somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন! মণীষীদের কিছু শিক্ষামূলক বাণী-২

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর মহা মণীষীরা সব সময় মানুষকে আলোর পথে, শান্তির পথে, মঙ্গলের পথে আহ্ববান জানিয়েছেন । তাদের সেই মহা মূল্যবান বাণীগুলো মানুষকে অতিতের মত আজ়ো সমানভাবে অনুপ্রানিত করে ।মণীষীদের এই রকম কিছু ‘বাণী সমগ্র’র প্রথম কৃস্তি প্রকাশিত হওয়ার পর ব্যাপক সাড়া পেয়েছি তাই দ্বিতীয় কৃস্তি প্রকাশ করলাম । আশা রাখি মণীষীদের বাণী নিয়ে সিরিজ লেখার ।বাণী সমগ্র’র দ্বিতীয় কৃস্তি নিচে তুলে ধরা হল ।

পৃথিবীর মূল সমস্যা হলো , চালাকদের মন ভরা সন্দেহ আর বোকাদের প্রচন্ড আত্মবিশ্বাস।-চার্লস বুকোস্কি

আবেগপ্রবণ লোকেরা নিজেরা যেমন সহজেই ব্যথা পায়, তেমনি অন্যকেও ব্যাথা দিয়ে আনন্দ পায়।-জর্জ ম্যারিডিথ

পৃথিবীটা আমার দেশ,সমস্ত মানব জাতি আমার ভাই
এবং সবার সাথে ভাল ব্যাবহার করাই আমার ধর্ম।- টমাস পেইন

মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন।
অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক |-হুমায়ূন আহমেদ

মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম। – রবীন্দ্রনাথ ঠাকুর

মানুষ যতটা সুখী হতে চায়, সে ততটাই হতে পারে । সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি । –আব্রাহাম লিংকন

বড় বড় কথা চিন্তা করুন, দ্রুত চিন্তা করুন, অন্যদের থেকে আগে চিন্তা করুন, বিচারের উপর কারও একচেটিয়া অধিকার নেই । –ধীরু ভাই আম্বানী

ছেলেরা বিয়ের পরে পালটে যাবে এই আশায় মেয়েরা বিয়ে করে, কিন্তু তা হয় না, ছেলেরা এই আশায় বিয়ে করে যে বিয়ের পর মেয়েরা পাল্টাবে না, কিন্তু তারা পালটে যায় । –কবির বেদি

তুমি সবসময় কিছু লোককে বোকা বানাতে পারো, কিছু সময় সবলোককে বোকা বানাতে পারো, কিন্তু সব সময় সব লোককে বোকা বানাতে পারো না । –আব্রাহাম লিংকন

আমাদের ভেতরে কি আছে তার থেকে অনেক বেশী গুরু্ত্বপুর্ন হচ্ছে যে, আমাদের সামনে বর্তমানে কি আছে। –রালফ ওয়াল্ডো এমার্সন

আমরা কোনো বড় কাজ করতে পারি না, কেবল মাত্র ছোট কাজ বিশাল হৃদয় দিয়ে করতে পারি। –মাদার টেরেসা

যে সব বাচ্চাদের বাবা-মা বাচ্চাদের জন্য প্রয়োজনের অতিরিক্ত করেন, সেই সব বাচ্চারা নিজেদের জন্য কিছুই করতে পারে না। –আলবার্ট হাবার্ড

একজন বন্ধু সেই কথাটা বলতে পারে, যে কথা আপনি নিজের সম্বন্ধে বলতে চান না । –ফ্রান্সিস ওয়ার্ড ওয়েলার

যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ইশ্বরে বিশ্বাসী হবে । –ফ্রান্সিস বেকন

কে, কি করছেন? বারবার সে সবদিকে নজর গেলে নিজে কি করছি, সেটা আর দেখে ওটা হয় না। কাজটাও অসম্পুর্ন থেকে যাই । –ডঃ বিধান চন্দ্র রায়

একটা মেয়ের দোষ খুজে বের করতে চাইলে, মেয়েটির বান্ধবীদের কাছে আপনি সেই মেয়েটির প্রশংসা করতে শুরু করুন |-বেঞ্জামিন ফ্রান্কলিন

স্বপ্ন থাকা খুবই জরুরি…স্বপ্ন না থাকলে ভোরবেলায় ঘুম থেকে ওঠার কোনো মানেই হয় না…সারা জীবন শুয়ে থাকলেই তো হয়…-হুমায়ূন আহমেদ

নিজেকে কখনই অন্য কারো সাথে তুলনা করবেনা , যদি তুমি তা করো তবে তুমি নিজেকেই অপমান করলে–বিল গেটস


৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×