আবারও প্রমাণ হলো আমেরিকানরা জাতিগতভাবে মিথ্যুক এবং অসভ্য !!গত কাল কনফেডারেশান কাপ ফাইনাল খেলা যারা দেখেছেন তারা ব্যাপারটা লক্ষ্য করে থাকবেন।
ফুটবল খেলায় অনেক রকম ফাউল আমার দেখি বা দেখেছি কিন্তু কালকের খেলায় প্রায় পুরো সময়ই যে ভাবে তারা ব্রাজিলিয়ানদের জাপটে ধরে আটকে রাখার চেষ্টা করেছেন তা তাদের জাতিগত অসভ্যতা ছাড়া আর কিছুই প্রকাশ করেনি।
ব্রাজিল কিন্তু খেলায় গোল করেছে মোট ৪টি । যে গোলটি যুক্তরাষ্ট্রের গোলরক্ষক পোষ্টের ভেতর থেকে ফেরালেন তা অবশ্যই গোল হয়েছে, যেটা রেফারী গোল হিসেবে গন্য করেননি। রেফারী এবং লাইন্সম্যান দুজনই হয়ত দূরে থেকে দেখার কারনে তা স্পষ্ট বুঝতে পারেন নি। এমন ঘটনা হতেই পারে কিন্তু প্রশ্ন আসে যখন গোল রক্ষক হাতের ইসারায় বুঝাচ্ছিলেন এটা গোল হয় নি । সেটাই তাদের জাতীয় মিথ্যাকে উপস্থাপন করেছে । কারন বল ফেরানোর সময় গোল রক্ষক পুরো পোষ্টের ভেতরে ছিলেন তার যে পা পোষ্টর বাইরে ছিল তাও মাটিতে ছিল না, ছিল বাতাসে । ফুটবল বা ক্রিতেট সব খেলার নিয়ম অনুযায়ী এটা গোল।
ফুটবলে ক্রিকেটের মত রিপ্লে সিষ্টেম থাকলে এতবড় ভুল হতে পারতো না। আমি মানছি ফুটবলে রিপ্লে সিষ্টেম চালু করা হলে খেলা থামিয়ে তা করতে হবে এতে খেলার ধারাবাহিকতা নষ্ট হবে এবং সময় লাগবে বেশী। কিন্তু অন্তত পক্ষে গোলের ক্ষেত্রে এই নিয়ম চালু করা যায় । গোল হলে খেলা এমনিতেই থেমে যায় । তাতে করে অন্তত খেলাটি এধরনের বড় রকম ভুল সিদ্ধান্ত থেকে রেহাই পাবে।
বি:দ্র: খেলার শেষে অবশ্য এমেরিকানরা উচিৎ ফলাফলই পেয়েছ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



