somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বাপে খায় বিড়ি পোলার নাম হ্যারি (প্রথম পর্ব)

০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-ঐ হেলাইলা তোরে না কালকে কামে আইতে কইলাম গায়ে কি চর্বি জমছে নাকি। কাম না করলে খাবি কি? কিরে কথা কসনা কেন?

নাম হেলালউদ্দিন। বয়স ২৮। পেশা মানুষের বাড়িতে যোগালি দেওয়া। এক দিন কাম করে তো পরের দিন টাকা দিয়া মৌজ মারে। জুয়া, যাত্রা, নেশা সব কাজে এক্সপার্ট। বৌ আছিল স্বামীর স্বভাব চরিত্র ভালো না দেইখা অনেক দিন আগে বাপের বাড়িতে চইলা গেছে। হেলাইলার কোন বিকার নাই বৌ থাকলে কি আর না থাকলে কি। একদিন কাম করবো পরে মৌজ মারবো এই নীতিতে হেলাইলা বিশ্বাসী

-কিরে তোর কি হইছে কথা কি কান দিয়া ঢুকে না, না আজকে মাল বেশী টানছস।

রফিক ভাই কথা কম কউতো। যামু না কামে আমি আর কাম করুম না হইছে। এবার যাও তুমি।

-কাম না করলে কি খাবি? সংসারে বুড়া বাপটারে আর কত না খাওাইয়া কষ্ট দিবি?

তোমার যদি আমার বাপের জন্য এতো বেশী কষ্ট লাগে তুমি যাও হেরে খাওাইয়া দিয়া আও। বেশী বকর বকর কইরো না।

-তোর মতন সন্তান যেন কোন বাপের না হয়। কুলাঙ্গার।

এমনিতে মন খারাপ কালকে রাত্রে সব টাকা জুয়াতে হারছে। মাল ও খাইতে পারে নাই। যে বন্ধুরে এতদিন মাল খাওাইয়ছে ঐ বন্ধু ও কালকে নিজে নিজে মাল খাইছে একবার ডাক ও দেই নাই। সব শালারে দেইখা লমু, দিন একদিন আমারও হইবো তহন দেখুম তোমরা কি করো।

বৃদ্ধ আফাজুদ্দিন বয়স হইছে অনেক। শরীরটা কয়েকদিন ধইরা ভালো যাইতেছেনা কাশি আগের থেকে অনেক বাইরা গেছে। কবিরাজ কইছিলো বয়সতো অনেক হইছে আফাজ ভাই এবার বিড়ি খাওয়া বন্ধ কইরা দাও। নাইলে মইরা যাবা। আমার বাইচ্চা থাইকা হইবো কি? যা সম্পত্তি আছিল পোলাটা বিক্রি কইরা দিছে। এমন একটা পোলা পয়দা হইছে কোন কামের না বাপরে ঠিকমতো দেখেনা, খাবার দেয় না ঠিকমতন। পোলা এমন হইবো জানলে কিছুই দিতামনা।

রফিক ভাই কাম আছে। একটা কাম দাও।

-তোরে কাম দিমু তুই না আর কাম করবিনা দুইদিন আগে কি কইলি। মনে নাই। আমি কেন এই গ্রামের কেউ তোরে আর কাম দিবো না। যা ভাগ।

তোমাগো কামের খেতা পুরি আমি শহরে যামুগা। কাজের আবার অভাব আছে নাকি। করলাম না গ্রামের কাম। যা টাকা দাও এই টাকায় আমার বিড়ির খরচাও উঠেনা।

-আরে যা যা তোর মতো কামচোরারে শহরে কাম দিবো কে। ঐখানে বাবুগিরি দেখাবি যা দেখা। এখন আমার সামনে দিয়ে সর।

রফিকের কথা শুইন্না হেলালের মাথা গরম হইয়া গেলো। এতো বড় অপমান আর গ্রামে থাকা যাইবোনা। যে ভাবা ঐ কাম এক কাপড়ে বাস স্ট্যান্ড এ আইসা পড়লো আইসাই শহরের বাসে উইঠা পড়লো। ঢাকায় গিয়া এবার দেখাইতে হইবো। অনেক হইছে আর না। আমারে চিনেনা।

-ভাই কই যাইবেন?

ঢাকা যামু।

-১০০ টাকা দেন

ভাই আমার কাছে মাত্র ৬০ টাকা আছে।

-টাকা নাই তাইলে সিটে বইছস কেন। ছাঁদে যা। ঐ ওস্তাদ বাস থামাও। টাকা নাই উনি বাবুগিরি দেখায়। সিটে বইসা যাইবো। যা ছাঁদে যা।

অপমানে গা খানা জলতাছে হেলালের এতগুলা মানুষের সামনে দিয়া তারে বাস দিয়া নামাই দিলো। ছাদের উপর উঠাইয়া দিলো। নিজেরে খুব অক্ষম মনে হইতাছে হেলালের। সব টাকা নিয়া নিছে কন্ডাক্টারে ঢাকায় গিয়া থাকবো কই কি খাইবো এই কথা ভাবতে গা অবশ হইয়া যাইতেছে।

-ভাই মন খারাপ নাকি। আরে মিয়া মন খারাপ কইরেননা। মন খারাপ করলে বড় হইবার পারবেন না। লন একখান বিড়ি খান। মন ভালো হইয়া যাইবো।

হেলাল বিড়িটা নিলো।

-ঢাকায় কই যাইবেন। কি কাম করেন?

জানিনা ভাই, ঢাকায় কেউ থাকেনা। কই যামু কি করমু কিছু জানিনা।

-হুম, চিন্তা কইরেন না ভাই আছেনা, আমার লগে লন একটা গতি হইয়া যাইবো।

(চলবে)
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×