somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন! মণীষীদের কিছু শিক্ষামূলক বাণী

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর মহা মণীষীরা সব সময় মানুষকে আলোর পথে, শান্তির পথে, মঙ্গলের পথে আহ্ববান জানিয়েছেন । তাদের সেই মহা মূল্যবান বাণীগুলো মানুষকে অতিতের মত আজ়ো সমানভাবে অনুপ্রানিত করে । মণীষীদের এই রকম কিছু মূল্যবান বাণী নিচে তুলে ধরা হল ।

দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সব চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা । -হযরত আলী( রাঃ)

পাথরের মত হয়োনা, যে নিজে অন্যের পথরোধ করে |- -হযরত আলী( রাঃ)

গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী । কিন্তু কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে ।- হযরত আলী (রাঃ)

ছোট পাপকে ছোট বলিয়া অবহেলা করিও না, ছোটদের সমষ্টিই বড় হয় ।- হযরত আলী (রাঃ)

নীচ লোকের প্রধান হাতিয়ার অশ্লীল বাক্য ।- হজরত আলী (রাঃ)
পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর ।- হযরত আলী (রাঃ)

মানুষের কিসের এত অহংকার, যার শুরু একফোটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায় |-হযরত আলি (রাঃ)

সদুপদেশ গ্রহণ করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খন্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার, আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিন্মস্তরে নিয়ে যায় |-ইমাম গাজ্জালি ( রহ: )

ভদ্রলোক সেই , বড় সেই ,যে সত্যের উপাসক । যে মানুষকে সমাদর করে , চরিত্র মহৎ ও কাজ যার গৌরবময় ।- শেখ সাদী (রঃ)

নির্বোধ লোকেরা তাদের চেয়ে সেরা কোন কিছুকে জানেনা, অন্যদিকে মেধাবীরা সহজেই প্রতিভাধরদের চিনতেপারে । -স্যার আর্থার কোনান ডয়েল

তোমার যা নেই তার পেছনে ছুটে যা আছে তা নষ্ট করো না ; মনে রেখ, আজকে তোমার যা আছে, গতকাল তুমি সেটার পেছনে ছুটেছিলে | -এপিকিউরাস

হ্যাঁ' এবং 'না' কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট । কিন্তু এ কথা দু'টো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়।–পীথাগোরাস

যারা আপনার উচ্চাশাগুলোকে ছোট করে দেখে তাদের থেকে দূরে থাকুন। লক্ষ্য করে দেখবেন এই মানুষগুলো জীবনে কিছু করতে পারেনি । যারা আসলেই বড় কিছু হতে পেরেছে তারা সবসময়ই আপনাকে এই বলে উৎসাহিত করবে যে আপনিও একদিন তাদের মতোই বড় হতে পারবেন ।-মার্ক টোয়াইন

যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জম্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।- সক্রেটিস

না বুঝেও বোঝার ভান করার চেয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করা ভাল ।- বেকন

ধৈর্য, সততা ভদ্রতা, নম্রতা ও উদারতা জ্ঞানীর লক্ষন, যে কথা বলবে- জ্ঞানের কথা বলবে, কারো দোষ দেখলে প্রচার করবে না, দান করবে কিন্তু গঞ্জনা দেবে না, সচ্ছল অবস্থায় মধ্যপন্থা অবলম্বন করবে, যথাসম্ভব কিছু প্রার্থনা করবে না, অভাবীকে কটাক্ষ করবে না, সৎ কাজে অলসতা করে না, বিপদে আল্লাহ্কে ভুলে না, নিজ ধনে অন্যের মঙ্গল খুজে, অন্তর ও বাইরে একরূপ, অন্যের জানমাল রক্ষার জন্য নিজের জানমাল বিসর্জন দেয়, কৃপা করেও কৃতজ্ঞ থাকে। - লোকমান হেকিম

পৃথিবীকে যেভাবে বদলাতে চাও, ঠিক সেই পরিবর্তনটা আগে নিজের মধ্যে আনো |-মহাত্মা গান্ধী

ভালো কাপড় আড়াল তৈরি করতে পারে কিন্তু বোকা কথায় তার বোকামি প্রকাশ করে দেয় ।- ঈশপ

হাঁটুতে ঝুঁকে, মাথা নিচু করে বেঁচে থাকার চেয়ে বুক টান করে দাঁড়িয়ে মরে যাওয়া উত্তম |-চে গুয়েভারা

প্রবাদঃ
মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে |-আরবী প্রবাদ

পাকা চুল বার্ধক্যের চিহ্ন হতে পারে, কিন্তূ এটা জ্ঞান বা পান্ডিত্যের চিহ্ন নয় | -গ্রীক প্রবাদ

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×