somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বল্পদৈর্ঘ্য ব্লগীয় সাইন্স ফিকশনঃ মডুর খপ্পরে এলিয়েন।

৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

;;
;;
১।

প্রজেক্ট সিমিসাস।
সামহোয়্যারইনব্লগকে ধ্বংস করার মিশনের নাম। প্রজেক্টটি চালাচ্ছে ইতিপং গ্রহের প্রানীরা।
প্রজেক্টের অংশ হিসাবে পৃথীবিতে এসেছে সেই গ্রহের একটি প্রানি। নাম কিম। তার কাজ হচ্ছে অনেকটা এরকম- সামহোয়্যারকে কিছুদিন পর্যবেক্ষনে রাখতে হবে। ব্লগ এবং ব্লগারদের গতিবিধি নজরে রাখতে হবে। তারপর শেষ মুহূর্তে "পিকি সিস্টেম" চালু করে সামহোয়্যারকে ধ্বংস করে নিজের গ্রহে ফিরতে হবে।
ঠিক কি কারনে ইতিপং গ্রহের হোমড়া চোমড়া-রা সামহোয়ারকে ধ্বংস করবে সেটা কিমের কাছেও খুব একটা পরিষ্কার না। তার কাজটাই হচ্ছে সফলভাবে সামুকে ধ্বংস করে ইতিপং গ্রহে ফিরে যাওয়া।

২।

কিমি পৃথীবিতে এসেই প্রথমে একটা গ্রামীনফোনের ইন্টারনেট সংযোগ নিলো। সেটা দিয়ে সামুতে রেজিষ্ট্রেশন করলো। সফলভাবে রেজিষ্ট্রেশন করার পর সে শুরু করলো তার আসল কাজ। সামুকে ওয়াচে রাখতে হবে।
কিম তার ইউজারনেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করলো। সাথে সাথে তার পকেটে রাখা সিকিউরিটি মডিউল এলার্ম বাজাতে শুরু করলো। কিম দেখলো তার গ্রহের নিরাপত্তা বিভাগ থেকে মেসেজ এসেছে। কিম আতংকিতো হয়ে সিকিউরিটি মডিউল চালু করলো।
কথা বলে উঠলো সিকিউরিটি মডিউল-
“কিম। তুমি সামহোয়ারকে ওয়াচে রাখার চেষ্টা করেছো। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি সামুই উলটা তোমাকে ওয়াচে রেখে দিয়েছে। তুমি ৭ দিনের জন্য ওয়াচে থাকবে। সাবধান কিম। তোমার এখন মহা বিপদ। তুমি ওয়াচে থাকা অবস্থায় কোনরকমেই কোন স্পর্ষকাতর তথ্য ফাস করে দিও না। সাবধান। ওভার"

কিম ঘামতে শুরু করলো! এ কি বিপদ!! ওয়াচে রাখতে গিয়ে নিজেই ওয়াচে!!

৩।

৭ দিন পার হলো। কিম অত্যন্ত আনন্দিত। ৭ দিন পরে আজকে সে সেফ হচ্ছে। ইয়াহু!
কিম মহা উৎসাহে সামুতে লগইন করলো। সাথে সাথে আবার সিকিউরিটি মডিউল এলার্ম বাজাতে লাগল। কিম টেনশনে পড়ে গেলো। আবার কি ওয়ার্নিং আসলো কে জানে! কিম আতংকিতো হয়ে সিকিউরিটি সিস্টেম চালু করলো।

"কিম। আমরা অবাক হচ্ছি যে ৭ দিন চলে যাওয়ার পরেও তোমাকে সেফ করা হয় নি! আমাদের ধারনা সামুর মডুরা তোমার মতলব কিছুটা টের পেয়ে গেছে। তাই তোমাকে এখনো ওয়াচে রেখেছে। এটা খুব দুঃখ জনক ব্যাপার। তোমার পার্ফরমেন্স ইতিপং গ্রহের বাসিন্দাদের হতাশ করছে। তুমি আরেকটু সাবধান হয়ে যাও। না হলে তোমার খবর আছে। গ্রহে ফিরে আসলে তোমাকে কিলিয়ে শুটকি ভর্তা বানানো হবে।"

আতংকে কিমের চোখে পানি এসে গেলো। এ কি ঝামেলায় পড়া গেলো!! সাত দিদনের কথা বলে এখন কতদিন ওয়াচ করে কে জানে!


৪।

১ মাস পর অবশেষে কিম সেফ হলো। আনন্দের আটখানা হয়ে সে তার সেফ হওয়ার খবর ইতিপং গ্রহে জানালো।

ইয়িপং গ্রহ থেকে আদেশ আসলো একটা পোস্ট দিতে হবে। তারপর ঐ পোস্টে ব্লগারদের কমেন্ট স্টাডি করে তাদের মানষিকতা সম্পর্কে ধারনা নিতে হবে।

পোস্ট লিখতে গিয়ে কিম আবিষ্কার করলো সে তো বাংলা জানে না।
এখন কি হবে! পোস্ট না দিলে তো তাকে কিলিয়ে ভর্তা বানিয়ে ফেলবে!

কিম সিদ্ধান্ত নিলো বাংলার দরকার নেই। সে তার ইতিপং গ্রহের ভাষাতেই একটা পোস্ট দিবে। সে তার ইতিপং ভাষাতেই একটা পোস্ট লিখলো এবং এন্ড্রোমিডা গ্যালাক্সির নাম নিয়ে সেটা পাবলিশ করে দিলো।

ও মা! একি!! ইতিপং গ্রহের আজব ভাষার পোস্ট দেখে ব্লগাররা তাকে গালাগালি করছে!!
কিছু কমেন্ট পড়ে কিমের মন ভীষন খারাপ হলো! যেমন-


“শালা আ*ল! এইগুলা কি ভাষায় লিখছোস! থাবড়াইয়্যা তোর দাত ফেলে দিবো!”

“ ঐ ব্যাটা উজবুক। লাত্থি দিয়া তোমার বিচি খুলে ফেলবো! এই আজব পোস্টের কারনে আরেকটা পোস্ট প্রথম পাতা থেকে সরে গেলো"

“ব্যাটা স্টুপিড। ঘাড় ভেঙ্গে ফেলবো। তাড়াতাড়ি পোস্ট ড্রাফট কর"

কমেন্টগুলো দেখে কিম তার গ্রহে তৎক্ষনাত রিপোর্ট করলো।

“ এই ব্লগের বারোটা বাজানো অত্যন্ত কঠিন হবে। এখানকার ব্লগাররা খুবই আক্রমানাত্মক মানষিকতার। খালি থাবড়ায়, বিচিতে লাত্থি মারে, ঘাড় ভেঙ্গে দেয়। তাই এ ব্লগের বারোটা যতো তাড়াতাড়ি বাজানো যায় ততোই মঙ্গল"

এটা লিখে সে ইয়িপং গ্রহে পাঠিয়ে দিলো। এবং অপেক্ষায় থাকলো কি আদেশ আসে।

৫।

আদেশ এসেছে। এখনই পিকি সিস্টেম চালু করে সামুকে ধ্বংস করে দিতে হবে। আর দেরী করা যাবে না।
কিম আদেশ পাওয়া মাত্র কাজ শুরু করে দিলো। টেনশনে তার কপালে ঘাম জমতে শুরু করেছে। সে একবার পুরো সিস্টেমটা চেক করে দেখলো। সব ঠিক আছে। এবার লগইন করে শুধু পিকি সিস্টেম চালু করতে হবে। তারপরেই কাজ শেষ। সফল সমাপ্তি ঘটবে প্রজেক্ট সিসিমাস-এর।

কিম অনেক উত্তেজনার সাথে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলো।
হায় হায়! এটা কি হলো! কিমি আতংকের সাথে দেখলো তাকে আই পি সহ ব্যান করা হয়েছে!!!

সাথে সাথে সিকিউরিটি মডিউল এলার্ম দেওয়া শুরু করলো। কিম মডিউল চালু করলো। ইয়িপং গ্রহ থেকে ভেসে আসলো একটা কন্ঠ।

ব্যাটা গাধা! তুমি ব্যান খেয়ে বসে আছো! তোমার আর সামুকে ধ্বংস করতে হবে না। তাড়াতাড়ি ইতিপং গ্রহে চলে আসো। এখানে তোমাকে কিলিয়ে ভর্তা বানানো হবে।"


কিম সামুর মডুদের প্রতি অশেষ ক্রোধ নিয়ে পৃথীবি ত্যাগ করলো। সে প্রতিজ্ঞা করলো তাকে ব্যান করার প্রতিশোধ সে নিবেই। সামুর মডুকে সে দেখে নিবে।

পরের পর্বঃ এলিয়েনের খপ্পরে মডু।


স্বল্পদৈর্ঘ সিরিজের অন্নান্য পোস্টঃ

স্বল্পদৈর্ঘ্য বাংলা সাইন্স ফিকশনঃ স্বরাষ্ট্রমন্ত্রী, দা হোম মিনিস্টার ;) ;)

স্বল্পদৈর্ঘ্য ব্লগীয় সাইন্স ফিকশনঃ আজি হতে ১৫০০ বছর পর (রাজি, রাজসোহান যৌথ প্রযোজনা) ;) :P (এই সাইফাই উৎসর্গ করা হলো এইটার নায়িকা টিক্রী-কে)

স্বল্পদৈর্ঘ্য ব্লগীয় সাইন্স ফিকশনঃ সামু রিটার্নস, অতঃপর... (২য় পর্ব)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:১৭
৪৮টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×