এক ক্লিকেই একটি পেজের সব কিছুই সেভ হয়ে যাবে। ইমেজ, জাভা স্ক্রিপ্ট, ফ্লাশ সহ ঐ পেজে যা যা আছে সব। কিচ্ছু বাদ যাবে না।
তাছাড়া এই এডনসটি আপনাকে আরো কিছু সমস্যা থেকেও মুক্তি দেবে। উদাহারণ দেই।
* যারা সামুর ফোনেটিকে অভ্যস্থ তারা সামুর রাইটিং ট্যাব ছাড়া অন্য কোথাও লিখতে হয়তো ঝামেলায় পড়েন। এই এডনসটির মাধ্যমে আপনি সামুর রাইটিং ট্যাবটি একবার সেভ করে রেখে দিলে আবার অনলাইনে না এসেই লেখালেখির কাজ চালিয়ে দিতে পারবেন। এর সাথে যদি আপনি নাফিস ইফতেখার ভাইয়ের সন্ধান দেওয়া এই এডনসটি লাগিয়ে নেন তাহলে আর আপনাকে পায় কে! ব্রাউজারে না ঢুকে কেবল ঐ সেভ করা পেজে লিখার সময় কারেন্ট গেলে, কিংবা পি সি রিস্টার্ট দিলেও আপনার লেখা প্রত্যেকটি অক্ষর আবার খোজে পাবেন। সামু কিংবা অন্য ব্লগে লেখালেখির জন্য ওয়ার্ডে যাওয়ার দরকার কি! রাইটিং ট্যাবটা সেভ করে নিলেই তো হলো।
* বিভিন্ন ওয়েব সাইট বই পড়ার সুযোগ দেয়। কিন্তু ডাউনলোড করার সুযোগ দেয় না। সেক্ষেত্রে আপনাকে বই পড়তে বার বার অনলাইনে যাওয়ার দরকার নেই। একবার ঐ পেজটি সেভ করে নিলেই হলো।
* ইউটিউব ভিডিও একবার পুরোটা বাফার হওয়ার পরে ঐ পেজ সেভ করে নিলে পরবর্তিতে আরামসে নেটে না এসেই দেখতে পারবেন।
আরো অনেক সুবিধা আছেন। ব্যাবহার করেই দেখুন।
ব্যাবহারঃ
save complete নামক এই এডনসটি একবার ইন্সটল করে নিন। তারপর ফায়ারফক্স রিস্টার্ট দিন।
এরপর যে কোন ওয়েব পেজে গিয়ে রাইট ক্লিক করে save complete page as.. অপশনে ক্লিক করে পেজটি সেভ করে নিন যে কোন ফোল্ডারে। কাম শেষ।
ডাউনলোড লিঙ্কঃ Click This Link
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


