কে স্বাধীনতার ঘোষণা দিয়েছে আর কে দেয়নি সেটা বড় কথা নয়। আসলে বড় দল গুলো অহেতুক একটা বিতর্ক তুলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মওলানা ভাসানী ছিলেন প্রকৃত আর্থে জনগনের নেতা। আর বিশেষ করে ৬৯-এর পর থেকে মুজিব জনগনের সামনে নেতা হিসাবে গ্রহনযোগ্যতা পেতে শুরু করেন। মুক্তিযুদ্ধে তার ভূমিকা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তার চেয়েও যেটা বুঝা দরকার যে জনগণ তখন স্বাধীনতার জন্য মরিয়া হয়ে উঠেছিল। জনগনের মধ্যে এই স্পৃহা জাগানোর পিছনে মওলানা ভাসানীর বা বামপন্থীদের বৃহৎ একটা অংশের ভূমিকাও অস্বীকার করার উপায় নেই। কিন্তু আজকে এসই অবস্থিত বাস্তবতাকে পাশ কাটিয়ে স্বাধীনতাকে কোন বিশেষ ব্যক্তির অবদান ইহসাবে দাবি করাটা জনগনের মুক্তির আকাঙ্খা বা ত্যগকেই অস্বীকার করা। আর কোন ব্যক্তির ঘোষণা দেয়া না দেয়ার কুটতর্কে মাতলে এটাও বলা যায় যে ভাসানীই স্বাধীনতার প্রকৃত ঘোষক। কারণ ৭০-এর নির্বাচনে যখন আওয়ামী লীগ অংশ গ্রহন করল তখন তিনি তা বর্জন করে চট্টগ্রেমর লাল দিঘীর ময়দানে ঘোষণাদেন নির্বাচন করে নয় যুদ্ধ করেই দেশ স্বাধীন করতে হবে। লক্ষনীয় আজ যার এই তর্কে মেতেছে-মাতাচ্ছে তারা কি কেউই মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে। না, তারা জনগনের আবেগ নিজেদের পক্ষে নিয়ে ব্যক্তিগত স্বার্থে দেশের সর্বনাশ করার খেলায় মত্ত। তাই এসব কুটতর্কে না মেতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে শোষণ মুক্তির লড়াই চালিয়ে যাওয়াই জনগনের মূল কাজ।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।