গতদিনের একটি দৈনিক পত্রিকায় প্রভা প্রসঙ্গ নিয়ে প্রকাশিত একটি রিপোর্টের শেষ অংশ পড়ে আমার এক বিজনেস্ গ্রাজুয়েট (খুলনা বিশ্ববিদ্যালয়, বিবিএ ০৫ ব্যাজ) বন্ধু চিৎকার করে উঠলেন। রিপোর্টটির শেষ অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের একজন অধ্যাপকের বরাত দিয়ে বলা আছে ‘তিনি আরো বলেন, মানুষের এরকম সম্পর্ক থাকতেই পারে কিন্তু তা ভিডিও করে প্রকাশ করলে তরুণ সমাজের নৈতিক অবক্ষয় ঘটে।’ বন্ধু চিৎকার করে বললেন, ঢাকা ভার্সিটির একজন শিক্ষক যখন বলে এরকম সম্পর্ক থাকতেই পারে তখন কি নৈতিক অবক্ষয় তৈরি হয় না, আর ভিডিও করে প্রকাশ করলেই নৈতিক অবক্ষয় হয়? তার কথা হইতেছে সমাজে এই কাম প্রভা একাই করে আর কেউ করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ‘সম্পর্ক থাকতেই পারে’ বলাতে আরো অনেকে উৎসাহ বোধ করতে পারে। আমি তার কথার তীব্র বিরোধিতা করে বললাম, বিষয়টিকে সভ্য সমাজ অসামাজিক বলে চালিয়ে দিচ্ছে বটে কিন্তু তলে তলে সবার ধানক্ষেতে আর পাঠশালায় অবস্থা (ফুয়াদের বন্য গানটির মত)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললেও এধরণের সম্পর্ক তৈরি হবে, না বললেও হবে। কিন্তু ভিডিও করা আর প্রকাশ করা পাত্র-পাত্রী উভয়ের শুধু মাত্র নৈতিক অবক্ষয় নয়, মানসিক রোগেরও লক্ষন বটে। নর-নারীর সম্পর্ক প্রাকৃতিক এবং সামাজিক ব্যাপার। উভয়ে সম্মত হলে তারা যৌন সম্পর্কে সম্পর্কিত হতেই পারে। আদম হাওয়ারও কাবিন করে বিয়ে পড়ানো হয়নি। বহু জরিনা সখিনার ভিডিও বের হয়েছে তাতে কিছুই যায় আসে নি, তারুণ্যের হৃদয় দোলা দেয়া তরুণ স্টারের এমন ভিডিওতে অনেকেরই হৃদয় গুড়া হয়ে গেছে। এই ব্যাপার? নৈতিক অবক্ষয়ের শীকার হয়েছে প্রভা, নিজের পাতা ফাঁন্দে নিজেই পড়ছে। স্কুলে পড়া যে বাচ্চাগুলো মোবাইল ব্যবহার করে তাদের হাতে পৌছে গেছে থ্রিজিপি ক্লিপগুলা, তারা এবং আরো অনেকে সেগুলোকে আয়ত্বের মধ্যে পেয়ে হয়তো পরিণত সময়ের আগেই ঝাপিয়ে পড়তে পারে অনৈতিক কোনো কাজে। করছেও তাই। দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, নিমূল অধিদপ্তর নেই বলে অনেক শিশুও মাদকাসক্ত হয়ে পড়ছে। ১৮ বছরের নিচে যে ওয়েব সাইটে যাওয়া যায় না, যে বইগুলো পড়া যায় না, যে চলচিত্রগুলো উপভোগ করা যায় না সেগুলোর মধ্য দিয়ে গেলে অবক্ষয় ঠেকানো যাবে না। আমার বন্ধুর মানসিক বিকাশের এই পরিস্থিতি দেশের সর্বত্র। শুধু তাই না, মনোবিজ্ঞানীরা দেখিয়েছেন বাংলাদেশের ৭২% (কমবেশি হতে পারে) মানুষ বিভিন্ন মাত্রার মানসিক রোগী। বোধকে শাণিত করার জন্য আমাদের কিছু প্রাকটিসের মধ্য দিয়ে যাওয়া প্রয়োজন।
প্রসঙ্গটি সামাজিক বিজ্ঞানের, উপলক্ষ্য বিবাহপূর্ব যৌন সম্পর্ক, কেস স্টাডি প্রভা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।