ব্লগার বন্ধুদের সাথে একটা বিষয় শেয়ার করি। আমার অনার্স ফাইনাল পরীক্ষা চলছে। গতকাল মার্কেটিং পরীক্ষা চলছিল খুলনা আযম খান কমার্স কলেজে। পরিদর্শককে বল্লাম স্যার একটু পানি খাব। স্যারতো উত্তেজিত হয়ে..কি!!! রমজান মাসে পানি!!! আমি বল্লাম, স্যার এইটা রমজান মাস নাকি ভাদ্র মাস? স্যারতো ফট্টিনাইন; কি বললেন!!! আমি শান্ত স্বরে বললাম, স্যার সারা বছর থাকে ইংরেজী মাস, আমার খাতায় সই করলেন ইংরেজী মাসের তারিখ দিয়ে, বৈশাখ মাসে পান্তা ইলিশ খান আর আরব দেশের মাস হিসাব করেন হজ্বের টাইম আসলে, ঘটনা কি? আমার কোনো শাবান-রমজান নাই, ভাদ্রমাস, গলা শুকাই গেছে পানি খাব? স্যার কনফিউজ, আপনি থেকে তুমিতে, এই ছেলে তুমি হিন্দু না মুসলমান? আমি বল্লাম স্যার আপাতত পরীক্ষার্থী। স্যার বলেন, মানে? মানে বাসায় গিয়া আম্মায় সেহেরি খাইয়া যেই ভাতগুলান পানি দিয়া রাখছে সেই পান্তা খামু মরিচ দিয়া, বুঝেন নাই স্যার আমি বাঙ্গালী। পানি খাইতে যাইতে দিবেন না মার্শাল ভাইরে ডাকুম? মার্শাল ভাই ছাত্রলীগের নেতা, আমি তারে ভালো চিনি না, স্যার চিনেন, বললেন বাইরে যাওয়া যাবে না। পানি চলে আসলো হলে। পানি পান করা কতটা মজার টের পাইলাম আবারো।
রমজান মাসে পানি!!! সরি স্যার, এইটা ভাদ্র মাস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৫টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।