গত তিনদিন ভারতীয় দূতাবাসে নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োগ হয়েছে মর্মে মিথ্যা সংবাদ পরিবেশন করে মিডিয়া গরম করার একটা ব্যার্থ চেষ্টা করেছে হাওয়া নিয়ন্ত্রিত আমার দেশ পত্রিকা । আর দু চার জন ব্লগার সেই সংবাদে হাওয়াও দিয়েছেন বেশ।
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন সংবাদটি ডাহা মিথ্যা । আমার দেশ পরিবেশিত সংবাদটি দেখুন :
Click This Link
আমার দেশ যদি সত্য খবরই তিনদিন পরিবেশন করে থাকে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রীর দাবীকে চ্যালেন্ঞ্জ করা উচিৎ ছিল ।
এই পোষ্টে কেউ ভুল বুঝবেন না যে আমি স্বরাষ্ট্র মন্ত্রীর গুনগান গাওয়ার চেষ্টা করছি । স্বরাষ্ট্র মন্ত্রী সার্থক কি ব্যার্থ সেটা নিশ্চয়্ই অন্য ইসু সেখানে আমারও নিজস্ব মতামত থাকবে অবশ্যই ।
দয়া করে সবাই সংবাদ প্রসঙ্গে মতামত দিবেন।
সংবাদটি প্রথম দিন পরিবেশনের পরই আমি একটি পোষ্ট দিয়েছিলাম সেখানে নানান জন নানান মন্তব্য করেছেন। সেটাই সঙ্গত।
Click This Link
আজকের সংবাদটি দেখে আমার পোষ্টের যথার্থতা নিশ্চয়ই ব্লগাররা আবিস্কার করতে পারবেন ?
গঠনমূলক সমালোচনা এবং মন্তব্য আশা করছি । অযথা ভারত বিরোধীতার কথা কেউ না লিখলে ভাল লাগবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



