গানটা প্রথমবার শুনি একজনের ওয়েলকাম টিউনে। পরে ডাউনলোড করে পুরোটা শোনার পরে হতবাক হয়ে কিছুক্ষণ বসে ছিলাম। অদ্ভুত সুন্দর লিরিক, তারচে সুন্দর মিউজিক। তওসিফ কে হাজারো ধন্যবাদ এত সুন্দর ১ টা গান গাইবার জন্য। ভাল লাগার জিনিস বলে সবার সাথে শেয়ার করলাম। যারা গানটা শুনেন নি, প্লিজ ডাউনলোড করে শুনে দেখুন, কি অদ্ভুত ১ টা গান!!!
লিরিকঃ দূরে কোথাও
দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার, দুচোখ নির্বাক আসোনা ছুটে
তুমি এলে রংধনু রঙ ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়
এ মনের আহ্লাদ, আসোনা ছুটে।
অনুরাগে ঝরে চাঁদোয়া, এ লগনেও এলেনা
অনুভব নিশ্চুপ আজ, কথা যে বলেনা
ভাল যদি বাস তুমি আমাকে, ছুটে চলে আসোনা।
নীলাচল নির্মল হাওয়া, এ লগনেও এলেনা
অচেতন থাকে এ মন, নিষ্প্রাণ যত ভাবনা
ভাল যদি বাস তুমি আমাকে, ছুটে চলে আসোনা।
দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার, দুচোখ নির্বাক আসোনা ছুটে
তুমি এলে রংধনু রঙ ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়
এ মনের আহ্লাদ, আসোনা ছুটে।
ডাউনলোড লিংকঃ
Click This Link
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


