somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুরোধে ঢেঁকি গেলা

০৭ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“সামু ব্লগে অবশ্যই আপনাকে লিখিতে হইবে”, কতিপয় বন্ধুর সবিনয় অনুরোধ। আমিও লিখিতে সম্মত হইলাম। তবে লিখিতে বসিয়া বোধ হইতেছে, আমি সম্মত হই নাই বরং অনুরোধে ঢেঁকি গিলিতেছি। ঢেঁকি; বাংলা ব্যাকরণে দেশি শব্দের একটি উৎকৃষ্ট উদাহরণ। আমার বয়সী আর দশজনের কথা বলিতে পারি নে, কিন্ত ঐ বস্তুটির সহিত শিশুপার্কেই আমার প্রথম সাক্ষাৎ হইয়াছিল। তাহার অনেক পরে মাতুলালয়ে বস্তুটি প্রথম প্রত্যক্ষ করি। যদিও ততদিনে একটি বিশেষ বাগধারা “আমড়া কাঠের ঢেঁকি”-এর সহিত পরিচয় হইয়া গিয়াছে। কিন্তু ঐ সময় বোধগম্য হইত না উক্ত বাগধারার অর্থ অকর্মণ্য কেন? ইহার কিছুদিন পর বিজ্ঞান বিষয়ক একটি পুস্তকে জানিতে পারিলাম “ঢেঁকি-ছাটা চাল”-এ নাকি অধিক খাদ্যগুণ থাকে। সেইক্ষণ হইতে আমার আফসোস, হায়! কেন যে বর্তমানে সকল ধান কলে ভাঙ্গা হয়! তখনও মুনাফা, অল্প সময়ে অধিক উৎপাদন ব্যাপারগুলো পুরোপুরি বুঝিয়া উঠিতে পারি নাই। তাহার পর যেইদিন শাহবাগ “জাতীয় জাদুঘরে” অনেক বিলুপ্তপ্রায় বস্তুর সহিত ঢেঁকিরও দর্শনলাভ করিলাম সেইদিনটি আমার মানস পটে এখনও উজ্জ্বল হইয়া রহিয়াছে। এইবার আমার হতবাক হইবার পালা। ঢেঁকির চেহারাও এতো সুন্দর করা সম্ভব। তৎকালের কারিগরগণ কতই না মননশীল ছিলেন। এইরূপ সুন্দর ঢেঁকি নিশ্চয় স্বর্গে যাইবার যোগ্য। এই স্থলে আসিয়া পুনরায় গোল বাধিল। “ঢেঁকি স্বর্গে যাইয়াও ধান ভানে” প্রবাদটির সহিত কমবেশি সকলেই পরিচিত। কিন্তু আমার প্রায়শঃ জানিতে ইচ্ছে করে, কোন কৌতূহলী ব্যক্তি স্বর্গে যাইয়া দেখিয়াছেন ঐ স্থলে ঢেঁকি ধান ভানিতেছে? আবার তিনি শুধু তাহাতেই ক্ষান্ত হন নাই বরং মর্ত্যলোকে ফিরিয়া আমাদের মূল্যবান তথ্যটি জানাইয়া কৃতার্থ করিয়াছেন। হায়! তাহাকে যদি দেখিতে পারিতাম।। বাঙ্গালীর কৌতূহলের কোন ইতিবৃত্য নাই।
আমি একটি পুরুষ হইয়া যতই ঢেঁকি কথন বর্ণনা করিনা কেন, ঢেঁকি কিন্তু সর্বদাই নারীসঙ্গ পাইবার জন্য লালায়িত। ব্যাপারটি পল্লীকবি জসীম উদদীনের দৃষ্টিতে আরও উত্তমরূপে ধরা পড়িয়াছে। যেই ক্ষণে কোন রমণী তাহার আলতা মাখানো রাঙ্গা পদ দ্বারা ঢেঁকিকে স্পর্শ করিত তৎক্ষণাৎ ঢেঁকি আনন্দে আত্মহারা হইয়া আকাশ পানে উঠিয়া পড়িত। আর যেমত রমণী স্পর্শ (পদ) সরাইয়া লইত অমনি স্পর্শ হারাইবার শোকে তাহার মস্তক ভূমিতে আছড়াইয়া পড়িত। শ্রদ্ধেয় জসীম উদদীনের পূর্বেও তো অনেকেই ঢেঁকিতে ধান ভানা দেখিয়াছেন কতজন এতো মোহনীয় রূপে ইহার বর্ণনা দিতে পারিয়াছে? লেখার এই স্থলে আসিয়া বোধ হইতেছে আমি অনুরোধে নয় উপরোধে ঢেঁকি গিলিয়াছি। অনুরোধে আর উপরোধে যেভাবেই ঢেঁকি গলধঃকরন করুন না কেন, কোনটাই সুখকর নহে, তাহা ভুক্তভোগী মাত্রই বুঝিতে পারিবেন।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×