somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর দৃষ্টি ফিরে পাবেন না রুমানা

১৮ ই জুলাই, ২০১১ ভোর ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্ভাবনার শেষ আলোটুকুও নিভে গেল। কানাডার ভ্যানকুভার জেনারেল হাসপাতালে তার দু'চোখে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানালেন, রুমানা মঞ্জুরের চোখে আলো ফেরার কোনো আশা নেই। কোনোদিনই দেখতে পাবেন না তিনি। শুক্রবারই এ ব্যাপারে নিশ্চিত হলেও বিষয়টি গোপন রাখা হয়েছিল রুমানার কাছে। শনিবার তিনি দুঃসংবাদটি জানার পর ভীষণভাবে মুষড়ে পড়েন। রুমানার স্বজনদের সূত্রে এ খবর জানা গেছে। রাজধানীর ধানমণ্ডির বাসায় গত ৫ জুন স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন রুমানা।
রুমানার আত্মীয় রাশেদ মাকসুদ বলেন, কানাডায় বৃহস্পতিবার রাতে ডান চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের ছয় সদস্যের একটি দল চার ঘণ্টারও বেশি সময় ধরে এ অস্ত্রোপচার করেন। এরপর হতাশ কণ্ঠে তারা জানান, চোখটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অপটিক নার্ভ, যা কোনোভাবেই সারিয়ে তোলা সম্ভব নয়। এর আগে মঙ্গলবার রুমানার বাঁ চোখে অস্ত্রোপচারের পরও একই মত ব্যক্ত করেন চিকিৎসকরা।
সূত্র জানায়, রুমানার বাঁ চোখ পুরোপুরি নষ্ট ও ডান চোখ সেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ বলে আগেই মত দিয়েছিলেন বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞরা। পরে ভারতের চেন্নাই ও পণ্ডিচেরীর দুটি হাসপাতালের চিকিৎসকরা বলেন, অলৌকিক কিছু না ঘটলে ডান চোখেও আলো ফেরার কোনো সম্ভাবনা নেই। এরপর রুমানার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠানো হয়। তাদের মধ্যে অস্ট্রেলিয়া ও কানাডার দুটি হাসপাতালের চিকিৎসকরা একবার অস্ত্রোপচারের পরামর্শ দেন। এর ভিত্তিতে রুমানার শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার (ইউবিসি) শিক্ষক-শিক্ষার্থীরা ভ্যানকুভার হাসপাতালে চিকিৎসার সব ব্যবস্থা করেন।
ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক রুমানা মঞ্জুরকে নির্যাতনের ঘটনায় তার স্বামী হাসান সাইদকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চার দফায় ছয় দিনের জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়। রিমান্ডে তিনি নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে কোনো জবানবন্দি দেননি। বর্তমানে মামলাটির অভিযোগপত্র (চার্জশিট) তৈরির কাজ চলছে।


মনরোর ভাস্কর্য নিয়ে তুমুল বিতর্ক
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×