স্মৃতির সমূদ্র
দেয়ালের গায়ে সমূদ্র এঁকে
ঢেলে দিয়েছি ব্যথিত চোখের জল।
দেয়ালের সমূদ্রে, নোনাজলের সমূদ্রে
সাঁতার কাটে তোমার রেখে যাওয়া ভালবাসা।
পাহাড়ের মতো গ্রীবা উঁচু করে স্মৃতিরা বলে-
মনে চাইলেই কি ভুলে যাবে?
ভুলে যাওয়া কি এতোই সহজ?
একি পানি ভরা কলসি
রাস্তার মাঝে উপুড় করে দিলেই খালি হবে।
নাকি খাচায় পোষা পাখি
খাচা খুললেই উড়ে যাবে নীলাকাশে
ফিরবে না, ভুল করেও ফিরবে না?
ভালবাসা পর হয়ে গেলেও
স্মৃতিরা পর হয় না কখনো।
ভুলে যাওয়া স্মৃতি
ভুল করে মনে পড়ে বারে বার।
== ০৯/০৭/২০০৯ ===
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


