > - খন্ডকাব্য
- আবারও ইতালী - এবারের শহর ফ্লোরেন্স এবং পিসা। কিছু ছবি ১৮+ - সীমন্ত ইসলাম
- মুভি রিভিউঃ ডেড পোয়েটস সোসাইটি - ফাহাদ চৌধুরী
- সুকুমার রায়ের ছড়া সমস্টি। - ব্রাইট
- দেশীয় প্রবাদ/প্রবচন/বাগধারা/ ডাকের কথা সংগ্রহ অভিযান ( বই আকারে প্রকাশিত হবে) - শিপু ভাই
- ভারতের টেলিকম কেলেংকারি, স্পেকট্রাম লুট ও বাংলাদেশ প্রসংগ - দিনমজুর
- মার্কসবাদীরা “বাম” শিবিরের যে সব শক্তির বিরুদ্ধে লড়ে - সৌভিক ঘোষাল
- ওয়েবসাইট তৈরির অ আ ক খ [পর্ব-০১] - পান্থ বিহোস
- X VIEW : দৈনিক প্রথম আলোর অস্বাভাবিক জনপ্রিয়তার কারন - দাসত্ব
- নিজের একটি ওয়েব!! - প্রেমের কাঙ্গাল
- বানিয়ে ফেললাম নিজের একটা ওর্য়াডপ্রেস ব্লগ - নিরব হাসি
- প্রসঙ্গসূত্র জা.বি.: প্রতিরোধ প্রায়শই এনার্কিক; প্রায়শই লাইফস্টাইলে পরিসীমিত; কিন্তু অনেক অপশনও তো খোলা নেই ... - মানস চৌধুরী
- দেশটার পশ্চাৎদেশে বেশ কটি বাঁশ দিয়ে মা মরা, বাপ হারা ছিন্নমূল বিলুপ্তপ্রায় বাম - পাললিক মন
- বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ( সেনা, নৌ, বিমান ) র্যাংক সমূহ - তালহা তিতুমির
- টিউটোরিয়াল - কিভাবে হবেন ব্লগীয় হিটম্যান
- নাফিস ইফতেখার
- টিউটোরিয়াল - কিভাবে বুঝবেন সিনিয়র ব্লগার হয়ে গিয়েছেন বা হতে যাচ্ছেন
- নাফিস ইফতেখার
- ফটোগ্রাফি টিউটোরিয়াল (শেষ পোস্ট!) - জোবাইর
- সামু ব্লগীয় শব্দমালা (সামু অভিধান) - রিফাত হোসেন
- ছাত্রশিবির নিয়ে মিডিয়াবাজি : সমকালের প্রলাপ কথন - বিবিধ
- অনলাইনের ১০ টি বিপদ্জনক কাজ, যা আমরা করে থাকি। - লুলুপাগলা
- সামু ব্লগে ভাইরাস নিয়ে যত পোষ্ট (একটি গো +এষণা মূলক পুষ্ট) - নিরব হাসি
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!!
- ইসানুর
- সবকথা কৌতুক নিয়া!
- তাজুল ইসলাম মুন্না
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- *** ফটো রসিকতা ***



- শূন্য আরণ্যক
- মেমোরি প্রশিক্ষন - কিভাবে সব কিছু মনে রাখবেন - শ্রাবনের ফুল
- টেকনিক্যাল পোস্ট... - আহাসান
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- কয়েকটি ভিন্ন স্বাদের কমেডি মুভি
- বিডি আইডল
- ভ্রমণ সংক্রান্ত... - আহাসান
- টিউটোরিয়াল : কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? - ০৬ - লেখাজোকা শামীম
- চুলচেরা বিচার : এই মুহূর্তে কোন্ অ্যান্টিভাইরাস ভালো আর কোনটা খারাপ? - ফিউশন ফাইভ
- ভাবলাম পিসির বুকমার্কগুলো ব্লগে শেয়ার করি (২য় ও শেষ পর্ব)
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- প্রথম আলো ব্লগের পেছনেও কি উলফার টাকা ব্যয় হচ্ছে? - সাইফ সামির
- ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ - ফিউশন ফাইভ
- স্ক্রীপ্ট রাইটিং পর্ব-এক - রন্টি চৌধুরী
- মিডিয়াদস্যু মতিউর রহমানের ভণ্ডামী (পর্ব ১) - পর্যবেক্ষক
- ওয়ালপেপার তৈরী করুন ইলাস্ট্রেটরে - মহসিন০৮
- ইন্টারেষ্টিং কিছু ওয়েবসাইট..... শেয়ার করতেই হলো - কে.এম. মাহ্বুব শরীফ (রাতুল)
- সাম্প্রতিক অতীতে দেখা, ভালো লাগা ৫টি রোমান্টিক মুভি। - দ্যা ডক্টর
- সংবাদকর্মীর নিরাপত্তা বিধিমালা এবং অবশ্যকরণীয় ১৬টি পদক্ষেপ - ফিউশন ফাইভ
- ফিরে দেখা বিশ্ব ব্লগমণ্ডল : কী কোথায় কেন কিভাবে - ফিউশন ফাইভ
- পিডিএফ(Pdf)তৈরী-ওয়ার্ডে রূপান্তর,ইউটিউব ভিডিও ডাউনলোড-আপলোড,ওয়েব পেজের স্ক্রিনশর্ট,ইউনিকোড কনভার্ট,হট কী,আইকন পরিবর্তন - মাসুদ চৌধুরী
- ✓ বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো ♪♠☺ - হাশেম
- নিজের একটা ব্লগ সাইট করুন ডমেইন হোস্টিং সহ সবই ফ্রী। - নিঃসঙ্গ
- ছাত্র রাজনীতি Cambridge University এর অভিজ্ঞতা। - ভিন্ন চিন্তা
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- মুভি ডাউনলোড... - আহাসান
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- গৃহযুদ্ধ, স্নায়ুযুদ্ধ ও জাতিগত সংঘাত নিয়ে ২০টি ভালো ছবি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে :: - কুঁড়ের বাদশা
- ফিফার পোস্ট প্রতিক্রিয়া: সামু ব্লগ কী তাই, আসিফ নজরুল সমকালে যা লিখলেন, নাকি অর্ধসত্য? ফিউশন ফাইভ আর ব্লগ কর্তৃপক্ষের কাছে একটি মরিয়া জিজ্ঞাসা! - রাজীব_নন্দী
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহ্মুদ
- ছবি নাকি কথা বলে !! - পড়ুয়া_পড়ুয়া
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
- বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
- নাফিস ইফতেখার
- আসুন পরিচিত হই, চট্টগ্রাম থেকে কে কে ব্লগাচ্ছি
- চন্দন
- প্রথম আলো ও আমাদের বদল হওয়ার চিত্র!!!! আসুন বলদ হই সবাই - রাহিদুল সামান্না রকি
- সমাজতান্ত্রিকদের এলার্জি, আর কারো চামড়াহীন শরীর - সবাক
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- ফ্রী ই-বুক ডাউনলোডের জন্য সেরা ১০টি ওয়েব সাইট - ইমতিয়াজ মাহমুদ সজিব
- বিলিভ ইট অর টেক ইটা। কিছু অসাধারন ছবি কিন্তু কোন এডিটিং ছাড়া প্রকাশ । ফটোগ্রাফারদের মাস্ট দেখা উচিত!! - গরম কফি
- কিছু পাশবিক কৌতুক -কৌতুক কালেকশন -১ - ফাহাদ চৌধুরী
- জেনে নিন আপনার পাঠানো মেইলটা প্রাপক পড়েছে কিনা - আলোকিত পৃথিবী
- ইউটিউবে আপনারা কি মাস্টারপিস সিনেমাগুলো দেখেন? - ফাহমিদুল হক
- বিশ্বের সেরা ১০০ সিনেমা, বাংলা ছবিও আছে - শওকত হোসেন মাসুম
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- অনলাইনে সিনেমা দেখার অসাধারণ তিনটি সাইট - ত্রিকাল
- একেকটি সত্য ঘটনা নিয়ে একাধিক পছন্দের ছবি - শওকত হোসেন মাসুম
- একগুচ্ছ প্রবাদ-প্রবচন অনুবাদ সহকারে। - ব্রাইটসেন্ট্রাল
- Desktop থেকে Recycle Bin Icon সরান সহজেই - arifce
- বাঘাইছড়ি হত্যাযজ্ঞ: পাহাড়ি-বাঙালি দ্বন্দ্ব নাকি শাসক শ্রেণীর ঔপনিবেশিক আধিপত্য? - দিনমজুর
- সবাইকে লাল ঝাণ্ডার নিচে আসার আহ্বান জানিয়ে রনো ভাই ওয়ার্কার্স থেকে সিপিবিতে।


- মৌনোতা
- পার্বত্য চট্টগ্রাম : ওয়েবে আমার বাংলাদেশ যেভাবে ধর্ষিত হচ্ছে প্রতিদিন - ফিউশন ফাইভ
- ৩০ মিনিটের ভাষা আন্দোলন এবং গ্রামীণ ফোনের ”কাছে থাকা”! - দিনমজুর
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- ছাত্ররাজনীতি বন্ধ হওয়া না হওয়া নয়, বিতর্ক তুলুন ছাত্ররাজনীতি থেকে সন্ত্রাস বন্ধ করা উচিত কিনা। - রাজীব_নন্দী
- ব্লগাব্লগিতে বিস্কুট-দৌড় সংস্কৃতি - মানস চৌধুরী
- ফিউশন ফাইভ আসলে কে রে ভাই? - রাজীব_নন্দী
- আমিই লোকালটক!! - সুমন রহমান
- ওয়ান ম্যান আর্মী লোকালটকের পরিচয় অবশেষে ফাঁস হয়ে গেলো - কৌশিক
- বিজয় বায়ান্ন মাগনা ডাউনলোড করুন - দরিদ্র হ্যাকার
- পরবাসী মন আমার - রাজীব_নন্দী
- সংবাদপত্রের প্রবণতা নিয়ে কামাল লোহানীর অসাধারণ লেখা - টিম সেভেনটিন
- বাংলা ব্লগের বিস্ময়কর প্রতিভা অথবা তথাকথিত এক কলিগের গল্প - মাহবুব মোর্শেদ
- নিউ এইজ সম্পাদক নূরুল কবীরকে নিয়ে প্রচ্ছদ সংখ্যা - রাজীব_নন্দী
- বাংলাদেশের প্রতারক মোবাইল কোম্পানিগুলোর বিশেষ লোগো উন্মোচন করা হল - ফিউশন ফাইভ
- মোবাইলের একটা কল মানে........... - দিনমজুর
- বাজারের নাম শেয়ার বাজার - শওকত হোসেন মাসুম
- ড. ইউনুসের সামাজিক ব্যাবসার ব্যাবসা - দিনমজুর
- প্রথম আলো জাতিকে কী দিয়াছে? - মাহবুব মোর্শেদ
- যারা বদলাতে বলেন তারা কতটুকু বদলেছেন? প্রসঙ্গ প্রথম-আলো সম্পাদকের বাড়ি - হমপগ্র
- প্রথম-আলো আর বসুন্ধরার যুদ্ধ। - হমপগ্র
- পত্রিকা বয়কটের আহ্ববান গ্রহনযোগ্য মনে হয় না, প্রথম আলো হলেও না! - অবিশ্বাসী
- সুইডেন এ কেউ আছেন (সাময়িক)? - মেহেদী ৮৯৫
- সুইডেনের গল্প -১ - আশিক হাসান
- সুইডেনের স্টকহোম সম্পর্কে জিজ্ঞাসা ? - আশিক হাসান
- সভ্য বিশ্বের নতুন ডাম্পিং গ্রেভইয়ার্ড-চট্টগ্রামের ভাটিয়ারি > জাহাজভাঙ্গার ভাগাড়ে মানুষ আর প্রকৃতির নিদারুন বিপর্যয় > দ্বিতীয় পর্ব। - মনজুরুল হক
- আজ সকালে এক বিজ্ঞাপনপত্র পড়লাম - ফাহমিদুল হক
- প্রথম আলোর নসিহত 'বদলে যাও বদলে দাও': জনগণের নৈতিকতা নিয়ে বুর্জোয়া শ্রেণীর ভাববাদী নষ্টামী - দিনমজুর
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- ওরে জয়া ফিরিয়া আয়
(এক খানা তল্লাশী অভিযান কাহিনী) - গুপী গায়েন
- এসএমএস-এর ভাষা নিয়ে gr8 db8 - মাহবুব মোর্শেদ
- ক্রিটিক পত্রিকাটি কি কেউ পড়েছেন? - তৌফিক আহমেদ
- সুইডেনে উচ্চশিক্ষা - আলী
- দুধের ঘটিটা পরে মাপি, গরুটা আছে তো! - অমি রহমান পিয়াল
- ব্লগ কী? - ফাহমিদুল হক
- জমজমাট ব্লগাড্ডা থেকে ফিরে - একরামুল হক শামীম
- নাঈমুল ইসলাম খানের একটি গুরুত্বপূর্ণ আবেদন! - ফিউশন ফাইভ
- এ কেমন সাংবাদিকতা ? - রকি ভাই
- কল্পনা চাকমা এখন কোথায়? - বিপ্লব রহমান
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সভ্য বিশ্বের নতুন ডাম্পিং গ্রেভইয়ার্ড-চট্টগ্রামের ভাটিয়ারি > জাহাজভাঙ্গার ভাগাড়ে মানুষ আর প্রকৃতির নিদারুন বিপর্যয়!! - মনজুরুল হক
- বিদেশিদের কাছে বঙ্গোপসাগরে ব্লক ইজারার প্রতিবাদকারীদের উপর পুলিশি নির্যাতনের চিত্র - অণৃণ্য
- প্রথম আলোর জরিপ : বিবিসি সংলাপের হরতাল সমর্থন করা না করা - আবু নাঈম
- সংসদীয় পদ্ধতিতে হরতাল ছাড়া অন্য কোন বিকল্প আছে কি আমাদের হাতে? - ত্রিশোনকু
- বিজ্ঞাপন নির্মাতাদের পক্ষে একহাত - মারুফ ব্লগ
- প্রেস জোকস-৪
- বিপ্লব রহমান
- হরতাল, তেল-গ্যাস এবং যুদ্ধাপরাধ নিয়ে কিছু কথা। - মনজুরুল হক
- জীবন ও রাজনৈতিক বাস্তবতার কুড়ি বছর - মাহবুব মোর্শেদ
- ফেব্রুয়ারি: পলাশের লাল নাকি অসাধু ভ্যালেন্টাইন? - বাকী বিল্লাহ
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১): মঞ্জুরের হত্যাকান্ডসহ কিছু অজানা তথ্য ও আমাদের সুশীল সমাজ। প্রকাশনা উৎসব ২১ জুলাই - শওকত হোসেন মাসুম
- নিউ এইজ সম্পাদক নূরুল কবীরকে নিয়ে এক প্রস্থ লেখা - রাজীব_নন্দী
- আমরা বলছি :প্রথম আলোকে 'না' ! আপনি ? - আবদুর রাজ্জাক শিপন
- সাংবাদিকদের আর্তি শুনুন - শুভ্র জাহিদ
- টিপাইমুখ বাঁধ ও একটি ভিসা প্রত্যাখ্যান - ফাহমিদুল হক
- বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কুটিল রাজনীতির বলি : আজকের এই সংবাদটি পড়ুন - ফিউশন ফাইভ
- বাঙালি মুসলিম কমরেডদের সরুপ সন্ধান। না ঘরকা না ঘাটকা। পর্ব-১ - ভ্রুক্ষেপিত জ্ঞান
- বামের সামাজিক প্রভাব। - সালাহ্ উদ্দিন শুভ্র
- শ্রমিকদের দাবি জানানোর গণতান্ত্রিক রাস্তা করে দিতে হবে - আবু নাঈম
- ৮ জুন: সন্ত্রাস-বিরোধী দিবস - অনুপম সৈকত শান্ত
- বাংলাদেশে সামরিকীকরণঃ গণতন্ত্রের বিপদ - ভিন্ন চিন্তা
- বিশ্ববিদ্যালয় ধারণা ; ঐতিহাসিক দড়ি টানাটানির এক লম্বা অধ্যয় 4 - বাকী বিল্লাহ
- মুভি: সবার সেরা দশ ছবি দেখে নিন - শওকত হোসেন মাসুম
- সাংবাদিক জীবন: বাজেট নিয়া বড়ই আনন্দে আছি। - শওকত হোসেন মাসুম
- বাংলা ব্লগ সম্পর্কিত গবেষণায় আপনার সহায়তা চাই (অধিক তথ্য সংগ্রহের জন্য ২য় ও শেষ রিপোস্ট) - ফাহমিদুল হক
- চারটি ব্লগ কমিউনিটি সম্পর্কে ব্লগাররা যা বলেছেন - ফাহমিদুল হক
- বাংলা ব্লগ কমিউনিটি সংক্রান্ত জরিপের ফলাফল - ফাহমিদুল হক
- বাংলা ব্লগ সম্পর্কিত গবেষণা জরিপে আমার ৪৭ কিলোবাইটের উত্তরমালা - ফিউশন ফাইভ
- বিডিআর সদর দপ্তর, সেনানিবাস এবং কেন্দ্রীয় কারাগার : সরিয়ে নাও - আবু নাঈম
- অবিস্মরণীয় চট্টগ্রাম যুববিদ্রোহ এবং মহানায়ক মাস্টারদা সূর্যসেন (৫) - আবু নাঈম
- 'সংবাদপত্রের মর্গ বা নিউজ লাইব্রেরীঃ পর্যালোচনা (২য় কিস্তি) - ছটিক মাহমুদ
- হাড্ডি খিজিরনামা - সুমন রহমান
- বিডিআর বিদ্রোহ থেকে আর্মি ম্যাসাকার: দুলছে মিডিয়া-পেন্ডুলাম! - সুমন রহমান
- স্লামডগ মিলিয়নিয়ার: পরিবেশন ও গ্রহণের রাজনীতি - সুমন রহমান
- মুক্তিযুদ্ধের অবদান কী কেবলই বাংলার মাটিতে নাইট্রোজেন দান? ধূলার পাহাড়ে আরো কিছু অশ্রুপাত - ফারুক ওয়াসিফ
- রাজা দুষ্মন্তের কালাকাল-বিহার - অনিশ্চিত
- কমরেড হায়দার আকবার খান রনোর খোলা চিঠি (শেষাংশ) - দিনমজুর
- মেইড ইন বাংলাদেশ : একটি চলচ্চিত্র (????) রিভিউ - আলভী
- হুমায়ূন আহমেদের মন্তব্যে নিন্দার ঝড়, হৈ চৈ - ছটিক মাহমুদ
- ইগনোর লিস্ট - হযবরল
- গাজায় ইসরাইলের হিংস্রতা।আমেরিকা আর ইসরাইল সহ মূলধারার মিডিয়ার ভিন্ন দৃষ্টিভঙ্গি। - মজলুমের কন্ঠসর
- স্যার; এ কোন ইঙ্গিত? - রাজীব_নন্দী
- জি. এইচ. হাবীব-এর রণ(ভঙ্গ) সঙ্গীত - মানস চৌধুরী
- বিশ্ববেহায়া, মহাচোর, ডা: মিলন, নুর হোসেনের খুনি লে জে হু মু এরশাদ - কুদ্দুছ ব্যাপারীর আস্তানা
- মুক্তিযুদ্ধে বাংলার নারী-অবমাননা নিয়ে রেহনুমার এই লেখাটি পড়তে অনুরোধ করি...ফটোটাও মনোযোগ দিয়ে দেখুন - আ-আল মামুন
- বাংলাদেশের সাংবাদিকতার বাজারমুখিনতা (শেষ পর্ব) - ফাহমিদুল হক
- চবির ওয়েবসাইটে পাক জল্লাদ আইয়ুব-মেনায়েমের স্তুতিবাক্য! মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস থেকে তরূণ প্রজন্মকে ছুটি। - রাজীব_নন্দী
- দুয়ারে আসিছে শীত; বরি লও তারে.. - রাজীব_নন্দী
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- একটি এক মিনিটের পাঁচালী ও বিভূতি বাবুর কর্পোরেট অপারেশন - লাল দরজা
- সিরিয়াস পাঠকরা তাকাতে পারেন---- (ঘোর-কলিযুগের) লেখাটি গুরুত্ত্বপূর্ণ বিবেচনায় রি-পোষ্ট করছি - আওয়াজ বা উচ্চারণ
- উপমহাদেশে হিংসার হাওয়া : ভারতের ফ্যাসিবাদের উত্থান - ফারুক ওয়াসিফ
- ব্রেকিং নিউজ: ভাই, চবিতে রাষ্ট্রপতির ১ ঘন্টা বি্শ্রামের মূল্য ১৪ লাখ ট্যাকা!!! - রাজীব_নন্দী
- আশার সমাধিতে আমরা অপেক্ষা করছি... - ফারুক ওয়াসিফ
- পাটের বেদন: কখন আসবে দমকল? - ফারুক ওয়াসিফ
ছাত্ররাজনীতি বন্ধ হওয়া না হওয়া নয়, বিতর্ক তুলুন ছাত্ররাজনীতি থেকে সন্ত্রাস বন্ধ করা উচিত কিনা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:১৬
ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার রক্তের দাগ না শুকাতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল এক ছাত্র খুন হয়েছেন। পরিচয় নিশ্চিত হোয়ার আগেই ছাত্রলীগ ও শিবির দুই সংগঠনই নিহতকে নিজেদের কর্মী বলে দাবি করে বসেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর ষোলশহরে রেলস্টেশনে ওই শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়। দৃশ্যত এ হত্যা সাম্প্রতিক হত্যাযঞ্জের সর্বশেষ নমুনা।
ছাত্র সংগঠনের কর্মী নামধারী কিছু সশস্ত্র যুবক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গত পক্ষকালব্যাপী যা করছে তার নাম কি ছাত্ররাজনীতি? আমার সুবিবেচনায় এর নাম হতে পারে কোন্দল, তোলাবাজি, জিম্মি আর সন্ত্রাস করে মানুষ হত্যা।
সুর উঠেছে এই লীগ-দল-শিবিরের কামড়াকামড়িতে “ছাত্ররাজনীতি বন্ধ করে দেয়া হউক”। সময় সুযোগ পেলে জাতিকে নসিহত দেয় কিংবা শপথ নেয়ায় এমন একজন জাতীয় পত্রিকার সম্পাদক সহ আপাত অর্থে লক্ষ লক্ষ শান্তিপ্রিয় মধ্যবিত্ত জনগনের চাওয়াও আসলে তাই। কিন্তু এটা কি এতটা সহজ?
রাজনীতি বন্ধ হলেই সন্ত্রাস বন্ধ হবে?সেনা শাসিত তত্ত্বাবধায়ক আমলে তো ছাত্ররাজনীতি সহ সব রাজনীতি স্থগিত ছিল। কিন্তু ছাত্রলীগ, শিবির, ছাত্রদলের দাপট, চাঁদাবাজি (পড়ুন তোলাবাজি), সন্ত্রাস, সিট দখল কী বন্ধ ছিল? কলেজে কলেজে ফি বৃদ্ধি কী বন্ধ ছিল, শিক্ষার বাণিজ্যিকীকরণ কি বন্ধ ছিল? বিনীত উত্তর, না। তাহলে আপনার কী মনে হয় সদ্যজাত বাচ্চা প্রসবের পর আতুর ঘরের রক্ত ময়লার সাথে বাচ্চাটিকেও ফেলে দেয়া উচিত? কারণ তার গায়েও তো ময়লা লেগে থাকে। তবে কেন এ তিনদলের সন্ত্রাস নৈরাজ্যের কারণে ছাত্র রাজনীতির স্রোতধারাকে স্তদ্ধ করে দেয়া হবে?
আসুন ছাত্র রাজনীতিকে নয় বুর্জোয়া ধারার সন্ত্রাসী সংগঠনগুলোকে বর্জন করি। অত্যাচারী শাসকের বিরুদ্ধে যুগে যুগে প্রতিবাদকারীদেরই জয় হয়েছে। কারণ তারা একতাবদ্ধ ছিল। আজও আমরা কী তবে চোখে ঠুলি পড়ে বিচ্ছিন্নতায় দিন কাটাবো?
আজ একজন সুনাগরিক হতাশ হয়ে বলেছেন, 'ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্রলীগ নিষিদ্ধ করার আওয়াজ তোলা যায়...কিন্তু সে আওয়াজ আমাদের দেশপ্রেমিক (!), মানবতাবাদী (!), মানবিক বোধসম্পন্ন (!) রাজনৈতিক নেতা আর দেশের ক্ষমতাবান পরিচালকদের কার্ণকুহরের বিশাল গহ্বরের দেয়ালে প্রতিফলিত হয়ে বিকট শব্দে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে আমাদের বিবেকের ব্যর্থ কারাগারে..'
তাই মনে করি আওয়াজ টা আমাদের তুলতে হবে পায়ে পা মিলিয়ে, কণ্ঠে কণ্ঠে তাল রেখে, হাত গুলো সব বজ্রমুষ্ঠি করে। মনে রাখতে হবে আমরা শত শত 'আবু বকর'রা একা বলেই বিশ তিরিশেক পান্ডাদের আস্ফালন আজ আকাশসম! একতাবদ্ধতাই জীবন। আর জীবন একটাই, সে জীবনের জয় অনিবার্য!
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন:
শুধু পক্ষকাল ব্যাপী কেন? আমার মনে হয় সৈরাচার নিপাত যাক শ্লোগানের পর ছাত্র রাজনীতি গঠনমূলক আর কিছুই দিতে পারেনি।
লেখক বলেছেন: আপাত অর্থে আমি পক্ষকাল ব্যবহার করেছি। স্বৈরাচারের পতনের পর ছাত্র রাজনীতি গঠনমূলক আর 'কিছুই দিতে পারেনি' শব্দবন্ধে আমার ঘোর আপত্তি। আগে আপনি নিজে বলুন, তারা আপনাকে সত্যিকার অর্থে ভালো কিছু দিক সে জন্য আপনি নিজে কী করলেন? এভাবে বিশ বছরের সমোলোচনা এক লাইনে করা যতটা সহজ, বুয়েটে সনি হত্যার প্রতিবাদে ধারাবাহিক ছাত্রআন্দোলন গড়ে তুলে হত্যাকারীদের বিচার দাবী করা অনেক কঠিন।
কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয়গুলোতে অন্যায় ফি বৃদ্ধির প্রতিবাদ করে কিন্তু তারাই।
মু আ হাকিম নিউটন বলেছেন:
"তাহলে আপনার কী মনে হয় সদ্যজাত বাচ্চা প্রসবের পর আতুর ঘরের রক্ত ময়লার সাথে বাচ্চাটিকেও ফেলে দেয়া উচিত?"এটি অসামঞ্জস্যপূর্ন যুক্তি! একটি আবশ্যকীয় বিষয় "বাচ্চার জীবনের" সাথে অনাবশ্যকীয় বিষয় "ছাত্ররাজনীতির" তুলনা নিতান্তই হাস্যকর। তুলনা যদি করতে চান এইভাবে করার চেষ্টা করতে পারেন। গ্যাংগ্রীন হয়েছে এক হাতে, তো সারানো চেষ্টা বিফল, সেই হাত কেটে ফেলুন, বেঁচে তো থাকবেন, ভালোভাবেই বেঁচে থাকবেন আশাকরি। তবে মাথায় গ্যাংগ্রীন হলে মাথা কাটা যাবে না, যতদিন সম্ভব বাঁচার চেষ্টা করতে হবে। ছাত্ররাজনীতি মাথার সাথে তুলনীয় নয়, মুল রাজনীতি তুলনীয় হতে পারে।
তত্ত্বীয়ভাবে আমি চাই ছাত্ররাজনীতি থাকুক। কিন্তু বাস্তবে আমি চাই সন্ত্রাস নির্ভর এই ছাত্ররাজনীতি বন্ধ করে দেয়া হউক, এটিকে সারানোর চেষ্টা করে লাভ নেই।
লেখক বলেছেন: আপনার তিনটি প্যারাই যে পরস্পরবিরোধী তা একটু খেয়াল করুন।
মূল রাজনীতি কী এখন বর্তমান ছাত্র সংগঠনগুলোর মতো আচরণ করছে না? কিংবা তাদের মুরুব্বি দল কি তাদের মাস্তানিতে মৌন সমর্থন, প্রকাশ্য সমর্থন দেয়না? দেয়।
তত্ত্বীয়ভাবে এবং বাস্তবাতার খাতিরে আমি্ও চাই ছাত্ররাজনীতি থাকুক। ছাত্ররাজনীতিতে যারা সন্ত্রাসের যোগান দেয় তাদেরকে আমাদের বয়কট করতে হবে। মানে সন্ত্রাস নির্ভর ছাত্ররাজনীতির সংগঠনগুলোকে ব্যান করা হোক।
নর্থপোল বলেছেন:
ভাই কি ছাত্র ইউনিয়ন টাইপ কিছু করেন নাকি? বাম ধারার? আপনার পোস্টে বুর্জোয়া, বজ্রমুষ্ঠি শদবগুলো সন্দেহ জাগায়। সেই জন্যই বোধহয় ছাত্র রাজনীতি বন্ধ না করে শুদ্ধির প্রস্তাব দিচ্ছেন?আপ্নাদেরও চেনা আছে রে ভাই। ইনু, মেনন সাহেবরা ক্ষমতায় গিয়ে যে ভেল্কি দেখাচ্ছেন। ক্ষমতায় গেলে সব শালাই কুত্তার বাচ্চা হয়ে যায়। আপনাদের (মানে যারা ছাত্র রাজনীতি করেন বা পক্ষে বলেন) সব গুলাকে গুলি করে মারা দরকার। ছাত্র রাজনীতি দেশের কি উদ্ধার করে ফেলছে তা সবার দেখা হয়ে গেছে।
লেখক বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকরী, জুতারে কয় আলমারী!!
ইনু, মেনন সাহেবরা ক্ষমতায় গিয়ে যে ভেল্কি দেখাচ্ছেন তাতে আমি আপনার চাইতে আমি আরও বিরক্ত। আমি আপনারা বার বার ভুল করি বলেই তো দেশের এই অবস্থা। আপনার করা সমোলাচনাটা কিন্তু আপনার নিজের জন্য মিলে গেল।
টোটাল ভালবাসা বলেছেন:
মু আ হাকিম নিউটন বলেছেন: তত্ত্বীয়ভাবে আমি চাই ছাত্ররাজনীতি থাকুক। কিন্তু বাস্তবে আমি চাই সন্ত্রাস নির্ভর এই ছাত্ররাজনীতি বন্ধ করে দেয়া হউক, এটিকে সারানোর চেষ্টা করে লাভ নেই।
আতিকুল হক বলেছেন:
বাংলাদেশে ছাত্ররাজনীতি সন্ত্রাসমুক্ত হওয়ার চাইতে, চৌবাচ্চায় ইলিশ মাছ চাষে সাফল্যের সম্ভাবনা বেশি। মুল রাজনীতিই যেখানে অসুস্হ সেখানে ছাত্ররাজনীতির সুস্হ থাকার কোন কারনই নাই। তাই মুল রাজনীতি যতদিন সুস্হধারায় না আসছে ততদিন ছাত্ররাজনীতি বন্ধ থাকাই উচিত।আপনি হয়তো অতীত গৌরবের কথা বলবেন। আমি অতীত অর্জনকে স্বীকৃতি দিয়েই বলতে চাই, কোন কিছু অর্জিত হওয়াই কোন পদ্ধতির সফলতার পরিচায়ক হতে পারে না। যেমন, হরতাল করে, রাস্তা আটকে রেখে, গাড়ি ভেঙ্গে কোন দাবি আদায় হতে পারে। দাবিটা যৌক্তিক হলেও এইসব ধ্বংসাত্মক কাজ এতে জায়েজ হয়ে যায় না। আন্দোলন করা সাধারন মানুষের কাজ, ছাত্রদের কাজ পড়া। দাবি আদায়ে সময় লাগুক তাতেও যার কাজ সেটা তারই করা উচিত। নইলে সাময়িক লাভের জন্য অনেক দীর্ঘমেয়াদি ক্ষতি সইতে হয়।
লেখক বলেছেন: আজ যে দেশের মানুষ সহজে দেশের গ্যাস পোড়াতে পারছে তা কিন্তু ঐ গুটিকয়েক ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো বাম দলের শ্রমিক, ছাত্রদের আন্দোলনের কারনেই। নইলে কত আগে বিবিয়ানার গ্যাস পাইপ লাইনে ভারত পাচার হইতো! অসম চুক্তিতে ফুলবাড়ীর কয়লা তো এতদিন পাচার হইয়াই যাইতো, এর প্রতিবাদে যা কিছু হইছে সব তো ঐ নাখাইন্দা বাম দলের ছাত্ররাই করছে।
হ্যা। 'ছাত্রদের কাজ পড়া, মিছিল মিঠিং করা নয়' জানেন তো এই ভাবেই নূরুল আমীন সরকার ৫২ সালের এই ফেব্রুয়ারিতে জনতাকে নসিহত দিয়েছিল। পরিণতিটা ভুলে গেলে ইতিহাস পড়া দরকার আপনার।
অারমান বলেছেন:
সারা দেশে ছাত্রলীগ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা রাজশাহী পলিটেকনিক্যালের ছাত্রমৈত্রীর এক নেতাকে হত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবুবকরকে হত্যা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হত্যাকে কেন্দ্র করে শিবিরকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। কিন্তু ছাত্রলীগও হত্যা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। তাই শিবির নিষিদ্ধ করা হলে ছাত্রলীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে। ছাত্রদের দিয়ে রাজনীতি বন্দ করা হোক,আর যেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে লাশ হয়ে মায়ের কোলে ফিরতে না হয়,
লেখক বলেছেন: আর যেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে লাশ হয়ে মায়ের কোলে ফিরতে না হয়। সহমত।
কিন্তু ভেবে দেখবেন কী
সন্ত্রাস করে তিনটি দল- লীগ, শিবির, ছাত্রদল!
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
ছাত্র রাজনীতি বন্ধ করা হোক।
লেখক বলেছেন: কিছুদিন আগে গুড়ো দুধে মেলামিন নামক বিষাক্ত পদার্থ পাওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু আমরা কি গুড়ো দুধ খাওয়াই বাদ দিয়ে ছিলাম? নাকি মেলামিলযুক্ত দুধ ব্যান করেছিলাম?
এইভাবে সমস্যার মূলে না গিয়ে যারা আপাত অর্থে যেন তেন শান্তি ফিরিয়ে আনতে ছাত্ররাজনীতি বন্ধের কথা তুলছেন, অপ্রিয় হলেও সত্যি যে তা চিন্তার অসারতা!আমরা অনেক সময় ভুলে যায়, মাথা ব্যাথা করলে মাথা কেটে ফেলাই সমাধান নয়।
লেখক বলেছেন:
ক্ষেপলেন ক্যান ভাই? লীগ, শিবির, দলের পাল্লায় পড়লে মাগার ছিনতাইকারীদেরও রক্ষা নাই।
ও.জামান বলেছেন:
আপনে কি আম ছাড়া আমসত্ত বানানোর কোন ফরমুলা আবিস্কার করছেন? তাড়াতারি পেটেণ্ট করেন। সন্ত্রাস ছাড়া ছাত্ররাজনীতি!!!
লেখক বলেছেন: এই জন্যই বাঙালী পিছাইয়া থাকে। ভেজাল খাইতে খাইতে আমাদের রুচির জায়গা এতটা নিচে নামছে মধু যে খা্ওয়ার জিনিস তা ভুলেই গেলাম।
দোষ আসলে সম্পূর্ণ আপনার না। আমাদের ৪০ বছরের শাসকগোষ্ঠির সংস্কৃতির ভুত আছড় করছে আপানার উফ্রে।
রিয়াজুল ইস্লাম বলেছেন:
ছাত্ররাজনীতি টার্মটা নিয়েই এখন সমষ্যা। যারা নিছক মোহের বশে ছাত্ররাজনীতির টিকিয়ে রাখার কথা বলেন তারা ছাত্রসংঘ/ছাত্র-ইউনিয়ন/ছাত্রমিতালি/ছাত্রক্লাব এসব টার্ম ব্যবহার করতে পারেন। ত্বাত্তিক কথা ছেড়ে বাস্তবতায় ফিরে এসে দেখুন ছাত্ররাজনীতির সুখ স্বপ্ন বর্ননা করা আর আরব্যরজনীর গল্প বলা একই কথা।শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ চাই।
লেখক বলেছেন: বাস্তবতা নির্মিত হয় তত্ত্বের উপর ভিত্তি করেই। এটা আমরা বাল্যশিক্ষার সহজ পাঠেই পড়েছিলাম।
ছাত্র রাজনীতি বন্ধ হলেই সন্ত্রাস কি বন্ধ হবে? ছাত্র অঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ও/বা নির্মাণ করতে আমাদের করণীয় কী? আমাদের দরকার আইন করে জামাত, শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা। সাথে সাথে ছাত্ররাজনীতিতে সন্ত্রাসের পৃষ্টপোষক হিসেবে দল, লীগকে ব্যান করা।
সন্ত্রাস করে তিনটি দল- লীগ, শিবির, ছাত্রদল। এই তিন দলকে কখনো দেখেছেন দেশের শিক্ষা সমস্যা নিয়ে, ফি বৃদ্ধি নিয়ে, দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদী লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদে নামতে? এরা কেউ জাতীয়তাবাদ আর কেউবা ইসলামের পাণ্ডা!
শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধের এ সুর ইতিহাসের মোড়ে মোড়ে শাসকদের দরবার থেকেই উচ্চারিত হয়েছে বারবার। পরিণতি ভালো হয়নি। শিক্ষঙ্গনই মুখরিত হোক সঠিক ধারার রাজনীতি চর্চার পীঠস্থান হিসেবে। এ জন্য দরকরা সন্ত্রাসী সংগঠনকে বর্জন।
সাঈফ শেরিফ বলেছেন:
৫ নম্বর মন্তব্যে ঝাজাবাদ। লেখক খুব সম্ভব ফ্রন্ট বা মৈত্রীর রাজনীতির সমর্থক। রাজনীতি ছাড়া প্রগতিশীলতা, মানবাধিকার চর্চা সম্ভব নয়, ষাটের দশকের সেই পুরনো বোল এখন অচল।যুগ পাল্টেছে। তত্ত্বাবধায়ক সরকারকে যতই "সামরিক" বলে গালাগাল করেন দুর্নীতির বাংলাদেশ শীর্ষ স্থান হারিয়েছে তাদের উদ্যোগের হাত ধরে, তারা খারাপ কি করেছে সেগুলোর একটা ফিরিস্তি দিলে ভাল করতেন। নচেৎ নিজের রাজনৈতিক রুচিবোধের মুদ্রাদোষ বশত "সামরিক শাসন" ঘেন্না হেতু ছাত্র রাজনীতিকে হালাল করার চেষ্টা করবেন, এটা ভাল কথা না। দেশটাকে ডান্ডা মেরে সোজা করতে মাঝে মাঝে মনে হয় জিয়া-এরশাদের মত একনায়ক দরকার, অন্তত তাদের আমলে দেশে উন্নতির চাকা বন্ধ ছিল এটা কেউ বলতে পারবেনা।
রাজীব_নন্দী বলেছেন:
যারা ছাত্র রাজনীতি বন্ধের কথা বলছেন, আপনারা কি নিশ্চিত করতে পারবেন ছাত্ররাজনীতি বন্ধ হলেই সন্ত্রাস বন্ধ হবে ? জাতীয় রাজনীতি থেকে শুরু করে ব্যবসা-বানিজ্য সহ প্রত্যেক ক্ষেত্রে যে লুটপাটের সংস্কৃতি চালু আছে তা বন্ধ না হলে সন্ত্রাস কখনোই বন্ধ হবেনা। বরং এই লুটপাটের রাজনীতির বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হওয়া প্রয়োজন। প্রকৃত কারন খুঁজে বের করা দরকার, না হলে শুধু অন্ধকারে ঢিল ছোড়া হবে, এতে না সন্ত্রাস বন্ধ হবে না লুটেরা রাজনীতি বন্ধ হবে, বরং ন্যায় সঙ্গত আন্দোলনকে দমন করার বৈধতা দেয়া হবে।
রিয়াজুল ইস্লাম বলেছেন:
@লেখক:আপনি বলেছেন: "বাস্তবতা নির্মিত হয় তত্ত্বের উপর ভিত্তি করেই"
আপনার এই জানাটি ভুল আছে। বিস্তারিত জেনে নিবেন আশা করি। লিখতে ভালো লাগলো না এখন, পরে যদি সময় পাই তাহলে লিখা যাবে।
ধন্যবাদ।
রাজীব_নন্দী বলেছেন:
আপনি দ্বিমত করলেন, তা আমি শ্রদ্ধা করলাম। কিন্তু এভাবে হাল ছাড়লেন?
মেহেরুল হাসান সুজন বলেছেন:
যারা ছাত্ররাজনীতি বন্ধের জন্য বক্তব্য রাখছেন, তাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই যে, যেসব কারণে আপনারা রাজনীতির এই ধারা বন্ধ করতে চাচ্ছেন সেগুলো আগে পরিস্কার হওয়া দরকার। ক্যঅম্পাসে অস্ত্রের ঝনঝনানি, খুন, রক্ত ইত্যকার বর্বরতা দেখে, শুনে বা জেনে আপনারা রাজনীতির এই ধারা বন্ধের কথা বলছেন। খুব স্বাভাবিক। ধরে নেন, ছাত্র রাজনীতি বন্ধ করা হলো। কিন্তু বন্ধ করার আগ পর্যন্ত যে পরিমাণ অস্ত্র এবং প্রশিক্ষণ (কোন কোন দলের ক্ষেত্রে এটি প্রযোজ্য) ছাত্ররাজনীতির সঙ্গে জড়িতদের কাছে ছিলো সেগুলোর পরবর্তী ব্যবহার কারা করবেন বা কীভাবে করবেন-এই বিষয়টি আগে বিবেচনা করা দরকার। এই ধারার রাজনীতি নিষিদ্ধ করার জন্য যারা বলছেন, তাদের সপক্ষে ধরে নিলাম- রাজনীতির ধারাটি বন্ধ করে ছাত্র সংঘঠনগুলোর অস্ত্র-সশ্ত্রও কবজা করা হলো। এই যুক্তিটিও আপনার খাড়া করাতে পারবেন না। কারণ, প্রতিনিয়ত বহু বছর ধরে যে পরিমাণ অস্ত্র আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে তাতে কি ওইসব অস্ত্র দিয়ে করা কর্মকান্ড শেষ হয়েছে?এখানে আরো একটি বিষয় উল্লেখ করতে পারি। গত বছরের ১১ মার্চ ছাত্ররাজনীতির ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কিন্তু একদিন পরেই একজন ছাত্রনেতা এবং গত ৮ ফেব্রুয়ারি রাতে আরেকজন ছাত্রনেতা নিহত হয়েছেন। এরমাঝে তো বছর জুড়ে ছোটখাটো সংঘর্ষ ঘটেছেই। আমরা যদি রাজনীতি বন্ধের প্রথম ধাপ হিসেবে এই সাময়িক নিষেধাজ্ঞাকেই ধরে নিই, তাহলে সেটি যে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তাকে সন্দেহ থাকার কথা নয়।
সুতরাং, আমার মনে হয় না যে, ছাত্ররাজনীতি বন্ধ করাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রক্ত ঝড়ানো বন্ধ করার প্রথম বা একমাত্র কিংবা প্রধান পথ।
রাজীব_নন্দী বলেছেন:
কি বলবো আর পড়শির কথা! সুজনে সুজন চেনে।যাক, আপনি নতুন বিষয় নিয়া আসলেন বলে ধন্যবাদ। হ্যা, আমরা রাজশাহী ইউনিভার্সিটির উদাহরন টানতে পারি।
আমার মনে হয়, সুজন ভাইয়ের কথা পুরোপুরি ধরে নেয়া যায়। ধন্যবাদ আপনাকে। সাবধানে কাজ চালান বস।
রিয়াজুল ইস্লাম বলেছেন:
হাল ছাড়ার কিছু ছিল না। থিওরি কি জিনিষ তা একটু আপনাকে পড়ে আসতে বলেছিলাম কিন্ত তা করেন নি মনে হলো।আপাতত খুব পরিচিত একটা রেফারেন্স দিলাম এখান থেকেই পড়ুন থিওরি কি জিনিষ।
http://en.wikipedia.org/wiki/Theory
Theories are analytical tools for understanding, explaining, and making predictions about a given subject matter.
থিওরি ভুল হয় তা জানেন তো?
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
আমার ধারণা সবচেয়ে ভালো সমাধান হচ্ছে- সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেই তুলে দেয়া। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্তত এইসব সন্ত্রাস-হত্যা-খুনোখুনি হতে পারবে না। মানে শিক্ষা প্রতিষ্ঠানই যদি না থাকে তবে সেখানে এগুলো হবে কেমনে???
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
http://www.nagorikblog.com/node/62 এই পোস্টের কমরন্টে কিছু আলোচনা করছি, দেখতে পারেন .....
মু আ হাকিম নিউটন বলেছেন:
"তাহলে আপনার কী মনে হয় সদ্যজাত বাচ্চা প্রসবের পর আতুর ঘরের রক্ত ময়লার সাথে বাচ্চাটিকেও ফেলে দেয়া উচিত?" বিষয়ে দেওয়া আপনার যুক্তির অসাড়তা আপনাকে ধরিয়ে দেয়ার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম বুঝবেন। যাহোক, যুক্তিবিদ্যা সবার জন্য নয়। আপনি আপনার মত করে চালিয়ে যান।আপনার মুল বক্তব্য সম্পর্কে আমি সমর্থন দিয়েছি তবে সেটা তাত্ত্বিক ভাবে। বর্তমান পরিস্থিতিতে ছাত্ররাজনীতি বন্ধ করে দেয়া দরকার সেটা সাময়িক সময়ের জন্য হলেও -- ধরুন আগামী ১৫ বছর। একটা ছাত্র প্রজন্ম ধরেন পার করে দেয়া দরকার। তারপর আবার নতুন করে শুরু করা যেতে পারে।
আতিকুল হক বলেছেন:
ছাত্ররাজনীতি কতটা ক্ষতিকর সেটা আমরা হাড়ে হাড়ে টের পাই। আমার চার বছরের পড়া শেষ হয়েছে ছয় বছরে। এই বাড়তি সময়টুকুর দায় বহুলাংশে ছাত্ররাজনীতির। আমাদের মত মধ্যবিত্ত পরিবারে সন্চয় বা বিনিয়োগ যাই বলুন তা হচ্ছে সন্তানদের পড়াশোনা। আমার বাবা অবসরে যান আমি পাশ করার ১১ মাস আগে। ঠিক সময়ে পাশ করলে আমি তখন চাকরি করতাম। আমি দেখেছি আমাদের পরিবার কতটা চিন্তায় ছিল বাবার চাকরি শেষে চলা নিয়ে। আমার কাছ থেকে অতীত ইতিহাসের কথা বলে ছাত্ররাজনীতির প্রতি সমর্থন পাবেন না। আমার জীবনের ইতিহাস বলে ছাত্ররাজনীতি আমার যে দুটো বছর নষ্ট করেছে তা কোনদিন টাকায় পূরণ হওয়ার নয়।দেশের যে কোন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত অভিভাবককে জিজ্ঞেস করুন। কেউ ছাত্ররাজনীতি চায় না। ছাত্ররাজনীতির দরকার আমাদের নষ্ট রাজনীতিবীদদের মাসলম্যান সরবরাহ করার জন্য। শোষনমুক্ত সমাজ প্রতিষ্ঠা বা ইসলামী সমাজ প্রতিষ্ঠার আফিম খাইয়ে ঐ নিজামী/গোআ বা মেনন/ইনুর পকেট ভারি করতে। ধিক ছাত্ররাজনীতির আড়ালে মুনাফাখোর এইসব মুখোশধারীদের।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















