somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাপে খায় বিড়ি পোলার নাম হ্যারি (দ্বিতীয় পর্ব)

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাপে খায় বিড়ি পোলার নাম হ্যারি (প্রথম পর্ব)

তা ভাই আপনার নামটা জানা হইলো না।

- আমার নাম জমির

ঢাকায় গেলে কাম দিবার পারবেন। আমার চেনাশুনা কেউ নাই যে কাম দিবো।

- কইলাম না ভাইয়ের সাথে যখন একবার পরিচয় হইছে কাম আমি দিমু এবং আজকেই আমরা কাম শুরু করুম। তা আপনার নামটা কি?

হেলাল। ঢাকায় আইতে আইতে সন্ধ্যা ৭ টা বাইজ্জা গেলো। এতো লোক ঢাকায় গিজগিজ করে এইর জন্য হেলালের ঢাকায় আসতে মন চায়না। বাড়ির কথা বার বার মনে পরতাছে ইচ্ছা করতাছে আবার পরের বাসে বাড়িতে যাইতে। কিন্তু কইলেই তো আর হইবোনা। পকেটে এখন বিষ খাওয়ার পয়সা নাই। জমির এখন শেষ ভরসা।

- লও ভাই আগে কিছু খাইয়া লই সারাদিন তো কিছু খাই নাই।

খাবারের কথা শুইন্না হেলালের পেট ক্ষুধায় নাড়া দিয়া উঠলো। আসলে সত্যিতো সারাদিন কিছু পেটে পরে নাই। আর টাকা বা কই যে খাইবো। রাস্তার পাশের এক ঝুপড়ি দেওয়া হোটেল এ ধুকাইলো জমির। অর্ডার দিলো ভাত লগে ডিম আর আলু ভর্তা। হেলাল গ্রোগ্রাসে খাওয়া শেষ করলো। খাবার শেষে জমিরের কাছ থেকে একটা বিড়ি নিয়া টানা শুরু করলো।

- হেলাল ভাই কাম কিন্তু আজকে থেকে শুরু করতে হইবো। আমাগো বেশীরভাগ কাম রাত্রে। লও আবার বাসে উঠতে হইবো।

হেলাল মনে মনে ভয় পাইতাছে কি কাম যে রাত্রে করা লাগবো। ভয়ে আর চিন্তায় অস্থির হইয়া গেলো।

- হেলাল ভাই নামো এবার বাস থেইক্কা নামো, আইসা পড়ছি আমাগো কামের জায়গাতে। এইডারে কয় কাওরান বাজার।

হেলাল চারিদিকের পরিবেশ দেখে অবাক এতো বড় বড় বিল্ডিং। এতো লোক এই জায়গায় কি কাম করবো।

-ওস্তাদ ভালো আছেন।
-কিরে জমির দেশে গেলে দেখি আসবার নাম করস না। কখন আসলি। লগে এটা কে?
-ওস্তাদ আমার গ্রামের পোলা একটা কামের জন্য আইছে ওই ওস্তাদরে সালাম দে। একটা কাম দিয়া দেননা। খুব অভাবে আছে।
-কাম ঠিকঠাক করতে পারলে আজকে থেকে লাগাইয়া দে। রাত্রে আম আসতেছে ১০ ট্রাক।
-আচ্ছা ওস্তাদ। হেলাল ভাই লও কইলাম না কাম নিয়া কোন টেনশন কইরো না ভাই থাকতে ভাইয়ের কোন কামের অভাব হইবোনা। লও আপাতত কোনখানে গিয়া বসি, আজকে মেলা রাইত পর্যন্ত কাম করবার হইবো। আর একটা কথা কই শোনো ভাই থাকা লইয়া চিন্তা কইরো না আমার লগে ঘুমাবা তবে প্রতি মাসে মাহাজনরে কিছু টাকা দেওয়া লাগবো।

মাহাজানরে কিসের টাকা দিমু ভাই?

-আরে ভাই তুমি মাহাজনের গুদামে ঘুমাবা মাহাজানরে টাকা দিবানা এইটা কিছু হইলো। ঢাকা খুব খারাপ জায়গা হেলাল ভাই এহানে বাঁচতে হইলেও টাকা লাগে আবার মরলেও টাকা লাগে। টাকা হইলো সব এখানে। বুজছো।

সবকিছু তো বুঝে হেলাল তবে এইটা ভালো বুজছে ঢাকায় আর গ্রামের মতো আরাম করা যাইবোনা। এহানে কাম না করলে কেউ খাইওাবোনা। বাচতে হইলে কিছু কইরা খাইতে হইবো। বাড়ির কথা আর বাসের কথা মনে কইরা হেলালের মাথা গরম হইয়া গেলো। এই অপমান হেলাল জীবনেও ভুলবোনা। যেদিন অনেক টাকা হইবো ঐদিন বাড়িতে যাইবো এছাড়া আর জিবনেও বাড়িমুখি হইবোনা।

-ওহ হেলাল ভাই কি চিন্তা করো। মন খারাপ নাকি বৌ বাচ্চার কথা মনে পড়ছে। চিন্তা কইরো না কামের মধ্যে ঢুকলে কারো কথা মনে থাকবো না।

নারে ভাই বিয়া এখনো করি নাই চিন্তা কার লইগা করুম। এহানে বৌ এর কথা কউন যাইবোনা।

-তাইলেতো ভাই তুমি অনেক সুখী মানুষ। কেউ নাই আশেপাশে। আমার কথা কইয়োনা দুইটা মাইয়া দুইটাই আবার স্কুলে যায় মা বাবা দুইজনেই বাইচ্চা আছে। একদিন না কাম করতে পারলে না খাইয়া মরবো।

জমিরের কথা হেলালের কান দিয়া ঢুকতাছেনা। পাশে কারা জানি লুডু খেলতাছে অনেক লোক ভিড় কইরা খেলা দেখতাছে হেলালের সব মনোযোগ ঐ খেলাতে।

-ওইদিকে মনোযোগ দিয়োনা ভাই, যা কামাবা সব শেষ ওরা জুয়া খেলতাছে। তোমার কি এসব বাজে অভ্যাস আছে নাকি থাকলে বাদ দিয়া দাও।

ছিঃ ছিঃ কি যে কন ভাই আমার এসব অভ্যাস নাই। বংশীয় পোলা আমি । একসময় সব আছিলো নদীতে সব কিছু নিয়া গেছে। এসব বাজে কামের অভ্যাস নাই।

-না থাকাই ভালো। কত ভালো ভালো পোলারে দেখলাম নষ্ট হইয়া যাইতে এই জুয়া খেইল্লা। যা কামায় সব শেষ। বাড়িতে কিছু পাঠায়না। ঈদ কোরবানিতেও বাড়ি যায়না। কি কপাল।

(চলবে)
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×