চট্টগ্রামে একটি একে-৪৭ রাইফেলসহ মোট পাঁচটি অস্ত্র এবং ৩০ রাউন্ড গুলিসহ ইসলামী ছাত্র শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার পিস্তল, একটি ওয়ানশুটার রাইফেল ও একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকাল থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর বায়েজীদ থানা এলাকা এবং ব্রাক্ষণবাড়িয়ার সিঙ্গার বিল এলাকায় অভিযান চালিয়ে মোট পাঁচটি অস্ত্র এবং ৩০ রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আব্দুল মান্নান জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো সরোয়ার ওরফে বাবলা, নুরন্নবী ওরফে ম্যাক্সন ও মানিক ওরফে গিট্টু মানিক।
পুলিশ কর্মকর্তা মান্নান বলেন, এরা প্রত্যেকে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি। আলোচিত 'এইট মার্ডার' মামলার আসামি শিবিরকর্মী সাজ্জাদের সহযোগীও তারা।
ব্রাক্ষণবাড়িয়ার সিঙ্গার বিল এলাকা থেকে নুরন্নবীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে বায়েজীদ থানার চালিতাতলী এলাকায় অভিযান চালিয়ে সরোয়ার ও মানিককে গ্রেপ্তার করা হয় বলে মান্নান জানান।
বায়েজীদ থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার পিস্তল, একটি ওয়ানশুটার রাইফেল ও একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়েছে।
একে- ৪৭ রাইফেলের দুটি ম্যাগজিন ও ২৭ রাউন্ড গুলি এবং বিদেশি পিস্তলের একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও বেলায়েত জানান।
৩ শিবিরকর্মীর কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার পিস্তল, একটি ওয়ানশুটার রাইফেল ও একটি দেশীয় এলজি, দুটি ম্যাগজিন ও ৩০ রাউন্ড গুলিসহ উদ্ধার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।