অনেক আগে, দুঃখিত, সঠিক তারিখটি বলতে পারছিনা, বাংলাদেশে এসেছিলেন ভারতীয় নায়িকা মমতা কুলকার্নি। সে সময় তার একটি মন্তব্যে আমরা কষ্ট পেয়েছিলাম। দেশ ব্যাপী বিতর্কের ঝড় তুলে বিদায় নিয়েছিলেন তিনি। বিশেষ কোনো কারণে বিরক্ত হয়ে মমতা বলেছিলেন, অ্যাল বাংলাদেশি আর বাস্টার্ড!
অনেক আগের এই ভুলতে বসা স্মৃতিকে আজ আবার জাগিয়ে দিলেন বলিউড কিং শাহরুখ খান। শালা বলে গেলেন আমাদের! এতো সম্মান জানালাম আমরা তাকে। আর বিনিময়ে পেলাম শালা গালি!!
না, তিনি না বুঝে বলেন নি। গালিটা তিনি গালি বুঝেই দিয়েছেন। তিনি দর্শকদের কাছে একটি বাংলা গালি চেয়েছেন।
তাকে জানানো হয়েছে,-শালা।
তারপর তিনি আবেগে গদ্গদ হয়ে উপস্থিত দর্শকদের হাস্যোজ্জল কন্ঠে কয়েকবার শালা শব্দটি ছুড়ে দেন!
বলেন, সব শালাদের অভিনন্দন।
রসিকতার ছলে বলেছেন হয়তো! তাই বলে শালা !
রসিকতার জন্য তো শাহরুখের ঝুড়িতে শব্দের অভাব থাকার কথা না। তাহলে...?
বারবার এরা কেনো এমন করে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




